রবীন্দ্রনাথ ঠাকুর: গীতাঞ্জলি (কাব্য), গোরা (উপন্যাস), ঘরে বাইরে (উপন্যাস), শেষের কবিতা (উপন্যাস/কাব্য)।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়: দুর্গেশনন্দিনী, কৃষ্ণকান্তের উইল, কপালকুণ্ডলা।
কাজী নজরুল ইসলাম: অগ্নি-বীণা (কাব্য), বিষের বাঁশি, বিদ্রোহী (কবিতা)।
মাইকেল মধুসূদন দত্ত: মেঘনাদবধ কাব্য (মহাকাব্য), শর্মিষ্ঠা (নাটক)।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়: দেবদাস, শ্রীকান্ত, পণ্ডিতমশাই।
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়: পথের পাঁচালী, আরণ্যক।
মানিক বন্দ্যোপাধ্যায়: পদ্মা নদীর মাঝি, জননী।
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়: কবি, গণদেবতা।
সৈয়দ ওয়ালীউল্লাহ: লালসালু, চাঁদের অমাবস্যা।
আখতারুজ্জামান ইলিয়াস: খোয়াবনামা।
উপন্যাস: পথের পাঁচালী (বিভূতিভূষণ), পদ্মা নদীর মাঝি (মানিক), গোরা (রবীন্দ্রনাথ)।
ছোটগল্প: রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প (পোস্টমাস্টার, নষ্টনীড়)।
নাটক: নীলদর্পণ (দীনবন্ধু মিত্র), কৃষ্ণকুমারী (মাইকেল মধুসূদন দত্ত)।
কাব্য: চর্যাপদ, মেঘনাদবধ কাব্য, অগ্নি-বীণা (নজরুল)।
# বহুনির্বাচনী প্রশ্ন

প্রমথ চৌধুরী (১৮৬৮-১৯৪৬)
বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক ও বিদ্রূপাত্মক প্রাবন্ধিক প্রমথ চৌধুরী। তীক্ষ্ণ মননশীলতা, বাকচাতুর্যের চমৎকারিত্ব এবং বুদ্ধির অসিচালনা ছিল তাঁর ভাষাগত বিশেষত্ব। তিনি ১৮৯৯ সালে রবীন্দ্রনাথের অগ্রজ বাংলা প্রথম সিভিলিয়ান সত্যেন্দ্রনাথ ঠাকুরের মেয়ে ইন্দিরা দেবীকে বিয়ে করেন। তিনি রবীন্দ্রনাথকে বাংলা গদ্যে চলিত রীতি ব্যবহারে উদ্বুদ্ধ করেন।
- প্রমথ চৌধুরী ৭ আগস্ট, ১৮৬৮ সালে যশোরে জন্মগ্রহণ করেন। পৈতৃক নিবাস- পাবনা জেলার চাটমোহর উপজেলার হরিপুর গ্রাম।
- তাকে বলা হয় বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক ও বিদ্রূপাত্মক প্রাবন্ধিক।
- প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম-বীরবল।
- প্রমথ চৌধুরীর প্রথম প্রবন্ধ 'জয়দেব' ১৮৯৩ সালে 'সাধনা' পত্রিকায় প্রকাশিত হয়।
- 'হালখাতা' ('ভারতী' পত্রিকায় প্রকাশ- ১৯০২), এ গদ্য /প্রবন্ধ রচনায় তিনি প্রথম চলিত রীতির প্রয়োগ ঘটান।বাংলা কা
- ব্যে তিনিই প্রথম ইতালীয় সনেটের প্রবর্তন করেন।
- তিনি 'সবুজপত্র' (১৯১৪), 'বিশ্বভারতী পত্রিকা' সম্পাদনা করেন।
- তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৩৮ সালে জগত্তারিণী স্বর্ণপদক লাভ করেন। উল্লেখ্য, স্যার আশুতোষ মুখোপাধ্যায় নিজ মাতার নামে এ পদক প্রবর্তন করেন।
- তিনি ২ সেপ্টেম্বর, ১৯৪৬ সালে (১৬ ভাদ্র, ১৩৫৩ বঙ্গাব্দ) শান্তিনিকেতনে মারা যান।
চলিত রীতিতে রচিত তাঁর প্রথম গদ্যরচনাঃ
'হালখাতা' (১৯০২): এটি 'ভারতী' পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। [বাজারের অধিকাংশ বইয়ে লেখা যে, চলিত ভাষায় রচিত প্রমথ চৌধুরীর প্রথম গ্রন্থ 'বীরবলের হালখাতা'। প্রকৃতপক্ষে এটি হবে 'হালখাতা'। কারণ, 'বীরবলের হালখাতা' প্রবন্ধগ্রন্থ প্রকাশিত হয় ১৯১৬ সালে আর 'হালখাতা' গদ্যগ্রন্থ প্রকাশিত হয় ১৯০২ সালে। (সূত্র: বাংলা একাডেমি চরিতাভিধান)]। উল্লেখ্য, চলিত ভাষায় রচিত প্রথম গ্রন্থ কোনটি? এ প্রশ্নের উত্তরের অপশনে 'হালখাতা' না থাকলে 'বীরবলের হালখাতা' উত্তর দিতে হবে। কারণ, অধিকাংশ প্রশ্নকর্তা বিগত সালের পরীক্ষায় আসা প্রশ্নগুলো নতুন প্রশ্নে অপশনসহ হুবহু তুলে দেয়।
প্রমথ চৌধুরী রচিত অন্যান্য সাহিত্যকর্মগুলো:
প্রবন্ধগ্রন্থ: 'তেল-নুন-লড়ি' (১৯০৬), 'বীরবলের হালখাতা' (১৯১৬), 'নানাকথা' (১৯১৯), 'আমাদের শিক্ষা' (১৯২০), 'রায়তের কথা' (১৯২৬), 'নানাচর্চা' (১৯৩২), 'আত্মকথা' (১৯৪৬), 'প্রবন্ধ সংগ্রহ' (১ম খণ্ড- ১৯৫২, ২য় খণ্ড- ১৯৫৩)।
কাব্যগ্রন্থ: 'সনেট পঞ্চাশৎ' (১৯১৩), 'পদচারণ' (১৯১৯)।
গল্পগ্রন্থ: 'চার ইয়ারি কথা' (১৯১৬), 'আহুতি' (১৯১৯), 'নীললোহিত ও গল্পসংগ্রহ' (১৯৪১)।
প্রবন্ধ: 'যৌবনে দাও রাজটীকা', 'বই পড়া', 'সাহিত্যে খেলা', 'ভাষার কথা'।
'বই পড়া' ও 'সাহিত্যে খেলা' প্রবন্ধ ২টি অবশ্যই পড়তে হবে। কারণ, এ দুটি প্রবন্ধ থেকে বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসে।
বিখ্যাত উক্তি
| বই পড়া | আমরা সাহিত্যের রস উপভোগ করতে প্রস্তুত নই; কিন্তু শিক্ষার ফল লাভের জন্য আমরা সকলে উদ্বাহু। |
| ব্যাধিই সংক্রামক, স্বাস্থ্য নয়। | |
| জ্ঞানের ভান্ডার যে ধনের ভান্ডার নয়, এ সত্য তো প্রত্যক্ষ। | |
| যে জাতির জ্ঞানের ভান্ডার শূন্য সে জাতির ধনের ভাঁড়েও ভবানী। | |
| সাহিত্যের মধ্যেই আমাদের জাত মানুষ হবে। | |
| সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। | |
| দেহের মৃত্যুর রেজিস্টারি রাখা হয়, আত্মার মৃত্যুর হয় না। | |
| আমি লাইব্রেরিকে স্কুল-কলেজের ওপরে স্থান দিই। লাইব্রেরি হচ্ছে একরকম মনের হাসপাতাল। |
| খেলা সাহিত্যে | যিনি গড়তে জানেন, তিনি শিবও গড়তে পারেন বাঁদরও গড়তে পারেন। |
| মন উচুতেও উঠতে চায়, নিচুতেও নামতে চায়। | |
| শিল্পরাজ্যে খেলা করবার প্রবৃত্তির ন্যায় অধিকারও বড়ো-ছোটো সকলেরই সমান আছে। | |
| এ পৃথিবীতে একমাত্র খেলার ময়দানে ব্রাহ্মণ শূদ্রের প্রভেদ নেই। | |
| যে খেলার ভিতর আনন্দ নেই কিন্তু উপরি-পাওনার আশা আছে, তার নাম খেলা নয়, জুয়াখেলা। | |
| গীতের মর্মও বোঝেন না, গীতার ধর্মও বোঝেন না।। | |
| সাহিত্যের উদ্দেশ্য সকলকে আনন্দ দেওয়া, কারো মনোরঞ্জন করা নয়। | |
| কাব্যজগতে যার নাম আনন্দ, তারই নাম বেদনা। | |
| কবির নিজের মনের পরিপূর্ণতা হতেই সাহিত্যের উৎপত্তি। | |
| সাহিত্য ছেলের হাতের খেলনাও নয়, গুরুর হাতের বেতও নয়। |
| ভাষার কথা | ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে শুধু কালি পড়ে। |
# বহুনির্বাচনী প্রশ্ন

কাজী নজরুল ইসলাম (১৮৯৯-১৯৭৬)
বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সত্য প্রকাশের দুরন্ত সাহস নিয়ে আমৃত্যু সকল অন্যায় ও শোষণের বিরুদ্ধে ছিলেন সোচ্চার ও প্রতিবাদী। এ জন্য তাঁকে বাংলা সাহিত্যের 'বিদ্রোহী কবি' বলা হয়। আবার একই সাথে কোমল দরদি মন নিয়ে ব্যথিত ও বঞ্চিত মানুষের পাশে থেকেছেন তিনি। এক হাতে বাঁশি আরেক হাতে রণতূর্য নিয়ে আবির্ভূত হয়েছিলেন, আর এসেই প্রচলিত শিল্পধারাসমূহকে পাল্টে দিয়ে নতুন বিষয় ও নতুন শব্দে বাংলা সাহিত্য ও সংগীতকে করেছেন সমৃদ্ধতর।
- কাজী নজরুল ইসলাম ২৪ মে, ১৮৯৯ সালে (১১ জ্যৈষ্ঠ, ১৩০৬ বঙ্গাব্দ) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোলের চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- তাঁর পিতা কাজী ফকির আহমেদ ও মাতা জাহেদা খাতুন। (কাজী ফকির আহমেদ এর ২য় স্ত্রী জাহেদা খাতুন)। জাহেদা খাতুনের চার পুত্রের অকাল মৃত্যুর পর নজরুলের জন্ম হয় বলে তার নাম রাখা হয়- দুখু মিয়া। বাল্যকালে তাঁকে 'ত্যারা ক্ষ্যাপা' ও 'নজর আলী' নামেও ডাকা হতো। সাহিত্যে তিনি 'নুরু' নামও ব্যবহার করেছেন। মাত্র ৮ বছর বয়সে পিতার মৃত্যু (১৯০৭) হলে তিনি চরম দারিদ্র্যে নিপতিত হন।
- ১৫ ডিসেম্বর, ১৯২৯ সালে কাজী নজরুল ইসলামকে কলকাতার অ্যালবার্ট হলে জাতীয় সংবর্ধনা প্রদান করা হয়। এ অনুষ্ঠানে আচার্য প্রফুল্লচন্দ্র রায় তাঁর সভাপতির ভাষণে নজরুলকে 'প্রতিভাবান বাঙালি কবি' বলে আখ্যায়িত করেন।
- কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যে মুক্তক ছন্দের প্রবর্তক।
- বাংলা ভাষায় তিনি প্রথম ইসলামি গান ও গজল রচনা করেছেন।
- ১০ অক্টোবর, ১৯৪২ সালে মাত্র তেতাল্লিশ বছর বয়সে দূরারোগ্য (পিক্স ডিজিজ) ব্যাধিতে আক্রান্ত হওয়ায় এই ঋদ্ধ ও সম্ভাবনাময় জীবন আমৃত্যু নির্বাক হয়ে যায়।
- কাজী নজরুল ইসলামের সমগ্র রচনাবলি বাংলা একাডেমি থেকে 'নজরুল রচনাবলি' (২০০৫) নামে ১২ খণ্ডে প্রকাশিত।
- তিনি ২৯ আগস্ট, ১৯৭৬ সালে (১২ ভাদ্র, ১৩৮৩ বঙ্গাব্দ) সকাল ১০টা ১০মিনিটে মাত্র ৭৭ বছর বয়সে ঢাকার পিজি হাসপাতালে ইহলোক ত্যাগ করেন। তাঁকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে বিকেল ৫.৩০ ঘটিকায় সমাধিস্থ করা হয়।
নজরুল কোন দৈনিক পত্রিকার সান্ধ্য পত্রিকা 'নবযুগ' (১২ জুলাই, ১৯২০) যুগ্ম-সম্পাদক ছিলেন ।
এ পত্রিকা নজরুলের সাথে যুগ্ম-সম্পাদক ছিলেন কমরেড মুজাবপ আহমদ। পত্রিকাটির প্রতিষ্ঠাতা ছিলেন এ.কে ফজলুল হত ১৯৪২ সালে 'দৈনিক নবযুগ' পত্রিকা প্রকাশিত হলে নজরুল ইসলাম এর সম্পাদক নিযুক্ত হন।
অর্ধ-সাপ্তাহিক পত্রিকা 'ধূমকেতু' (১৯২২); 'লাঙল' (১৯২৫) তিনি পত্রিকা সম্পাদনা করতেন ।
কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত রচনাবলি | ||||
| প্রথম প্রকাশিত রচনা/গল্প | 'বাউণ্ডেলের আত্মকাহিনী' (১৯১৯)। এটি 'সওগাত' পত্রিকার মে-জুন সংখ্যায় প্রকাশিত হয়। | |||
| প্রথম প্রকাশিত কবিতা | 'মুক্তি' (১৯১৯)। এটি 'বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা'র জুলাই-আগস্ট সংখ্যায় প্রকাশিত হয়। | |||
| প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ | 'অগ্নিবীণা' (সেপ্টেম্বর, ১৯২২)। কবি এ কাব্যটি বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষকে উৎসর্গ করেন।। কাব্যে মোট ১২টি কবিতা আছে। এ কাব্যের অন্তর্ভুক্ত বিখ্যাত কবিতা 'বিদ্রোহী' ৬ জানুয়ারি, ১৯২২ সালে (২২ পৌষ, ১৩২৮ বঙ্গাব্দ; শুক্রবার) 'সাপ্তাহিক বিজলী' পত্রিকায় প্রকাশিত হয়। 'অগ্নিবীণ কাব্যের প্রথম কবিতা 'প্রলয়োল্লাস'। | |||
| প্রথম প্রকাশিত প্রবন্ধ | 'তুর্ক মহিলার ঘোমটা খোলা' (১৯১৯)। এটি 'সওগাত পত্রিকার কার্তিক সংখ্যায় (অক্টোবর-নভেম্বর) প্রকাশিত হয়। | |||
| প্রথম প্রকাশিত প্রবন্ধগ্রন্থ |
| |||
| প্রথম প্রকাশিত নাটক |
| |||
নজরুলের নিষিদ্ধ গ্রন্থঃ
সাহিত্য সমালোচক শিশির কর 'নিষিদ্ধ নজরুল' নামক গ্রন্থে ৫টি গ্রন্থের কথা উল্লেখ করেছেন। যথা: 'যুগবাণী' (নিষিদ্ধ-২৩ নভেম্বর, ১৯২২। নিষেধাজ্ঞা প্রত্যাহার: ১৯৪৭), 'বিষের বাঁশি' (নিষিদ্ধ- ২২ অক্টোবর, ১৯২৪। নিষেধাজ্ঞা প্রত্যাহার-২৭ এপ্রিল, ১৯৪৫), 'ভাঙার গান' (নিষিদ্ধ- ১১ নভেম্বর, ১৯২৪), 'প্রলয়শিখা' (নিষিদ্ধ- ১৭ সেপ্টেম্বর, ১৯৩০), 'চন্দ্রবিন্দু' (নিষিদ্ধ- ১৪ অক্টোবর, ১৯৩১)।
*** গ্রন্থ হিসেবে 'অগ্নিবীণা' কাব্যটি কখনো নিষিদ্ধ হয়নি। এ কাব্যের 'রক্তাম্বরধারিণী মা' কবিতাটি নিষিদ্ধ হয়। 'ধূমকেতু' পত্রিকার পূজা (২৬ সেপ্টেম্বর, ১৯২২) সংখ্যায় রাজনৈতিক কবিতা 'আনন্দময়ীর আগমনে' প্রকাশিত হলে পত্রিকার এ সংখ্যা নিষিদ্ধ হয় এবং নজরুল ইসলাম গ্রেফতার হন। এ কবিতা রচনার জন্য কলকাতার চিফ প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেটের আদালতে (ব্রিটিশ সরকার) রাজদ্রোহের অভিযোগে ১৬ জানুয়ারি, ১৯২৩
কাজী নজরুল ইসলাম রচিত কাব্যগ্রন্থগুলোঃ
কাজী নজরুল ইসলামের মোট কাব্য সংখ্যা ২২টি।
‘দোলনচাঁপা’ (অক্টোবর, ১৯২৩): কাজী নজরুল ইসলাম রাজবন্দি থাকা অবস্থায় কাব্যটি প্রকাশিত হয়। এটি প্রেমের কাব্য। তাঁর স্ত্রী দুলির নামানুসারে এ কাব্যের নামকরণ করেন। এ কাব্যের প্রথম কবিতা ‘আজ সৃষ্টি সুখের উল্লাসে'। বেলাশেষে, পূবের হাওয়া, চোখের চাতক, অবেলার ডাক, পূজারিণী ইত্যাদি এ কাব্যের অন্যতম কবিতা ।
‘বিষের বাঁশি’ (আগস্ট, ১৯২৪): ২২ অক্টোবর, ১৯২৪ সালে গ্রন্থটি নিষিদ্ধ হয়। পরবর্তীতে এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছিল ২৭ এপ্রিল, ১৯৪৫ সালে। এটি তিনি উৎসর্গ করেন এদেশের নারী অধিকার আন্দোলনের অগ্রনায়িকা মিসেস এম. রহমানকে (মোসাম্মদ মাসুদা খাতুন)।
‘ভাঙার গান' (আগস্ট, ১৯২৪): এটি মেদিনীপুরবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করেন।
‘ছায়ানট' (১৯২৪): এটি উৎসর্গ করেন মুজাফ্ফর আহমদ ও কুতুবউদ্দীন আহমদকে ।
‘চিত্তনামা’ (১৯২৫): দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের জীবনীভিত্তিক গ্রন্থ। ১৯২৫ সালে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ দার্জিলিঙে মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে শোকার্ত কবি অর্ঘ্য, অকাল- সন্ধ্যা, সান্ত্বনা, রাজভিখারি নামে কয়েকটি কবিতা লেখেন। ‘ইন্দ্ৰপতন' কবিতায় কবি মহানবীর সাথে চিত্তরঞ্জনকে তুলনা করে কবিতা লেখেন ।
‘জন্মিলে তুমি মোহাম্মদের আগে হে পুরুষবর
কোরানে ঘোষিত তোমার মহিমা হতে পয়গাম্বর।'
এ কবিতাটি প্রকাশিত হওয়ার সাথে সাথে মুসলিমরা কবির ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে। পরবর্তীতে এটির সংশোধিত রূপ প্রকাশ পায়। কাব্যটি উৎসর্গ করেন চিত্তরঞ্জন দাশের স্ত্রী বাসন্তী দেবীকে। বাসন্তী দেবীকে তিনি মা বলে ডাকতেন ।
‘ঝিঙেফুল' (১৯২৬): শিশুতোষ কাব্য। এটি উৎসর্গ করেন বীর বাদলকে ।
‘সাতভাই চম্পা' (১৯২৬): শিশুতোষ কাব্য । ‘সর্বহারা' (১৯২৬): এ কাব্যের বিখ্যাত কবিতা ‘কাণ্ডারী হুশিয়ার'। এটি উৎসর্গ করেন বিরজাসুন্দরী দেবীকে।
‘সিন্ধু হিন্দোল' (১৯২৭): এ কাব্যের বিখ্যাত কবিতা ‘দারিদ্র্য’। এটি উৎসর্গ করেন হাবীবুল্লাহ বাহার শামসুন্নাহার মাহমুদকে ।
‘সঞ্চিতা' (১৯২৮): বিভিন্ন কাব্যের বাছাইকৃত কবিতা সংকলন। এতে মোট ৭৮টি কবিতা ও গান সংকলিত হয়েছে। তিনি এটি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেন এবং উৎসর্গপত্রে লিখেন : “ বিশ্বকবিসম্রাট রবীন্দ্রনাথ ঠাকুর শ্রীশ্রীচরণারবিন্দেষু' ।
‘ চক্রবাক’ (১৯২৯): চট্টগ্রামে অবস্থানকালে লেখা অধিকাংশ কবিতা এতে স্থান পায়। তিনি এটি উৎসর্গ করেন তৎকালিন ঢাকা ইন্টারমেডিয়েট কলেজের (বর্তমান- ঢাকা কলেজ) অধ্যক্ষ সুরেন্দ্রনাথ মৈত্রকে।
‘ সন্ধ্যা' (১৯২৯): এ কাব্যের অন্যতম কবিতা ‘চল্ চল্ চল্’ । ১৯২৮ সালের ফেব্রুয়ারি মাসে 'মুসলিম সাহিত্য সমাজ' এর দ্বিতীয় বার্ষিক সম্মেলনে যোগদানের জন্য নজরুল ঢাকায় আসেন। তখন তিনি সৈয়দ আবুল হেসেনের সরকারি বাসা বর্ধমান হাউসে (বর্তমান- বাংলা একাডেমি) অবস্থানকালে এ গানটি রচনা করেন। এটি প্রথম ‘নতুনের গান' শিরোনামে ‘শিখা’ পত্রিকায় ১৯২৮ (বাংলা- ১৩৩৫) সালে প্রকাশিত হয়। এটি উৎসর্গ করেন মাদারীপুরের শান্তিসেনাদেরকে। ১৯৭২ সালের ১৩ জানুয়ারি স্বাধীন বাংলাদেশের মন্ত্রিসভার প্রথম বৈঠকে এ কবিতার / গানের ২১ চরণ বাংলাদেশের রণসঙ্গীত হিসেবে গ্রহণ করা হয় ।
‘ প্রলয়শিখা' (১৯৩০): এ কাব্যের জন্য কবি ৬ মাস কারাভোগ করেন।
‘ মরুভাস্কর' (১৯৫০): এটি হযরত মুহাম্মাদ (স) এর জীবনীভিত্তিক গ্রন্থ। এটি ৪টি সর্গে ১৮টি খণ্ড-কবিতা নিয়ে রচিত।
‘শেষ সওগাত' (১৯৫৮): এ কাব্যের ভূমিকা লেখেন প্রেমেন্দ্র মিত্র ।
‘সাম্যবাদী' (ডিসেম্বর, ১৯২৫), ‘ফণি-মনসা' (১৯২৭), ‘ জিঞ্জির' '(১৯২৮), ‘পূবের হাওয়া' (১৯২৫), ‘ নির্ঝর’ (১৯৩৯), ‘নতুন চাঁদ' (১৯৩৯)।
নজরুলের উপন্যাসঃ
জরুলের উপন্যাস ৩টি ‘বাঁধনহারা' (১৯২৭): এটি বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস। ১৯২১ সাল থেকে এটি ধারাবাহিকভাবে ‘মোসলেম ভারত' পত্রিকায় ছাপা হয়। পত্রিকায় প্রকাশিত এ উপন্যাসের কিছু অংশ ১৯২৭ সালে গ্রন্থাকারে প্রকাশের সময় বাদ পড়ে যায়। পরবর্তীতে তা খুঁজে পাওয়া গেলে ১৯ মে, ২০০৬ সালে দৈনিক 'প্রথম আলো' পত্রিকায় প্রকাশিত হয়। এ গ্রন্থের পত্র সংখ্যা ১৮টি। নুরুর সাথে মাহবুবার প্রণয় এবং বিয়ের উদ্যোগ অনেক এগিয়ে গেলে হঠাৎ নুরু পালিয়ে গিয়ে সৈনিক জীবন গ্রহণ করে। যদিও এর পেছনে দেশ ও জাতির ক্রান্তিকালীন কোনো তাগিদ ছিলনা। অনেকের মতে, এ উপন্যাসের নুরুই নজরুল। চরিত্র: নুরুল হুদা, মাহবুবা, সাহসিকা, রাবেয়া।
‘মৃত্যুক্ষুধা' (১৯৩০) : ত্রিশাল গ্রাম ও অসহযোগ আন্দোলনের প্রেক্ষাপটে এটি রচিত। এটি ১৯২৪ সাল থেকে ধারাবাহিকভাবে ‘সওগাত' পত্রিকায় প্রকাশিত হয় এবং গ্রন্থাকারে প্রকাশিত হয় ১৯৩০ সালে। (সুত্র: বাংলা একাডেমি চরিতাভিধান।
‘ কুহেলিকা' (১৯৩১): ১৯২৭ সাল থেকে পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় এবং গ্রন্থাকারে প্রকাশিত হয় ১৯৩১ সালে। এটি রাজনৈতিক উপন্যাস। কারণ, নায়ক জাহাঙ্গীরের মাধ্যমে স্বদেশী আন্দোলনকে সশস্ত্র বিপ্লবকে উপস্থাপন করা হয়েছে। এ উপন্যাসের বিখ্যাত উক্তি- ‘নারী কুহেলিকা, ইহারা মায়াবিনীর জাত। ইহারা সকল কল্যাণের পথে মায়াজাল পাতিয়া রাখিয়াছে। ইহারা গহন-পথের কন্টক, রাজপথের দস্যু।'
কাজী নজরুলের গল্পগ্রন্থগুলোঃ
'ব্যথার দান' (ফেব্রুয়ারি, ১৯২২): এটি তাঁর প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ। এতে মোট ৬টি গল্প আছে- ব্যথার দান, হেনা, অতৃপ্ত কামনা, বাদল-বরিষণে, ঘুমের ঘোরে, রাজবন্দীর চিঠি।
'রিক্তের বেদন' (১৯২৫): প্রতিটি গল্পই সমকালীন বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়। এ গ্রন্থের গল্পসমূহ হলো: রিক্তের বেদন, বাউণ্ডেলের আত্মকাহিনী, মেহের-নেগার, সাঁঝের তারা, রাক্ষুসী, সালেক, স্বামীহারা, দুরন্ত পথিক। গল্পগুলোর প্রধান বিষয় প্রেম।
'শিউলিমালা' (১৯৩১): এ গ্রন্থের গল্পগুলো হলো: পদ্ম-গোখরো, জিনের বাদশা, অগ্নি-গিরি, শিউলিমালা।
নজরুলের নাট্যগ্রন্থগুলোঃ
'ঝিলিমিলি' (১৯৩০): এটি ঝিলিমিলি, সেতুবন্ধ ও শিল্পী নামের ৩টি নাটকের সংকলন এবং প্রথম নাট্যগ্রন্থ।
'আলেয়া' (গীতিনাট্য, ১৯৩১); 'পুতুলের বিয়ে' (কিশোর নাটক, ১৯৩৩); 'মধুমালা' (গীতিনাট্য, ১৯৫৯); 'ঝড়' (কিশোর কাব্যনাট্য, ১৯৬০); 'পিলে পটকা পুতুলের বিয়ে' (কিশোর কাব্যনাট্য, ১৯৬৪); 'জাগো সুন্দর' (নাটিকা)।
নজরুল রচিত প্রবন্ধগ্রন্থগুলোঃ
'রাজবন্দীর জবানবন্দী' (০৭/০১/১৯২৩): এটি তিনি জেলে বসে লেখেন। 'ধূমকেতু' পত্রিকায় 'আনন্দময়ীর আগমনে কবিতা প্রকাশিত হলে তা নিষিদ্ধ হয় এবং নজরুলকে গ্রেফতার করা হয়। হুগলী জেলে বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে নজরুল অনির্দিষ্ট কালের জন্য অনশন শুরু করেন। এ অবস্থায় নজরুলকে রবীন্দ্রনাথ টেলিগ্রাম পাঠান- 'Give up hunger strike, our literature claims you', কিন্তু ঠিকানা না থাকায় জেল কর্তৃপক্ষ সে চিঠি রবীন্দ্রনাথের নিকট ফেরত পাঠায়। এ সময়ে রবীন্দ্রনাথ তাঁর 'বসন্ত' নাটকটি নজরুলকে উৎসর্গ করেন। কুমিল্লার বিরজাসুন্দরী দেবীর অনুরোধে তিনি ৩৯ দিন পর অনশন ভঙ্গ করেন। জেলে থাকা অবস্থায় কর্তৃপক্ষ তাঁর বক্তব্য জানতে চাইলে তিনি তা মাত্র ৪ পৃষ্ঠায় লিখিতভাবে আদালতে উপস্থাপন করেন, এটাকেই বলা হয় 'রাজবন্দীর জবানবন্দী'। এ প্রবন্ধে তিনি নিজেকে 'বিদ্রোহী কবি' হিসেবে উল্লেখ করেন। তিনি লিখেছেন- "শুনেছি, আমার বিচারক একজন কবি। শুনে আনন্দিত হয়েছি। বিদ্রোহী কবির বিচার বিচারক কবির নিকট।” পরবর্তীতে তিনি জেল থেকে ১৫ অক্টোবর, ১৯২৩ সালে মুক্তি পান।
'যৌবনের গান': ১৯৩২ সালে সিরাজগঞ্জে মুসলিম যুব সমাজ কাজী নজরুল ইসলামকে অভিনন্দন জানাতে গেলে তাদের উদ্দেশ্যে তিনি যে ভাষণ দিয়েছিলেন, তারই পরিমার্জিত লিখিত রূপ 'যৌবনের গান'।
'যুগবাণী' (১৯২২): এ গ্রন্থের অন্তর্গত প্রবন্ধ 'ভাব ও কাজ', 'উপেক্ষিত শক্তির উদ্বোধন'।
'রুদ্রমঙ্গল' (১৯২৭): রুদ্রমঙ্গল, আমার পথ, মোহরম, বিষ-বাণী, ক্ষুদিরামের মা, ধূমকেতুর পথ, মন্দির ও মসজিদ, হিন্দু-মুসলমান- নামে মোট ৮টি প্রবন্ধ এ গ্রন্থে অন্তর্ভুক্ত হয়েছে। এ প্রবন্ধের বিখ্যাত উক্তি- 'আমার কর্ণধার আমি।
আমার পথ দেখাবে আমার সত্য।'
'দুর্দিনের যাত্রী' (১৯২৬), 'ধূমকেতু' (১৯৬১)।
নজরুলের সংগীতগ্রন্থসমূহঃ
'বুলবুল' (১ম খণ্ড-১৯২৮, ২য় খণ্ড-১৯৫২), 'চোখের চাতক' (১৯২৯), 'সন্ধ্যা' (১৯২৯), 'নজরুল গীতিকা' (১৯৩০), 'নজরুল স্বরলিপি' (১৯৩১), 'চন্দ্রবিন্দু' (১৯৩১), 'সুরসাকী' (১৯৩১), 'বনগীতি' (১৯৩১), 'জুলফিকার' (১৯৩২), 'গুলবাগিচা' (১৯৩৩), 'গানের মালা' (১৯৩৪), 'গীতি শতদল' (১৯৩৪), 'স্বরলিপি' (১৯৩৪), 'সুর-মুকুর' (১৯৩৪), 'রাঙা জবা' (শ্যামা সংগীত, ১৯৬৬)।
| মরুভাস্কর (প্রবন্ধ) | মো: ওয়াজেদ আলী |
| মরুভাস্কর (কাব্যগ্রন্থ) | কাজী নজরুল ইসলাম |
| মরুশিখা (কাব্যগ্রন্থ) | যতীন্দ্রনাথ সেনগুপ্ত |
| মরুমায়া (কাব্যগ্রন্থ) | যতীন্দ্রনাথ সেনগুপ্ত |
| মরুসূর্য (কাব্যগ্রন্থ) | অ.ন.ম. বজলুর রশীদ |
| মরুচন্দ্রিকা (কাব্যগ্রন্থ) | কাজী কাদের নেওয়াজ |
| মরুকুসুম (উপন্যাস) | শাহাদৎ হোসেন |
| মরুদুলাল (গদ্যগ্রন্থ) | গোলাম মোস্তফা |
নজরুলের অনুবাদ গ্রন্থের নামঃ
'রুবাইয়াৎ-ই-ওমর খৈয়াম': ইরানের জীবনবাদী কবি ওমর খৈয়ামের কবিতা অনুবাদ করেন কাজী নজরুল ইসলাম। ডিসেম্বর, ১৯৫৯ সালে গ্রন্থটি প্রকাশিত হয়। সৈয়দ মুজতবা আলী এর ভূমিকা লেখেন।
'কাব্য আমপারা' (১৯৩৩): এ গ্রন্থে কাজী নজরুল ইসলাম পবিত্র কুরআন শরীফের ৩৮টি সুরার অনুবাদ করে তা ছন্দে ছন্দে সাজিয়েছেন।
'দিওয়ানে হাফিজ' (১৯৩০), 'মক্তব সাহিত্য' (১৯৩৫)।
নজরুল পরিচালিত চলচ্চিত্রঃ
'ধূপছায়া' (১৯৩১)। নজরুল অভিনীত চলচ্চিত্র 'ধ্রুব'। কানাডায় নজরুলকে নিয়ে ফিলিপ স্পারেল 'নজরুল' নামে চলচ্চিত্র নির্মাণ করেন।
'আনন্দময়ীর আগমনে' (ধূমকেতুর পূজা সংখ্যায় ১৯২২ সালে) কবিতা প্রকাশিত হলে নজরুল গ্রেফতার হন ।
বাংলাদেশের রণসংগীতের রচয়িতা কাজী নজরুল ইসলাম। তার রচিত "চল্ চল্ চল্, ঊর্ধগগনে বাজে মাদল" বাংলাদেশের রণসঙ্গীত হিসেবে গৃহীত।
নজরুল মস্তিষ্কের ব্যাধিতে আক্রান্ত হয়ে বাকশক্তি হারান ১০ অক্টোবর, ১৯৪২ সালে। মাত্র তেতাল্লিশ বছর বয়সে।
নজরুলকে বাংলাদেশে আনা হয় ২৪ মে, ১৯৭২ সালে। ১৯৭২ সালের এইদিনে 'জাতীয় কবি' ঘোষণা করা হয়। কাজী নজরুল ইসলামকে 'জাতীয় কবি' হিসেবে ঘোষণার গেজেট জারি করা হয় ২৪ ডিসেম্বর, ২০২৪ সালে।
নজরুলকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয় ১৮ ফেব্রুয়ারি, ১৯৭৬ সালে; মৃত্যুর ছয়মাস পূর্বে।
কাজী নজরুল ইসলাম এর পদকঃ
'জগত্তারিণী স্বর্ণপদক'- ১৯৪৫ (কলকাতা বিশ্ববিদ্যালয়), 'পদ্মভূষণ'- ১৯৬০ (ভারত সরকার), 'ডি.লিট'- ১৯৬৯ (রবীন্দ্রভারতী), 'ডি.লিট'- ১৯৭৪ (ঢাকা বিশ্ববিদ্যালয়), 'একুশে পদক'- ১৯৭৬ (বাংলাদেশ সরকার)।
বিখ্যাত পঙক্তি
- কোন কালে একা হয়নি ক' জয়ী পুরুষের তরবারি,
প্রেরণা দিয়াছে, শক্তি দিয়াছে, বিজয়-লক্ষ্মী নারী। (নারী) - তবুও থামে না যৌবন বেগ, জীবনের উল্লাসে। (জীবন-বন্দনা)
- রমযানের ঐ রোজার শেষে এল খুশির ঈদ । (নজরুলগীতি)
- মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী, আর হাতে রণতূর্য । (বিদ্রোহী)
- আমি চিরদুর্দম, দুর্বিনীত, নৃশংস,
মহা-প্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস!(বিদ্রোহী) - আমি ধূর্জটি, আমি এলোকেশে ঝড় অকাল-বৈশাখীর ।
আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী-সুত বিশ্ব-বিধাত্রীর। (বিদ্রোহী) - আমি বেদুঈন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্ণিশ । (বিদ্রোহী)
- সাম্যের গান গাই- আমার চক্ষে পুরুষ-রমণী কোনো ভেদাভেদ নাই । (নারী)
- গাহি সাম্যের গান, ধরণীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান। (জীবন বন্দনা)
- গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান। (মানুষ)
- দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাপার। (কাণ্ডারী হুশিয়ার)
- কাণ্ডারী এ তরীর পাকা মাঝি মাল্লা,
দাঁড়ী মুখে সারিগান- লা শরীক আল্লাহ । (খেয়াপারের তরণী) - দেখিয়া শুনিয়া ক্ষেপিয়া গিয়াছি, তাই যাহা আসে কই মুখে । (আমার কৈফিয়ৎ)
- ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান,
আসি অলক্ষ্যে দাঁড়ায়েছে তারা, দিবে কোন বলিদান । (কাণ্ডারী হুশিয়ার) - হে দারিদ্র্য তুমি মোরে করেছ মহান।
তুমি মোরে দানিয়াছ, খ্রীস্টের সম্মান কণ্টক-মুকুট শোভা। (দারিদ্র্য) - বউ কথা কও, বউ কথা কও, কও কথা অভিমানিনী,
সেধে সেধে কেঁদে কেঁদে যাবে কত যামিনী । (নজরুলগীতি) - নাচে পাপ-সিন্ধুতে তুঙ্গ তরঙ্গ! মৃত্যুর মহানিশা রুদ্র উলঙ্গ!
- নিঃশেষে নিশাচর গ্রাসে মহাবিশ্বে, ত্রাসে কাঁপে তরণীর পাপী যত নিঃস্বে। (খেয়াপারের তরণী)
- বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর,
অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর। (নারী) - দেখিনু সেদিন রেলে,
কুলি বলে এক বাবু সাব তারে ঠেলে দিল নীচে ফেলে । (কুলি-মজুর) - কাঁটা-কুঞ্জে বসি তুই গাঁথিবি মালিকা, দিয়া গেনু ভালে তোর বেদনার টীকা। (দারিদ্র্য)
- চাষী ওরা, নয়কো চাষা, নয়কো ছোট লোক ।
- সাহেব কহেন, “চমৎকার! সে চমৎকার!”
মোসাহেব বলে, “চমৎকার সে হতেই হবে যে। (সাহেব ও মোসাহেব)
# বহুনির্বাচনী প্রশ্ন

