Advantages of Recruitment from External Sources
বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহের আওতা ও পরিধি অত্যন্ত ব্যাপক। এ উৎস থেকে কর্মী সংগ্রহের ক্ষেত্রে কতগুলো সুবিধা আছে। এ সুবিধাগুলো নিচে আলাচনা করা হলো-
- যোগ্য কর্মী সংগ্রহ (Recruitment capable employee): বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহের সবচেয়ে বড় সুবিধা হলো এ পদ্ধতিতে যোগ্য কর্মী সংগ্রহ করা সম্ভব হয়। বাহ্যিক উৎসের পরিধি ব্যাপক হওয়ায় অসংখ্য পদপ্রার্থী প্রতিযোগিতায় অংশ নেয়। এর মধ্য থেকে উপযুক্ত কর্মী বেছে নেওয়া সম্ভব হয়।
- নতুন চিন্তাধারার সমাগম (Introduction of new thought and idea): বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহের ফলে প্রতিষ্ঠানের পুরাতন চিন্তাধারার পরিবর্তে নতুন চিন্তাধারার সমাগম হয়। এতে প্রতিষ্ঠানের কাজের পরিবেশের ক্ষেত্রে আমূল পরিবর্তন হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত সুশিক্ষিত কর্মীদের চিন্তাধারা সম্পূর্ণ নতুন। তাই নতুন পরিবেশের সৃষ্টি হয়। এছাড়া এর মাধ্যমে স্বজনপ্রীতির আশঙ্কাও থাকে না।
- প্রশাসনিক জটিলতা হ্রাস (Reducing administrative complexity): বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহ করা হলে প্রশাসন নতুন কর্মীদেরকে নতুনভাবে গড়ে তুলতে পারে। নতুন কর্মীরা প্রতিষ্ঠানের চাহিদা সহজে বুঝতে পারে। তারা দলাদলি এড়িয়ে চলে। ফলে প্রশাসন সহজেই নতুন কর্মীদের পরিচালনা করতে পারে।
- কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি (Creating facility of employment): বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহ নতুন
কর্মসংস্থানের সুযোগ বাড়ায়। বাহ্যিক উৎসগুলোর পরিধি ব্যাপক বিধায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, প্রশিক্ষণ কেন্দ্র ও কারিগরি প্রতিষ্ঠানের প্রার্থীরা চাকরির জন্য প্রতিযোগিতায় অংশ নেয়। এতে নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়। - গতিশীলতা সৃষ্টি (Creating mobility): বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহের ফলে প্রতিষ্ঠানে নতুন জ্ঞানের প্রবেশ ঘটে। প্রতিষ্ঠানের অভ্যন্তরে কর্মরত কর্মীদের অভিজ্ঞতা ও দক্ষতা নতুন কর্মীদের জ্ঞানের সাথে সমন্বয়ের মাধ্যমে প্রতিষ্ঠানের কাজে গতি আসে। এ গতিশীলতা প্রতিষ্ঠানের উন্নয়নের ক্ষেত্রে সহায়ক হয়।
- জ্ঞানের আদান-প্রদান (Exchange of experience): নতুন অভিজ্ঞতাসম্পন্ন কর্মীরা প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত হওয়ার ফলে প্রতিষ্ঠানের পুরোনো কর্মীরা তাদের কাছে অনেক কিছু শিখতে পারে। নতুন কর্মীরাও পুরোনো কর্মীদের কাছে প্রতিষ্ঠান সম্পর্কে অনেক তথ্য জানতে পারে। নতুনপুরোনো উভয় কর্মী তাদের পরস্পর জ্ঞানের বিনিময়ের মাধ্যমে প্রতিষ্ঠানের কাজে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
Content added By
Read more