Concept of Laissez-fair or Free-rein Leadership
দেশের বিভিন্ন স্থানে জনাব ফয়সালের অনেকগুলো বিক্রয়কেন্দ্র আছে। তিনি বছরের শুরুতে বিক্রির টার্গেট নির্ধারণ করে দেন। কিন্তু টার্গেট কীভাবে অর্জিত হবে, সে বিষয়ে কোনো নির্দেশনা দেন না, বরং তা কর্মীদের ওপর ছেড়ে দেন। তাছাড়া সারা বছর তিনি ঢাকায় অবস্থান করেন।
উক্ত ঘটনায় জনাব ফয়সাল লাগামহীন বা মুক্ত নেতৃত্বের ভূমিকায় আছেন।
লাগামহীন নেতৃত্বে নেতা সদস্যদের হাতে অধিকাংশ কর্তৃত্ব দিয়ে থাকেন এবং তাদের গৃহীত সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন দেন। এখানে কার্যত নেতা নিজেকে কর্মী ও কর্ম থেকে দূরে রাখেন। এজন্য এরূপ নেতৃত্ব সাধারণত কার্যকর হয় না। যেখানে কর্মীরা যথেষ্ট দক্ষ-অভিজ্ঞ ও দায়িত্বশীল, সেখানে এ ধরনের নেতৃত্ব বেশ কার্যকর হয়ে থাকে। ১৯৩৯ সালে মনোবিজ্ঞানী লেউইন (Lewin), লিপ্পিট (Lippitt) ও হোয়াইট (White) লাগামহীন নেতৃত্বের ধারণা প্রবর্তন করেন।
- verywell.com অনুযায়ী 'Laissez-faire leadership is a type of leadership style in which leaders are hands-off and allow group members to make the decisions.' অর্থাৎ 'অবাধ বা লাগামহীন নেতৃত্ব হলো এমন এক নেতৃত্ব ব্যবস্থা যাতে নেতাদের হাত-গুটানো থাকে এবং দলের সদস্যদের সিদ্ধান্ত নেওয়ার অনুমতি দেওয়া হয়।'
নিচে চিত্রের মাধ্যমে এরূপ নেতৃত্বে যোগাযোগের ধরন দেখানো হলো-

অতএব, যে নেতৃত্বে নেতা সদস্যদের ওপর কাজের দায়িত্ব দিয়ে নিজে কর্মবিমুখ থাকেন, তাদের আদেশ-নির্দেশ দেন না বা কাজে হস্তক্ষেপ করেন না এবং কর্মীরা ইচ্ছামতো কাজ করেন, তাকে লাগামহীন/অবাধ/ মুক্ত নেতৃত্ব বলে।
Read more