অপাদান কারক গাইড ও নোট

- বাংলা - বাংলা ভাষা (ব্যাকরণ) | NCTB BOOK
2.8k

অপাদান কারক :

যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে। যে কারকে ক্রিয়ার উৎস নির্দেশ করা হয়, তাকে অপাদান কারক বলে। যেমন: বিপদে মোরে রক্ষা করো। এখানে যদি প্রশ্ন করা হয়, কোথা থেকে রক্ষা করো? উত্তর পাই- বিপদ থেকে। তাই, এখানে 'বিপদে' অপাদান কারক।

ক্রিয়াকে 'কোথা হতে', 'কি হতে' বা 'কিসের হতে' দিয়ে প্রশ্ন করলে অপাদান কারক পাওয়া যায়। যেমন:

বিচ্যুতগাছ থেকে পাতা পড়ে। মেঘ থেকে বৃষ্টি পড়ে।
গৃহীতদুধ থেকে দই হয়। শুক্তি থেকে মুক্তো মেলে।
জাতখেজুর রসে গুড় হয়। জমি থেকে ফসল পাই।
বিরতপাপে বিরত হও।
দূরীভূতদেশ থেকে পঙ্গপাল চলে গেছে।
রক্ষিতবিপদ থেকে বাঁচাও।
আরম্ভসোমবার থেকে পরীক্ষা শুরু।
ভীতবাঘকে ভয় পায় না কে?

অপাদান কারকে বিভিন্ন বিভক্তি ছাড়াও হইতে, হতে, থেকে, দিয়া, দিয়ে ইত্যাদি অনুসর্গ ব্যবহৃত হয়। যেমন: কাপটা উঁচু টেবিল থেকে পড়ে ভেঙে গেল।

অপাদান কারকে বিভিন্ন বিভক্তির ব্যবহার:

বিভক্তি

উদাহরণ

১মা (শূন্য বা অ)বোঁটা-আলগা ফল গাছে থাকে না।
মনে পড়ে সেই জ্যৈষ্ঠের দুপুরে পাঠশালা পলায়ন।
গাড়ী স্টেশন ছাড়ে।
২য়া (কে)বাবাকে বড্ড ভয় পাই।
৬ষ্ঠী (এর)যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়।
৭মী (এ)বিপদে মোরে করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা।
তিলে তৈল হয়। লোকমুখে শুনেছি
৭মী (য়)টাকায় টাকা হয়।
Content added By
Content updated By

# বহুনির্বাচনী প্রশ্ন

Promotion

Are you sure to start over?

Loading...