অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায়ের অবদান

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা - এইচএসসি | NCTB BOOK

3.7k

যে কোন দেশের জন্য ব্যবসায় হচ্ছে অর্থনীতির মূখ্য চালিকা শক্তি। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। উন্নত দেশের পর্যায়ে পৌছাতে হলে অর্থনৈতিক উন্নয়নের কোন বিকল্প নেই। কৃষিনির্ভর দেশ হলেও এ দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায়ের অবদান দিন দিন বৃদ্ধি পেয়েছে। ব্যবসায় সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা, , ব্যক্তিগত ও জাতীয় আয় বৃদ্ধি, সঞ্চয়ে উৎসাহ প্রদান, মূলধন গঠনে সহায়তা, সরকারের রাজস্ব বৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, মানবসম্পদের উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন ইত্যাদি কার্যের মাধ্যমে আমাদের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই বলা যায়, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায়ের অবদান ব্যাপক ও অনস্বীকার্য।

 

Content added || updated By

# বহুনির্বাচনী প্রশ্ন

বেকার সমস্যার সমাধান
পণ্য ও সেবার যোগান
উৎপাদক ও ভোক্তার মধ্যে সম্পর্কের উন্নয়ন
সরকারের রাজস্ব বৃদ্ধি
উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও

জনাব সজীব কলেজের পাশে ফটোকপির দোকান দিয়ে ব্যবসায় পরিচালনা করছে। তার দোকানে বেশির ভাগ সময় ভিড় থাকে। সম্প্রতি অনেকে এসে এখানে কম্পিউটারে বিভিন্ন ফর্ম পূরণ সংক্রান্ত কাজের কথা বলায় তিনি একটি কম্পিউটার কিনে একজন লোক নিয়োগ করেন। ফলে তার ব্যবসার সম্প্রসারণ হয়েছে।

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও

জনাব রিয়াজ মৎস্য অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে নিজ পুকুরে মাছ চাষ শুরু করেন। উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ায় স্থানীয় চাহিদা মিটানোর পর শহরের বাজারেও বিক্রি শুরু করেন।

Promotion

Are you sure to start over?

Loading...