দ্বিজেন শর্মা

- বাংলা - বাংলা সাহিত্য | NCTB BOOK
1.2k

দ্বিজেন শর্মা (২৯ মে ১৯২৯ – ১৫ সেপ্টেম্বর ২০১৭)

পরিচিতি:
দ্বিজেন শর্মা ছিলেন একজন বাংলাদেশী প্রকৃতিবিদ, জীববিজ্ঞানী ও বিজ্ঞান লেখক। তিনি দীর্ঘদিন নটর ডেম কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগে শিক্ষকতা করেছেন এবং কলেজের প্রাকৃতিক পরিবেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

জন্ম ও শৈশব:
১৯২৯ সালের ২৯ মে সিলেট বিভাগের বড়লেখা থানার শিমুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা ভিষক চন্দ্রকাণ্ড শর্মা ছিলেন কবিরাজ, মা মগ্নময়ী দেবী সমাজসেবী। শৈশবেই পাথারিয়া পাহাড়ের জঙ্গলে ঘুরে বেড়িয়ে প্রকৃতির প্রতি তাঁর প্রেম জন্ম নেয়।

শিক্ষা ও কর্মজীবন:

  • গ্রামের পাঠশালা এবং করিমগঞ্জ পাবলিক হাইস্কুলে প্রাথমিক শিক্ষা।

  • কলকাতা সিটি কলেজ থেকে স্নাতক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদবিজ্ঞানে স্নাতকোত্তর (১৯৫৮)।

  • ১৯৫৮–১৯৬২: বরিশালের ব্রজমোহন কলেজে শিক্ষক।

  • ১৯৬২–১৯৭৪: নটর ডেম কলেজে শিক্ষকতা।

  • ১৯৭৪–১৯৯১: সোভিয়েত ইউনিয়নের মস্কোতে প্রকাশনা সংস্থায় অনুবাদক ও লেখক।

  • মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে মানুষের সেবায় সক্রিয় ভূমিকা পালন।

ব্যক্তিগত জীবন:

  • ১৯৬০ সালে দেবী চক্রবর্তীর সঙ্গে বিবাহ। এক ছেলে, এক মেয়ে।

  • রবীন্দ্রসঙ্গীতভক্ত, তরুণদের সঙ্গে আড্ডা পছন্দ করতেন।

প্রকাশিত গ্রন্থসমূহ (নির্বাচিত):

  • শ্যামলী নিসর্গ (১৯৮০, ১৯৯৭, ২০১৫)

  • সপুষ্পক উদ্ভিদের শ্রেণী বিন্যাস (১৯৮০)

  • ফুলগুলি যেন কথা (১৯৮৮, ২০০৪)

  • গাছের কথা ফুলের কথা (১৯৯৯)

  • এমি নামের দুরন্ত মেয়েটি (১৯৯৫, ১৯৯৯)

  • নিসর্গ নির্মাণ ও নান্দনিক ভাবনা (২০০০)

  • সমাজতন্ত্রে বসবাস (১৯৯৯)

  • জীবনের শেষ নেই (১৯৮০, ২০০০)

  • বিজ্ঞান ও শিক্ষা: দায়বদ্ধতার নিরিখ (২০০৩)

  • ডারউইন ও প্রজাতির উত্‍পত্তি (১৯৯৭)

  • বাংলা বৃক্ষ (২০০১)

  • সতীর্থ বলয়ে ডারইউন (১৯৭৪, ১৯৮৪, ১৯৯৯)

পুরস্কার ও সম্মাননা:

  • ড. কুদরত-এ খুদা স্বর্ণপদক (চট্টগ্রাম বিজ্ঞান সমিতি, ১৯৮৬)

  • বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার (১৯৮৭)

  • এম নুরুল কাদের শিশু-সাহিত্য পুরস্কার (২০০০)

  • প্রকৃতি সংরক্ষণ পদক (প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন-চ্যানেল আই, ২০১১)

  • একুশে পদক (২০১৫)

  • প্রথম আলো বর্ষসেরা বই (প্রথম আলো)

  • এছাড়াও বাংলাপিডিয়ার জীববিদ্যা বিভাগের অনুবাদক ও সম্পাদক (২০০১-২০০৩), বাংলা একাডেমীর সম্মানিত ফেলো

মৃত্যু:
২০১৭ সালের ১৫ সেপ্টেম্বর ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন, বয়স হয়েছিল ৮৮ বছর।

Content added By
Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...