বিবিসির জরিপে (২০০৪) সর্বকালের শ্রেষ্ঠ বাঙালির তালিকায় ২য় স্থান প্রাপ্ত নোবেল জয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ প্রতিভা, সব্যসাচী লেখক, কবি, নাট্যকার, ঔপন্যাসিক, ছোটগল্পকার, প্রাবন্ধিক, দার্শনিক, সঙ্গীত রচয়িতা, সুরস্রষ্টা, গায়ক, চিত্রশিল্পী, অভিনেতা, সমাজসেবী, শিক্ষাবিদ, গ্রামীণ ক্ষুদ্রঋণ ও গ্রাম উন্নয়ন প্রকল্পের পথিকৃৎ। ১৯৩০ সালে জার্মানিতে আইনস্টাইনের সাথে সাক্ষাৎ হয়। সাক্ষাতে তিনি দর্শন, মানুষ ও বিজ্ঞান নিয়ে আলোচনা করেন।
রবীন্দ্রনাথের পরিবারটি পিরালি ব্রাহ্মণ [বিধর্মীদের সংস্পর্শে এসে জাত হারানো ব্রাহ্মণরা হলেন পিরালি ব্রাহ্মণ]। (পারিবারিক উপাধি কুশারি)। রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষ জগন্নাথ কুশারি পিরালি ব্রাহ্মণ মেয়ে বিয়ে করলে হিন্দু ধর্ম থেকে বিচ্যুত হয় এবং সমাজচ্যুত করা হয়। তার ছেলে পঞ্চানন কুশারি ১৮ শতকের শুরুতে খুলনার দক্ষিণড়িতি থেকে কলকাতার গোবিন্দপুরে এসে জেলে পাড়ার পুরোহিতের কাজ করা শুরু করেন। ফলে অনেকে ঠাকুর বলে ডাকেন। এছাড়াও ইংরেজদের বাণিজ্য তরীতে দ্রব্য উঠা-নামার কাজ করলে ইংরেজরাও তাকে ঠাকুর বলে ডাকতেন। তারই উত্তর প্রজন্ম দ্বারকানাথ ঠাকুর ইংরেজনে কাছ থেকে অর্থের পাশাপাশি 'প্রিন্স' উপাধি লাভ করেন ক্রমান্বয়ে শত বছরের ব্যবধানে জেলে সম্প্রদায়ের পুরোহিত থেকে কলকাতার প্রভাবশালী পরিবারে পরিণত হয়।
ঠাকুর পরিবারে জমিদারি ছিল বাংলাদেশের কুষ্টিয়া জেলার শিলাইদহ, সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর ও নওগাঁ জেলার আত্রাই উপজেলার কালিগ্রাম নামক তিনটি জমিদারি ছিল জোড়াসাঁকোর ঠাকুন পরিবারের। এর মধ্যে উত্তরাধিকার সূত্রে রবীন্দ্রনাথ ঠাকুর কালিগ্রাম জমিদারির দায়িত্ব পান। ১৩ জুন, ১৮৯১ সালে তিনি জমিদারি দেখাশোনার জন্য কালিগ্রামে প্রথম আসেন ২৭ জুলাই, ১৯৩৭ সালে তিনি শেষবার কালিগ্রামে আসেন এবং কালিগ্রাম ইউনিয়নের পতিসরে অবস্থিত তার পুত্রের নামে 'কালিগ্রাম রথীন্দ্রনাথ ইনস্টিটিউশন' নামক শিক্ষা প্রতিষ্ঠানটি নোবেল পুরস্কারের অর্থ দিয়ে প্রতিষ্ঠিত করেন।
- রবীন্দ্রনাথ ঠাকুর ৭ মে, ১৮৬১ সালে (২৫ বৈশাখ, ১২৬৮ বঙ্গাব্দ) কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মশতবার্ষিকী পালিত হয় ১৯৬১ সালে।
- রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ: প্রিন্স দ্বারকানাথ ঠাকুর; পিতামহি: দিগম্বরী দেবী; পিতা: দেবেন্দ্রনাথ ঠাকুর; মাতা: সারদা দেবী। তিনি পিতা-মাতার ১৫জন সন্তানের মধ্যে ১৪তম সন্তান এবং ৮ম পুত্র। রবীন্দ্রনাথের বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর ফারসি কবি হাফিজ ও শেখ সাদীর অনুরাগী ছিলেন।
- তিনি ৯ ডিসেম্বর, ১৮৮৩ সালে ঠাকুরবাড়ীর অধস্তন কর্মচারী বেণীমাধব রায় চৌধুরীর কন্যা ভবতারিণী দেবীকে বিয়ে করেন। বিয়ের পর রবীন্দ্রনাথ নাম রাখেন মৃণালিনী দেবী। স্ত্রী ভবতারিণী দেবী খুলনার দক্ষিণডিহি গ্রামের মেয়ে।
- তিনি 'সাধনা' (১৮৯৪), 'ভারতী' (১৮৯৮), 'বঙ্গদর্শন' (১৯০১), 'তত্ত্ববোধিনী' (১৯১১) পত্রিকা সম্পাদনা করেন।
- সাহিত্যিক জীবনের শুরুতে তিনি বিহারীলাল চক্রবর্তীর অনুসারী ছিলেন। পরবর্তীতে তাঁর সাহিত্যে মধ্যযুগীয় বৈষ্ণব পদাবলি, উপনিষদ, দোঁহাবলি, লালনের বাউল গান ও রামপ্রসাদ সেনের শাক্ত পদাবলির প্রভাব পরিলক্ষিত হয়।
- তাঁর শ্রেষ্ঠ কাব্য সংকলনের নাম 'সঞ্চয়িতা'।
- হিন্দু-মুসলমান মিলনের লক্ষ্যে রবীন্দ্রনাথ 'রাখিবন্ধন' উৎসবের সূচনা করেন।
- ব্রিটিশ সরকার ৩ জুন, ১৯১৫ সালে রবীন্দ্রনাথকে 'নাইটহুড' বা 'স্যার' উপাধি প্রদান করেন। পরবর্তীতে ১৩ এপ্রিল, ১৯১৯ সালে পাঞ্জাবের অমৃতসরের জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে তা বর্জন করেন।
- তিনি ৭ আগস্ট, ১৯৪১ সালে (২২ শ্রাবণ, ১৩৪৮ বঙ্গাব্দ) দুপুর ১২টা ১০ মিনিটে মৃত্যুবরণ করেন।
রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম:
রবীন্দ্রনাথ ঠাকুরের মোট ৯টি ছদ্মনাম পাওয়া যায়। যথাঃ ভানুসিংহ ঠাকুর, অকপট চন্দ্র ভাস্কর, আন্নাকালী পাকড়াশী, ষষ্ঠীচরণ দেবশর্মা, বানীবিনোদ বিদ্যাবিনোদ, শ্রীমতি কনিষ্ঠা, শ্রীমতি মধ্যমা, দিকশূন্য ভট্টাচার্য, নবীন কিশোর শর্মন।
রবীন্দ্রনাথ ঠাকুরের পদক:
ডি. লিট- ১৯১৩ (কলকাতা বিশ্ববিদ্যালয়), ডি. লিট- ১৯৩৫ (কাশী বিশ্ববিদ্যালয়), ডি. লিট- ১৯৩৬ (ঢাকা বিশ্ববিদ্যালয়), ডি. লিট- ১৯৪০ (অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়)
রবীন্দ্রনাথ ঠাকুরের উপাধি:
গুরুদেব- মহাত্মা গান্ধী, কবিগুরু- ক্ষিতিমোহন সেন, বিশ্বকবি- ব্রহ্মবান্ধব উপাধ্যায়।
ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠিত হয় ১৯০১ সালে শান্তিনিকেতন (বোলপুরে)। পরবর্তীতে এটি ১৯২১ সালে 'বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়' এ রূপান্তরিত হয়।
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত রচনাবলি: | |
| প্রথম প্রকাশিত কবিতা | 'হিন্দু মেলার উপহার' (২৫/০২/১৮৭৪): তাঁর মাত্র ১৩ বছর বয়সে কবিতাটি অমৃতবাজার পত্রিকায় প্রকাশিত হয় [সূত্র: বাংলা একাডেমি চরিতাভিধান।] 'অভিলাষ' (১৮৭৪): এটি প্রকাশিত হয় 'তত্ত্ববোধিনী' পত্রিকায় (সূত্র: বাংলাপিডিয়া)। তিনি মাত্র ৮ বছর বয়সে কবিতা লেখা শুরু করেছিলেন। |
| প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ | 'কবি-কাহিনী' (১৮৭৮), এটি তাঁর ১৭ বছর বয়সে প্রকাশিত হয়। এ কাব্যের কবিতাগুলি 'ভারতী' পত্রিকায় প্রকাশিত হয়। |
| প্রথম অপ্রকাশিত কাব্যগ্রন্থ | 'পৃথ্বীরাজের পরাজয়'। ১২৭৯ বঙ্গাব্দের ফাল্গুন মাসে রবীন্দ্রনাথ তাঁর বাবার সাথে বোলপুর-শান্তিনিকেতনে যান এবং সেখানেই বীররসাত্মক এ কাব্য রচনা করেন। এ কাব্যটি সম্পর্কে তাঁর 'জীবনস্মৃতি'তে বিস্তারিত পাওয়া যায়। |
| প্রথম প্রকাশিত কবিতার লাইন | মীনগণ দীন হয়ে ছিল সরোবরে / এখন তাহারা সুখে জলে ক্রীড়া করে। |
| প্রথম প্রকাশিত নাটক | 'বাল্মীকি প্রতিভা' (১৮৮১), এটি তাঁর গীতিনাট্য। অধিকাংশের মতে, রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত নাটক 'রূদ্রচণ্ড' (১৮৮১)। কিন্তু 'রূদ্রচণ্ড' নাটক নয়, নাটিকা। রবীন্দ্রনাথ নিজেই বাল্মীকির ভূমিকায় অভিনয় করেন। |
| প্রথম প্রকাশিত উপন্যাস | 'বৌ-ঠাকুরাণীর হাট' (১৮৮৩), এটি ঐতিহাসিক উপন্যাস। উৎসর্গ করেন সৌদামিনী দেবীকে। |
| প্রথম প্রকাশিত ছোটগল্প | 'ভিখারিণী' (১৮৭৭) |
| প্রথম প্রকাশিত প্রবন্ধগ্রন্থ | 'বিবিধপ্রসঙ্গ' (১৮৮৩) |
| প্রথম প্রকাশিত রচনা সংকলন | 'চয়নিকা' (১৯০৯) |
| প্রথম সম্পাদিত পত্রিকা | 'সাধনা' (১৮৯৪) |
| সর্বশেষ প্রকাশিত ছোটগল্প | 'ল্যাবরেটরী' (১৯৪০) |
| সর্বশেষ রচিত গল্প | 'মুসলমানীর গল্প' |
বনফুল:
'বনফুল' (১৮৮০): এটি রবীন্দ্রনাথ রচিত প্রথম সম্পূর্ণ কাব্য। কিন্তু প্রকাশের দিক দিয়ে দ্বিতীয়। গ্রন্থাগারে প্রকাশিত হওয়ার ৪ বছর পূর্বে অর্থাৎ ১৫ বছর বয়সে রচনা করেন। এ কাব্যের কবিতাগুলি ১৮৭৬ সালেই 'জ্ঞানাঙ্কুর' ও 'প্রতিবিম্ব' পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। কিন্তু গ্রন্থাকারে প্রকাশিত হয় ১৮৮০ সালে। তাই 'বনফুল'কে প্রথম কাব্যগ্রন্থ বলা যায় না। যদিও অনেকে এটিকে প্রথম কাব্যগ্রন্থ বলে থাকেন কিন্তু তা সঠিক নয়। ৮টি সর্গে বিভক্ত এ কাব্যের কবিতায় বিহারীলাল চক্রবর্তীর প্রভাব পরিলক্ষিত হয়।
- 'গীতাঞ্জলি' কাব্য ১৯১০ সালে প্রকাশিত হয় ।
- গীতাঞ্জলির অনুবাদ Song Offerings নামে ১৯১২ সালে ইংল্যান্ড থেকে প্রকাশিত হয়।
- রবীন্দ্রনাথ ঠাকুর 'গীতাঞ্জলি' কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পাননি। তিনি ১৯১৩ সালের নভেম্বর মাসে নোবেল পুরস্কার পান 'গীতাঞ্জলি'র ইংরেজি অনুবাদ Song Offerings এর জন্য। নোবেল পুরস্কার প্রাপ্তির সময় তাঁর বয়স ছিল ৫২ বছর। রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কারপ্রাপ্ত প্রথম ভারতীয় এবং সাহিত্যে একমাত্র নোবেলজয়ী বাঙালি।
- রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল চুরি হয়ে যায় শান্তি নিকেতন থেকে ২৪ মার্চ, ২০০৪ সালে।
- রবীন্দ্রনাথ ঠাকুরের মোট কাব্যগ্রন্থ ৫৬টি।
- রবীন্দ্রনাথ ঠাকুরের মোট নাটক ২৯টি, কাব্যনাট্য ১৯টি।
- বাংলা ছোটগল্পের জনক রবীন্দ্রনাথ ঠাকুর।
- রবীন্দ্রনাথের মোট ছোটগল্প ১১৯টি।
- রবীন্দ্রনাথের প্রবন্ধ গ্রন্থঃ
'কালান্তর' (১৯৩৭): এটি ভারতবর্ষীয় রাজনৈতিক সমস্যা বিষয়ক বিভিন্ন প্রবন্ধের সংকলন।
'পঞ্চভূত' (১৮৯৭): এ প্রবন্ধগুলি 'সাধনা' পত্রিকায় 'পঞ্চভূতের ডায়রি' নামে প্রকাশিত হতো। পত্রিকায় প্রকাশের সময় লেখকের নাম ছাপা হতো 'লেখক ভূতনাথ বাবু'।
'বিচিত্রপ্রবন্ধ' (১৯০৭): এ গ্রন্থের অন্তর্ভুক্ত প্রবন্ধ 'লাইব্রেরি'। 'বিবিধ প্রসঙ্গ' (১৮৮৩), 'সাহিত্য' (১৯০৭), 'শিক্ষা' (১৯০৮), 'মানুষের ধর্ম - রবীন্দ্রনাথের ভ্রমণকাহিনিঃ
'য়ুরোপ প্রবাসীর পত্র (১৮৮১): এটি তাঁর প্রথম প্রকাশিত ভ্রমণকাহিনি। এটি চলিত ভাষায় লিখিত।
'য়ুরোপ প্রবাসীর ডায়রি' (১৮৯১), 'জাভা যাত্রীর পর (১৯২৯), 'জাপান যাত্রী' (১৯১৯), 'রাশিয়ার চিটিং (১৯৩১), 'পারস্যে' (১৯৩৬)। - রবীন্দ্রনাথের ধ্বনিবিজ্ঞানের উপর লেখা গ্রন্থের নাম 'শব্দতত্ত্ব' (১৯০৯)।
- রবীন্দ্রনাথের বিজ্ঞানবিষয়ক গ্রন্থের নাম 'বিশ্বপরিচয়' (১৯৩৭)। এটি সত্যেন্দ্রনাথ বসুকে উৎসর্গ করেন।
- রবীন্দ্রনাথের পত্র সংকলনগুলোঃ
'ছিন্নপত্র' (১৯১২): এতে মোট ১৫১টি পত্র আছে। এর প্রথম ৮টি পত্র শ্রীশচন্দ্র মজুমদারকে এবং ১৪৩টি স ভ্রাতুষ্পুত্রী ইন্দিরা দেবীকে লেখা।
'ভানুসিংহের পত্রাবলী': এটি রানু অধিকারীকে লেখেন।
'পথে ও পথের প্রান্তে': নির্মলকুমারী মহলানবিশকে লেখা । - রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রকলাঃ
৭০ বছর বয়সের পর তিনি ছবি আঁকা শুরু করেন। তার অঙ্কিত ছবি ও স্কেচের সংখ্যা প্রায় ২০০০টি। নিজের আর ছবিগুলোকে তিনি 'শেষ বয়সের প্রিয়া' বলে আখ্যায়িত করেছেন। - রবীন্দ্রনাথের আত্মজীবনীমূলক গ্রন্থের নামঃ 'জীবনস্মৃতি' (১৯১২): এতে রবীন্দ্রনাথের বাল্যকাল থেকে পঁচিশ বছর বয়স পর্যন্ত সময়ের ঘটনা বর্ণিত হয়েছে। 'চরিত্রপূজা' (১৯০৭), 'ছেলেবেলা' (১৯৪০)।
- রবীন্দ্রনাথের সনেট জাতীয় রচনা বাংলার মাটি বাংলার জল।
- বাংলাদেশের জাতীয় সংগীতের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর।
# বহুনির্বাচনী প্রশ্ন

