Concept of Leadership
তাশফিন আহমেদ একজন উৎপাদন ব্যবস্থাপক। তার অধীনে ৫ জন সহকারী ব্যবস্থাপক, ১৫ জন সুপারভাইজার ও ৩০০ জন কর্মী নিয়োজিত আছেন। তিনি তাদের কাজের সুস্পষ্ট লক্ষ্য নির্ধারণ করে দেন। সময়মতো প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে থাকেন। সবার সুযোগ-সুবিধার বিষয়ে খোঁজ-খবর নেন। সবার কাজকর্ম তদারকিও করেন। উৎসাহ-উদ্দীপনা দিয়ে তিনি সবাইকে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে সব সময় আন্তরিক রাখেন। ফলে, প্রতিষ্ঠানটি উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। এ ঘটনায় তাশফিন আহমেদ তার প্রতিষ্ঠানে যে ধরনের ভূমিকা পালন করছেন, তা-ই নেতৃত্ব। অর্থাৎ, নেতৃত্ব হলো দলীয় সদস্য বা প্রতিষ্ঠানের কর্মীদের স্বতঃস্ফূর্ত কর্মপ্রচেষ্টাকে কৌশলে নির্দিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে নেওয়ার প্রক্রিয়া।

নেতৃত্ব বলতে মূলত নেতার বিশেষ গুণ বা বৈশিষ্ট্যকে বোঝায়। এর মাধ্যমে তিনি কোনো দল বা গোষ্ঠীর আচরণকে প্রভাবিত করতে পারেন। ইংরেজি 'Leadership' শব্দটির আভিধানিক সদস্য বা অনুসারীদের প্রভাবিত অর্থ হচ্ছে নেতৃত্ব। ইংরেজি 'Lead' থেকে 'Leadership' শব্দটির উৎপত্তি হয়েছে। 'Lead'করার কৌশল শব্দের আভিধানিক অর্থ হলো পথ দেখানো (To guide), পরিচালনা করা (To conduct), প্ররোচিত করা (To persuade), প্রভাবিত করা (To influence) প্রভৃতি।
দল বা গোষ্ঠীর আচরণ ও কাজকে নির্দিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টাকে নেতৃত্ব বলে। এ দায়িত্ব পালনকারীই হলেন নেতা। প্রতিষ্ঠানের ব্যবস্থাপক তার অধীনস্থ কর্মীদের কাজকে লক্ষ্য অর্জনের দিকে পরিচালনা করেন। এজন্য ব্যবস্থাপককেও ক্ষেত্রবিশেষে নেতা বলা যায়। এভাবে, যিনি পরিবার চালান তাকে পরিবারের নেতা বলা যায়।
সুতরাং, নেতৃত্ব বলতে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য সদস্য বা কর্মীদের পরিচালনা করার কৌশলকে বোঝায়। এর মাধ্যমে সদস্যরা তাদের সর্বোচ্চ সামর্থ্য কাজে লাগিয়ে লক্ষ্য অর্জনে নিয়োজিত হন। তাছাড়া এর দ্বারা সদস্যদের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি করা হয়।
- যুক্তরাষ্ট্রের ভান্ডারবাল্ট বিশ্ববিদ্যালয়-এর ব্যবস্থাপনার অধ্যাপক রিচার্ড এল, ডাফ্ট (Rechard L. Daft) বলেন, 'Leadership is the ability to influence people toward the attainment of organizational goal.' অর্থাৎ 'প্রতিষ্ঠানিক লক্ষ্য অর্জনে লোকজনকে প্রভাবিত করার সামর্থ্যই হলো নেতৃত্ব।'
- investopedia.com অনুযায়ী, 'Leadership is the ability of a company's management to set and achieve challenging goals, take swift and decisive action, outperform the competition and inspire others to perform well.' অর্থাৎ, 'প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় চ্যালেঞ্জিং লক্ষ্য প্রতিষ্ঠা ও অর্জন, দ্রুত ও চূড়ান্ত পদক্ষেপ নেওয়া, প্রতিযোগীদের ছাড়িয়ে যাওয়া এবং অন্যদের সুন্দরভাবে অনুপ্রাণিত করার ক্ষমতাকে নেতৃত্ব বলে।'
- searchio.techtarget.com অনুযায়ী, 'Leadership is the ability of an individual or a group of individuals to influence and guide followers or other members of an organization.' অর্থাৎ, 'নেতৃত্ব বলতে কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ দ্বারা তাদের অনুসারী বা প্রতিষ্ঠানের অন্য সদস্যদের প্রভাবিত করা ও নির্দেশনাদানের যোগ্যতাকে বোঝায়।'
অতএব, দলের কর্মী বা সদস্যদের প্রভাবিত করে তাদের সর্বোচ্চ সামর্থ্য কাজে লাগানোর কৌশলকে নেতৃত্ব বলে।
Read more