লিখিত যোগাযোগের ধারণা (৮.৫)

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা - এইচএসসি | NCTB BOOK

10

Concept of Written Communication

KY গ্রুপ-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব আশিক মাহমুদ। তার অধীনস্থ মহাব্যবস্থাপকদের উদ্দেশ্যে তিনি পত্র ইস্যু করলেন। এতে তিনি নির্দেশ দিলেন যাতে সব মহাব্যবস্থাপক তাদের নিজ নিজ বিভাগের জন্য প্রয়োজনীয় সামগ্রীর চাহিদাপত্র জমা দেন। উক্ত পত্র অনুযায়ী মহাব্যবস্থাপকগণ তাদের প্রয়োজনীয় দ্রব্যের চাহিদাপত্র সঠিকভাবে লিখে প্রস্তুত করে জমা দিলেন। এরপর ব্যবস্থাপনা পরিচালক প্রয়োজনীয় পদক্ষেপ নিলেন। উক্ত ঘটনায় যে যোগাযোগ ব্যবস্থা দেখা যায়, তাকে লিখিত যোগাযোগ বলা হয়।

শব্দ ও বাক্য লিখে মনের ভাব প্রকাশ ও তথ্য বিনিময় করা হলে, তকে লিখিত যোগাযোগ বলে। এ যোগাযোগের সংবাদ পাঠ না করে মূল বিষয়বস্তু উপলব্ধি করা যায় না। এক্ষেত্রে যোগাযোগের ভাষা বা শব্দ অর্থপূর্ণভাবে লিখে উপস্থাপন ও প্রকাশ করা হয়।লিখিত যোগাযোগের মাধ্যম বিভিন্ন প্রকারের হয়ে থাকে। যেমন: চিঠি, পত্রিকা, প্রতিবেদন, পুস্তক, ই-মেইল, এসএমএস বা ক্ষুদেবার্তা, নোটিশ, ব্লগ। ব্যবসায় প্রতিষ্ঠানের ক্ষেত্রে লিখিত যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর উদ্দেশ্য, নীতিমালা, পরিকল্পনা, বাজেট, দলিলপত্র, নির্দেশনা প্রভৃতি মূল্যবান বিষয় লিখিত হওয়াই উচিত। নির্বাহী কর্মকর্তারা আদেশ-নির্দেশ লিখিতভাবে অধীনস্থ কর্মচারীদের পাঠান এবং অধীনস্থ কর্মচারীরাও তাদের বিভিন্ন সমস্যা, অভাব-অভিযোগ, ইচ্ছা-অনুভূতি লিখিতভাবে ব্যবস্থাপকের কাছে পেশ করতে পারে।

  • যুক্তরাষ্ট্রের টেক্সাস এ অ্যান্ড এম বিশ্ববিদ্যায়-এর অধ্যাপক রিকি ডব্লিউ. গ্রিফিন (Ricky W. Griffin) এর মতে, 'Written communication is the message that is encoded and transmitted in written form.' অর্থাৎ, 'লিখিত যোগাযোগ হলো বার্তা যা প্রেরণযোগ্য করে সাজানো হয় এবং লিখিত আকারে প্রেরণ করা হয়।'
  • বভি এবং তার সহযোগীদের (Bovee and his associates) এর মতে, 'Written communication is the expression of ideas through words that are meant to be read.' অর্থাৎ, 'পড়তে হয় এমন শব্দের মাধ্যমে ধারণার প্রকাশকে লিখিত যোগাযোগ বলে।'
  • রাজেন্দ্র পাল (Rajendra Pal) এবং কোরলাহাল্লি (Korlahalli) এর মতে, 'Everything that has to be written and transmitted in the written form falls in the area of written communication.' অর্থাৎ, 'যা কিছু লিখিত এবং লিখিত আকারে প্রেরিত, সবকিছুই লিখিত যোগাযোগের অন্তর্ভুক্ত।'
  • সি. বি. মেমোরিয়া (C. B. Memoria) এর মতে, 'A written communication is always put into writing and generally used when the audience is at a distance or when a permanency of record is required.' অর্থাৎ, 'লিখিত যোগাযোগ সব সময়ই লিখিত হয়ে থাকে এবং সাধারণত শ্রোতা যদি দূরবর্তী কোনো স্থানে অবস্থান করে বা যদি কোনো স্থায়ী রেকর্ডের প্রয়োজন পড়ে তখন এটি ব্যবহৃত হয়।'

অতএব, একাধিক পক্ষের মধ্যে কোনো সংবাদ বা তথ্যের বিনিময় লিখিত শব্দ ও বাক্য দ্বারা সম্পাদিত হলে তাকে লিখিত যোগাযোগ বলে।

Content added By
Promotion

Are you sure to start over?

Loading...