সমাজ ও সমকাল সচেতন প্রাবন্ধিক আবুল ফজল কথাশিল্পী হিসেবে প্রসিদ্ধ। স্বদেশপ্রীতি, অসাম্প্রদায়িক জীবনচেতনা, সত্যনিষ্ঠা, মানবতা ও কল্যাণবোধ ইত্যাদি তাঁর সাহিত্যকর্মের প্রতিপাদ্য বিষয়। রবীন্দ্রনাথের গান পাকিস্তানের আদর্শের পরিপন্থী এই বক্তব্য উপস্থাপন করে পাকিস্তান সরকার ২২ জুন, ১৯৬৭ সালে রেডিও ও টেলিভিশন থেকে রবীন্দ্রসংগীত প্রচার বন্ধের সিদ্ধান্ত নিলে সরকারের সে সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি প্রতিবাদ জ্ঞাপন করেন।
- আবুল ফজল ১ জুলাই, ১৯০৩ সালে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- তিনি 'ঢাকা মুসলিম সাহিত্য সমাজ' (১৯২৬) এর অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন এবং ১৯৩০ সালে এর সম্পাদক নিযুক্ত হন।
- 'ঢাকা মুসলিম সাহিত্য সমাজ' এর মুখপত্র 'শিখা'। এটি ১৯২৭ সালে আবুল হোসেনের সম্পাদনায় প্রথম প্রকাশিত হয়। এ পত্রিকার স্লোগান ছিল- 'জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব'। ১৯৩১ সালে তিনি 'শিখা'র ৫ম সংখ্যা সম্পাদনা করেন। তিনি ছিলেন 'বুদ্ধির মুক্তি' আন্দোলনের অন্যতম কর্ণধার।
- তিনি 'মুক্তবুদ্ধির চিরসজাগ প্রহরী' নামে খ্যাত।
- তিনি 'জাতির বিবেক' বলে স্বীকৃতি লাভ করেন।
- তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (১৯৭৩) এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপদেষ্টা ছিলেন (১৯৭৫)।
- তিনি উপন্যাসে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৬২) ও 'রেখাচিত্র' গ্রন্থের জন্য আদমজী সাহিত্য পুরস্কার (১৯৬৬) পান।
- ১৯৭৪ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট উপাধি লাভ করেন।
- তিনি ৪ মে, ১৯৮৩ সালে চট্টগ্রামে মারা যান।
আবুল ফজলের উল্লেখযোগ্য রচনাসমূহঃ
উপন্যাস: ‘রাঙ্গা প্রভাত' (১৯৫৭): এটি প্রকাশিত হওয়ার সাথে সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনার্সের পাঠ্য তালিকায় অন্তর্ভুক্ত হয়। ‘চৌচির’ (১৯৩৪), ‘প্রদীপ ও পতঙ্গ' (১৯৪০)।
গল্পগ্রন্থ : ‘মাটির পৃথিবী’ (১৯৪০), ‘মৃতের আত্মহত্যা' (১৯৭৮)।
নাটক : ‘কায়েদে আজম' (১৯৪৬), ‘প্রগতি' (১৯৪৮), ‘স্বয়ম্বরা (১৯৬৬)।
দিনলিপি: ‘রেখাচিত্র' (১৯৬৬), ‘লেখকের রোজনামচা' (১৯৬৯), ‘দুর্দিনের দিনলিপি' (১৯৭২)।
প্ৰবন্ধ: ‘বিচিত্র কথা” (১৯৪০), ‘সাহিত্য ও সংস্কৃতি সাধনা' (১৯৬১), ‘সাহিত্য সংস্কৃতি ও জীবন (১৯৬৫), ‘সমাজ সাহিত্য ও রাষ্ট্র' (১৯৬৮), ‘সমকালীন চিন্তা' (১৯৭০), ‘মানবতন্ত্র’ (১৯৭২), ‘সাহিত্য ও অন্যান্য প্রসঙ্গ' (১৯৭৪), ‘শুভবুদ্ধি’ (১৯৭৪), ‘একুশ মানে মাথা নত না করা' (১৯৭৮), ‘রবীন্দ্র প্রসঙ্গ' (১৯৭৯)।
জীবনী ও স্মৃতিকথা: ‘সাংবাদিক মজিবর রহমান' (১৯৬৭), ‘শেখ মুজিব : তাঁকে যেমন দেখেছি' (১৯৭৮)।
বিখ্যাত গল্প: চোর, বিবর্তন, প্রেম ও মৃত্যু, রহস্যময়ী প্রকৃতি ।
# বহুনির্বাচনী প্রশ্ন

আবদুল গাফফার চৌধুরী (১২ ডিসেম্বর ১৯৩৪ – ১৯ মে ২০২২) ছিলেন একজন বিশিষ্ট বাংলাদেশী গ্রন্থকার, সাংবাদিক ও কলাম লেখক। তিনি ভাষা আন্দোলনের অমর গান “আমার ভাইয়ের রক্তে রাঙানো”র রচয়িতা এবং মুক্তিযুদ্ধকালে মুজিবনগর সরকারের নিবন্ধিত স্বাধীন বাংলার প্রথম পত্রিকা সাপ্তাহিক জয়বাংলার প্রতিষ্ঠাতা ও সম্পাদক। তার জন্ম তৎকালীন বেঙ্গল প্রেসিডেন্সির বাকেরগঞ্জ জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়ায় এক ঐতিহ্যবাহী চৌধুরী বংশে। শিক্ষাজীবনে তিনি ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন এবং ছাত্রাবস্থায়ই সাহিত্যচর্চা শুরু করেন। সাংবাদিকতায় তার কর্মজীবন শুরু হয় দৈনিক ইনসাফ দিয়ে; পরবর্তীতে দৈনিক সংবাদ, সওগাত, ইত্তেফাক, আজাদ, জেহাদ, পূর্বদেশসহ বহু গুরুত্বপূর্ণ পত্রিকায় সম্পাদক ও কলামিস্ট হিসেবে কাজ করেন। মুক্তিযুদ্ধের সময় তিনি কলকাতায় অবস্থান করে সাপ্তাহিক জয়বাংলা সম্পাদনা করেন এবং আনন্দবাজার, যুগান্তরে লেখালেখি করেন। স্বাধীনতার পর দৈনিক জনপদ প্রকাশ করেন এবং ১৯৭৪ সাল থেকে দীর্ঘ প্রবাসজীবনে থেকেও বাংলাদেশের প্রধান পত্রিকায় নিয়মিত কলাম লিখে যান। তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে ডানপিটে শওকত, কৃষ্ণপক্ষ, সম্রাটের ছবি, সুন্দর হে সুন্দর, চন্দ্রদ্বীপের উপাখ্যান, নাম না জানা ভোর, নীল যমুনা, শেষ রজনীর চাঁদ, বাংলাদেশ কথা কয়, আমরা বাংলাদেশী নাকি বাঙালি, ইতিহাসের রক্ত পলাশ। তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৬৭), একুশে পদক (১৯৮৩), স্বাধীনতা পুরস্কার (২০০৯), ইউনেস্কো পুরস্কারসহ বহু সম্মাননায় ভূষিত হন।আব্দুল গাফফার চৌধুরী ২০২২ সালের ১৯ মে (সকাল ৬:৪৯ মিনিটে) লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। তাঁর মরদেহ দেশে আনা হয় ২১ মে এবং এদিন দুপুর ১:১৩ মিনিটে কেন্দ্রীয় শহিদ মিনারে তাঁকে 'গার্ড অব অনার' প্রদান করা হয়। পরে ঢাকার মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে স্ত্রীর পাশে তাঁকে কবর দেওয়া হয়।
# বহুনির্বাচনী প্রশ্ন

বিবিসির জরিপে সর্বকালের শ্রেষ্ঠ বাঙালির তালিকায় ৮ম স্থান প্রাপ্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উনবিংশ শতকের বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সংস্কারক, গদ্যকার, মানবতাবাদ, কর্মবাদ ও ইহলৌকিক চিন্তা-চেতনার প্রতি আস্থাশীল একজন ক্ষণজন্মা বাঙালি। তিনিই প্রথম বাংলা লিপি সংস্কার করে তাকে অর্থবহ করে তোলেন। বাংলা গদ্যের সার্থক রূপকার তিনিই।
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ২৬ সেপ্টেম্বর, ১৮২০ সালে পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামের এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন।
- তাঁর পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ও মাতা ভগবতী দেবী।
- ঈশ্বরচন্দ্রের পারিবারিক উপাধি- ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তাঁর ছদ্মনাম- কস্যচিৎ উপযুক্ত ভাইপোস্য। তিনি 'ঈশ্বরচন্দ্র শর্মা' নামে স্বাক্ষর করতেন।
- সংস্কৃত ভাষা ও সাহিত্যে অগাধ পাণ্ডিত্যের জন্য তিনি মাত্র ১৯ বছর বয়সে সংস্কৃত কলেজ থেকে ১৮৩৯ সালে 'বিদ্যাসাগর' উপাধি লাভ করেন।
- তিনি ২৯ ডিসেম্বর, ১৮৪১ সালে মাত্র ২১ বছর বয়সে ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রধান পণ্ডিত হিসেবে কর্মজীবন শুরু করেন এবং সংস্কৃত কলেজের অধ্যক্ষ পদ থেকে অবসর গ্রহণ করেন।
- তার সম্পাদিত পত্রিকা 'সর্বশুভকরী' (১৮৫০)।
- তিনি বাংলা গদ্যে যতি বা বিরাম চিহ্নের প্রথম ব্যবহার করেন
- ২৯ জুলাই, ১৮৯১ সালে কলকাতায় মারা যান।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ আন্দোলনের নেতৃত্ব দেন । তিনি 'বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কি না এতদ্বিষয়ক প্রস্তাব' (১৮৫৫), 'বহুবিবাহ রহিয় হওয়া উচিত কি না এতদ্বিষয়ক বিচার' (১৮৭১,৭৩) প্রভৃতি গ্রন্থের মাধ্যমে বিধবা বিবাহের শাস্ত্রীয়তা এবং বহুবিবাহর প্রথার অশাস্ত্রীয়তা প্রমাণ করেন। তাঁর প্রচেষ্টায় 'বিধব বিবাহ আইন' পাশ হয় ২৬ জুলাই, ১৮৫৬ সালে। এ বছরই ৭ ডিসেম্বর প্রথম কলকাতায় বিধবা বিবাহ হয় সংস্কৃত কলেজের সাহিত্যের অধ্যাপক শ্রীশচন্দ্র বিদ্যারত্নের সাথে কালীমতী দেবীর। তিনি এ বিয়ের যাবতীয় খরচ বহন করেন। ১৮৭০ সালে তাঁর পুত্র নারায়ণচন্দ্রের সাথে ভবসুন্দরী দেবী নামে এক বিধবার বিবাহ দেন।
বাংলা ভাষায় রচিত প্রথম মৌলিক গ্রন্থের নাম 'প্রভাবতী সম্ভাষণ' (১৮৬৩): এটি একটি শোঁকগাথা। বন্ধুর বালিকা কন্যা প্রভাবতীর মৃত্যুশোকে তিনি এটি রচনা করেন।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম প্রকাশিত গ্রন্থের নাম 'বেতালপঞ্চবিংশতি' (১৮৪৭): এটি তাঁর প্রথম মুদ্রিত এই এবং এটির প্রকাশের মাধ্যমে বাংলা সাহিত্যে নতুন যুগের সূচনা ঘটে। এটি হিন্দি ভাষায় লাল্লুজি রচিত 'বৈতাল পচ্চীসী' থেকে অনূদিত। এতে তিনি প্রথম যতি/বিরাম চিহ্নের সফল প্রয়োগ ঘটান।
শকুন্তলাঃ
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কালিদাসের সংস্কৃত ভাষার 'অভিজ্ঞান শকুন্তলম' নাটকটি অনূদিত করে রচনা করেন 'শকুন্তলা' (১৮৫৪)। এটি অনুবাদ গ্রন্থ হলেও বিদ্যাসাগর কাহিনি নির্মাণ ও ভাষা ব্যবহারে স্বাধীন মত গ্রহণ করে সৃজনশীল দৃষ্টিভঙ্গী প্রয়োগ করেন। চন্দ্রবংশীয় রাজা দুষ্মন্ত তপোবনে শিকারে এসে মহর্ষি বিশ্বামিত্রের কন্যা শকুন্তলার প্রণয়ী হন এবং বিয়ের বন্ধনে আবদ্ধ হন। রাজা চিহ্ন হিসেবে শকুন্তলাকে আংটি দিয়ে রাজ্যে ফিরে যান। শকুন্তলার গর্ভে এক পুত্র সন্তান জন্ম নেয়, নাম রাখা হয় ভরত। রাজা রাজকার্যে ব্যস্ত থাকার কারণে শকুন্তলাকে ভুলে যান। পরবর্তীতে দৈব বাণীতে রাজা সব অবগত হয়ে বৃদ্ধ বয়সে ভরতকে রাজ্যশাসনের ভার অর্পণ করেন। গদ্যে রচিত এমন সরল কাহিনি তৎকালে ছিল বিরল, যা বাংলা গদ্যে সাহিত্যের সমৃদ্ধিতে এক অসামান্য ভূমিকা পালন করে।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অনুবাদ গ্রন্থগুলোর নামঃ
- 'জীবনচরিত' (১৮৪৯): এটি চেম্বার্সের বায়োগ্রাফির বঙ্গানুবাদ।
- 'শকুন্তলা' (১৮৫৪): এটি কালিদাসের সংস্কৃত ভাষার নাটক 'অভিজ্ঞানশকুন্তলম' এর উপাখ্যান ভাগের বাংলা অনুবাদ।
- 'সীতার বনবাস' (১৮৬০): এটি ভবভূতির 'উত্তররামচরিত' নাটকের প্রথম অঙ্ক ও রামায়ণের উত্তর কাণ্ডের অনুবাদ।
- 'ভ্রান্তিবিলাস' (১৮৬৯): শেক্সপিয়রের 'Commedy of Errors' এর বাংলা রূপ।
- 'বাঙালার ইতিহাস' (১৮৭৮): গ্রন্থটি তিনি মার্সম্যানের 'History of Bengal' অবলম্বনে রচনা করেন।
ঈশ্বরচন্দ্র রচিত শিশুদের জন্য পাঠ্য বই গুলোর নামঃ
- 'বর্ণপরিচয়' (১ম ও ২য় ভাগ- ১৮৫৫): এটি ক্ল্যাসিকের মর্যাদা লাভ করে।
- 'বোধোদয়' (১৮৫১): এটি চেম্বার্সের Rudiments of Knowledge অবলম্বনে রচিত।
- 'কথামালা' (১৮৫৬): এটি ঈশপের Fables অবলম্বনে রচিত।
- 'আখ্যানমঞ্জরী' (১৮৬৩): এ গ্রন্থের ২য় ভাগ 'প্রত্যুপকার'।
- 'ঝজুপাঠ' ১৮৫১), 'শব্দমঞ্জরী' (১৮৬৪), 'শ্লোকমঞ্জরী' (১৮৯০)।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক গ্রন্থগুলোর নামঃ
- 'আত্মচরিত' (১৮৯১): বাংলা গদ্যে প্রথম আত্মজীবনী। এতে বিদ্যাসাগরের শৈশব জীবনের কথা বিধৃত হয়েছে।
- 'সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্য বিষয়ক প্রস্তাব' (১৮৫৩): বাঙালির লেখা সংস্কৃত সাহিত্যের প্রথম ইতিহাস।
- 'অতি অল্প হইল' (১৮৭৩): এটি 'কস্যচিৎ উপযুক্ত ভাইপোস্য' ছদ্মনামে লেখেন।
- 'আবার অতি অল্প হইল' (১৮৭৩): এটি 'কস্যচিৎ উপযুক্ত ভাইপোস্য' ছদ্মনামে লেখেন।
- 'ব্রজবিলাস' (১৮৮৫): এটি 'কবিকুল তিলকস্য কস্যচিৎ উপযুক্ত ভাইপোস্য' ছদ্মনামে লেখেন।
- 'বিধবা বিবাহ ও যশোরের হিন্দু ধর্মরক্ষিণী সভা' (১৮৮৪): এটি তিনি 'কস্যচিৎ তত্ত্বান্বেষিণ' ছদ্মনামে রচনা করেন।
- 'রত্নপরীক্ষা' (১৮৮৬): এটি 'কস্যচিৎ উপযুক্ত ভাইপো সহচরস্য' ছদ্মনামে লেখেন।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিধবা বিবাহ বিষয়ক গ্রন্থের নামঃ
'বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কি না এতদ্বিষয়ক প্রস্তাব' (১৮৫৫), 'বহুবিবাহ রহিত হওয়া উচিত কি না এতদ্বিষয়ক বিচার' (১৮৭১,৭৩)।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ব্যাকরণ গ্রন্থের নামঃ
'সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা' (১৮৫১), 'ব্যাকরণ কৌমুদী' (১ম ভাগ ও ২য় ভাগ- ১৮৫৩, ৩য় ভাগ- ১৮৫৪, ৪র্থ ভাগ- ১৮৬২)।
# বহুনির্বাচনী প্রশ্ন

কাজী মোতাহার হোসেন ছিলেন বাংলাদেশের বিখ্যাত পরিসংখ্যানবিদ, বিজ্ঞানী, সাহিত্যিক ও পদার্থবিদ। শক্তিশালী লেখনীর মাধ্যমে তিনি ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে প্রেরণা যুগিয়েছিলেন। ১৯৫২ সালে বাংলাকে রাষ্ট্রভাষা করার পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৫৭ সালে মওলানা ভাসানীর আয়োজিত 'কাগমারী সম্মেলন' এ সভাপতিত্ব করেন।
- কাজী মোতাহার হোসেন ৩০ জুলাই, ১৮৯৭ সালে কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার লক্ষ্মীপুর গ্রামে (মাতুলালয়) জন্মগ্রহণ করেন। পৈতৃক নিবাস: বর্তমান রাজবাড়ী জেলার পাংশা থানার বাগমারা গ্রাম।
- তিনি 'মুসলিম সাহিত্য সমাজ' এর অন্যতম প্রতিষ্ঠাতা এবং এ সংগঠনের মুখপত্র 'শিখা' পত্রিকার ২য় ও ৩য় সংখ্যার সম্পাদক। সাহিত্য সমাজের নেতৃত্বে পরিচালিত বুদ্ধির মুক্তি আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন।
- তিনি 'বাংলা একাডেমি'র প্রতিষ্ঠাতা সদস্য।
- তিনি ছিলেন উপমহাদেশের শ্রেষ্ঠ দাবাড়ু।
- কাজী নজরুল ইসলাম তাকে আদর করে 'মোতিহার' নামে ডাকতেন।
- বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী ও ছায়ানটের প্রতিষ্ঠাতা সদস্য সনজীদা খাতুন তাঁর মেয়ে।
- ১৯৬০ সালে পাকিস্তান সরকার কর্তৃক 'সিতারা-ই-ইমতিয়াজ', ১৯৬৬ সালে 'বাংলা একাডেমি পুরস্কার', ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি, ১৯৭৯ সালে 'স্বাধীনতা পুরস্কার' লাভ করেন।
- ১৯৭৫ সালে বাংলাদেশ সরকার তাকে 'জাতীয় অধ্যাপক' হিসেবে সম্মানিত করে।
- তিনি ৯ অক্টোবর, ১৯৮১ সালে মারা যান।
কাজী মোতাহার হোসেন এর সাহিত্যকর্মসমূহঃ
প্রবন্ধ:
'সঞ্চয়ন' (১৯৩৭): এটি তাঁর প্রথম বিখ্যাত প্রবন্ধ সংকলন।
'নজরুল কাব্য পরিচিতি' (১৯৫৫), 'সেই পথ লক্ষ্য করে' (১৯৫৮), 'সিম্পোজিয়াম' (১৯৬৫), ‘গণিত শাস্ত্রের ইতিহাস’ (১৯৭০), 'আলোকবিজ্ঞান' (১৯৭৪), 'ভুলের মূল্য'।
# বহুনির্বাচনী প্রশ্ন

