ই-মেইল-এর ধারণা (৮.২২)

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা - এইচএসসি | NCTB BOOK

140

Concept of E-mail

ইলেকট্রনিক মেইল (Electronic mail) এর সংক্ষিপ্ত রূপ হলো ই-মেইল। ই-মেইল বলতে ইন্টারনেটের মাধ্যমে একটি কম্পিউটার বা মোবাইল থেকে অন্য কম্পিউটারে চিঠিপত্র, সংবাদ বা তথ্য, ইমেজ, ভিডিও প্রভৃতি আদান-প্রদানের প্রক্রিয়াকে বোঝায়। এটি ব্যবহারের জন্য কম্পিউটারে ইন্টারনেট সংযোগের প্রয়োজন হয়। এছাড়া প্রেরক
ও প্রাপকের ই-মেইল ঠিকানা আবশ্যক। কোনো সংবাদ বা তথ্য পাঠাতে হলে তা টাইপ প্রাপকের ই-মেইল ঠিকানায় পাঠানো হয়। এর জন্য প্রেরক ও প্রাপক উভয়ের ঠিকানায় বিশেষ ধরনের সাংকেতিক ভাষা করে ইন্টারনেট প্রযুক্তির মাধ্যমে ব্যবহার করা হয়। যেমন: hazrat@dcc.edu.bd, sarif7kira@yahoo.com i
অতএব, কম্পিউটার/মোবাইল ব্যবহার করে ইন্টারনেট প্রযুক্তির মাধ্যমে এক ঠিকানা থেকে অন্য ঠিকানায় কোনো ডিজিটাল সংবাদ বা তথ্য আদান-প্রদান করার প্রক্রিয়াকে ই-মেইল বলে।

যোগাযোগ  - মোহাম্মদ খালেকুজ্জামান স্যার এর লেখা বই

Content added || updated By

# বহুনির্বাচনী প্রশ্ন

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও

জনাব হারুন আল্ট্রা ট্রেড লি. এর প্রধান নির্বাহী। ঢাকায় তার প্রধান কার্যালয়। চারটি বিভাগীয় শহরে তার আঞ্চলিক অফিস রয়েছে। তিনি প্রতিদিন বিভিন্ন নির্দেশনা কম্পিউটারের সাহায্যে লিখিতভাবে আঞ্চলিক প্রধানদের নিকট প্রেরণ করেন। বর্তমানে তিনি আঞ্চলিক প্রধানদের ঢাকায় না এনে তার প্রধান অফিস থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে সামনাসামনি মতবিনিময় করতে চান।

Promotion

Are you sure to start over?

Loading...