পুরাঘটিত বর্তমান :-
কিছুক্ষণ পূর্বে যে ক্রিয়া সংঘটিত হয়েছে, অথচ যার ফল এখনও বর্তমান, তার কালকে বলা হয় পুরাঘটিত বর্তমান।
এই কাল বুঝাতে ধাতুর শেষে ইয়াছে (এছে), ইয়াছ (আছ), ইয়াছি (এছি) প্রভৃতি ক্রিয়া-বিভক্তি যুক্ত হয়।
যেমন :
সে হাসিয়াছে (হেসেছে)।
তুমি কাঁদিয়াছ (কেঁদেছ)।
আমি পড়িয়াছি (পড়েছি) ইত্যাদি।
Content added By
# বহুনির্বাচনী প্রশ্ন
যদি বৃষ্টি হতো, সবাই মিলে খিচুড়ি খেতাম।
শিকারি পাখিটিকে এইমাত্র গুলি করল।
যদি আরো শীত পড়তো, সবাই মিলে বেড়াতে যেতাম।
আমি গত বছর পরীক্ষা দিয়েছিলাম।