কামিনী রায় (১৮৬৪-১৯৩৩)
বাঙালি কবি, সমাজকর্মী ও নারীবাদী লেখিকা কামিনী রায় ছিলেন ১৮৮৬ সালে সংস্কৃত ভাষায় স্নাতক ডিগ্রিধারী ব্রিটিশ ভারতের প্রথম মহিলা ব্যক্তিত্ব। তিনি মাত্র ৮ বছর বয়সে কবিতা লেখা আরম্ভ করেন। তাঁর কবিতাগুলোয় জীবনের সুখ-দুঃখ, আশা-আকাঙ্ক্ষা, আনন্দ-বেদনা সাবলীলভাবে ফুটে উঠেছে।
কামিনী রায় ১২ অক্টোবর, ১৮৬৪ সালে বাসন্ডা, বাকেরগঞ্জ, বরিশালে (বর্তমানে এটি ঝালকাঠি জেলা) জন্মগ্রহণ করেন।
- তিনি 'জনৈক বঙ্গমহিলা' ছদ্মনামে লিখতেন।
- তিনি ১৯২৯ সালে 'জগত্তারিণী স্বর্ণপদক' লাভ করেন।
- তিনি 'নারী শ্রম তদন্ত কমিশন' (১৯২২-২৩) এর সদস্য ছিলেন।
- তিনি ২৭ সেপ্টেম্বর, ১৯৩৩ সালে হাজারীবাগ, বিহারে মৃত্যুবরণ করেন।
কামিনী রায়ের কাব্যগ্রন্থগুলোঃ
'আলো ও ছায়া' (১৮৮৯): এটি তাঁর ১৫ বছর বয়সে রচিত প্রথম কাব্যগ্রন্থ। এ কাব্যের ভূমিকা লেখেন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এ কাব্যের বিখ্যাত কবিতা 'সুখ', 'পাছে লোকে কিছু বলে'। 'নির্মাল্য' (১৮৯১), 'পৌরাণিকী' (১৮৯৭), 'মাল্য ও নির্মাল্য' (১৯১৩), 'অশোক সঙ্গীত' (সনেট সংগ্রহ, ১৯১৪), 'অম্বা' (নাট্যকাব্য, ১৯১৫), 'ঠাকুরমার চিঠি' (১৯২৪), 'দীপ ও ধূপ' (১৯২৯), 'জীবন পথে' (১৯৩০), 'একলব্য' 'দ্রোণ-ধৃষ্টদ্যুম্ন', 'শ্রাদ্ধিকী'।
কামিনী রায়ের কবিতাগুলোঃ
'মাতৃপূজা', 'দিন চলে যায়', 'পরার্থে', 'গুঞ্জন'। অমিত্রাক্ষর ছন্দে রচিত কবিতা: 'মহাশ্বেতা', 'পুণ্ডরীক'।
কামিনী রায়ের প্রবন্ধ গ্রন্থের নাম 'বালিকা শিক্ষার আদর্শ' (১৯১৮)।
# বহুনির্বাচনী প্রশ্ন

রোকেয়া সাখাওয়াত হোসেন (১৮৮০-১৯৩২)
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বাংলা সাহিত্যের প্রথম নারীবাদী লেখিকা ও মুসলিম নারী জাগরণের অগ্রদূত। নারীদের কুসংস্কারমুক্ত ও শিক্ষিত করতে এবং সমাজে প্রচলিত কুসংস্কারের বিরুদ্ধে তিনি লেখনী ধারণ করেছিলেন। নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন।
- রোকেয়া সাখাওয়াত হোসেন ৯ ডিসেম্বর, ১৮৮০ সালে রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন।
- ১৮৯৭ সালে ১৬ বছর বয়সে উর্দুভাষী ডেপুটি ম্যাজিস্ট্রেট বিপত্নীক সৈয়দ সাখাওয়াত হোসেনের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর তিনি রোকেয়া খাতুন এর সাথে স্বামীর নাম সাখাওয়াত হোসেন যোগ করেন এবং আর. এস হোসেন নামে লিখতেন।
- তিনি মুসলিম নারী মুক্তি আন্দোলনের অগ্রদূত ছিলেন তাই তাকে 'মুসলিম নারী জাগরণের অগ্রদূত' বলা হয়।
- ১৯০২ সালে তাঁর প্রথম গল্প 'পিপাসা' প্রকাশিত হয় 'নবপ্রভা' পত্রিকায়।
- তার নামানুসারে 'রোকেয়া হল' নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি হল আছে।
- ৩ মে, ১৯০৯ সালে স্বামীর মৃত্যুর পর ১৯১০ সালে কলকাতায় গমন করেন এবং নারী মুক্তির লক্ষ্যে তিনি ১৬ মার্চ, ১৯১১ সালে 'সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল' ও ১৯১৬ সালে 'আঞ্জুমানে খাওয়াতীনে ইসলাম' (মুসলিম মহিলা সমিতি) প্রতিষ্ঠা করেন।
- তিনি ৯ ডিসেম্বর, ১৯৩২ সালে মারা যান।
বেগম রোকেয়ার উপন্যাস দুটি 'পদ্মরাগ' (১৯২৪), 'Sultana's Dream'- এটি ইংরেজিতে লেখা।
সুলতানার স্বপ্নঃ
বাংলা সাহিত্যে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত 'সুলতানার স্বপ্ন' গ্রন্থটি ইংরেজি 'Sultana's Dream' শিরোনামে রচিত। এখানে মূল চরিত্র Sultana একজন অবরুদ্ধা নারী। গৃহের চতুষ্কোণ হচ্ছে তার বিচরণ ও কর্মক্ষেত্র, বাইরের সকল সুযোগ-সুবিধা ভোগ করার অধিকার তার ছিল না। তিনি স্বপ্ন দেখেন, তিনি তার বোন সারার মতো অপরিচিতা এক নারীর সাথে অন্তঃপুর ত্যাগ করে উন্মুক্ত প্রকৃতির মধ্যে ফুল-বাগান দেখতে বের হয়েছেন যাকে স্বপ্নরাজ্য 'Lady Land' বলা হয়েছে। এ গ্রয়ে রোকেয়া একটি নারীবাদী স্বপ্নরাজ্য বা ইউটোপিয়ার বর্তনা দিয়েছেন। এ কল্পরাজ্যে সমাজের সকল কর্মকাণ্ডে নারীর হবেন প্রধান চালিকাশক্তি আর পুরুষরা হবেন গৃহবনী এখানে থাকবে না কোন অপরাধ, প্রচলিত থাকার 'ভালোবাসা ও সত্যের' ধর্ম।
বেগম রোকেয়ার গদ্যগ্রন্থসমূহঃ
'মতিচুর' (১ম খণ্ড- ১৯০৪, ২য় খণ্ড- ১৯২২ 'অবরোধবাসিনী' (১৯৩১)।
রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত প্রবন্ধ 'নিরীহ বাঙালি' 'চাষার দুক্ষু', 'অর্ধাঙ্গী'।
| পদ্মরাগ (উপন্যাস) | রোকেয়া সাখাওয়াত হোসেন |
| পদ্ম-গোখরো (গল্প) | কাজী নজরুল ইসলাম |
| পদ্মাবতী (নাটক) | মাইকেল মধুসূদন দত্ত |
| পদ্মাবতী (কাব্য) | আলাওল |
| পদ্মাবতী (সমালোচনামূলক) | সৈয়দ আলী আহসান |
| পদ্মানদীর মাঝি (উপন্যাস) | মানিক বন্দ্যোপাধ্যায় |
| পদ্মা মেঘনা যমুনা (উপন্যাস) | আবু জাফর শামসুদ্দীন |
# বহুনির্বাচনী প্রশ্ন
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বাংলা গদ্যের একজন বিশিষ্ট শিল্পী। _____ (51) সাহচর্যে রোকেয়া বাংলা ও ইংরেজী ভাষা ভালোভাবেই রপ্ত করেন। ______ (52) শিক্ষার আলোয় আলোকিত করার জন্য তিনি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন ও বাড়িতে বাড়িতে ঘুরে ছাত্রী সংগ্রহ করতেন। 'মতিচুর' ও ______ (53) তাঁর তাৎপর্যপূর্ণ গদ্যগ্রন্থ এবং 'সুলতানার স্বপ্ন' ও _____ (54) নামে দুটি উপন্যাসও তিনি রচনা করেন।

কালীপ্রসন্ন সিংহ (১৮৪০-১৮৭০)
সমকালীন সমাজে কালীপ্রসন্ন সিংহ শিল্পসংস্কৃতির একজন মহান পৃষ্ঠপোষক, বিধবাবিবাহের একনিষ্ঠ প্রবক্তা, অনন্যসাধারণ রাজনীতিবিদ ও দেশপ্রেমিক সাংবাদিক হিসেবে পরিচিত ছিলেন। দীনবন্ধুর 'নীলদর্পণ' নাটক ইংরেজিতে অনুবাদ করে ছাপার দায়ে প্রকাশক রেভারেন্ড জেমস লঙ্ নামক এক পাদ্রীকে বিচারালয়ে এক হাজার টাকা জরিমানা করা হয়। ২৪ জুলাই, ১৮৬১ সালে কালীপ্রসন্ন সিংহ বিচারালয়ে উপস্থিত হয়ে জরিমানার অর্থ পরিশোধ করে পরোক্ষভাবে এ নাটকে ব্যক্ত বক্তব্যকে সমর্থন করেন।
- কালীপ্রসন্ন সিংহ ২৩ ফেব্রুয়ারি, ১৮৪০ সালে উত্তর কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত সিংহ পরিবারে জন্মগ্রহণ করেন।
- তিনি ২৪ জুলাই, ১৮৭০ সালে কলকাতায় মারা যান।
কালীপ্রসন্ন সিংহের সাহিত্যকর্মসমূহ:
'হুতোম প্যাঁচার নকশা' (১৮৬২): এটি রম্য রচনা। তাঁর রচনার রীতিকে 'হুতোমী বাংলা' বলে। এ উপন্যাসের বিখ্যাত চরিত্র- দনুবানু।
'সংস্কৃত মহাভারতের গদ্য অনুবাদ' (১৮৬৬): এটি মহাভারতের আঠার পর্বের গদ্যাকারে অনুবাদ সম্পাদন করেন। অনুবাদটি মহারানি ভিক্টোরিয়াকে উৎসর্গ করেন।
নাটক: 'বাবু' (১৮৫৪- গ্রহসন), 'বিক্রমোবশী' (১৮৫৭-অনুবাদ নাটক) ‘সাবিত্রী সত্যবান’ (১৮৫৮), 'মালতীমাধব' (১৮৫৯- অনুবাদ নাটক)।
কালীপ্রসন্ন সিংহ প্রতিষ্ঠিত কয়েকটি প্রতিষ্ঠানের নাম:
'বিদ্যোৎসাহিনী সভা' (১৮৫৩) (বঙ্গভাষা অনুশীলনের জন তিনি এটি প্রতিষ্ঠা করেন], 'বিদ্যোৎসাহিনী পত্রিকা' (১৮৫৫) 'বিদ্যোৎসাহিনী রঙ্গমঞ্চ' (১৮৫৬)।
# বহুনির্বাচনী প্রশ্ন

মহাকবি কায়কোবাদ আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বাঙালি মুসলমান কবি। বাংলা মহাকাব্যের অস্তোন্মুখ এবং গীতিকবিতার স্বর্ণযুগে তিনি মুসলমানদের গৌরবময় ইতিহাস থেকে কাহিনি নিয়ে 'মহাশ্মশান' মহাকাব্য রচনা করে দুঃসাহস দেখিয়েছেন, যা তাঁকে গৌরবময় আসনে অলংকৃত করে। তিনি বাংলা মহাকাব্য ধারার কবি হিসেবে খ্যাত।
- কায়কোবাদ ১৮৫৭ সালে ঢাকার নবাবগঞ্জের আগলা পূর্বপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি কায়কোবাদ। প্রকৃত নাম মুহম্মদ কাজেম আল কুরায়শী। [সূত্র: বাংলা একাডেমি চরিতাভিধান।
- তিনি বাঙালি মুসলিম কবিদের মধ্যে প্রথম মহাকাব্য ও সনেট রচয়িতা। তাঁর কাব্য প্রতিভায় হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় ও নবীনচন্দ্র সেনের প্রভাব ছিল।
- তিনি ১৯৩২ সালে কলকাতায় অনুষ্ঠিত বঙ্গীয় মুসলিম সাহিত্য সম্মেলনের মূল অধিবেশনে সভাপতিত্ব করেন।
- বাংলা কাব্য সাহিত্যে বিশেষ অবদানের জন্য ১৯২৫ সালে নিখিল ভারত সাহিত্য সংঘ তাঁকে 'কাব্যভূষণ', 'বিদ্যাভূষণ', 'সাহিত্যরত্ন' উপাধি প্রদান করেন।
- তিনি ২১ জুলাই, ১৯৫১ সালে ঢাকায় মারা যান।
কায়কোবাদের মহাকাব্যের নাম 'মহাশ্মশান' (১৯০৪): এটি পানিপথের ৩য় যুদ্ধের কাহিনি (১৭৬১) অবলম্বনে রচিত।
মহাশ্মশান:
কায়কোবাদের শ্রেষ্ঠ মহাকাব্য 'মহাশ্মশান' (১৯০৪)। [অধিকাংশ বইয়ে 'মহাশ্মশান' এর প্রকাশসাল দেওয়া হয়েছে ১৯০৫, কিন্তু এটি হবে ১৯০৪ সাল। মোহাম্মদ রওশন আলী সম্পাদিত 'কোহিনূর' পত্রিকায় মহাকাব্যটি ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। এটি পানিপথের ৩য় যুদ্ধের কাহিনি (১৭৬১) অবলম্বনে রচিত। এ মহাকাব্য ৮৭০ পৃষ্ঠায় তিন খণ্ডে মোট ৬০টি সর্গে বিভক্ত। পানিপথের এ যুদ্ধে মারাঠাদের সাথে রোহিলা-অধিপতি নজিব-উদ্-দৌলা'র শক্তি পরীক্ষা হয়। কবির দৃষ্টিতে এটি উভয়ের শক্তিক্ষয় ও ধ্বংস, এজন্য তিনি একে 'মহাশ্মশান' বলেছেন। এ কাব্যে ঐতিহাসিক-অনৈতিহাসিক দুই ধরনের চরিত্রের সমাবেশ ঘটেছে। প্রশিক্ষিত মুসলিম যোদ্ধা ইব্রাহীম কার্দি মুসলিম শিবিরে চাকরি না পেয়ে মারাঠা কর্তৃক চাকরি পায় এবং সমাদৃত হয়। যুদ্ধ শুরু হলে ইব্রাহীম কার্দির স্ত্রী জোহরা মন্ত্রবেগ ছদ্মনাম ধারণ করে এসে স্বামীকে মুসলিম শিবিরে ফিরিয়ে নিতে চেষ্টা করে। ইব্রাহীম কার্দি বিশ্বাসঘাতকতা না করে মারাঠাদের জন্য যুদ্ধে জীবন দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে। নায়ক ইব্রাহীম কার্দির মৃত্যু কাব্যটিকে ট্র্যাজিক করে তোলে। মুনীর চৌধুরীর 'রক্তাক্ত প্রান্তর' নাটকের কাহিনিও পানিপথের ৩য় যুদ্ধ। উল্লেখযোগ্য চরিত্র: ইব্রাহীম কার্দি, জোহরা।
কায়কোবাদের কাব্যগ্রন্থগুলোর নাম:
- 'বিরহবিলাপ' (১৮৭০): এটি কবির প্রথম কাব্যগ্রন্থ যা মাত্র বার বছর বয়সে রচনা করেন এবং তের বছর বয়সে প্রকাশিত হয়।
- 'অশ্রুমালা (১৮৯৫): এটি গীতিকাব্য। এ কাব্যের বিখ্যাত কবিতা 'প্রার্থনা'।
- 'মহরম শরীফ' (১৯৩২): এটি মহাকাব্যোচিত বড় আকারের একটি কাহিনিকাব্য।
- 'অমিয়ধারা' (১৯২৩): এ কাব্যের বিখ্যাত কবিতা 'সুখ'।
- 'কুসুমকানন' (১৮৭৩), 'শিবমন্দির' (১৯২১), 'শ্মশানভস্ম' (১৯৩৮)।
- কায়কোবাদের বিখ্যাত কবিতা 'আযান'।
কবির মৃত্যুর পর প্রকাশিত গ্রন্থসমূহ:
'প্রেমের ফুল' (১৯৭০), 'প্রেমের বাণী' (১৯৭০), 'প্রেম পারিজাত' (১৯৭০), 'মন্দাকিনী ধারা (১৯৭১), 'গওস পাকের প্রেমের কুঞ্জ' (১৯৭৯)।
# বহুনির্বাচনী প্রশ্ন

জসীমউদ্দীন (১৯০৩-১৯৭৬)
সমাজতান্ত্রিক সমাজব্যবস্থার সমর্থক, বাঙালির জাতিসত্তা বিকাশ আন্দোলনের পৃষ্ঠপোষক পল্লীকবি জসীমউদ্দীন এর কবি প্রতিভার প্রকাশ ঘটে ছাত্রাবস্থায়। তাঁর রচিত কাব্যগুলোতে গ্রামীণ জীবনের নিখুঁত চিত্র যে কুশলতার সাথে অঙ্কিত হয়েছে তাতে আধুনিক শিল্প-চেতনার ছাপ সুস্পষ্ট। বাংলার গ্রামীণ জীবনের আবহ, সহজ-সরল প্রাকৃতিক রূপ উপযুক্ত শব্দ, উপমা ও চিত্রের মাধ্যমে তাঁর কাব্যে এক অনন্যসাধারণ মাত্রায় মূর্ত হয়ে উঠে। ষাটের দশকের শেষের দিকে পাকিস্তান সরকার রেডিও ও টেলিভিশনে রবীন্দ্রসংগীত বন্ধের পদক্ষেপ নিলে তিনি এর তীব্র বিরোধিতা করেন।
- জসীমউদ্দীন ১ জানুয়ারি, ১৯০৩ সালে ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে (মাতুলালয়) জন্মগ্রহণ করেন। পৈতৃক নিবাস- ফরিদপুরের গোবিন্দপুর (বর্তমান- আম্বিকাপুর)।
- প্রকৃত নাম: মোহাম্মদ জসীম উদদীন মোল্লা। ছদ্মনাম: জমীরউদ্দিন মোল্লা।
- ব্যারিস্টার মওদুদ আহমদ তাঁর জামাতা।
- ১৯২১ সালে 'মোসলেম ভারত' পত্রিকায় 'মিলন গান' কবিতাটি প্রকাশিত হয়। এটি তাঁর প্রথম প্রকাশিত কবিতা।
- বাংলা একাডেমি ২০১৯ সাল থেকে 'কবি জসীমউদদীন সাহিত্য পুরস্কার' প্রদান করে। প্রথম এ পুরস্কার পান কবি নির্মলেন্দু গুণ।
- তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডিগ্রি ডি.লিট (১৯৬৯) ও একুশে পদক (১৯৭৬) পান।
- তিনি ১৩ মার্চ, ১৯৭৬ সালে মারা যান। তাঁর অন্তিম ইচ্ছানুসারে ১৪ মার্চ ফরিদপুরের আম্বিকাপুরে দাদীর কবরের পাশে সমাহিত করা হয়।
কর্মপরিধিঃ
জসীমউদ্দীনকে পল্লীকবি বলা হয় । তিনি এম.এ শ্রেণিতে অধ্যয়নকালে ড. দীনেশচন্দ্ৰ সেনের আনুকূল্যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পল্লীগীতি সংগ্রাহক পদে নিয়োগ লাভ করেন। তিনি ১৯৩১-১৯৩৭ সাল পর্যন্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ে দীনেশচন্দ্র সেনের অধীনে রামতনু লাহিড়ী রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি করেন। ১৯৩৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। ১৯৬২ সালে প্রচার বিভাগের ডেপুটি ডাইরেক্টরের পদ থেকে অবসর গ্রহণ করেন। তাঁর নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘কবি জসীমউদ্দীন হল' আছে।
তাঁর প্রথম প্রকাশিত কবিতার নাম 'মিলন গান' (১৯২১): এটি 'মোসলেম ভারত' পত্রিকায় প্রকাশিত হয়।
তাঁর কাব্যগ্রন্থসমূহঃ
'রাখালী' (১৯২৭): এটি তাঁর প্রথম কাব্যগ্রন্থ। এ কাব্যের ১৮টি কবিতার মধ্যে অন্যতম কবিতা 'কবর'। এটি কল্লোল পত্রিকায় প্রকাশিত হয়। জসীমউদ্দীন কলেজে অধ্যয়নকালে 'কবর' কবিতা রচনা করে অসাধারণ খ্যাতি অর্জন করেন। যা তাঁর ছাত্রাবস্থায় ১৩৩৫ বঙ্গাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমিক পর্যায়ের পাঠ্য তালিকায় অন্তর্ভুক্ত হয়।
'নক্সীকাঁথার মাঠ' (১৯২৯): এটি কবির শ্রেষ্ঠ কাহিনিকাব্য/গাথাকাব্য। এ গ্রন্থের প্রথম অংশে আছে চাষার ছেলে রূপাই ও পাশের গ্রামের মেয়ে সাজুর প্রথম পরিচয় থেকে অনুরাগের বিকাশ ও বিবাহ এবং কয়েক মাসের সুখময় জীবনের গল্প এবং দ্বিতীয় ভাগে তাদের বিচ্ছেদ। গ্রামীণ জীবনের মাধুর্য ও কারুণ্য, বৈচিত্র্যহীন ক্লান্তিকরতা এবং মানুষের অসহায়তা এ কাব্যের উপকরণ। ১৯২৮ সালে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার শিলাসী গ্রামে জসীমউদ্দীন ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করতে আসলে রূপাই নামক এক ব্যক্তির সাথে তাঁর পরিচয় ঘটে। এ ব্যক্তির বাস্তব জীবনীকে কেন্দ্র করে তিনি রচনা করেন 'নক্সীকাঁথার মাঠ'। চরিত্র: সাজু, রুপাই। E. M Milford এটিকে Field of the Embroidery Quilt নামে ইংরেজিতে অনুবাদ করেন।
'বালুচর' (১৯৩০): এ কাব্যের বিখ্যাত কবিতা 'প্রতিদান' ।
'ধানখেত' (১৯৩৩): এ কাব্যের বিখ্যাত কবিতা 'যাব আমি তোমার দেশে'।
'সোজন বাদিয়ার ঘাট' (১৯৩৪): এ কাহিনিকাব্য/ গাথাকাব্যটি ইউনেস্কোর উদ্যোগে 'Gypsy Wharf (১৯৬৯) নামে অনূদিত হয়। চরিত্র: সোজন, দুলী।
'এক পয়সার বাঁশি' (১৯৫৬): এ কাব্যের বিখ্যাত কবিতা 'আসমানী'। আসমানী একটি বাস্তব চরিত্র। ফরিদপুর সদরের ঈশান গোপালপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে জসীমউদ্দীনের বড় ভাই রাজেন্দ্র কলেজের অধ্যাপক নুরুদ্দিন আহমেদের শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে তিনি আসমানীর দেখা পান এবং সেখানেই বসে তিনি 'আসমানী' কবিতাটি রচনা করেন। ৯৭ বছর বয়সে ১৮ আগস্ট, ২০১২ সালে আসমানী মারা যান।
'সূচয়নী' (১৯৬১): এটি তাঁর নির্বাচিত কবিতার সংকলন।
'রূপবতী' (১৯৪৬), 'মা যে জননী কান্দে' (১৯৬৩), 'মাটির কান্না' (১৯৫৮), 'সকিনা' (১৯৫৯)।
তাঁর নাটকসমূহঃ
'বেদের মেয়ে' (১৯৫১): এটি গীতিনাট্য।
'পদ্মাপাড়' (১৯৫০), 'মধুমালা' (১৯৫১), ‘পল্লীবধূ’ (১৯৫৬), 'গ্রামের মায়া' (১৯৫৯), বাঁশের বাঁশি।
তাঁর ভ্রমণকাহিনিসমূহঃ
‘চলে মুসাফির' (১৯৫২), ‘‘হলদে পরীর দেশ” (১৯৬৭), ‘যে দেশে মানুষ বড়' (১৯৬৮), 'জার্মানির শহরে ও বন্দরে’ (১৯৭৬)।
জসীমউদ্দীনের অন্যান্য রচনাবলিঃ
উপন্যাস:
‘ বোবাকাহিনি ' (১৯৬৪): এ উপন্যাসে মহাজনী শোষণের কারণে গ্রামের প্রান্তিক চাষি আজহারের ভূমিহীন হওয়া, শহরের সুবিধাবাদী উকিল ও ভণ্ড ধার্মিক কর্তৃক মেধাবী বছির নিগ্রহ ইত্যাদি বিষয় নিয়ে রচিত। চরিত্র: বছির, আজহার, আরজান, রহিমুদ্দিন।
‘বউটুবানির ফুল’ (১৯৯০): এটি তাঁর মৃত্যুর পরে প্রকাশিত উপন্যাস ।
শিশুতোষ গ্রন্থ: ‘হাসু' (১৯৩৮), ‘এক পয়সার বাঁশী' (১৯৪৯), ‘ডালিমকুমার' (১৯৫১)।
আত্মজীবনী : ‘জীবনকথা' (১৯৬৪)।
স্মৃতিকথা : ‘যাদের দেখেছি' (১৯৫২), ‘ঠাকুর বাড়ির আঙিনায়' (১৯৬১)।
গল্পগ্রন্থ: ‘বাঙ্গালীর হাসির গল্প' (১ম খণ্ড- ১৯৬০, ২য় খণ্ড-১৯৬৪)। এ গ্রন্থটি ইউনেস্কোর উদ্যোগে ‘Folk Tales of Bangladesh' নামে অনূদিত হয়।
গানের সংকলন: ‘রঙ্গিলা নায়ের মাঝি' (১৯৩৫), ‘গাঙ্গের পাড়’ (১৯৬৪), ‘জারিগান' (১৯৬৮)।
| মধুমালা (নাটক) | মধুমালা (নাটক) |
| মধুমালা (নাটক) | কাজী নজরুল ইসলাম |
বিখ্যাত কবিতা:
‘কবর’: এটি প্রথম প্রকাশিত হয় ‘কল্লোল' পত্রিকায়। মাত্রাবৃত্ত ছন্দে রচিত এ কবিতাটিতে ১১৮টি পঙ্ক্তি আছে। প্রিয়জন হারানোর মর্মান্তিক স্মৃতিচারণ ‘কবর’ কবিতার মূল বিষয়।
‘আসমানী’: কবিতাটি ‘এক পয়সার বাঁশি' কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। কবির বড় ভাই রাজেন্দ্র সরকারি কলেজের অধ্যাপক নুরুদ্দিন আহমেদের শ্বশুরবাড়ি ছিল বর্তমান ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে। সেখানে কবি বেড়াতে গিয়ে আসমানীর দেখা পান এবং সেখানে বসেই তিনি ‘আসমানী' কবিতাটি রচনা করেন। ৯৭ বছর বয়সে আসমানী মৃত্যুবরণ করেন ১৮ আগস্ট, ২০১২ সালে ।
‘রাখাল ছেলে’ (রাখালী), ‘ নিমন্ত্রণ ' (ধানক্ষেত), ‘ মুসাফির ’ (বালুচর), ‘চাষার ছেলে’ , ‘পল্লীজননী’।
# বহুনির্বাচনী প্রশ্ন

