সনেট ইটালিয়ান শব্দ। এর বাংলা অর্থ- চতুর্দশপদী কবিতা। একটি মাত্র ভাব বা অনুভূতি যখন ১৪ অক্ষরের চতুর্দশ পঙ্ক্তিতে (কখনো কখনো ১৮ অক্ষরও ব্যবহৃত হয়) বিশেষ ছন্দরীতিতে প্রকাশ পায়, তাকেই সনেট বা চতুর্দশপদী কবিতা বলে।
সনেটের দুটি অংশ। যথা:
ক. অষ্টক: প্রথম ৮ চরণকে অষ্টক বলে।
খ. ষটক: শেষ ৬ চরণকে ষটক বলে।
সনেটের আদি কবি:
ইতালীয় কবি পেত্রার্ক এ ধারার আদি কবি।
বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের ও সনেটের প্রচলন ঘটান মাইকেল মধুসূদন দত্ত।
Content added By