বিশিষ্ট সমাজকর্মী ও সাহিত্যিক রাবেয়া খাতুন। সামাজিক কুসংস্কার, নারীর অনগ্রসরতা প্রভৃতি বিষয় নিয়ে লেখনী ধারণ করেন। তিনি বাংলা একাডেমি, বাংলাদেশ লেখক শিবির ও বাংলাদেশ মহিলা সমিতির সাথে যুক্ত ছিলেন।
- রাবেয়া খাতুন ২৭ ডিসেম্বর, ১৯৩৫ সালে ঢাকার বিক্রমপুরে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। পৈতৃক নিবাস মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর গ্রামে।
- তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৭৩), একুশে পদক (১৯৯৩), স্বাধীনতা পুরস্কার (২০১৭) পান।
- তিনি ৩ জানুয়ারি, ২০২১ সালে ঢাকায় মারা যান।
তাঁর উপন্যাসসমূহঃ
‘‘অনন্ত অন্বেষা” (১৯৬৭): হাওয়াই জাহাজে আকাশচারী পেশায় রত মানুষের জীবনচিত্র এর মূল বিষয়। ‘মেঘের পরে মেঘ’: এটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। এ উপন্যাস অবলম্বনে চাষী নজরুল ইসলাম চলচ্চিত্র নির্মাণ করেন।
‘মধুমতি' (১৯৬৩), ‘মন এক শ্বেতী কপোতী' (১৯৬৭), ‘সাহেব বাজার’ (১৯৬৯), ‘ফেরারী সূর্য’ (১৯৭৪), ‘নীল নিশীথ' (১৯৮৩), ‘বায়ান্ন গলির এক গলি' (১৯৮৪), ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’, ‘একাত্তরের নিশান' ।
মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ: 'একাত্তরের নয় মাস' (১৯৯০)।
তাঁর উপন্যাস নিয়ে নির্মিত চলচ্চিত্রঃ
'মধুমতি', 'মেঘের পরে মেঘ', ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’
| একাত্তরের যিশু (উপন্যাস) | শাহরিয়ার কবির |
| একাত্তরের গেরিলা (উপন্যাস) | জহিরুল ইসলাম |
| একাত্তরের রণাঙ্গন (উপন্যাস) | শামসুল হুদা |
| একাত্তরের বিজয়গাঁথা (উপন্যাস) | মেজর রফিকুল ইসলাম |
| একাত্তরের নিশান (উপন্যাস) | রাবেয়া খাতুন |
| একাত্তরের সাহিত্য (উপন্যাস) | বশির আল হেলাল |
| একাত্তরের ঢাকা (উপন্যাস) | সেলিনা হোসেন |
| একাত্তরের কথামালা (উপন্যাস) | বেগম নূরজাহান |
| একাত্তর কথা বলে (উপন্যাস) | মনজুর আহমদ |
Read more