জহির রায়হান (১৯৩৫-১৯৭২)
প্রখ্যাত কথাশিল্পী ও চলচ্চিত্রকার জহির রায়হান ছিলেন ভাষাসৈনিক। তিনি প্রত্যক্ষভাবে ভাষা আন্দোলনে নেতৃত্ব দেন। তাঁর রচিত সাহিত্যকর্ম ও চলচ্চিত্রের মাধ্যমে পাকিস্তানের স্বৈরাচারী শাসনকে ও সামরিক জান্তার গণহত্যার চিত্র চিত্রিত করা হয় এবং জনগণকে পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে প্রতিরোধ গড়তে উদ্বুদ্ধ করা হয়।
- জহির রায়হান ১৯ আগস্ট, ১৯৩৫ সালে ফেনীর মজুপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
- তাঁর প্রকৃত নাম আবু আবদার মোহাম্মদ জহিরুল্লাহ। ডাকনাম- জাফর।
- শহীদুল্লা কায়সার তাঁর ভাই। চিত্রনায়িকা কোহিনুর আক্তার সুচন্দা তার স্ত্রী।
- জহির রায়হান ৫২ সালের ভাষা আন্দোলনে সক্রিয় ভাবে অংশগ্রহণ করেন এবং গ্রেফতার হয়ে কারাবরণ করেন।
- ছাত্রজীবনে তিনি সাহিত্য মাসিক 'প্রবাহ' (১৯৫৬) এবং ইংরেজি সাপ্তাহিক 'এক্সপ্রেস' পত্রিকার সম্পাদনা ও প্রকাশনার সাথে যুক্ত ছিলেন। এছাড়াও ১৯৫০ সালে 'যুগের আলো' পত্রিকায় সাংবাদিক হিসেবে কাজ করেন।
- ১৯৫১-৫৭ সাল পর্যন্ত কমিউনিস্ট পার্টির রাজনীতির সাথে জড়িত ছিলেন। এ সময় কমরেড মনি সিংহের দেয়া রাজনৈতিক নাম 'রায়হান' গ্রহণ করেন।
- ১৯৫৬ সালে 'জাগো হুয়া সাবেরা' ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করার মাধ্যমে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন।
- তিনি বাংলা একাডেমি পুরস্কার- ১৯৭২ (মরণোত্তর) পান।
- তিনি ১৯৭২ সালের ৩০ জানুয়ারি নিখোঁজ ভাই শহীদুল্লা কায়সারকে খুঁজতে মিরপুরে গিয়ে নিজেই নিখোঁজ হন। তাঁর লাশও পাওয়া যায়নি।
তাঁর উপন্যাসসমূহঃ
'শেষ বিকেলের মেয়ে' (১৯৬০): এটি তাঁর প্রথম প্রকাশিত উপন্যাস। এটি 'সাপ্তাহিক বিজলী' পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়।
'হাজার বছর ধরে' (১৯৬৪): আবহমান বাংলার জীবন ও জনপদ এর প্রতিপাদ্য। তিনি এ উপন্যাসের জন্য ১৯৬৪ সালে 'আদমজী সাহিত্য পুরস্কার' লাভ করেন। জহির রায়হানের স্ত্রী কোহিনুর আক্তার সুচন্দা এ উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করেন এবং 'জাতীয় চলচ্চিত্র পুরস্কার' লাভকরেন। চরিত্র: টুনি, মন্ত্র, মকবুল।
'আরেক ফাল্গুন' (১৯৬৯): ১৯৪৮ থেকে ১৯৫২ হয়ে ১৯৫৫ সালে বর্তমান শহিদ মিনারের ভিত্তি প্রস্তর স্থাপন পর্যন্ত চলমান আন্দোলন, জনতার সম্মিলন, ছাত্র/ছাত্রীদের প্রত্যক্ষ অংশগ্রহণ, তাদের প্রেম-প্রণয় ইত্যাদি এ উপন্যাসের মূল বিষয়। এটি ভাষা আন্দোলনভিত্তিক প্রথম উপন্যাস।
'আর কত দিন' (১৯৭০): মুক্তিযুদ্ধপূর্ব সময়ের অস্থির সামাজিক-রাজনৈতিক আন্দোলনমুখর প্রেক্ষাপটে আসন্ন যুদ্ধের একটি ভয়াবহ সম্ভাবনা, যুদ্ধকালীন বাস্তবতা, লাঞ্ছিত মানবতার আর্তি, শান্তি ও ভালোবাসার জন্য মানুষের চিরন্তন অন্বেষা এ উপন্যাসের মূল উপজীব্য। ইভা ও তপু এ উপন্যাসের শাশ্বত শান্তি ও ভালোবাসার মূর্ত প্রতীক।
'একুশে ফেব্রুয়ারি' (১৯৯২): এটি ভাষা আন্দোলনভিত্তিক উপন্যাস। জহির রায়হান ১৯৭০ সালে ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে একটি চলচ্চিত্র নির্মাণ করতে চেয়েছিলেন, সে উদ্দেশ্যকেই মূর্ত করে রচনা করেন এ উপন্যাসের কাহিনি। কিন্তু তিনি 'জীবন থেকে নেয়া' চলচ্চিত্রে ভাষা আন্দোলনের প্রেক্ষাপট যোগ করলে, পরবর্তীতে ১৯৯২ সালে এটি উপন্যাস হিসেবে প্রকাশিত হয়।
'তৃষ্ণা' (১৯৬২), 'বরফ গলা নদী' (১৯৬৯), 'কয়েকটি মৃত্যু' (১৯৬৫)
তাঁর পরিচালিত চলচ্চিত্রগুলোঃ
'কখনো আসেনি' (১৯৬১): এটি তাঁর পরিচালিত প্রথম চলচ্চিত্র '
সঙ্গম' (১৯৬৪): এটি বাংলাদেশের প্রথম রঙ্গিন চলচ্চিত্র 'জীবন থেকে নেয়া' (১৯৭০): এটি ভাষা আন্দোলনভিত্তির চলচ্চিত্র। প্রথম এই চলচ্চিত্রেই জাতীয় সংগীত বাজানো হয়।
'কাঁচের দেয়াল' (১৯৬৩): এটি নিগার পুরস্কার লাভ করে ।
'বাহানা' (১৯৬৫): এটি ছিল উর্দু ভাষায় নির্মিত এক তৎকালীন পাকিস্তানের প্রথম সিনেমাস্কোপ ছবি।
'সোনার কাজল' (১৯৬২), 'বেহুলা' (১৯৬৬), 'আনোয়ারা' (১৯৬৭)।
Stop Genocideঃ
বাংলাদেশে পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যার প্রামাণ্যচিত্র। এটি ১৯৭১ সালে জহির রায়হান কলকাতা থেকে তৈরি করেন।
তাঁর গল্পগ্রন্থটির নামঃ
'সূর্যগ্রহণ' (১৯৫৫)।
তাঁর রচিত গল্পসমূহঃ
'সূর্যগ্রহণ': বায়ান্নর ভাষা আন্দোলনে পুলিশের গুলিতে নিহত তসলিম নামক যুবকের পরিবারের মর্মবিদারক কাহিনি নিয়ে রচিত ।
'বাঁধ': গ্রামীণ পটভূমিতে পীরদের ভণ্ডামি নিয়ে রচিত।
| শেষ সপ্তক (কাব্যগ্রন্থ) | রবীন্দ্রনাথ ঠাকুর |
| শেষ লেখা (কাব্যগ্রন্থ) | |
| শেষের কবিতা (উপন্যাস) | |
| শেষরক্ষা (প্রহসন) | |
| শেষকথা (ছোটগল্প) | |
| শেষ প্রশ্ন (উপন্যাস) | শরৎচন্দ্র চট্টোপাধ্যায় |
| শেষের পরিচয় (উপন্যাস) | |
| শেষ বিকেলের মেয়ে (উপন্যাস) | জহির রায়হান |
# বহুনির্বাচনী প্রশ্ন

শিক্ষাবিদ, কথাসাহিত্যিক ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের আগামী সৈনিক 'শহিদ জননী' জাহানারা ইমাম ছিলেন একাত্তরের ঘাতক-দালাল বিরোধী আন্দোলনের নেত্রী। একাত্তরে তাঁর জ্যেষ্ঠ পুত্র শাফী ইমাম রুমী বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে সফল গেরিলা অপারেশনে অংশগ্রহণ করেন। পরবর্তীতে রুমী পাকিস্তানি সেনাবাহিনীর হাতে গ্রেফতার হন এবং নির্মম নির্যাতনের ফলে মৃত্যুবরণ করেন। রুমীর শহিদ হওয়ার সূত্রেই তিনি 'শহিদ জননী'র মর্যাদায় ভূষিত হন।
- জাহানারা ইমাম (ডাকনাম: জুড় ৩ মে, ১৯২৯ সালে ভারতের পশ্চিবঙ্গের মুর্শিদাবাদের বড়ঞ্চা থানার অন্তর্গত সুন্দরপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
- তাঁর স্বামী প্রখ্যাত স্থপতি শরিফুল আলম ইমামও মুক্তিযুদ্ধের সময় মৃত্যুবরণ করেন।
- তাঁর নেতৃত্বে ১৯ জানুয়ারি, ১৯৯২ সালে ১০১ সদস্যবিশিষ্ট 'একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি' গঠিত হয়।
- তিনি ১১ ফেব্রুয়ারি, ১৯৯২ সালে ৭০টি সংগঠনের সমন্বয়ে গঠিত 'মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও একাত্তরের ঘাতক-দালাল নির্মূল জাতীয় সমন্বয় কমিটি'র আহ্বায়ক নির্বাচিত হন।
- তিনি 'বাংলা একাডেমি পুরস্কার' (১৯৯১), 'স্বাধীনতা পুরস্কার' (১৯৯৭), 'রোকেয়া পদক' (১৯৯৮) লাভ করেন।
- তিনি ২৬ জুন, ১৯৯৪ সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে ডেট্রয়েট, মিশিগান, মার্কিন যুক্তরাষ্ট্রে মৃত্যুবরণ করেন। ৫ জুলাই, মিরপুর শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়।
তাঁর রচিত মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থগুলোঃ
'একাত্তরের দিনগুলি' (১৯৮৬): বইটি ব্যক্তিগত দিনলিপি বা ডায়েরি আকারে লেখা, যার শুরু ১ মার্চ, ১৯৭১ সাল থেকে ১৭ ডিসেম্বর, ১৯৭১ সাল পর্যন্ত। এ দিনলিপি বা ডায়েরিই ফেব্রুয়ারি, ১৯৮৬ সালে 'একাত্তরের দিনগুলি' নামে গ্রন্থাকারে প্রকাশিত হয়। এ গ্রন্থে মুক্তিযুদ্ধ চলাকালে ঢাকা শহরের অবস্থা ও গেরিলা তৎপরতার চিত্র উঠে এসেছে।
'বীরশ্রেষ্ঠ' (১৯৮৫)।
তাঁর রচিত শিশুতোষ গ্রন্থগুলোঃ
'গজকচ্ছপ' (১৯৬৭), 'সাতটি তারার ঝিকিমিকি' (১৯৭৩), 'বিদায় দে মা ঘুরে আসি' (১৯৮৯)।
তাঁর অনুবাদ গ্রন্থগুলোঃ
'জাগ্রত ধরিত্রী' (১৯৬৮), 'নদীর তীরে ফুলের মেলা' (১৯৬৬), 'তেপান্তরের ছোট্ট শহর' (১৯৭১)।
তাঁর রচিত অন্যান্য গ্রন্থগুলোঃ
'বুকের ভিতর আগুন' (১৯৯০): মুক্তিযুদ্ধভিত্তিক কিশোর উপন্যাস।
'অন্য জীবন' (১৯৮৫), 'জীবন মৃত্যু', (১৯৮৮), 'শেক্সপীয়রের ট্রাজেডি' (১৯৮৯), 'চিরায়ত সাহিত্য' (১৯৮৯), 'নাটকের অবসান' (১৯৯০), 'নিঃসঙ্গ পাইন' (১৯৯০), 'দুই মেরু' (১৯৯০), 'নয় এ মধুর খেলা' (১৯৯০), 'ক্যান্সারের সঙ্গে বসবাস' (১৯৯১), প্রবাসের দিনগুলি (১৯৯২), 'বাংলা উচ্চারণ অভিধান' (১৩৭৫)।
# বহুনির্বাচনী প্রশ্ন

জীবনানন্দ দাশ (১৮৯৯-১৯৫৪)
তিরিশের দশকের তথাকথিত জনবিচ্ছিন্ন, রবীন্দ্র বলয় ছিন্নকারী ও উত্তরকালের কবিদের উপর সর্বাপেক্ষা প্রভাববিস্তারকারী কবি জীবনানন্দ দাশগুপ্ত। তাঁর রচনায় গ্রাম বাংলার ঐতিহ্যময় প্রকৃতি কাব্যময় হয়ে উঠেছে। আধুনিক নাগরিক জীবনের হতাশা, নিঃসঙ্গতা, বিষাদ ও সংশয়ের চিত্র তাঁর কবিতায় দীপ্যমান। সাধু ও চলিত ভাষার মিশেল হলো তাঁর কাব্য ভাষার স্বকীয় বৈশিষ্ট্য। বিশ শতকের ষাটের দশকের বাঙালির জাতিসত্ত্বা আন্দোলনে ও ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধে তাঁর নিসর্গবিষয়ক কবিতা এদেশের সংগ্রামী জনতাকে অনুপ্রাণিত করেছে।
- জীবনানন্দ দাশ ১৭ ফেব্রুয়ারি, ১৮৯৯ সালে বরিশালের এক ব্রাহ্ম পরিবারে জন্মগ্রহণ করেন। (আদি নিবাস: গাঁওপাড়া গ্রাম, বিক্রমপুর)। ডাকনাম- মিলু।
- তাঁর মা কুসুমকুমারী দাশ (একজন মহিলা কবি)।
- ১৯১৯ সালে ব্রাহ্মবাদী পত্রিকার বৈশাখ সংখ্যায় তাঁর প্রথম কবিতা 'বর্ষা আবাহন' প্রকাশিত হয়।
- তিনি ১৯৪৭ সালে 'দৈনিক স্বরাজ' পত্রিকার সাহিত বিভাগের সম্পাদক ছিলেন।
- তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডি.লিট ডিগ্রি লাভ করেন।
- ১৯২৫ সালে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ মৃত্যুবরণ করলে তিনি 'দেশবন্ধুর প্রয়াণে' নামে একটি কবিতা লেখেন। এটি 'বঙ্গবাণী' পত্রিকায় প্রকাশিত হয়।
- তিনি ১৪ অক্টোবর, ১৯৫৪ সালে বালিগঞ্জে ট্রামের দিতে পড়ে আহত হন, পরে ২২ অক্টোবর শম্ভুগঞ্জ পৃষ্ঠা হাসপাতালে মারা যান।
জীবনানন্দ দাশকে রূপসী বাংলার কবি, ধূসরতার কবি, তিমির হননের কবি, নির্জনতার কবি, চিত্ররূপময় কবি। রবীন্দ্রনাথ তাঁর 'ধূসর পাণ্ডুলিপি'র কবিতা পাঠ করে বলেছেন 'চিত্ররূপময় কবিতা'; বুদ্ধদেব বসু জীবনানন্দকে দাশকে 'নির্জনতম কবি' এবং অন্নদাশঙ্কর রায় 'শুদ্ধতম কবি' বলে আখ্যায়িত করেন।
জীবনানন্দ দাশের ওপর গবেষণা করেন ক্লিনটন বি. সিলি।
জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থগুলো:
'ঝরাপালক' (১৯২৭; বাংলা: ১৩৩৪): এটি তাঁর প্রথম প্রকাশিত কাব্য। এ কাব্য রচনায় তিনি রবীন্দ্রনাথ, নজরুল, সত্যেন্দ্রনাথ দত্তকে অনুকরণ করেছেন। এ কাব্যের মাধ্যমে নামের শেষে 'দাশগুপ্ত' এর পরিবর্তে 'দাশ' ব্যবহার করেন। এ কাব্যগ্রন্থে মোট ৩৫টি কবিতা অন্তর্ভুক্ত আছে।
'ধূসর পাণ্ডুলিপি' (১৯৩৬): এ কাব্যের বিখ্যাত কবিতা 'মৃত্যুর আগে'। এটি বুদ্ধদেব বসুর 'কবিতা' সাহিত্য পত্রিকার প্রথম সংখ্যায় ছাপা হয়। এ কবিতাটি পাঠ করে রবীন্দ্রনাথ ঠাকুর বুদ্ধদেব বসুকে লেখা এক চিঠিতে 'চিত্ররূপময়' বলে মন্তব্য করেন। কবিতাটির সাথে W. B Yeats এর The Falling of the Leaves's কবিতার মিল আছে।
'বনলতা সেন' (১৯৪২): ৩০টি কবিতার সমন্বয়ে রচিত এ কাব্য। ভারতীয় পুরাণের অন্তর্ভুক্ত বিষয় যেমন বিদিশা, শ্রাবস্তী উঠে এসেছে, তেমনি বেতের ফলের মতো বা পাখির নীড়ের মতো চোখ ইত্যাদি উপমাগুলোর সার্থক প্রয়োগ ঘটিয়েছেন এ কাব্যে। প্রেম ও প্রকৃতি, খণ্ড জীবন ও হতাশা, ক্লান্তি ও অবসাদ, ইতিহাসের বিশাল অনুভূতি ও বর্তমানের ছিন্নভিন্ন অস্তিত্ব, সব কিছুর সমাহার ঘটিয়েছেন তিনি এ কাব্যে। এ কাব্যের 'বনলতা সেন' কবিতাটি তিনি এডগার এলেন পোর 'টু হেলেন' কবিতার অনুকরণে রচনা করেন। এ কাব্যের বিখ্যাত কবিতা: আমি যদি হতাম, হায় চিল, শঙ্খমালা, শিকার, সুদর্শনা, সুরঞ্জনা, সুচেতনা প্রভৃতি।
'রূপসী বাংলা' (১৯৫৭): কবির মৃত্যুর পর এ কাব্যের পূর্ণাঙ্গ পাণ্ডুলিপি আবিষ্কৃত হয়। তিনি এ গ্রন্থটির প্রচ্ছদে নাম রেখেছিলেন 'বাংলার ত্রস্ত নীলিমা'। কিন্তু ১৯৫৭ সালে প্রকাশের সময় এর নামকরণ করা হয় 'রূপসী বাংলা'। কবির ছোটবোন সুচরিতা দাশের সহায়তায় লেখার খাতা থেকে প্রেসকপি তৈরি করেছিলেন কবি ভূমেন্দ্র গুহ। ৬২টি কবিতা সম্বলিত এ কাব্যের বিষয় বাংলার গ্রাম, প্রকৃতি, নদী-নালা, পশু-পাখি, উৎসব ও অনুষ্ঠান। কবিতাগুলো সনেট আকারে লিখিত হলেও কবি তাঁর প্রিয় অক্ষরবৃত্ত ছন্দের প্রয়োগ ঘটিয়েছেন। এটি তাঁর স্বদেশপ্রীতি ও নিসর্গময়তার পরিচায়ক কাব্য। এ কাব্যের অন্যতম কবিতা 'এই পৃথিবীতে এক স্থান আছে'। এ কাব্যের অন্তর্গত 'আবার আসিব ফিরে' কবিতা ।
'মহাপৃথিবী' (১৯৪৪), 'সাতটি তারার তিমির' (১৯৪৮), 'বেলা অবেলা কালবেলা' (১৯৬১)।
জীবনানন্দ দাশের উপন্যাসসমূহঃ
'মাল্যবান' (১৯৭৩): উপন্যাসটি কবির মৃত্যুর পর প্রকাশিত হয়। দাম্পত্য জীবনের নিষ্ঠুর কাহিনি, সম্পর্কের জটিলতা, পারস্পরিক বিচ্ছিন্নতাবোধের এক নিষ্ঠুর উপাখ্যানকে ঘিরে এ উপন্যাস রচিত।
'সুতীর্থ' (১৯৭৪), 'কল্যাণী' (১৯৯৯)। [সবকটি উপন্যাস কবির মৃত্যুর পর প্রকাশিত]
জীবনানন্দ দাশের প্রবন্ধঃ
'কবিতার কথা' (১৯৫৫): এ প্রবন্ধের বিখ্যাত উক্তি, 'সকলেই কবি নয়, কেউ কেউ কবি।'
# বহুনির্বাচনী প্রশ্ন
(১) অনেকে বলে থাকে আমি আদ্যোপান্ত অনিকেত। (২) শুনতে পাই, আমি স্বপ্নের করতলে বন্দি, অথচ জীবনের করতাল বাজাতে বাজাতে আমি সুন্দরের বন্দনা গাই। (৩) একবার এক জোছনারাতে আমি বাড়ি ছেড়ে পালিয়েছিলাম। (৪) ঝরে পড়া আলো আর বহমান জলের লুকোচুরি খেলায় চুপচাপ পা ভিজিয়ে বসেছিলাম ব্রহ্মপুত্রের তীরে। (৫) সারারাত পূর্ণিমার ভূবন-ভরা আলোয় তন্নতন্ন করে খোঁজা হল সমস্ত শহর। (৬) আমি লাপাত্তা, পাবে কী করে। (৭) শুক্লপক্ষের রাতে কবিরা পালায় গৃহত্যাগী সিদ্ধান্থের মতো। (৮) তাছাড়া, সকলেই কবি নয়, কেউ কেউ কবি। (৯) মানুষ, মনুষ্য-জনপদ আর পরমা প্রকৃতির প্রতি যদি অন্তগূঢ় সংবেদনা না থাকে তবে কে কবি হতে পারে? (১০) পেরেছিলেন শেলি, কীটস বা বায়রন? (১১) প্রকৃতির প্রলোভনে যদিও আমি শিল্পতীর্থমুখে নিরুপম যাত্রা করে থাকি, কিন্তু আমিও তো হতে পারি, নেরুদা, মায়াকোভস্কি বা নাজিম হিকমতের মতো সময়ের প্রতিস্পর্ধী। (১২) অপরপক্ষে নির্জনতা প্রত্যাখ্যানের ভাষা। (১৩) আমিও জানি জীবনের উপলখন্ড, কুজ্বিটিকা তিরোহিত করবার ভয় কবির কাঁধেও বর্তায়, ক্রান্তি কাল বিষয়ে কবি নিরুদ্বেদ নন। (১৪) রঘুবংশ বা রামচরিত্রমানসের কবিরা নির্ভার থাকতে পারেন না, যেম নির্ভার থাকতে পারেন না আধুনিক কালের বালজাক অথবা ভলতেয়ার। (১৫) চর্যাপদের গানগুলোতে প্রত্যক্ষ জীবন যে রাঙতা-মোড়া উপহার। (১৬) রাঙতার আবরণ খুলে ফেললেই কবিতার গভীর থেকে জীবন হাত নাড়িয়ে স্বাগত জানায়।
দ্বিজেন্দ্রলাল রায় (১৮৬৩-১৯১৩)
প্রখ্যাত কবি, গীতিকার ও সুরকার এবং বিশেষভাবে নাট্যকার হিসেবে স্বকীয়তার পরিচয় দিয়েছেন দ্বিজেন্দ্রলাল রায়। রবীন্দ্র যুগের হয়েও তিনি তাঁর কবিতায় নতুন আঙ্গিক ও ছন্দে এবং ব্যঙ্গ ও হাস্যরসাত্মকভাবে মৌলিকতার পরিচয় দিয়েছেন।
- দ্বিজেন্দ্রলাল রায় (ডি.এল রায়) নদীয়ার কৃষ্ণনগরে ১৯ জুলাই, ১৮৬৩ সালে জন্মগ্রহণ করেন।
- তিনি বিখ্যাত সাংস্কৃতিক প্রতিষ্ঠান 'পূর্ণিমা সম্মিলন' (১৯০৫) এর প্রতিষ্ঠাতা ছিলেন এবং 'ইভনিং ক্লাব' নামে অপর একটি সংগঠনের সাথে জড়িত ছিলেন।
- বাংলা সাহিত্যে প্যারোডি রচনার পথিকৃৎ দ্বিজেন্দ্রলাল রায়।
- তিনি বাংলা সমবেত কণ্ঠসংগীতের প্রবর্তক।
- তিনি বাংলা নাটকে সার্থক দ্বন্দ্বমূলক চরিত্র সৃষ্টির প্রথম পুরোধা ব্যক্তিত্ব।
- তিনি ১৭ মে, ১৯১৩ সালে মারা যান।
দ্বিজেন্দ্রলাল রায়ের প্রথম প্রকাশিত কাব্যের নাম 'আর্যগাথা' (১৮৮২): এটি তাঁর ছাত্রাবস্থায় প্রকাশিত হয়।
| মেবার পতন (নাটক) | দ্বিজেন্দ্রলাল রায় |
| মেবার রাজ (উপন্যাস) | স্বর্ণকুমারী দেবী |
দ্বিজেন্দ্রলাল রায়ের কাব্যগ্রন্থগুলো:
'আর্যগাথা' (১ম ভাগ- ১৮৮২, ২য় ভাগ- ১৮৯৩)।
Lyrics of Ind (১৮৮৬): এটি ইংরেজিতে রচিত। 'মন্দ্র' (১৯০২), 'আলেখ্য' (১৯০৭), 'ত্রিবেণী' (১৯১২)।
ব্যঙ্গকবিতা: 'আষাঢ়ে' (১৮৯৯), 'হাসির গান' (১৯০০)।
ডি এল রায়ের নাটকগুলো:
ঐতিহাসিক নাটক:
'সাজাহান' (১৯০৯): সম্রাট শাজাহানের ওপর রচিত প্রথম নাটক। তিনিই প্রথম শাহজাহানকে নিয়ে নাটক লেখেন। 'ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা / তাহার মাঝে আছে দেশ এক- সকল দেশের সেরা; ও সে, স্বপ্ন দিয়ে তৈরি সে-দেশ, স্মৃতি দিয়ে ঘেরা; / এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি / সকল দেশের রাণী সে যে-আমার জন্মভূমি।'- গানটি এ নাটকের। এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঐতিহাসিক নাটক।/১৩তম বিসিএস লিখিত।
'চন্দ্রগুপ্ত' (১৯১১): গ্রিক ও ভারতীয় সম্পর্কের একটি বিশেষ মুহূর্তই এ নাটকের পটভূমি।
'প্রতাপসিংহ' (১৯০৫), 'দুর্গাদাস' (১৯০৬), 'নূরজাহান' (১৯০৮), 'মেবারপতন' (১৯০৮), 'তারাবাঈ' (১৯০৩), 'সিংহল বিজয়' (১৯১৬), 'তাপসী'।
রোমান্টিক ও পৌরাণিক নাটক: 'সীতা' (১৯০২), 'ভীষ্ম' (১৯১৪), 'সোহরাব-রুস্তম' (১৯০৮)।
কাব্যনাট্য: 'পাষাণী' (১৯০০)।
সামাজিক নাটক: 'পরপারে' (১৯১২), 'বঙ্গনারী' (১৯১৬)।
নকশা ও প্রহসন: 'কল্কি অবতার' (১৮৯৫), 'বিরহ' (১৮৯৭), 'একঘরে' (১৮৯৯), 'এ্যহস্পর্শ' (১৯০০), 'প্রায়শ্চিত্ত' (১৯০২), 'পূনর্জন্ম' (১৯১১), 'আনন্দ বিদায়' (১৯১২)।
# বহুনির্বাচনী প্রশ্ন

