Differences between Autocratic and Democratic Leadership
যে নেতৃত্বে নেতা সব ক্ষমতা নিজের কাছে কেন্দ্রীভূত রাখেন এবং নিজে এককভাবে সিদ্ধান্ত নেন, তাকে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব বলে। অন্যদিকে, যে নেতৃত্বে নেতা সব কর্তৃত্ব ও ক্ষমতা নিজের কাছে কেন্দ্রীভূত না রেখে অধীনস্থদের সাথে আলাপ-আলোচনা ও পরামর্শ করে কাজ পরিচালনা করেন, তাকে গণতান্ত্রিক নেতৃত্ব বলে।
নিচে স্বৈরতান্ত্রিক ও গণতান্ত্রিক নেতৃত্বের মধ্যে পার্থক্য উল্লেখ করা হলো-
| পার্থক্যের বিষয় | স্বৈরতান্ত্রিক নেতৃত্ব | স্বৈরতান্ত্রিক নেতৃত্ব |
| ১. প্রকৃতি | নেতা সব ক্ষমতা ও দায়িত্ব নিজের কাছে রাখেন। | নেতা ক্ষমতা, কর্তৃত্ব হস্তান্তর করেন। কিন্তু চূড়ান্ত দায়-দায়িত্ব তার কাছে রাখেন। |
| ২. দৃষ্টিভঙ্গি | এরূপ নেতৃত্ব Douglas McGregor-এর Theory X-এর অনুরূপ দৃষ্টিভঙ্গি পোষণ করে। | Y-এর অনুরূপ দৃষ্টিভঙ্গি পোষণ করা হয়। এক্ষেত্রে Douglas McGregor-এর Theory |
| ৩. উপযোগিতা | আধুনিক ব্যবস্থাপনায় স্বৈরতান্ত্রিক নেতৃত্ব উপযুক্ত মনে করা হয় না। | আধুনিক ব্যবস্থাপনায় গণতান্ত্রিক নেতৃত্বের ওপর গুরুত্ব দেওয়া হয়। |
| ৪. প্রেষণা | এতে প্রেষণার উপাদান হচ্ছে ভীতি প্রদর্শন ও শাস্তি প্রদান। | এতে সামাজিক ও আত্মমর্যাদার চাহিদা পূরণ করা হয় বলে কর্মীরা অনুপ্রাণিত হন। |
| ৫. কর্মীদের মনোবল | প্রভাব ফেলে। এরূপ নেতৃত্ব কর্মীদের মনোবলের ওপর বিরূপ | এক্ষেত্রে কর্মীদের মনোবল ও কর্মস্পৃহা বেড়ে যায়। |
| ৬. সিদ্ধান্ত গ্রহণ | এক্ষেত্রে নেতা অধীনস্থদের মতামতকে গুরুত্ব না দিয়ে এককভাবে সিদ্ধান্ত নিয়ে থাকেন। | গণতান্ত্রিক নেতৃত্বে নেতা সিদ্ধান্ত নেওয়ায় অধীনস্থদের পরামর্শ নিয়ে থাকেন। |
| ৭. যোগাযোগ | এতে নিম্নগামী যোগাযোগ ব্যবস্থা বিদ্যমান। | এতে দ্বিমুখী যোগাযোগ ব্যবস্থা বিদ্যমান। |
| ৮. মূল্যায়ন | নেতা তার ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ওপর ভিত্তি করে কর্মীদের প্রশংসা বা তিরস্কার করেন। | নেতা বস্তুনিষ্ঠভাবে কর্মীদের প্রশংসা বা তিরস্কার করেন। |
| ৯. সৃজনীশক্তির বিকাশ | এরূপ নেতৃত্বে সৃজনীশক্তি বিকাশের সুযোগ থাকে না। | গণতান্ত্রিক নেতৃত্বে সৃজনীশক্তি বিকাশের সুযোগ দেওয়া হয়। |
| ১০. তত্ত্বাবধান | এরূপ নেতৃত্বে তত্ত্বাবধানের চেয়ে নিয়ন্ত্রণের ওপর গুরুত্ব বেশি দেওয়া হয়। | এক্ষেত্রে আদেশ ও পরামর্শ দেওয়ার মাধ্যমে কর্মীদের দ্বারা কাজ আদায় করা হয়। |
| ১১. ভীতি প্রদর্শন | এরূপ নেতৃত্বে প্রয়োজনের ভিত্তিতে অধীনস্থদের কাছে কর্তৃত্ব হস্তান্তর করা হয়। | গণতান্ত্রিক নেতৃত্বে কর্মীরা কোনো কাজে ভয় পান না। তারা কাজকে নিজের মনে করেন। |
| ১২. কর্তৃত্ব অর্পণ | স্বৈরতান্ত্রিক নেতৃত্বে নেতা কর্তৃত্ব হস্তান্তর করতে চান না। | এরূপ নেতৃত্বে প্রয়োজনের ভিত্তিতে অধীনস্থদের কাছে কর্তৃত্ব হস্তান্তর করা হয়। |
অতএব বলা যায়, স্বৈরতান্ত্রিক ও গণতান্ত্রিক নেতৃত্বের মধ্যে পরস্পর বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান।
Content added By
Read more