সৈয়দ সুলতান

- বাংলা - বাংলা সাহিত্য | NCTB BOOK
1.1k

বাংলা সাহিত্যের মধ্যযুগীয় কবি, বাংলা সুফী সাহিত্য ধারায় উল্লেখযোগ্য কবি, শাস্ত্রবিদ ও পীর সৈয়দ সুলতান। তিনি কাহিনিকাব্য ও শাস্ত্রকাব্য রচয়িতা হিসেবে খ্যাতি অর্জন করেন এবং সুফি ভাবধারায় কাব্য রচনায় মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন।

  • সৈয়দ মিনা ওরফে সৈয়দ সুলতান ১৫৫০ সালে হবিগঞ্জ জেলার লস্করপুর (প্রাচীন তরফ রাজ্যের রাজধানী) গ্রামে/চট্টগ্রামের পটিয়া উপজেলার চক্রশালা গ্রামে জন্মগ্রহণ করেন।
  • তিনি লস্করপুর গ্রাম থেকে প্রায় তিন কিলোমিটার দূরে 'সুলতানশী হাবেলী' নামে একটি বাড়ি নির্মাণ করেন এবং এ বাড়িতে বসেই সাহিত্যচর্চা করেন।
  • সৈয়দ সুলতানের রচনাবলি সম্পাদনা করেন ড. আহমদ শরীফ।
  • তিনি আনুমানিক ১৬৪৮ সালে মারা যান।

সৈয়দ সুলতানের গ্রন্থগুলো:

'নবীবংশ' (১৫৮৪): এটি আরবি কবি সা'লাবি কর্তৃক আরবি ভাষায় রচিত 'কাসাসুল আম্বিয়া' কাব্যের অনুসরণে রচিত। এটি দুটি খণ্ডে হযরত মুহম্মদ (স.) এর জীবনীকাব্য। এ কাব্যে হিন্দু দেবদেবীর (ব্রহ্মা, বিষ্ণু, হরি, শিব, মহেশ্বর, বামন, রাম, কৃষ্ণ) উল্লেখ থাকলেও ইসলামের মাহাত্ম্য বর্ণনাই কবির উদ্দেশ্য ছিল। এ কাব্যের ২য় খণ্ডের নাম 'রসুল চরিত'। মধ্যযুগে রচিত হযরত মুহম্মদ (স.) এর পূর্ণাঙ্গ জীবনী হিসেবে 'রসুল চরিত'ই শ্রেষ্ঠ কাব্য। এ কাব্যের শেষাংশে উল্লেখ আছে শবে মিরাজের ইতিহাস।

'শব-ই-মিরাজ', 'রসুল বিজয়', 'জ্ঞানপ্রদীপ', 'জ্ঞানচৌতিশা', 'জয়কুম রাজার লড়াই', 'ইবলিশনামা', 'মারফতী গান', 'পদাবলি', 'ওফাৎ-ই-রসুল'।

Content added By
Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...