Ways to Remove the Problems to Develop Leadership
প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনে নেতৃত্ব অনেক বেশি গুরুত্বপূর্ণ উপাদান হলেও সফল ও কার্যকর নেতৃত্বের ক্ষেত্রে অনেক সমস্যা দেখা যায়। নিম্নোক্ত পদক্ষেপ নেওয়ার মাধ্যমে উক্ত সমস্যাগুলো দূর করা সম্ভব-
- . সংগঠনে বা প্রতিষ্ঠানে শৃঙ্খলা নিশ্চিত করা;
- লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় সব রকমের উপকরণ যথাসময়ে সরবরাহ নিশ্চিত করা;
- প্রতিষ্ঠান বা সংগঠনের জন্য যোগ্য নেতা নির্বাচনে সচেষ্ট থাকা;
- প্রতিষ্ঠানের সবার দায়িত্ব ও কর্তব্য সঠিক মাত্রায় ও সুস্পষ্টভাবে নির্ধারণ করা;
- বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে নেতাকে দক্ষ ও অভিজ্ঞ করে গড়ে তোলা;
- আবেগ ও অহংকার নিবারণ করে সব ক্ষেত্রে ন্যায়বিচার, সমতা ও সাম্য প্রতিষ্ঠায় সচেষ্ট থাকা;
- অধীনস্থদের সব দায়-দায়িত্ব নেওয়ার জন্য নেতাকে মানসিকভাবে তৈরি থাকা;
- কর্মীদেরকে আন্তরিকতা ও ভালোবাসার মাধ্যমে কাজের প্রতি ব্যস্ত রাখার চেষ্টা করা;
- কর্মীদের প্রচেষ্টা সর্বোচ্চকরণের জন্য তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা;
- তাদের নেতার প্রতি শ্রদ্ধাশীল ও আনুগত্যপরায়ণ করে তোলার চেষ্টা করা;
- তাদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করার সব ধরনের চেষ্টা চালানো;
- নেতৃত্বের বিকাশের জন্য সব রাজনৈতিক ও পেশিশক্তিকে কৌশলে এড়িয়ে চলার চেষ্টা করা;
- পরিবেশ-পরিস্থিতি ও সামাজিক রীতি-নীতি বিবেচনা করে নেতৃত্বের কৌশল অবলম্বনে সচেষ্ট থাকা;
- নেতৃত্বের সব স্তরে আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা।
অতএব, নেতৃত্ব হলো মানবসম্পদের সর্বোচ্চ ব্যবহারকরণের প্রক্রিয়া বিশেষ। এটি অত্যন্ত জটিল একটি কাজ। এক্ষেত্রে নানা বাধা ও প্রতিকূলতার সম্মুখীন হতে হয়। তবে, নেতাকে অনেক কৌশল অবলম্বন করে উক্ত সমস্যা ও সীমাবদ্ধতা থেকে বেরিয়ে আসতে হবে। তাহলেই কেবল নেতৃত্ব সাফল্য পাবে।
Content added By
Read more