Disadvantages of Recruitment from External Sources
বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহের অসুবিধাগুলো নিচে আলোচিত হলো-
- মনোবল হ্রাস (Reducing morale)ঃ বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহ করলে প্রতিষ্ঠানের পুরোনো কর্মীদের মনোবল ভাঙে বা কমে যায়। কর্মীরা সাধারণত ভবিষ্যতের প্রত্যাশায় কাজে মনোযোগ দিয়ে থাকে। কিন্তু বাইরে থেকে শূন্যপদে লোক নিয়োগের ফলে তাদের কাজ করার মনোবল নষ্ট হয়।
- সময় ও ব্যয়সাপেক্ষ (Time consuming and costly): বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহ ও নির্বাচন করতে হলে কতকগুলো নিয়মকানুন বা আনুষ্ঠানিকতা পালন করতে হয়। এক্ষেত্রে বিজ্ঞাপন দেওয়াসহ নানাবিধ পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে উপযুক্ত কর্মী বাছাই করতে হয়। এতে সময় ও অর্থের অপচয় হয়।
- উপযুক্ত কর্মী বাছাইয়ে সমস্যা (Problem in selecting efficient employee): বাহ্যিক উৎসের পরিধি অনেক বড়।এক্ষেত্রে অসংখ্য চাকরিপ্রার্থী সীমিত সংখ্যক শূন্যপদের জন্য প্রতিযোগিতায় অবতীর্ণ হয়। ফলে অনেক বেশি প্রার্থীর মধ্যে উপযুক্ত প্রার্থী বাছাই করা কঠিন হয়। তাছাড়া এভাবে কর্মী সংগ্রহের ক্ষেত্রে অনেক সময় স্বজনপ্রীতিসহ দুর্নীতির আশ্রয় নেওয়া হয়।
- প্রক্রিয়াগত অসুবিধা (Systematic problem): বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহের ক্ষেত্রে অনেক নিয়ম মেনে চলতে হয়। যেমন: বিজ্ঞাপন প্রদান, আবেদনপত্র গ্রহণ, বাছাইকরণ, লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকার গ্রহণ প্রভৃতি। এ প্রক্রিয়াগুলো সম্পন্ন করা যেমনি কষ্টকর, তেমনি অর্থ ও সময় নষ্ট হয়।
- শ্রম অসন্তোষ (Labour dispute): বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহের ফলে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ শ্রমিক অসন্তোষ বাড়তে পারে। এতে প্রতিষ্ঠানের কাজের ধারাবাহিকতা নষ্ট ও উৎপাদন কমে যেতে পারে।
- অপ্রত্যাশিত প্রভাব (Unexpected influence): বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহ করলে অনেক সময় ব্যবস্থাপনার ওপর বিভিন্ন মহল থেকে শ্রমিক-কর্মী নিয়োগের ব্যাপারে অপ্রত্যাশিত চাপ এসে থাকে। ফলে ব্যবস্থাপনা সুষ্ঠু ও সঠিকভাবে কর্মী সংগ্রহ কর্মসূচি বাস্তবায়িত করতে পারে না।
- পদমর্যাদাগত সমস্যা (Position problem); নতুন লোক নিয়োগের ফলে অনেক ক্ষেত্রে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে নিচের স্তরে চাকরি করতে হয়। এতে অনেক সময় স্বাভাবিকভাবে কাজ করা কঠিন হয়ে যায়।
Content added By
Read more