তিরিশোত্তর আধুনিক সাহিত্য আন্দোলনের স্থপতিদের অন্যতম প্রখ্যাত কবি, সাহিত্যিক ও সাংবাদিক প্রেমেন্দ্র মিত্র ছিলেন 'কল্লোল' গোষ্ঠীর লেখক। পরা-বাস্তবভিত্তিক গণমানুষের প্রতি
সংবেদনশীল যে সাহিত্যধারা কল্লোলগোষ্ঠী সৃষ্টি করতে গল্প-উপন্যাসে। তিনি জীবনের দুঃখ ও হতাশাকে রূপায়ণে কুশলতার পরিচয় প্রদান করেছেন। তাঁর রচিত সাহিত্যকর্মের মূল প্রতিপাদ্য বিষয় সাধারণ মানুষের প্রতি অনুরাগ।
- প্রেমেন্দ্র মিত্র সেপ্টেম্বর, ১৯০৪ সালে কাশীতে জন্মগ্রহণ করেন।
- সাহিত্য সাধনার প্রথম পর্বে 'কৃত্তিবাস ভদ্র' ছদ্মনামে লিখতেন। তার সৃষ্ট একটি জনপ্রিয় চরিত্র 'ঘনাদা'।
- তিনি 'কল্লোল' (১৯২৩) পত্রিকায় লেখালেখি করতেন এবং 'বাংলার কথা', 'বঙ্গবাণী', 'সংবাদ' পত্রিকায় সম্পাদকীয় বিভাগে দায়িত্ব পালন করেন।
- শৈলজানন্দ মুখোপাধ্যায় ও মুরলীধর বসু সহযোগে 'কালি কলম' (১৯২৬) পত্রিকা প্রকাশ করেন।
- ৩ মে, ১৯৮৮ সালে পাকস্থলীর ক্যান্সারে আক্রান্ত হয়ে কলকাতায় মারা যান।
প্রেমেন্দ্র মিত্রের সাহিত্যকর্মসমূহঃ
কাব্যগ্রন্থ:
প্রথমা (১৯৩২): এটি তাঁর প্রকাশিত প্রথম কবিতার বই।
'সম্রাট' (১৯৪০), 'ফেরারী ফৌজ' (১৯৪৮), 'সাগর থেকে ফেরা' (১৯৫৬), 'হরিণ চিতা চিল' (১৯৫৯), 'কখনো মেঘ'।
উপন্যাস: পাঁক' (১৯২৬), 'কুয়াশা' (১৯৩০), 'মিছিল' (১৯৩৩), 'উপনয়ন' (১৯৩৪), 'আগামীকাল' (১৯৩৪), 'প্রতিশোধ' (১৯৪১), 'প্রতিধ্বনি ফেরে', 'মনুদ্বাদশ'।
গল্পগ্রন্থ: 'পঞ্চশর' (১৯২৯), 'বেনামী বন্দর' (১৯৩০), 'পুতুল ও প্রতিমা' (১৯৩২), 'মৃত্তিকা' (১৯৩২), 'অফুরন্ত' (১৯৩৫), 'ধূলিধূসর' (১৯৪৩), 'মহানগর' (১৯৪৩), 'জলপায়রা' (১৯৫৭), 'নানা রঙে বোনা' (১৯৬০)।
Read more