Concept of Paternalistic Leadership
জনাব শাহীন একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের মালিক। তিনি প্রতিষ্ঠানের প্রধান হিসেবে কর্মীদের কঠোর শাসনের মধ্যে রাখেন। তবে কাজ আদায় শেষে তিনি কর্মীদের স্নেহ-ভালোবাসা দেন। উৎপাদন বিভাগের একজন শ্রমিক আহত হলে তিনি চিকিৎসার যাবতীয় ব্যয়ভার বহন করেন। তার কর্মকাণ্ডে কর্মীরা তার ওপর সন্তুষ্ট। উল্লিখিত ঘটনায় জনাব শাহীন পিতৃসুলভ নেতৃত্ব প্রদর্শন করছেন।
পিতৃসুলভ নেতৃত্বে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেতার হাতেই কেন্দ্রীভূত থাকে এবং তিনি কারও কাছে জবাবদিহি করতে বাধ্য থাকেন না। তবে এক্ষেত্রে নেতা তার কর্মীদের প্রতি যথেষ্ট সদয় আচরণ করেন এবং তাদের অভাব অভিযোগ বিবেচনা। করেন। এক্ষেত্রে কর্মীরা বেশ বাধ্যগত থাকেন ও কঠোর পরিশ্রমী হন। তাই এরূপ নেতৃত্ব বেশ কার্যকর হয়ে থাকে। জাপানে পিতৃসুলভ নেতৃত্ব সফলতার সাথে ব্যবহার হয়ে আসছে।
- en.wikipedia.org অনুযায়ী, 'The way a paternalistic leader works is by acting as a father figure by taking care of their subordinates as a parent would.' অর্থাৎ, 'পিতৃসুলভ নেতা বাবার মতো আচরণের মাধ্যমে অধীনস্থদের তদারকির ক্ষেত্রে একজন পিতা চরিত্রে অভিনয় করে কাজ করে থাকেন।'
চিত্রের মাধ্যমে এরূপ নেতৃত্বে যোগাযোগের ধরন দেখানো হলো-

অতএব, যে নেতৃত্বে নেতা সদস্যদের ওপর কাজের দায়িত্ব দিয়ে নিজে কর্মবিমুখ থাকেন, তাদের আদেশ-নির্দেশ দেন না বা কাজে হস্তক্ষেপ করেন না এবং কর্মীরা ইচ্ছামতো কাজ করেন, তাকে লাগামহীন/অবাধ/ মুক্ত নেতৃত্ব বলে।
Read more