hsc

উষ্ম ধ্বনি বা উষ্ম বর্ণ

একাদশ- দ্বাদশ শ্রেণি - বাংলা - বাংলা ২য় পত্র | NCTB BOOK
2k
Summary

উষ্মধ্বনি: এটি এমন এক ধরনের ব্যঞ্জন যেখানে বাতাস মুখবিবরে বাধা ছাড়াই ঘর্ষণপ্রাপ্ত হয়ে শিশধ্বনির সৃষ্টি করে। উদাহরণস্বরূপ, "আশীষ", "শিশি", "শিশু" প্রভৃতি। এই ধরনের ধ্বনির শিশু শব্দের সাথে সাদৃশ্য থাকার কারণে একে শিশধ্বনি ও বলা হয়।

উষ্ম বর্ণ সমূহ:

  • শ: উচ্চারণ স্থান পশ্চাৎ দন্তমূল।
  • ষ: উচ্চারণ স্থান মূর্ধা।
  • স: উচ্চারণ স্থান দত্ত।

উষ্মধ্বনি : যে ব্যঞ্জনের উচ্চারণে বাতাস মুখবিবরে কোথাও বাধা না পেয়ে কেবল ঘর্ষণপ্রাপ্ত হয় এবং শিশধ্বনির সৃষ্টি করে, সেটি উষ্মধ্বনি। যেমন— আশীষ, শিশি, শিশু ইত্যাদি। শিশ দেয়ার সঙ্গে এর সাদৃশ্য রয়েছে বলে একে শিশধ্বনিও বলা হয়।
শ, ষ, স – তিনটি উষ্ম বর্ণ। শ-বর্ণে দ্যোতিত ধ্বনির উচ্চারণ স্থান পশ্চাৎ দন্তমূল। ষ-বর্ণে দ্যোতিত ধ্বনির - উচ্চারণ স্থান মূর্ধা এবং স-বর্ণে দ্যোতিত ধ্বনির উচ্চারণ স্থান দত্ত।

Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...