ইন্টারনেটের অসুবিধা (৮.২০)

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা - এইচএসসি | NCTB BOOK

13

Disadvantages of Internet

ইন্টারনেট ব্যবহারের বহুবিধ সুবিধা থাকলেও এর বেশ কিছু সমস্যা আছে। সঠিক ক্ষেত্রে ব্যবহার না হলে এর দ্বারা ক্ষতিই বাড়তে থাকে। নিচে ইন্টারনেটের সীমাবদ্ধতা বা অসুবিধাগুলো উল্লেখ করা হলো-

  • অনাকাঙ্ক্ষিত তথ্য (Unexpected information): ইন্টারনেট সংযোগ থাকায় অনেক সময় অনাকাঙ্ক্ষিত তথ্য এসে কম্পিউটারে জমা হয়। এসব অপ্রয়োজনীয় তথ্য কম্পিউটারের সংরক্ষণ ক্ষমতা কমিয়ে ফেলে এবং এর গতি কমিয়ে দেয়। এতে কম্পিউটার পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন অসুবিধা তৈরি হয়।
  • ব্যক্তিগত তথ্য চুরি (Theft of personal information): অনেক সময় হ্যাকাররা ইন্টারনেটের মাধ্যমে অবৈধ ও অযাচিতভাবে অন্য কম্পিউটারে প্রবেশ করে ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে।
  • ভাইরাস হুমকি (Virus threat): ইন্টারনেটের মাধ্যমে অনেকে ক্ষতিকর কম্পিউটার ভাইরাস ছড়িয়ে দেয়। এসব ভাইরাস কম্পিউটারকে ক্ষতিগ্রস্ত, অচল বা বিধ্বস্ত (Crash) করে দিতে পারে।
  • ব্যয়বহুল (Costly): ইন্টারনেট সংযোগ সামগ্রিকভাবে বেশ ব্যয়বহুল। এর নেটওয়ার্ক ফি, যন্ত্রপাতি কেনার খরচ, রক্ষণাবেক্ষণ খরচ অনেক বেশি হয়ে থাকে। ফলে এটির ব্যবহার অনেকের সামর্থ্যের বাইরে থাকে।
  • সম্প্রদায় গঠন (Forming community): ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে নতুন সম্প্রদায়, গ্রুপ ও বন্ধু-বান্ধব তৈরি হয়। ফলে তাদের সময় দিতে গিয়ে পারিবারিক সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব পড়ে থাকে। পরিবারের সদস্যরা (বিশেষ করে স্বামী বা স্ত্রী) এটিকে মেনে নিতে পারেন না। ফলে পারিবারিক কলহের সৃষ্টি হয়।
  • নৈতিক অবক্ষয় (Ethical deterioration): অনেক সময় ইন্টারনেটের সাহায্যে ব্যক্তিগত চিত্র ও ভিডিও আদান-প্রদান করা হয়, যা যুব সমাজকে নৈতিক অবক্ষয়ের দিকে ঠেলে দেয়।
  • ক্ষতিকর ব্যবহার (Harmful use): বিভিন্ন ধরনের গেম ডাউনলোড করা, অনলাইনে জুয়া খেলা প্রভৃতি অহেতুক বা ক্ষতিকর কাজে ইন্টারনেটের ব্যবহার লক্ষ করা যায়।

অতএব, নিঃসন্দেহে ইন্টারনেট মানবজাতির জন্য একটি বিস্ময়কর আবিষ্কার। এর বহুমুখী ব্যবহার ও সুবিধা মানুষের জীবনকে সহজ করে দিয়েছে। এর সীমাবদ্ধতাগুলো দূর করতে পারলে এটি মানুষের জন্য আরও বেশি সুবিধাজনক হবে

Content added By
Promotion

Are you sure to start over?

Loading...