Concept of Human Resource Management
মানবসম্পদ ব্যবস্থাপনা হলো কর্মী ব্যবস্থাপনার আধুনিক রূপ। অর্থনীতিবিদ জন আর, কমন্স্ (John R. Commons) তাঁর বই "The Distribution of Wealth"১-এ ১৮৯৩ সালে সর্বপ্রথম 'মানবসম্পদ' (Human Resource) শব্দটি ব্যবহার করেন। ১৯৬৪ সালে অর্থনীতিবিদ থিওডোর সুলজ (Theodore Schutlz) কর্মীদের 'মানব মূলধন' (Human capital) হিসেবে সর্বপ্রথম আখ্যায়িত করেন। সর্বজনীন ব্যবস্থাপনার একটি প্রধান শাখা হচ্ছে মানবসম্পদ ব্যবস্থাপনা। মানবসম্পদ বা মানকা মূলধন বলতে কর্মীদের মধ্যে এমন জ্ঞান, দক্ষতা, উৎপাদনশীলতা, প্রতিভা ও অন্যান্য অদৃশ্যমান গুণ বা যোগ্যতা থাকাকে বোঝায়, যার অর্থনৈতিক মূল্য আছে। ৩
দু'শতক আগেও কর্মীদের মানুষের পরিবর্তে যন্ত্র হিসেবে বিবেচনা করা হতো। সেই সময়ে মানবিক মূল্যবোধ বলতে কোনো কিছু স্বীকার করা হতো না। অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি (১৭৭১-১৮৫৮) ব্রিটিশ সফল উদ্যোক্তা, বিশিষ্ট শিল্পপতি ও আধুনিক শ্রম বা কর্মী ব্যবস্থাপনার জনক রবার্ট ওয়েন (Robert Owen) তৎকালীন সমাজপতিদের এ ধারণাকে পাল্টে দিয়ে কর্মীর মানবিক মূল্যবোধকে স্বীকৃতি দেন। তিনিই সর্বপ্রথম শ্রমঘণ্টা কমানোর উদ্যোগ নেন। তিনি শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য রাস্তা-ঘাট, বাসস্থান, স্যানিটেশন, শিক্ষা ব্যবস্থা এবং কাজের পরিবেশ উন্নয়নের পদক্ষেপ নেন। অস্ট্রেলিয়ার অধ্যাপক এলটন মেয়ো (Elton Mayo) ১৯২৪ থেকে ১৯২৭ সাল পর্যন্ত 'ওয়েস্টার্ন ইলেকট্রনিক কোম্পানি'-এর হর্থন প্লান্টে কর্মীদের নিয়ে বিখ্যাত কয়েকটি গবেষণা চালান। তিনি মানবীয় আচরণ বোঝার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আর এ কারণেই এলটন মেয়োকে 'মানবসম্পদ ব্যবস্থাপনার জনক' বলা হয়। মানবসম্পদ ব্যবস্থাপনার বিবর্তন নিম্নোক্তভাবে তুলে ধরা যায়-
| দাস (Slave) | শ্রমিক (Labour) | কর্মী (Personnel) | মানবসম্পদ (Human Resource) |
ছক: মানবসম্পদ ব্যবস্থাপনার বিবর্তন
মানবসম্পদই হলো একটি প্রতিষ্ঠানের মূল চালিকাশক্তি। এটি অন্য সব সম্পদকে কার্যকর করে তোলে। এটি প্রতিষ্ঠানের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ও জটিল উপাদান। দক্ষ কর্মী বা মানব সম্পদ দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত। বস্তুত মানবসম্পদ ব্যবস্থাপনার মূল উদ্দেশ্য হলো প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের যোগ্যতাকে সর্বাধিকরণ ও তা যথাযথ ব্যবহারের মাধ্যমে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন করা।
- রিকি ডব্লিউ. গ্রিফিন (Ricky W. Griffin) এর মতে, 'Human resource management is a set of organizational activities directed at attracting, developing and maintaining an effective work force.' অর্থাৎ, 'মানবসম্পদ ব্যবস্থাপনা হলো একগুচ্ছ সাংগঠনিক কাজের সমষ্টি; যা একটি কার্যকর কর্মীকে আকর্ষণ, উন্নয়ন এবং রক্ষণাবেক্ষণের দিকে নির্দেশ করে।'
- বিজনেস ডিকশনারি ডটকম (Businessdictionary.com)-এ বলা হয়েছে, 'Human resource management is the process of hiring and developing employees so that they become more valuable to the organization.' অর্থাৎ, 'মানবসম্পদ ব্যবস্থাপনা বলতে কর্মী নিয়োগ ও উন্নয়নকে বোঝায়, যাতে তারা সংগঠনের জন্য খুবই মূল্যবান হয়।'
অতএব, প্রতিষ্ঠানে দক্ষ কর্মী গঠন ও ধরে রাখার লক্ষ্যে কর্মীসংস্থান, প্রশিক্ষণ ও উন্নয়ন, মূল্যায়ন, সংরক্ষণ প্রভৃতি কাজের মাধ্যমে তাদের জ্ঞান, দক্ষতা ও যোগ্যতা ব্যবহার করাকে মানবসম্পদ ব্যবস্থাপনা বলে।
- http://www.investopedia.com/terms/h/humanresoureces.asp
- http://www.investinganswers.com/financial-dictionany/business-corporations/human-capital-5992
- http://www.dictionany.com/browse/humman-capital
Read more