গীতিকা: এক শ্রেণীর আখ্যানমূলক লোকগীতি সাহিত্যে গীতিকা' নামে পরিচিত। ইংরেজিতে তাকে বলা হয় ব্যালাড। Ballad শব্দটি ফরাসি Ballet বা নৃত্য শব্দ থেকে এসেছে।
ইউরোপে প্রাচীনকালে নাচের সাথে যে কবিতা গীত হত তাকেই Ballad বা গীতিকা বলা হত। বাংলাদেশ থেকে সংগৃহিত লোকগীতিগুলোকে তিন ভাগে ভাগ করা হয়েছে ।
ক) নাথ গীতিকা
খ) মৈমনসিংহ গীতিকা
গ) পূর্ববঙ্গ গীতিকা
# বহুনির্বাচনী প্রশ্ন
ক) নাথ গীতিকা: স্যার জর্জ গ্রীয়ার্সন রংপুর জেলার মুসলমান কৃষকদের কাছ হতে সংগ্রহ করে 'মানিকচন্দ্র রাজার গান' নামে প্রকাশ করেন।
বিষয়বস্তু: নাথপন্থীদের অলৌকিক ক্ষমতাসম্পন্ন যোগীপুরুষদের কাহিনী, যেমন গোরক্ষবিজয়, মীনচেতন, গোপীচন্দ্রের সন্ন্যাস ইত্যাদি ।
প্রধান চরিত্র: মীননাথ, গোরক্ষনাথ, হাড়িপা, কানুপা, ময়নামতি, গোপীচন্দ্র।
ধরন: এগুলি লোকসাহিত্যধর্মী বা ব্যালাড (Ballad) শ্রেণীর গীতিনাট্য, যা সুর করে গাওয়া হতো।
ধর্মীয় ভিত্তি: শিবের উপাসক নাথযোগীদের বিশ্বাস এবং বৌদ্ধ ধর্মের মিশ্রণে সৃষ্ট 'নাথ মত' বা যোগসাধনার ওপর ভিত্তি করে রচিত।
উল্লেখযোগ্য কবি ও কাব্য:
- গোরক্ষবিজয় - শেখ ফয়জুল্লাহ ।
- মীনচেতন - শ্যামদাস সেন।
- গোপীচন্দ্রের সন্ন্যাস - শুকুর মামুদ ।
- ময়নামতীর গান - ভবানী দাস ।
- এই সাহিত্য মূলত বাংলার হিন্দু ও মুসলমান সমাজের গ্রামীণ সংস্কৃতিতে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল, যা এখনো কিছু এলাকায় 'যোগীর গান' হিসেবে পরিবেশিত হয়
# বহুনির্বাচনী প্রশ্ন
খ) মৈমনসিংহ গীতিকা: বৃহত্তর ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের পূর্বাংশে নেত্রকোনা, কিশোরগঞ্জ জেলার হাওর, বিল, নদ-নদী পণ্ডাবিত ভাটি অঞ্চলে যে গীতিকা বিকশিত হয়েছিল তা 'মৈমনসিংহ গীতিকা' নামে পরিচিত। ডঃ দীনেশচন্দ্র সেন গীতিকাগুলো সংগ্রহ করে 'মৈমনসিংহ গীতিকা' নামে প্রকাশ করেন। 'ময়মনসিংহ গীতিকা' বিশ্বের ২৩ টি ভাষায় অনূদিত হয়।
উল্লেখযোগ্য গীতিকার মধ্য রয়েছে:
ক. 'মহুয়া' পালা: মৈয়মনসিংহ গীতিকার শ্রেষ্ঠ পালা। এটি একটি প্রণয় আখ্যান। রচয়িতা দ্বিজ কানাই।
খ. দেওয়ানা মদিনা: রচয়িতা মনসুর বয়াতি।
গ. কাজল রেখা
# বহুনির্বাচনী প্রশ্ন
গ) পূর্ববঙ্গ গীতিকা: পূর্ববঙ্গ গীতিকা নামে পরিচিত গীতিকাগুলো কিছু পূর্ব ময়মনসিংহ থেকে এবং অবশিষ্ট গীতিকা নোয়াখালী, চট্টগ্রাম অঞ্চল থেকে সংগৃহিত। ডঃ দীনেশচন্দ্র সেন গীতিকাগুলো সংগ্রহ করে 'পূর্ববঙ্গ গীতিকা' নামে প্রকাশ করেন।
উল্লেখযোগ্য গীতিকার মধ্য রয়েছে: নিজাম ডাকাতের পালা, কাফন চোরা, কমল সওদাগর।
উল্লেখযোগ্য পালা:
ধোপার পাট
মইষাল বন্ধু
কমলা রানীর গান
মদনকুমার ও মধুমালা
ভেলুয়া
চৌধুরীর লড়াই
# বহুনির্বাচনী প্রশ্ন
Read more