মুক্তবুদ্ধি চর্চার প্রবক্তা, উদার মানবতাবাদী ও মননশীল প্রবন্ধকার হিসেবে খ্যাত মোতাহের হোসেন চৌধুরী। তিনি ঢাকার মুসলিম সাহিত্য সমাজের (১৯২৬) সাথে ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন। তাঁর প্রবন্ধের গদ্যশৈলীতে প্রমথ চৌধুরীর এবং মননে রবীন্দ্রনাথের প্রভাব লক্ষ্য করা যায়।
- মোতাহের হোসেন চৌধুরী ১৯০৩ সালে নোয়াখালী জেলার কাঞ্চনপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
- তিনি বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে যুক্ত ছিলেন।
- তাঁর 'রবীন্দ্রনাথ ও বৈরাগ্যবিলাস' প্রবন্ধটি 'শিখা'র পঞ্চম বর্ষে প্রকাশিত হয়।
- তিনি ১৮ সেপ্টেম্বর, ১৯৫৬ সালে চট্টগ্রামে মারা যান।
তাঁর রচিত গদ্যগ্রন্থগুলোরঃ
'সংস্কৃতি কথা' (১৯৫৮): তিনি এ প্রবন্ধ গ্রন্থে সংস্কৃতি সম্পর্কে ধর্মনিরপেক্ষ ও মানববাদী সংজ্ঞার্থ প্রদান করেছেন এবং সুন্দরভাবে বাঁচার মধ্যে মহত্তম জীবনের সন্ধান করেছেন। এ গ্রন্থের অন্তর্ভুক্ত প্রবন্ধ 'শিক্ষা ও মনুষ্যত্ব 'জীবন ও বৃক্ষ'।
'সভ্যতা' (১৯৬৫): এটি ক্লাইভ বেল এর Civilization গ্রন্থের ভাবানুবাদ।
'সুখ' (১৯৬৮): এটি বাট্রান্ড রাসেলের Conquest of Happiness গ্রন্থের ভাবানুবাদ।
'লাইব্রেরি': এ প্রবন্ধটির মূলকথা হলো মানুষকে বইপাঠে উদ্বুদ্ধ করে পাঠাগার প্রতিষ্ঠায় উৎসাহী করে তোলা।
বিখ্যাত উক্তিঃ 'ধর্ম সাধারণ লোকের কালচার, আর কালচার শিক্ষিত মার্জিত লোকের ধর্ম।' (সংস্কৃতি কথা)।
Read more