সুকুমার রায় (৩০ অক্টোবর ১৮৮৭ – ১০ সেপ্টেম্বর ১৯২৩)
সুকুমার রায় ছিলেন বাঙালি শিশুসাহিত্যিক, ননসেন্স ছড়ার প্রবর্তক, লেখক, ছড়াকার, প্রাবন্ধিক, নাট্যকার এবং সম্পাদক। তিনি জনপ্রিয় শিশুসাহিত্যিক উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর পুত্র এবং খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের পিতা।
জন্ম ও পরিবার:
কলকাতার দক্ষিণ রাঢ়ী কায়স্থ বংশীয় পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা: উপেন্দ্রকিশোর রায়, মাতা: বিধুমুখী দেবী। দুই ভাই: সুবিনয় রায় ও সুবিমল রায়; তিন বোন: সুখলতা, পুণ্যলতা ও শান্তিলতা।
শিক্ষাজীবন:
প্রাথমিক শিক্ষা গ্রামে, পরে কলকাতার সিটি স্কুল থেকে এন্ট্রাস পাশ করেন। প্রেসিডেন্সি কলেজ থেকে ১৯০৬ সালে রসায়ন ও পদার্থবিদ্যায় B.Sc (অনার্স) লাভ করেন। ১৯১১ সালে ইংল্যান্ডে মুদ্রণ ও আলোকচিত্রের উপর উচ্চতর শিক্ষার জন্য যান।
কর্মজীবন:
উপেন্দ্রকিশোরের মৃত্যুর পর সন্দেশ পত্রিকার সম্পাদনা ও পারিবারিক ছাপাখানা পরিচালনা করেন।
শিশুদের জন্য ননসেন্স ছড়া, গল্প ও প্রবন্ধের মাধ্যমে বাংলা শিশুসাহিত্যে নতুন অধ্যায়ের সূচনা করেন।
‘ননসেন্স ক্লাব’ ও ‘Monday Club’-এর মাধ্যমে সাহিত্যকর্মের সৃজনশীল পরিবেশ তৈরি করেন।
ব্রাহ্মসমাজের সংস্কারপন্থী কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করেন।
সাহিত্যকর্ম:
ননসেন্স ছড়া ও কবিতা:
আবোল তাবোল
পাগলা দাশু
খাই-খাই
অবাক জলপান
লক্ষ্মণের শক্তিশেল
ঝালাপালা ও অন্যান্য নাটক
হ য ব র ল
শব্দ কল্প দ্রুম
বহুরুপী
প্রবন্ধ ও অন্যান্য:
ভাষার অত্যাচার (১৯১৫)
বর্ণমালাতত্ত্ব
দেশের-বিদেশের গল্প
জীবনের হিসাব (বিদ্যে বোঝাই বাবুমশাই)
চলচ্চিত্তচঞ্চরী
মৃত্যু:
১৯২৩ সালে মাত্র ৩৫ বছর বয়সে কালাজ্বরে (লেইশ্মানিয়াসিস) আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন।
# বহুনির্বাচনী প্রশ্ন

নির্মলেন্দু গুণ (১৯৪৫ - )
বাংলাদেশের কবিদের কবি নির্মলেন্দু গুণ। নারীপ্রেম, সমাজ, সংস্কৃতি, রাজনৈতিক প্রেক্ষাপট, শ্রেণি-সংগ্রাম, স্বৈরাচার বিরোধিতা ইত্যাদি বিষয় তাঁর কবিতার মূল বিষয়বস্তু। সমাজকে তিনি তুলে এনেছেন সাহিত্যের আয়নায়।
- নির্মলেন্দু গুণ ২১ জুন, ১৯৪৫ সালে নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার কাশবন গ্রামে জন্মগ্রহণ করেন। ডাক নাম-রতন / রত্ন/রতু।
- তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৮২), একুশে পদক (২০০১) পান।
- নিজ গ্রাম কাশবনে 'বিদ্যানিকেতন' নামে একটি স্কুল প্রতিষ্ঠা করেন।
- মেট্রিক পাশের আগেই তার প্রথম কবিতা 'নতুন কাণ্ডারী' নেত্রকোনার 'উত্তর আকাশ' পত্রিকায় প্রকাশিত হয়।
নির্মলেন্দু গুণকে কবিদের কবি নামে ডাকা হয় । নির্মলেন্দু গুণ গত শতাব্দীর ষাটের দশকে কবিতা রচনা শুরু করেন। পরের দশকেই তাঁর কবিতা এতটাই প্রভাববিস্তারী হয়ে ওঠে যে, তরুণরা তাঁর কবিতা পড়েই কবি হওয়ার আকাঙ্ক্ষা বোধ করেন। বাংলাদেশে আর কোনো কবি অনুজ কবিদের ওপর এতোটা প্রভাব বিস্তার করতে পারেনি। সত্তর দশকের অনেক প্রতিষ্ঠিত কবি নির্মলেন্দু গুণ এর প্রভাবেই কবি হয়েছেন। তাই তাঁকে কবিদের কবি বলা হয়।
তাঁর কাব্যগ্রন্থসমূহঃ
'প্রেমাংশুর রক্ত চাই' (১৯৭০): এটি তাঁর প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ।
'ইসক্রা' (১৯৮৪): এ কাব্যে তাঁর রাজনৈতিক কবিতাগুলো স্থান পেয়েছে।
'না প্রেমিক না বিপ্লবী' (১৯৭২), 'কবিতা অমীমাংসিত রমণী' (১৯৭৩), 'দীর্ঘ দিবস দীর্ঘ রজনী' (১৯৭৪), 'চৈত্রের ভালবাসা' (১৯৭৫), 'ও বন্ধু আমার' (১৯৭৫), 'আনন্দ কুসুম' (১৯৭৬), 'বাংলার মাটি বাংলার জল' (১৯৭৮), 'তাঁর আগে চাই সমাজতন্ত্র' (১৯৭৯), 'চাষাভূষার কাব্য' (১৯৮১), 'পৃথিবীজোড়া গান' (১৯৮২), 'অচল পদাবলী' (১৯৮২), 'দূর হ দুঃশাসন' (১৯৮৩), 'মুজিব-লেনিন-ইন্দিরা' (১৯৮৪), 'শান্তির ডিক্রি' (১৯৮৪), 'প্রথম দিনের সূর্য' (১৯৮৪), 'নেই কেন সেই পাখি' (১৯৮৫), 'নিরঞ্জনের পৃথিবী' (১৯৮৬), 'চিরকালের বাঁশী' (১৯৮৬), 'দুঃখ কোরো না, বাঁচো' (১৯৮৭), 'ধাবমান হরিণের দ্যুতি (১৯৯২), 'অনন্ত বরফবীথি' (১৯৯৩), 'আনন্দ উদ্যান' (১৯৯৫), 'শিয়রে বাংলাদেশ' (১৯৯৮), 'ইয়াহিয়াকাল' (১৯৯৮), 'মুঠোফোনের কাব্য' (২০০৩), 'চির অনাবৃতা হে নগ্নতমা' (২০০৫), 'নিশিকাব্য' (২০০৬), 'কামকানন' (২০০৭)।
তাঁর অন্যান্য রচনাবলিঃ
ছোটগল্প: 'আপনদলের মানুষ' (১৯৭৬), 'অন্তর্জাল' (২০০৫)।
কিশোর উপন্যাস: 'কালো মেঘ' (১৯৮২), 'বাবা যখন ছোট্ট ছিলেন' (১৯৯৭)।
আত্মজীবনীঃ
'আমার ছেলেবেলা' (১৯৮৮), 'আত্মকথা ১৯৭১ (২০০৮), 'রক্তঝরা নভেম্বর' (১৯৭৫), ‘আমার কন্ঠস্বর’ ।
ভ্রমণকাহিনি: 'ভলগার তীরে' (১৯৮৫), 'গীনসবার্গের সঙ্গে (১৯৯৪), 'আমেরিকায় জুয়াখেলার স্মৃতি' (১৯৯৬), 'শ্রমি দেশে দেশে' (২০০৪)।
কবিতা: 'হুলিয়া', 'স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো', 'আমাকে কী মাল্য দেবে দাও'।
অনুবাদ কবিতা: 'রক্ত আর ফুলগুলি' (১৯৮৩), 'রাজনৈতিক কবিতা' (১৯৮৬)।
# বহুনির্বাচনী প্রশ্ন
সোনার তরী
বাংলাদেশ
আমার পূর্ব বাংলা
পাঞ্জেরী
শাহ মুহম্মদ গরীবুল্লাহ (১৬৭০-১৭৭০)
অষ্টাদশ শতাব্দীর পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক ফকির গরীবুল্লাহ (শাহ মুহম্মদ গরীবুল্লাহ)।
- ফকির গরীবুল্লাহ আনুমানিক ১৬৭০ সালে হুগলীর বালিয়া পরগনার হাফিজপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
- তিনি দোভাষী পুঁথি সাহিত্যের আদি, শ্রেষ্ঠ ও সার্থক কবি। [উল্লেখ্য, পুঁথি সাহিত্যের আদি কবি ফকির গরীবুল্লাহ না থাকলে উত্তর হবে সৈয়দ হামজা]
- মর্সিয়া সাহিত্য ধারার প্রধান কবি।
- তিনি আনুমানিক ১৭৭০ সালে মারা যান।
ফকির গরীবুল্লাহর সাহিত্যকর্মসমূহঃ
'জঙ্গনামা', 'সোনাভান', 'সত্যপীরের পুঁথি', 'ইউসুফ জোলেখা', 'আমীর হামজা' (তিনি এ কাব্যটি জীবদ্দশায় শেষ করে যেতে পারেননি। এটি শেষ করেন সৈয়দ হামজা)।

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (১৮৩৮-১৮৯৪)
বাঙালি নবজাগরণের অগ্রদূত, বাংলা সাহিত্যের সার্থক ঔপন্যাসিক, বাংলা সাহিত্যধারার প্রতিষ্ঠাতা পুরুষদের মধ্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অগ্রজ। তিনি ধর্ম, দর্শন, সাহিত্য, ভাষা, সমাজ ইত্যাদি বিষয় নিয়ে উৎকৃষ্ট প্রবন্ধ রচনা করে বাঙালি জাতিকে চিন্তা-চেতনায় ও মননশীলতায় দীক্ষিত করতে চেয়েছিলেন। তিনি বাংলা ভাষার তুলনামূলক সমালোচনা ধারার পথ প্রদর্শক এবং প্রাচ্য ও পাশ্চাত্য ভাবাদর্শের সমন্বয় সাধনকারী হিসেবে খ্যাত।
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ২৬ জুন, ১৮৩৮ সালে (১৩ আষাঢ়, ১২৪৫ বঙ্গাব্দ) পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনার কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। আদিনিবাস: হুগলী জেলার দেশমুখো
গ্রাম। বঙ্কিমচন্দ্রের পিতা যাদবচন্দ্র চট্টোপাধ্যায় ও মাতা দুর্গাসুন্দরী। - 'পালামৌ' ভ্রমণকাহিনির লেখক সঞ্জীব চট্টোপাধ্যায় তাঁর ভাই।
- তিনি ১৮৪৯ সালে মাত্র এগারো বছর বয়সে পাঁচ বছর বয়সী মোহিনীদেবীকে বিয়ে করেন।
- ১৮৫৮ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএ পরীক্ষায় উত্তীর্ণ প্রথম স্নাতকদের মধ্যে তিনি একজন।
- তিনি ১৮৫৮ সালে যশোরে ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগপ্রাপ্ত হন এবং পরে ম্যাজিস্ট্রেট হিসেবে ৩৩ বছর চাকরি করে ১৮৯১ সালে অবসরগ্রহণ করেন। চাকরিসূত্রে খুলনায় ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করে নীলকরদের অত্যাচার দমন করেছিলেন।
- তিনি ১৮৫২ সালে ঈশ্বরচন্দ্র গুপ্তের 'সংবাদ প্রভাকর' পত্রিকায় কবিতা লিখে সাহিত্যচর্চায় আত্মনিয়োগ করেন।
- বঙ্কিমচন্দ্রের মোট গ্রন্থের সংখ্যা ৩৪টি। তাঁর সাহিত্যিক জীবন মাত্র ২২ বছর।
- তিনি 'বঙ্গদর্শন' (১৮৭২) পত্রিকা সম্পাদনা (১৮৭২-১৮৭৬) করেন। 'বঙ্গদর্শন' পত্রিকার অন্যতম লেখক ছিলেন- রামকৃষ্ণ মুখোপাধ্যায়, অক্ষয়চন্দ্র সরকার এবং হরপ্রসাদ শাস্ত্রী।
- তিনি বহুমূত্র রোগে আক্রান্ত হয়ে ৮ এপ্রিল, ১৮৯৪ সালে (২৬ চৈত্র, ১৩০০ বঙ্গাব্দ) কলকাতায় মারা যান।
বঙ্কিমচন্দ্রকে যে সকল উপাধি দেয়া হয়:
তিনি সাহিত্য রসবোদ্ধাদের কাছ থেকে সাহিত্যসম্রাট, হিন্দু ধর্মানুরাগীদের কাছ থেকে ঋষি আখ্যা লাভ করেন। তিনি বাংলার স্কট এবং বাংলা উপন্যাসের জনক। ছদ্মনাম-কমলাকান্ত। নিষ্ঠার সাথে ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালনের স্বীকৃতি স্বরূপ ব্রিটিশ সরকার 'রায়বাহাদুর' (১৮৯১) এবং ১৮৯৪ সালে সি.আই.ই উপাধি প্রদান করে।
বঙ্কিমচন্দ্রের প্রথম কাব্যগ্রন্থের নাম 'ললিতা। পুরাকালিক গল্প। তথা মানস' (১৮৫৬)।
বঙ্কিমচন্দ্র রচিত প্রথম বাংলা উপন্যাসের:
'দুর্গেশনন্দিনী' (১৮৬৫): এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস। বঙ্কিমচন্দ্র ১৮৬২ সালে উপন্যাসটি রচনা শুরু করেন এবং ১৮৬৩ সালে খুলনার ডেপুটি ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালনকালে রচনা শেষ করেন। উপন্যাসটি গ্রন্থাকারে প্রকাশিত হয় ১৮৬৫ সালে। ষোড়শ শতাব্দীর শেষ পর্যায়ে উড়িষ্যার অধিকার নিয়ে মোঘল ও পাঠানদের মধ্যে যে সংগ্রামের সূচনা হয়েছিল, তারই পটভূমিকা এ উপন্যাসের উপজীব্য। দিল্লীশ্বরের সেনাপতি মানসিংহের পুত্র কুমার জগৎসিংহ বিষ্ণুপুর থেকে মান্দারণ যাত্রাকালে ঝড়ের কবলে পড়ে শৈলেশ্বর মহাদেবের মন্দিরে আশ্রয় নেন। সেখানে ঘটনাচক্রে মান্দারণ দুর্গাধিপতি মহারাজ বীরেন্দ্র সিংহের কন্যা তিলোত্তমার সাথে সাক্ষাৎ হয়। জগৎসিংহ ও তিলোত্তমা নিজেদের প্রকৃত পরিচয় গোপন রাখলেও দুজন দুজনের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। পরে পাঠান সেনাপতি ওসমান খাঁ সুকৌশলে মান্দারণ দূর্গ দখল করে বীরেন্দ্র সিংহ, স্ত্রী বিমলা ও কন্যা তিলোত্তমাকে বন্দী করে। পাঠান নবাব প্রহসনের বিচারের নামে কতলু খাঁর মাধ্যমে বীরেন্দ্র সিংহকে হত্যা করে। অপরদিকে বিমলা কতলু খাঁকে হত্যা করে স্বামী হত্যার প্রতিশোধ নেয়। পাঠানেরা কুমার জগৎসিংহের মাধ্যমে অম্বররাজ মানসিংহ তথা দিল্লীশ্বরের সাথে সদ্ধি করে। পরিশেষে মান্দারণ পুনরায় স্বাধীন হয় ও দিল্লীশ্বরের প্রধান সেনাপতি অম্বররাজ মানসিংহের মাধ্যমে মহারানি বিমলার হস্তে রাজ্যপাঠ হস্তান্তর করে এবং মহাধুমধামের সাথে কুমারজগৎ সিংহ এবং দুর্গেশনন্দিনীর তিলোত্তমার মিলন ঘটে। দুর্গেশনন্দিনী অর্থ দুর্গ প্রধানের কন্যা। উল্লেখযোগ্য চরিত্র: কুমার জগৎসিংহ, ওসমান, আয়েশা, তিলোত্তমা। এ উপন্যাসের প্রতিক্রিয়ায় ইসমাইল হোসেন সিরাজী 'রায়নন্দিনী' উপন্যাস লিখেন।
বঙ্কিমচন্দ্রের উপন্যাসগুলো:
বঙ্কিমচন্দ্রের মোট উপন্যাস ১৫টি।
Rajmohon's Wife (১৮৬৪): এটি তাঁর প্রথম উপন্যাস যা ইংরেজিতে রচিত। এটি প্রথম Indian Field পত্রিকায় প্রকাশিত হয়।
'কপালকুণ্ডলা' (১৮৬৬): বাংলা সাহিত্যের প্রথম রোমান্সধারী উপন্যাস। 'পথিক তুমি পথ হারাইয়াছ' এ উপন্যাসের বিখ্যাত সংলাপ। চরিত্র: কপালকুণ্ডলা, নবকুমার, কাপালির
'মৃণালিনী' (১৮৬৯): ত্রয়োদশ শতাব্দীর শুরুতে তুর্কি আক্রমণ ও মুসলিম বিজয় এ উপন্যাসের মূল সুর। মগধের রাজপুত্র হেমচন্দ্রের সঙ্গে মৃণালিনীর প্রণয় এবং দেশরক্ষার জন্য হেমচন্দ্রের সংকল্প ও ব্যর্থতার সঙ্গে এক রহস্যময়ী নারী মনোরমার কাহিনি এ উপন্যাসের মূল কথাবস্তু। কেশরের কন্যা এবং পশুপতির স্ত্রী মনোরমা। এ উপন্যাসে মনোরম চরিত্রের মাধ্যমে বঙ্কিমচন্দ্র ভারতীয় নারীর সনাতনী নীতি। আদর্শ প্রচার করেছেন এবং সমকালীন সতীদাহ প্রথারে নিষিদ্ধ করার আইনকে ব্যঙ্গ করেছেন। তিনি উপন্যাসটি দীনবন্ধু মিত্রকে উৎসর্গ করেন।
'কৃষ্ণকান্তের উইল' (১৮৭৮): এটি সামাজিক উপন্যাস রোহিণী, ভ্রমর ও গোবিন্দলালের ত্রিভুজ প্রেমের চিত্র বর্ণিত হয়েছে এ উপন্যাসে। গোবিন্দলাল তার স্ত্রী কৃষ্ণকায় ভ্রমরে প্রেমকে উপেক্ষা করে লাস্যময়ী বিধবা রোহিণীর প্রেমে মর হয়। কিছুকাল পরে মোহ কেটে গেলে গোবিন্দলাল অনুভব করে ভ্রমরের ভালোবাসার আকর্ষণ। ফলে, রোহিণী স্বীয় ব্যর্থ জীবনের হাহাকারের জন্য আত্মহত্যা করতে চায় রোহিণীকে কেন্দ্র করে উদ্ভূত বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সমস্যার রূপায়ণ এ উপন্যাসের মূল সুর। 'বিষবৃক্ষ' (১৮৭৩): সামাজিক উপন্যাস। চরিত্র: কুন্দনন্দিনী, নগেন্দ্রনাথ।
' ইন্দিরা' (১৮৭৩): এটি ১৮৭২ সালে 'বঙ্গদর্শন' পত্রিকায় প্রকাশিত হয়। পরবর্তীতে ১৮৭৩ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়। আকারে ছোট হওয়ার কারণে এটি ছোটগল্পের মর্যাদা পেয়েছিল এবং উপন্যাসটিকে আধুনিক ছোটগল্প রচনার প্রথম পরীক্ষা বলা হয়। ইন্দিরা ও তার স্বামী উপেন্দ্র চরিত্রের মাধ্যমে ঔপন্যাসিক মহেশপুর ও মনোহরপুর গ্রামে প্রচলিত বাল্যবিবাহ অর্থাৎ তৎকালীন সমাজচিত্র ও সামাজিক বাস্তবতা উপস্থাপন করার প্রয়াস পেয়েছেন।
'যুগলাঙ্গুরীয়' (১৮৭৪): এটি ঐতিহাসিক অনু-উপন্যাস। এটি প্রথমে ১৮৭৩ সালে 'বঙ্গদর্শন' পত্রিকায় প্রকাশিত হয়। এটিকে কেউ বলেন নভেলা, কেউ বলেন বড় গল্প। তবে বঙ্কিম এটিকে বলেছেন উপকথা। 'ইন্দিরা'র পর এ আখ্যানে বঙ্কিমচন্দ্র আবার একই ফর্মচর্চা করেন। বাল্যপ্রেম, বিচ্ছেদ, বিয়ে, বিরহ, মিলন সবমিলিয়ে দুটি মানবচরিত্রকে মিলয়ে দেয় দুটি অঙ্গুরীয় বা আংটি। চরিত্র: হিরন্ময়ী, পুরন্দর।
'চন্দ্রশেখর' (১৮৭৫): উপন্যাসটি প্রথমে 'বঙ্গদর্শন' পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। প্রতাপ ও শৈবালিনীর বাল্যপ্রণয় এবং সেই প্রেমের করুণ পরিণতি এ উপন্যাসের প্রধান কাহিনি। চন্দ্রশেখর চরিত্রটিও উপন্যাসের ট্রাজেডি বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
'রজনী' (১৮৭৭): এটি ১৮৭৫ সালে প্রথম ‘বঙ্গদর্শন’ পত্রিকায় প্রকাশিত হয়। পরবর্তীতে ১৮৭৭ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়। ইংরেজ ঔপন্যাসিক লিটন রচিত The Last Days of Pompeii এর 'নিদিয়া' নামক 'কানাফুলওয়ালী' চরিত্র অবলম্বনে এটি রচিত। ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও সজনীকান্ত দাসের মতে, 'রজনী বাংলা ভাষায় প্রথম মনস্তত্ত্ব বিশ্লেষণমূলক সামাজিক উপন্যাস।' চরিত্র: রজনী (জন্মান্ধ), লবঙ্গলতা, অমরনাথ ও শচীন্দ্রনাথ।
'আনন্দমঠ' (১৮৮২): এটি ছিয়াত্তরের মন্বন্তরের পটভূমিকায় সন্ন্যাসী বিদ্রোহের ছায়া অবলম্বনে রচিত। এ উপন্যাসে মুসলমান সম্পর্কে বক্রোক্তির জবাবে শেখ মুহম্মদ ইদ্রিস আলী 'বঙ্কিম দুহিতা' উপন্যাস রচনা করেন।
'রাজসিংহ' (১৮৮২): এটি ঐতিহাসিক উপন্যাস। এ উপন্যাসের মূল বিষয় হিন্দুর বাহুবল ও বীরত্ব রূপায়িত করা। রাজস্থানের চঞ্চল কুমারীকে মোঘল সম্রাট আওরঙ্গজেবের বিবাহ ইচ্ছার ফলে রাজা রাজসিংহের সাথে বিরোধ বাঁধে এবং রাজসিংহের জয় হয়। ফলশ্রুতিতে রাজসিংহ চঞ্চল কুমারীকে লাভ করেন। এটিই এ উপন্যাসের উপজীব্য।
'দেবী চৌধুরাণী' (১৮৮৪): রংপুর অঞ্চলের কৃষক বিদ্রোহ, ফকির সন্ন্যাসী আন্দোলনের নেত্রী দেবী চৌধুরাণী ছিলেন রংপুরের পীরগাছার জমিদার। ইংরেজ বিরোধী অনেকগুলো সফল অভিযানের পর ১৭৮৩ সালে স্বয়ং ওয়ারেন হেস্টিংসের সাথে সম্মুখ যুদ্ধে তিনি নিহত হন। পরবর্তীতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রংপুর জেলার ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালনকালে এ ঘটনা জানতে পারেন এবং রচনা করেন 'দেবী চৌধুরাণী'।
'রাধারাণী' (১৮৮৬): এটি ১৮৭৫ সালে 'বঙ্গদর্শন' পত্রিকায় প্রকাশিত হয় এবং ১৮৮৬ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়। রাধারাণী নামক একটি বালিকার বাল্যপ্রেমই এ উপন্যাসের মূল সুর। এটি পূর্ণাঙ্গ উপন্যাস নয়, উপন্যাসিকা হিসেবেই পরিচিত।
'সীতারাম' (১৮৮৭): সীতারাম চরিত্রটি ঐতিহাসিক হলেও এতে ঐতিহাসিকতা রক্ষা হয়নি। বঙ্কিমচন্দ্র তাঁর ধর্মতত্ত্বের আলোকে এক হিন্দু ভূ-স্বামীর অধঃপতন বর্ণনা করেছেন।
বঙ্কিমচন্দ্রের ত্রয়ী উপন্যাসগুলো
'আনন্দমঠ' (১৮৮২), 'দেবী চৌধুরানী' (১৮৮৪), 'সীতারাম' (১৮৮৭)।
বঙ্কিমচন্দ্রের প্রবন্ধগুলো
'কমলাকান্তের দপ্তর' (১৮৭৫): এটি ব্যাঙ্গাত্মক রম্য (লঘু রচনা, যা ডিকুইনসির Confession of an English Opium Eater অবলম্বনে রচিত। এ গ্রন্থের অন্তর্ভুক্ত প্রদ 'বিড়াল' এবং নবম সংখ্যক প্রবন্ধ 'ফুলের বিবাহ'।
'সাম্য' (১৮৭৯): এ গ্রন্থের প্রবন্ধসমূহে ইউরোপে সাম্যচিন্তার ধারার ইতিহাস, সমাজ ও অর্থনৈতিক প্রগতিশীর চিন্তা, সমাজে সাম্য প্রতিষ্ঠা কামনা এবং কৃষকদের দুঃখের কারণ হিসেবে অর্থনৈতিক শোষণকে চিহ্নিত করা প্রভৃতি বিষয় অন্তর্ভুক্ত। এটি বাজার থেকে প্রত্যাহার করা হয়।
'বিবিধ প্রবন্ধ': এ গ্রন্থের অন্তর্ভুক্ত সাধু রীতিতে রচিত বিখ্যাত প্রবন্ধ 'বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন'
'লোকরহস্য' (১৮৭৪), 'বিজ্ঞানরহস্য' (১৮৭৫), 'বিবিধ সমালোচনা' (১৮৭৬), 'কৃষ্ণচরিত্র' (১৮৮৬), 'ধর্মতন্ন অনুশীলন' (১৮৮৮), 'শ্রীমদ্ভগবদগীতা' (১৯০২), 'মুচিরাম গুড়ের জীবনচরিত' (ব্যঙ্গ)।
# বহুনির্বাচনী প্রশ্ন

বন্দে আলী মিয়া (১৯০৬-১৯৭৯)
বন্দে আলী মিয়া ছিলেন প্রখ্যাত কবি, ঔপন্যাসিক, শিশু সাহিত্যিক, সাংবাদিক ও চিত্রকর। তিনি তাঁর কবিতায় পল্লী প্রকৃতির সৌন্দর্য বর্ণনায় নৈপূণ্যের পরিচয় দিয়েছেন।
- বন্দে আলী মিয়া ১৫ ডিসেম্বর, ১৯০৬ সালে পাবনার রাধানগর গ্রামে জন্মগ্রহণ করেন।
- তাঁর সম্পাদিত পত্রিকাগুলো হল: 'কিশোর পরাগ', 'শিশু বার্ষিকী', 'জ্ঞানের আলো'। তিনি 'ইসলাম দর্শন' (১৯২৫) পত্রিকায় সাংবাদিক হিসেবে কাজ করতেন।
- তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৬২), একুশে পদক লাভ করেন।
- তিনি ১৭ জুন, ১৯৭৯ সালে রাজশাহীতে মারা যান ।
তাঁর রচিত কাব্যগ্রন্থগুলোঃ
'ময়নামতির চর' (১৯৩২): ২৬ জুলাই, ১৯৩২ সালে এ কাব্যের ভূমিকা লেখেন রবীন্দ্রনাথ ঠাকুর।
'অনুরাগ' (১৯৩২), 'পদ্মা নদীর চর' (১৯৫৩), 'মধুমতীর চর' (১৯৫৩), 'ধরিত্রী' (১৯৭৫)।
তাঁর রচিত শিশুতোষ গ্রন্থগুলোঃ
'চোর জামাই' (১৯২৭), 'মেঘকুমারী' (১৯৩২), 'মৃগপরী' (১৯৩৭), 'বোকা জামাই' (১৯৩৭), 'কামাল আতাতুর্ক' (১৯৪০), 'ডাইনী বউ' (১৯৫৯), 'রূপকথা' (১৯৬০), 'কুঁচবরণ কন্যা' (১৯৬০), 'ছোটদের নজরুল' (১৯৬০), 'শিয়াল পণ্ডিতের পাঠশালা' (১৯৬৩)।
তাঁর রচিত অন্যান্য সাহিত্যকর্মসমূহঃ
উপন্যাস: 'বসন্ত জাগ্রত দ্বারে' (১৯৩১), 'শেষ লগ্ন' (১৯৪১), 'অরণ্য গোধূলি' (১৯৪৯), 'নীড়ভ্রষ্ট' (১৯৫৮)।
নাটক: 'মসনদ' (১৯৩১)।
গল্পগ্রন্থ: 'তাসের ঘর' (১৯৫৪)।
বিখ্যাত পঙ্ক্তিঃ
- 'আমাদের ছোট গ্রাম মায়ের সমান,
আলো দিয়ে, বায়ু দিয়ে বাঁচাইয়াছে প্রাণ।' (আমাদের গ্রাম)
# বহুনির্বাচনী প্রশ্ন

বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল) (১৯ জুলাই ১৮৯৯ – ৯ ফেব্রুয়ারি ১৯৭৯)
পরিচিতি:
বলাইচাঁদ মুখোপাধ্যায়, সাহিত্যিক ছদ্মনাম বনফুল, ছিলেন বাঙালি কথাসাহিত্যিক, নাট্যকার ও কবি। তিনি মূলত চিকিৎসক ছিলেন।
জন্ম ও পরিবার:
জন্ম: ১৯ জুলাই ১৮৯৯, মণিহারী, বিহার রাজ্য (অবিভক্ত ভারত)
আদি নিবাস: শিয়াখালা, হুগলী, পশ্চিমবঙ্গ
পিতা: সত্যচরণ মুখোপাধ্যায় (চিকিৎসক), মাতা: মৃণালিনী দেবী
অনুজ: অরবিন্দ মুখোপাধ্যায় (চিত্রপরিচালক)
শিক্ষা ও কর্মজীবন:
প্রাথমিক শিক্ষা: মণিহারী স্কুল
উচ্চ শিক্ষা: সাহেবগঞ্জ উচ্চ ইংরেজি বিদ্যালয়, হাজারীবাগ সেন্ট কলম্বাস কলেজ (আই.এস.সি)
চিকিৎসা শিক্ষা: কলকাতা মেডিকেল কলেজ, পাটনা মেডিক্যাল কলেজ (এম.বি. ডিগ্রি)
পেশা: প্যাথলজিস্ট, ৪০ বছর কর্মজীবন
স্থায়ীভাবে কলকাতায় বসবাস: ১৯৬৮
মৃত্যু: ৯ ফেব্রুয়ারি ১৯৭৯, কলকাতা
সাহিত্যকর্ম:
সাহিত্যিক জীবন: কৈশোর থেকেই লেখা শুরু, ছদ্মনাম বনফুল
প্রথম প্রকাশিত কাজ: ১৯১৫, মালঞ্চ পত্রিকায় কবিতা
প্রকাশিত রচনা: ৫৮৬টি ছোট গল্প, ৬০টি উপন্যাস, ৫টি নাটক, ১,০০০+ কবিতা, জীবনী ও প্রবন্ধ
বিখ্যাত নাটক: শ্রীমধুসূদন
রচনাবলী প্রকাশিত: ২২ খণ্ডে
উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:
বনফুলের কবিতা, ব্যঙ্গ কবিতা, অঙ্গারপণী, চতুর্দশী, করকমলেষু
উল্লেখযোগ্য উপন্যাস:
তৃণখণ্ড, বৈতরণীর তীরে, নিরঞ্জনা, ভুবন সোম, মহারাণী, অগ্নীশ্বর, মানসপুর, এরাও আছে, নবীন দত্ত, হরিশ্চন্দ্র, কিছুক্ষণ, সে ও আমি, সপ্তর্ষি, উদয় অস্ত, পীতাম্বরের পুনর্জন্ম, কৃষ্ণপক্ষ, সন্ধিপূজা, হাটেবাজারে, কন্যাসু, অধিকলাল, গোপালদেবের স্বপ্ন, স্বপ্নসম্ভব, কষ্টিপাথর, দুই পথিক, রাত্রি, পিতামহ, পক্ষীমিথুন, তীর্থের কাক, রৌরব, জলতরঙ্গ, রূপকথা এবং তারপর, প্রথম গরল, রঙ্গতুরঙ্গ, আশাবারি, ঌ, সাত সমুদ্র তেরো নদী, আকাশবাসী, তুমি, অসংলগ্ন, সীমারেখা, ত্রিবর্ণ, অলংকারপুরী, জঙ্গম, অগ্নি, দ্বৈরথ, মৃগয়া, নির্মোক, মানদন্ড, নবদিগন্ত, স্থাবর, ভীমপলশ্রী, পঞ্চপর্ব, লক্ষ্মীর আগমন, ডানা, হাটে বাজারে
উল্লেখযোগ্য নাটক:
শ্রীমধুসূদন, বিদ্যাসাগর, উপাধি
পুরস্কার ও সম্মাননা:
পদ্মভূষণ (১৯৭৫)
শরৎস্মৃতি পুরস্কার (১৯৫১)
রবীন্দ্র পুরস্কার (১৯৬২)
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের জগত্তারিণী পদক (১৯৬৭)
যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি (১৯৭৩)
# বহুনির্বাচনী প্রশ্ন

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় (১৮৯৪-১৯৫০)
প্রখ্যাত ঔপন্যাসিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় শরৎচন্দ্রের পরবর্তী ঔপন্যাসিকদের মধ্যে ব্যাপক জনপ্রিয় ছিলেন। তাঁর রচিত সাহিত্য মধুর ও কাব্যধর্মী ভাষায় অখণ্ড ও অবিচ্ছিন্ন সত্তায় ধারণ করেছে প্রকৃতি ও নিম্নশ্রেণির মানবজীবন। তাঁর ছোটগল্পগুলোর মধ্যে প্রস্ফুটিত হয়েছে গীতিকবির ব্যক্তিত্ব।
- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ১২ সেপ্টেম্বর, ১৮৯৪ সালে চব্বিশ পরগনার মুরারিপুর গ্রামে (মাতুলালয়) জন্মগ্রহণ করেন। পৈতৃক নিবাস চব্বিশ পরগনার ব্যারাকপুর গ্রাম।
- তিনি 'চিত্রলেখা' (১৯৩০) পত্রিকা এবং হেমন্তকুমার গুপ্তের সাথে 'দীপক' (১৯৩০), পত্রিকা সম্পাদনা করেন।
- ১৯২১ সালে প্রবাসী পত্রিকায় 'উপেক্ষিতা' নামক গল্প প্রকাশের মাধ্যমে সাহিত্যিক হিসেবে আত্মপ্রকাশ করেন।
- তিনি ১ সেপ্টেম্বর, ১৯৫০ সালে (১৫ কার্তিক, ১৩৫৭) বিহারের ঘাটশীলায় মারা যান।
তাঁর রচিত উপন্যাসসমূহ
'পথের পাঁচালী' (১৯২৯): এটি তাঁর প্রথম ও শ্রেষ্ঠ উপন্যাস। এটি ইংরেজি ও ফরাসি ভাষায় অনূদিত। মূল চরিত্র: অপু, দুর্গা। উপন্যাসটি তিনটি অংশে বিভক্ত। যথা: বল্লালী বালাই, আমআঁটির ভেঁপু ও অক্রুর সংবাদ। সত্যজিৎ রায় এ উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করেন।
'অপরাজিত' (১৯৩১): এটিকে 'পথের পাঁচালী' উপন্যাসের দ্বিতীয় খণ্ড বলা হয়। উপন্যাসটি ধারাবাহিকভাবে মাসিক 'প্রবাসী' পত্রিকায় প্রকাশিত হয়। গ্রন্থাকারে দুই খণ্ডে প্রকাশিত হয় ১৯৩১ সালে (১৩৩৮)। 'আলোেক সারথী' নামে এ উপন্যাসটির প্রথমে নামকরণ করা হয়েছিল।
উপন্যাসের নায়ক অপুর শৈশব ও কৈশোর জীবন, মা সর্বজয়ার মৃত্যু, অপর্ণার সাথে বিবাহ ও শিশুপুত্র কাজলের মাধ্যমে পুনরায় প্রিয় শৈশবের প্রিয় গ্রাম নিশ্চিন্দিপুরের স্মৃতিমন্থন এ উপন্যাসের মূল কাহিনি। অপরাজিত উপন্যাসের একটি অংশ নিয়েই সত্যজিৎ রায় 'অপুর সংসার' সিনেমা তৈরি করেছেন।
'দৃষ্টিপ্রদীপ' (১৯৩৫): অবাস্তব ও অধিবাস্তব দৃষ্টিভঙ্গি এর কাহিনি।
'আরণ্যক' (১৯৩৮): এ উপন্যাসে প্রাধান্য পেয়েছে অরণ্যাচারী মানুষের জীবন। ভাগলপুরের নিকটবর্তী বনাঞ্চলের মানুষের জীবনের সাথে প্রকৃতির সম্পর্কের টানাপোড়েন, বিচিত্র চরিত্র, তাদের সুখ-দুঃখ, আশা-আনন্দ এ উপন্যাসের মূল কাহিনি।
'আদর্শ হিন্দু হোটেল' (১৯৪০): এ উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র হাজারী ঠাকুরের অক্লান্ত পরিশ্রমের ফলে প্রাতষ্ঠা লাভএবং মানুষের ভালোবাসা অর্জনের কাহিনিই এ উপন্যাসের মূল বিষয়।
'অনুবর্তন' (১৯৪২): বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তি অভিজ্ঞতার রূপায়ণ এ উপন্যাস। গ্রামের মানুষের মধ্যে সামান্য স্বার্থ নিয়ে দলাদলি এবং পরিণামে ট্র্যাজিক পরিণতিই এ উপন্যাসের মূল সুর।
'দেবযান' (১৯৪৪): এটি প্রেমতত্ত্ব ও পরলোকতত্ত্ব ভিত্তিক উপন্যাস। অবাস্তব ও অধিবাস্তব দৃষ্টিভঙ্গি এর কাহিনি ও চরিত্রবিন্যাসের নিয়ামক।
'ইছামতি' (১৯৪৯): ইছামতি নদীর তীরবর্তী গ্রামে প্রচলিত সংস্কার ও অত্যাচারের বিরুদ্ধে নারী জাগরণ, ইংরেজ শাসকদের প্রভাবে কৃষিনির্ভর বাঙালির বাণিজ্য চেতনা এবং নীলচাষের প্রতিবাদ, নদীর তীরবর্তী মানুষের জীবনকথা এ উপন্যাসের আলেখ্য। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এ উপন্যাসের জন্য 'রবীন্দ্র পুরস্কার' (মরণোত্তর) লাভ করেন।
'অশনি সংকেত' (১৯৫৯): এ উপন্যাসটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে সৃষ্ট পঞ্চাশের মন্বন্তরের প্রেক্ষাপটে রচিত। এটি ধারাবাহিকভাবে মাতৃভূমি পত্রিকায় প্রকাশিত হয়। [বাজারে প্রচলিত বইয়ে বলা হয়েছে যে, ঋত্বিক ঘটক এ উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করেন। প্রকৃতপক্ষে সত্যজিৎ রায় এ উপন্যাস অবলম্বনে ১৯৭৩ সালে চলচ্চিত্র নির্মাণ করেনা। এ চলচ্চিত্রে অভিনয়ের জন্য বাংলাদেশের চিত্রনায়িকা ববিতাকে চলচ্চিত্রে ডক্টরেট ডিগ্রি দেয়া হয়।
'বিপিনের সংসার' (১৯৪১), 'দম্পতি' (১৯৫২)।
| পথের পাঁচালী (উপন্যাস) | বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় |
| পথের দাবী (উপন্যাস) | শরৎচন্দ্র চট্টোপাধ্যায় |
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অন্যান্য রচনাবলিঃ
ছোটগল্প:
'আহ্বান': গল্পটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনাবনি থেকে সংকলিত। এটি উদার মানবিক সম্পর্কের গল্প মানুষের স্নেহ-মমতা-প্রীতির যে বাঁধন তা ধন-সম্পদে না হৃদয়ের নিবিড় আন্তরিকতার স্পর্শেই গড়ে ওঠে- এটিই 'আহ্বান' গল্পের মূল উপজীব্য। চরিত্র: বুড়ি, গোপাল।
'মেঘমল্লার' (১৯৩১), 'মৌরীফুল' (১৯৩২), 'যাত্রাবদল (১৯৩৪), 'কিন্নর দল' (১৯৩৮), পুঁইমাচা', 'পড়ে পারা (কিশোর গল্প)।
আত্মজীবনী: 'তৃণাঙ্কুর' (১৯৪৩)।
ভ্রমণকাহিনি: 'অভিযাত্রিক', 'বনে পাহাড়ে', 'হে অরণা কথা কও'।
# বহুনির্বাচনী প্রশ্ন

বুদ্ধদেব বসু (১৯০৮-১৯৭৪)
বুদ্ধদেব বসু ছিলেন একাধারে কবি, সাহিত্যিক, নাট্যকার, প্রাবন্ধিক, অনুবাদক ও সম্পাদক। তিনি তাঁর রচনাতে সর্বপ্রথম কাব্যরীতিতে কথ্যরীতির সংমিশ্রণ ঘটিয়েছেন। বুদ্ধদেবের কাব্যে সমাজচেতনা বিশেষভাবে প্রকাশ না পেলেও বাস্তববাদিতা ও নাগরিক চেতনা প্রকাশে সিদ্ধহস্ত ছিলেন বলেই তাঁকে 'নাগরিক কবি' বলে। ১৯৪২ সালে ফ্যাসীবাদবিরোধী লেখক ও শিল্পী সংঘের আন্দোলনে যোগদান করেন।
- বুদ্ধদেব বসু ৩০ নভেম্বর, ১৯০৮ সালে কুমিল্লায় জন্মগ্রহণ করেন। পৈতৃক নিবাস- মুন্সীগঞ্জের মালখানগর।
- ঢাকার পুরানা পল্টন থেকে তাঁর ও অজিত দত্তের যৌথ সম্পাদনায় সচিত্র মাসিক পত্রিকা 'প্রগতি' (১৯২৭-২৯) ও কলকাতা থেকে তাঁর ও প্রেমেন্দ্র মিত্রের যৌথ সম্পাদনায় ত্রৈমাসিক 'কবিতা' (১৯৩৫) এবং হুমায়ুন কবিরের সাথে ত্রৈমাসিক 'চতুরঙ্গ' (১৯৩৪) পত্রিকা সম্পাদনা করেন। (জগন্নাথ হলের ছাত্র থাকা অবস্থায় তিনি 'বাসন্তিকা' পত্রিকা প্রকাশের সাথে যুক্ত ছিলেন)।
- রবীন্দ্রনাথের পর বুদ্ধদেব বসুকে 'সব্যসাচী' বলা হয়।
- তিনি 'তপস্বী ও তরঙ্গিণী' কাব্যনাট্যের জন্য সাহিত্য আকাদেমি পুরস্কার (১৯৬৭), 'স্বাগত বিদায়' গ্রন্থের জন্য রবীন্দ্র পুরস্কার (১৯৭৪) পান এবং পদ্মভূষণ (১৯৭০) উপাধি লাভ করেন।
তিনি ১৮ মার্চ, ১৯৭৪ সালে মারা যান।
বাংলা সাহিত্যের পঞ্চপাণ্ডবঃ
আধুনিক বাংলা সাহিত্যে ত্রিশের দশকে 'কল্লোল' (১৯২৩) পত্রিকাকে ঘিরে তরুণ লেখকদের সম্মিলনে একট সাহিত্যবলয় সৃষ্টি হয়। এদের মধ্যে অন্যতম পাঁচজন কবিকে একত্রে পঞ্চপাণ্ডব বলা হয়। এরা হলেন: বুদ্ধদেব বসু জীবনানন্দ দাশ, অমিয় চক্রবর্তী, বিষ্ণু দে, সুধীন্দ্রনাথ দর পঞ্চপাণ্ডবগণ রবীন্দ্র প্রভাব বলয়ের বাইরে গিয়ে বাংলা ভাষায় আধুনিক কবিতা সৃষ্টি করেছিলেন। তাঁরা বাংলা সাহিত্যে প্রথম আধুনিক নবজাগরণের সূচনা করেন। এরা সবাই ছিলেন পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত এবং ইংরেজি সাহিত্যের ছাত্র। অপরদিকে, আধুনিকতার নামে স্বেচ্ছাচারিতা ও অশ্লীলতাকে প্রাধান্য দেওয়া হচ্ছে- এই অভিযোগে 'শনিবারের চিঠি' পত্রিকাকে কেন্দ্র করে কল্লেখ বিরোধী আরেকটি সাহিত্য বলয় সৃষ্টি হয়। এদের নেতৃত্বে ছিলেন- মোহিতলাল মজুমদার, সজনীকান্ত দাস, নীরদ চৌধুরী প্রমুখ।
বুদ্ধদেব বসুর কাব্যগ্রন্থসমূহঃ
'কঙ্কাবতী' (১৯৩৭): এ কাব্যের কবিতাগুলির প্রধান বিষয় প্রেম। 'মর্মবাণী' (১৯২৫), 'বন্দীর বন্দনা' (১৯৩০), 'দময়ন্তী' (১৯৪৩), 'মরচেপড়া পেরেকের গান' (১৯৬৬), 'একদিন: চিরদিন' (১৯৭১), 'স্বাগত বিদায়' (১৯৭১)।
তাঁর উপন্যাসঃ
'একদা তুমি প্রিয়ে' (১৯৩৩): পলাশ ও রেবার প্রেমের সম্পর্কের মধ্যে জটিল সমস্যার সৃষ্টি বিষয়ক কাহিনি এ উপন্যাসের মূল বিষয়। রেবা নতুনভাবে প্রেমের অভিষেক করতে চায় কিন্তু পলাশ বুঝতে পারে তা সম্ভবপর নয়, এরকম কাহিনি নিয়ে এগিয়ে যায় উপন্যাসের গতি।
তিথিডোর' (১৯৪৯): বাঙালি মধ্যবিত্ত শিল্পিত স্বভাব নর-নারীর জীবনযাপনের মনোরম ও মধুর কাহিনি, প্রেম ও যৌবনের বন্দনা এ উপন্যাসের মূল সুর। চরিত্র: স্বাতী, সত্যেন।
'সাড়া' (১৯৩০), 'সানন্দা' (১৯৩৩), 'লালমেঘ' (১৯৩৪), 'পরিক্রমা' (১৯৩৮), 'কালো হাওয়া' (১৯৪২), 'নির্জন স্বাক্ষর' (১৯৫১), 'মৌলিনাথ' (১৯৫২), 'নীলাঞ্জনের খাতা' (১৯৬০), 'পাতাল থেকে আলাপ' (১৯৬৭), 'রাত ভরে বৃষ্টি' (১৯৬৭), 'গোলাপ কেন কালো' (১৯৬৮), 'বিপন্ন বিস্ময়' (১৯৬৯)।
তাঁর নাটকঃ
'মায়া-মালঞ্চ' (১৯৪৪), 'তপস্বী ও তরঙ্গিণী' (১৯৬৬), 'কলকাতার ইলেক্ট্রা ও সত্যসন্ধ' (১৯৬৮)।
| বন্দীর বন্দনা (কাব্যগ্রন্থ) | বুদ্ধদেব বসু |
| বন্দী শিবির থেকে (কাব্যগ্রন্থ) | শামসুর রাহমান |
| বন্দীর বাঁশি (কাব্যগ্রন্থ) | বেনজীর আহমদ |
| রাজবন্দীর জবানবন্দী (প্রবন্ধ) | কাজী নজরুল ইসলাম |
| রাজবন্দীর রোজনামচা (প্রবন্ধ) | শহীদুল্লা কায়সার |
| কঙ্কাবতী (কাব্যগ্রন্থ) | বুদ্ধদেব বসু |
| কঙ্কাবতী (উপন্যাস) | অন্নদাশঙ্কর রায় |
তাঁর অন্যান্য রচনাবলি:
গল্পগ্রন্থ: 'অভিনয়, অভিনয় নয়' (১৯৩০), 'রেখাচিত্র' (১৯৩১), 'হাওয়া বদল' (১৯৪৩), 'হৃদয়ের জাগরণ (১৯৬১), 'ভালো আমার ভেলা' (১৯৬৩), 'প্রেমপত্র' (১৯৭২)।
প্রবন্ধগ্রন্থ: 'হঠাৎ আলোর ঝলকানি' (১৯৩৫), 'কালের পুতুল' (১৯৪৬), 'সাহিত্যচর্চা' (১৯৫৪), 'স্বদেশ ও সংস্কৃতি' (১৯৫৭), 'সঙ্গ, নিঃসঙ্গতা ও রবীন্দ্রনাথ' (১৯৬৩)।
স্মৃতিকথা: 'আমার ছেলেবেলা' (১৯৭৩), 'আমার যৌবন' (১৯৭৬)।
ভ্রমণকাহিনি: 'সব পেয়েছির দেশে' (১৯৪১), 'দেশান্তর' (১৯৬৬)।
সম্পাদনা: 'আধুনিক বাংলা কবিতা' (১৯৬৩)।
কবিতা: 'নদীর স্বপ্ন'।
# বহুনির্বাচনী প্রশ্ন
ভারতচন্দ্র রায়গুণাকর (১৭১২-১৭৬০)
অষ্টাদশ শতাব্দীর শ্রেষ্ঠ বাঙালি কবি ও মঙ্গলকাব্যের সর্বশেষ শক্তিমান কবি ভারতচন্দ্র রায়গুণাকর। সংস্কৃত, আরবি, ফারসি ও হিন্দুস্তানি ভাষার সংমিশ্রণে আশ্চর্য নতুন এক বাঙ্গি ও প্রাচীন সংস্কৃত ছন্দের অনুকরণে বাংলা কবিতায় নিপুণ ছন্দপ্রয়োগ ছিল তাঁর কাব্যের বৈশিষ্ট্য।
- ভারতচন্দ্র রায়গুণাকর ১৭১২ সালে হাওড়া জেলার ভুরশুট পরগণার পেঁড়ো (পান্ডুয়া) গ্রামে ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেন।
- তিনি মাত্র ১৫ বছর বয়সে 'সত্যনারায়ণের পাঁচালী' (১৭২৭) রচনা করেন।
- তিনি নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি ছিলেন।
- তাঁর কবিত্ব শক্তিতে মুগ্ধ হয়ে নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র তাকে 'রায়গুণাকর' উপাধি দেন। তিনি বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি এবং মঙ্গলযুগের শেষ কবি হিসেবে পরিচিত।
- ভারতচন্দ্র রায়গুণাকরকে মধ্যযুগের 'শেষ বড় কবি' বলা হয়।
- তিনি অন্নদামঙ্গল ধারার প্রধান কবি।
- তিনি ১৭৬০ সালে মারা যান। তাঁর মৃত্যুর মাধ্যমে বাংলা সাহিত্যে মধ্যযুগের সমাপ্তি ঘটে।
ভারতচন্দ্র রায়গুণাকরের সাহিত্যকর্মসমূহঃ
'অন্নদামঙ্গল' (১৭৫২-৫৩): এটি তিনি নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের আদেশে রচনা করেন। কাব্যটি তাঁর শ্রেষ্ঠ কীর্তি এ কাব্যের দ্বিতীয় অংশ 'বিদ্যাসুন্দর'।
'সত্য পীরের পাঁচালী' (১৭৩৭-৩৮): এটি তাঁর রচিত অন্যতম গ্রন্থ।
'রসমঞ্জরী', 'নাগাষ্টক', 'গঙ্গাষ্টক', 'চণ্ডীনাটক' (নাটক)।
অন্নদামঙ্গল কাব্য ৩ খণ্ডে বিভক্ত । এতে দেবী অন্নদার বন্দনা আছে।
'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে'- এ বিখ্যাত উক্তিটি ভারতচন্দ্র রায়গুণাকর রচিত বিখ্যাত 'অন্নদামঙ্গল' কাব্যে'র চরিত্র ঈশ্বরী পাটনীর।
বিখ্যাত উক্তিঃ
- ‘আমার সন্তান যেন থাকে দুধে ভাতে।’
- ‘নগর পুড়িলে দেবালয় কি এড়ায়?’
- ‘মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন।’
- ‘হাভাতে যদ্যপি চায় সাগর শুকায়ে যায়।’
- ‘বড়র পিরীতি বালির বাঁধ। ক্ষণে হাতে দড়ি, ক্ষণেকে চাঁদ।’
- 'না রবে প্রাসাদগুণ না হবে রসাল অতএব কহি ভাষা যাবনী মিশাল।'
# বহুনির্বাচনী প্রশ্ন

পুরাতন রীতির শেষ কবি, হিন্দু কলেজ ও ফোর্ট উইলিয়াম কলেজের সাহিত্য বিভাগের অধ্যাপক, ভারতীয় উপমহাদেশের পণ্ডিত ব্যক্তিত্ব, হিন্দু বিধবা বিবাহ প্রথার অন্যতম উদ্যোক্তা, ডেপুটি ম্যাজিস্ট্রেট মদনমোহন তর্কালঙ্কার লেখ্য বাংলা ভাষার বিকাশে বিশেষ অবদান রেখে গেছেন।
- মদনমোহন তর্কালঙ্কার ১৮১৭ সালে নদীয়ার বিল্বগ্রামে জন্মগ্রহণ করেন। সংস্কৃত কলেজের সহপাঠী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সহযোগিতায় কলকাতায় 'সংস্কৃত যন্ত্র' (১৮৪৭) নামক ছাপাখানা প্রতিষ্ঠা করেন। এখানেই ভারতচন্দ্রের 'অন্নদামঙ্গল' কাব্য প্রথম মুদ্রিত হয়।
- তিনি ১৮৫০ সালে 'সর্ব্ব-শুভঙ্করী' নামক পত্রিকার দ্বিতীয় সংখ্যায় স্ত্রীশিক্ষার সমর্থনে দীর্ঘ প্রবন্ধ লিখে শিক্ষিত সমাজের প্রশংসাভাজন হন।কবি প্রতিভার জন্য সংস্কৃত কলেজের অধ্যাপকগণ কর্তৃক 'কাব্যরত্নাকর' উপাধি লাভ করেন এবং পরে পাণ্ডিত্যের জন্য 'তর্কালঙ্কার' উপাধি পান।
- তিনি ৯ মার্চ, ১৮৫৮ সালে কান্দীতে কলেরা রোগে আক্রান্ত হয়ে পরলোকগমন করেন।
মদনমোহন তর্কালঙ্কারের সাহিত্যকর্মসমূহঃ
'শিশুশিক্ষা' (১ম খণ্ড ও ২য় খণ্ড- ১৮৪৯, ৩য় খণ্ড- ১৮৫০।) এভাবে 'বোধোদয়' নামে ৪র্থ খণ্ড রচনা করেন)। কলকাতা বেথুন কলেজ কর্তৃক 'হিন্দু বালিকা বিদ্যালয়' (১৮৪৯)
প্রতিষ্ঠিত হলে তিনি বিনা বেতনে ছাত্রীদের শিক্ষাদান ও শিশুপাঠ্য হিসেবে এ গ্রন্থটি রচনা করেন।
প্রবন্ধ: 'রসতরঙ্গিনী' (১৮৩৪), 'বাসবদত্তা' (১৮৩৬)।
বিখ্যাত পঙ্ক্তিঃ
- পাখি সব করে রব, রাতি পোহাইল।
কাননে কুসুম কলি সকলি ফুটিল। (পাখি সব করে রব) - সকালে উঠিয়া আমি মনে মনে বলি,
সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। (আমার পণ) - লেখাপড়া করে যে,
গাড়ী ঘোড়া চড়ে সে।
# বহুনির্বাচনী প্রশ্ন

বাংলা সাহিত্যের অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তাঁর উপন্যাসে মানুষের অন্তরে তার ধর্মীয় ও সামাজিক বিশ্বাস-সংস্কারের সাথে প্রণয়াকাঙ্ক্ষার যে নিরন্তর দ্বন্দ্ব-সংঘাত, গার্হস্থ্য ও সমাজজীবনের প্রতিচ্ছবি অসাধারণভাবে শিল্প কুশলতার সাথে অঙ্কিত হয়েছে। বাঙালি সমাজে নারীর বঞ্চনা, নারীর দুঃখ তাঁর উপন্যাসের অন্যতম দিক।
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ১৫ সেপ্টেম্বর, ১৮৭৬ সালে (৩১ ভাদ্র, ১২৮৩ বঙ্গাব্দ) হুগলীর দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
- তিনি মাতৃবিয়োগের (১৮৯৫) কারণে চরম অর্থকষ্টে নিপতিত হন এবং ১৯০৩ সালে ভাগ্যান্বেষণে রেঙ্গুন (বার্মা) গমন করেন।
- তিনি মাঝে মাঝে অনিলা দেবী, অপরাজিতা দেবী, শ্রী চট্টোপাধ্যায়, অনুরূপা দেবী, পরশুরাম (এটি রাজশেখর বসুরও ছদ্মনাম), শ্রীকান্ত শর্মা ও সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় ছদ্মনামে লিখতেন।
- তিনি ১৯২৩ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী স্বর্ণপদক এবং ১৯৩৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডি. লিট ডিগ্রী লাভ করেন।
- তাঁর রচিত উপন্যাসে প্লটের তুলনায় চরিত্রের প্রাধান্য দেখতে পাওয়া যায়। তিনি সমাজে প্রচলিত বর্ণ-বিভাজনকে তাঁর লেখায় প্রশ্রয় দেননি।
- তিনি ১৬ জানুয়ারি, ১৯৩৮ সালে (২ মাঘ, ১৩৪৪ বঙ্গাব্দ) পাক নার্সিংহোমে মৃত্যুবরণ করেন।
শরৎচন্দ্রের প্রথম প্রকাশিত গল্পের নাম 'মন্দির': গল্পটি প্রথমে তাঁর মামা ও বাল্যবন্ধু সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের নামে 'বসুমতি' পত্রিকায় প্রকাশিত হয়। এটি ১৯০৩ সালে কুন্তলীন পুরস্কার পায়। চরিত্র: অমরনাথ, অপর্ণা, শক্তিনাথ।
শরৎচন্দ্রের উপন্যাসগুলো:
'বড়দিদি' (১৯০৭): এটি তাঁর প্রথম প্রকাশিত উপন্যাস। এটি সরলা দেবী সম্পাদিত 'ভারতী' পত্রিকায় প্রথম প্রকাশ পায়। প্রথমে এটির নাম ছিল 'শিশু'। মাধবীর নাম 'বড়দিদি'। চরিত্র: মাধবী, সুরেন্দ্রনাথ, ব্রজরাজ, প্রমীলা।
'বিরাজ বৌ' (১৯১৪): উপন্যাসটি 'ভারতবর্ষ' পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। সুন্দরী বিরাজ বৌয়ের নানাবিধ সমস্যা উপন্যাসের মূল বিষয়বস্তু। চরিত্র: বিরাজ, নীলাম্বর, পীতাম্বর।
'পরিণীতা' (১৯১৪): বিংশ শতাব্দীর প্রথম সময়ের ভারতের কলকাতার পটভূমিতে উপন্যাসটি রচিত। চরিত্র: ললিতা, গুরুচরণ, আন্নাকালী, চারু, শেখর রায়, মনোরমা, গিরীন।
'পল্লীসমাজ' (১৯১৬): উপন্যাসটি ১৯১৫ সালে 'ভারতবর্ষ' পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। ১৯১৬ সালে ১৯টি পরিচ্ছেদে 'ভারতবর্ষ' পত্রিকার মালিক গুরুদাস চট্টোপাধ্যায় অ্যান্ড সন্স উপন্যাসটি প্রকাশ করেন। 'কুঁয়াপুর' নামক গ্রামকে কেন্দ্র করেন বাংলার সামন্ততান্ত্রিক সমাজ-ব্যবস্থা, পল্লিজীবনের নীচতা ও ক্ষুদ্র রাজনীতির পটভূমিকায় এক আদর্শবাদী যুবক-যুবতীর সম্পর্ক ও বিশেষ করে তাদের অভিশপ্ত প্রেমকাহিনি এই উপন্যাসের মূল বিষয়। রমা ও রমেশের প্রেমের মাঝে এতো তিক্ততা ছিলো যে, রমা মিথ্যা সাক্ষ্য দিয়ে রমেশকে জেলে পাঠাতেও দ্বিধা করেনি। এ উপন্যাসের নাট্যরূপ 'রমা' (১৯২৮)। চরিত্র: রমা, রমেশ, বেণীমাধব, বিশ্বেশ্বরী।
'নিষ্কৃতি' (১৯১৭): এ উপন্যাসের প্রথমাংশ 'ঘরভাঙা' নামে 'যমুনা' পত্রিকায় প্রকাশিত হয়। ভবানীপুরের চাটুয্যেদের একান্নবর্তী পরিবার এবং সেই পরিবারের সম্পর্কের জটিলতা এ উপন্যাসের মূল বিষয়। চরিত্র: গিরিশ, হরিশ, সিদ্ধেশ্বরী, শৈলজা, রমেশ, নয়নতারা। ১৯৪৪ সালে Deliverance নামে দিলীপকুমার রায়ের ইংরেজি অনুবাদ প্রকাশিত হয়। এটি গল্প আকারে রচিত হলেও পরবর্তীতে শরৎচন্দ্র পরিবর্ধিত করে উপন্যাস আকারে প্রকাশ করেন।
'শ্রীকান্ত' (১ম খণ্ড- ১৯১৭, ২য় খণ্ড- ১৯১৮, ৩য় খণ্ড-১৯২৭, ৪র্থ খণ্ড- ১৯৩৩): এটি তাঁর আত্মজৈবনিক উপন্যাস। এ উপন্যাসে শরৎচন্দ্র 'শ্রীকান্ত শর্মা' ছদ্মনাম ব্যবহার করেছেন। চরিত্র: রাজলক্ষ্মী, ইন্দ্রনাথ, শ্রীকান্ত, অভয়া। ইন্দ্রনাথ বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্র।
'দেবদাস (১৯১৭): দেবদাস, পার্বতী, চন্দ্রমুখী অন্যতম চরিত্র।
'চরিত্রহীন' (১৯১৭): এটি প্রথমে ধারাবাহিকভাবে 'যমুনা পত্রিকায় প্রকাশিত হয়। প্রথা বহির্ভূত প্রেম ও নারী-পুরুষের সমাজ অননুমোদিত সম্পর্ক এ উপন্যাসের মূল বিষয়। চরিত্র: সতীশ, সাবিত্রী, দিবাকর, কিরণময়ী, সরোজিনী।
'দত্তা' (১৯১৮): উপন্যাসটি ১৩২৪-১৩২৫ বঙ্গাদে 'ভারতবর্ষ' পত্রিকায় প্রকাশিত হয়। চরিত্র: নরেন, বিজয়া, রাসবিহারী, বনমালী। এ উপন্যাসের নাট্যরূপ 'বিজয়া' (১৯৩৪)
'গৃহদাহ' (১৯২০): এতে ত্রিভুজ প্রেমের চিত্র অঙ্কিত হয়েছে। চরিত্র: সুরেশ, অচলা, মহিম।
'বামুনের মেয়ে' (১৯২০): এ উপন্যাসে তৎকালীন সমাজের জাতিভেদ, কুসংস্কার ও আর্থিক বৈষম্যের বিষয় উপস্থাপিত হয়েছে। চরিত্র: রাসমণি, গোলোক চাটুয্য, জ্ঞানদা।
'দেনা-পাওনা' (১৯২৩): এ উপন্যাসের বিখ্যাত চরিত্র: জীবানন্দ, ষোড়শী। উপন্যাসটি 'ষোড়শী' নামে নাট্যায়িত হয়
'পথের দাবী' (১৯২৬): এটি রাজনৈতিক উপন্যাস জ সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়। চরিত্র: সব্যসাচী।
'বিপ্রদাস' (১৯৩৫): এটি শরৎচন্দ্রের জীবিতাবস্থায় প্রকশি সর্বশেষ গ্রন্থ। উপন্যাসটি 'বিচিত্রা' পত্রিকায় প্রকাশিত হয় চরিত্র: বিপ্রদাস, দ্বিজদাস, বন্দনা।
'শেষ প্রশ্ন' (১৯৩১): এটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিতর্কপ্রধান ও সমস্যামূলক উপন্যাস। উল্লেখযোগ্য চরিত্র শিবনাথ-মনোরমা, অজিত-কমল, নীলিমা-আশুবাবু।
'শেষের পরিচয়' (১৯৩৯): এটি তাঁর সর্বশেষ উপন্যাস এটি শরৎচন্দ্র লেখা শেষ করে যেতে পারেননি। বাকী অংশ রাধারানী দেবী কর্তৃক রচিত। উপন্যাসটি 'ভারতবর্ষ' পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়।
'পণ্ডিত মশাই' (১৯১৪), 'বৈকুণ্ঠের উইল' (১৯১৬) 'অরক্ষণীয়া' (১৯১৬), 'চন্দ্রনাথ' (১৯১৬), 'নববিধান (১৯২৪)।
শরৎচন্দ্রের প্রবন্ধগুলো:
'নারীর মূল্য' (১৯২৩): এটি নারীর সামাজিক অধিকার ও সমাজে নারীর স্থান সম্পর্কিত প্রবন্ধ। এটি তিনি 'অনিলা দেবী' ছদ্মনামে রচনা করেন, যা 'যমুনা' পত্রিকায় প্রকাশিত হয়। অনিলা দেবী শরৎচন্দ্রের বড় বোনের নাম।
'তরুণের বিদ্রোহ' (১৯২৯): এ প্রবন্ধটি ১৯২৯ সালের ৩০ মার্চ রংপুর বঙ্গীয় যুব সম্মিলনীর অধিবেশনে সভাপতির ভাষণ। এ গ্রন্থের দ্বিতীয় সংস্করণে 'সত্য ও মিথ্যা' নামে আরো একটি প্রবন্ধ অন্তর্ভুক্ত করা হয়।
'স্বদেশ ও সাহিত্য' (১৯৩২)।
শরৎচন্দ্রের উল্লেখযোগ্য ছোটগল্পগুলো:
'কাশীনাথ' (১৯১৭): সতের বছর বয়সে তিনি সর্বপ্রথম পাঠশালার সহপাঠী কাশীনাথের নামে গল্পটি লিখেন।
'বিলাসী': সাধু রীতিতে রচিত ন্যাড়া নামের এক যুবকের জবানিতে বিবৃত এ গল্পের কাহিনিতে শরৎচন্দ্রের প্রথম জীবনের ছায়াপাত ঘটেছে। গল্পটিতে বর্ণিত হয়েছে ব্যতিক্রমধর্মী দুই মানব-মানবীর চরিত্রের অসাধারণ প্রেমের মহিমা, যা ছাপিয়ে উঠেছে জাতিগত বিভেদের সংকীর্ণ সীমা। চরিত্র: বিলাসী, মৃত্যুঞ্জয়, খুড়া, ন্যাড়া।
'মন্দির', 'মহেশ' (চরিত্র: গফুর, আমিনা), 'মামলার ফল', 'সতী', 'অনুরাধা', 'পরেশ', 'অভাগীর স্বর্গ', 'অতিথির স্মৃতি' (দেওঘরের স্মৃতি) ইত্যাদি।
| দেনা-পাওনা (ছোটগল্প) | রবীন্দ্রনাথ ঠাকুর |
| দেনা-পাওনা (উপন্যাস) | শরৎচন্দ্র চট্টোপাধ্যায় |
শরৎচন্দ্রের উল্লেখযোগ্য বড় গল্পগুলো:
'বিন্দুর ছেলে ও অন্যান্য গল্প' (১৯১৪): এটি বিন্দুর ছেলে, রামের সুমতি ও পথনির্দেশ গল্পের সংকলন। এ গল্পগুলি ' যমুনা' পত্রিকায় প্রকাশিত হয়।
'মেজদিদি' (১৯১৫): এটি মেজদিদি, দর্পচূর্ণ ও আঁধারে আলো গল্পের সংকলন। এ তিনটি গল্পই চলচ্চিত্রায়িত হয়েছে। 'মেজদিদি'র চরিত্র: হেমাঙ্গিনী, কেষ্ট, কাদম্বিনী।
'ছবি' (১৯২০): এটি ছবি, বিলাসী ও মামলার ফল গল্পের সংকলন।
শরৎচন্দ্রের নাটকগুলো:
'ষোড়শী' (১৯২৮), 'রমা' (১৯২৮), 'বিজয়া' (১৯৩৪)।
# বহুনির্বাচনী প্রশ্ন

আধুনিক কবি শামসুর রাহমান, যিনি রোমান্টিকতার সাথে সমাজমনস্কতার সংমিশ্রণ ঘটিয়ে নতুন কাব্যধারার জন্ম দিয়েছেন। রাষ্ট্রভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতাযুদ্ধ ও পরবর্তী সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতি অকুণ্ঠ সমর্থন তাঁর কবিতাকে করেছে অনন্য বৈশিষ্ট্যমণ্ডিত। নগর জীবনের যন্ত্রণা, একাকিত্ব, পারিবারিক ও সামাজিক বন্ধন ইত্যাদি তাঁর কবিতায় লক্ষণীয় বৈশিষ্ট্য।
- শামসুর রাহমান ২৪ অক্টোবর, (পারিবারিক হিসেবে ২৩ অক্টোবর) ১৯২৯ সালে পুরান ঢাকার মাহুতটুলিতে জন্মগ্রহণ করেন। পৈতৃক নিবাস নরসিংদী জেলার রায়পুরার পাড়াতলি গ্রাম।
শামসুর রাহমানের ডাকনাম- বাচ্চু। - ১৯৫৭ সালে সাংবাদিক হিসেবে 'দৈনিক মর্নিং নিউজ'- এ কর্মজীবন শুরু করেন। ১৯৬৪ সালে 'দৈনিক পাকিস্তান' পত্রিকায় যোগদান করেন। পরবর্তীতে এটি 'দৈনিক বাংলা' নামে নামকরণ হয়। ১৯৭৭ সালে 'দৈনিক বাংলা' ও সাপ্তাহিক 'বিচিত্রা'র সম্পাদক নিযুক্ত হন। ১৯৮৭ সালে সরকার পরিচালিত 'দৈনিক বাংলা' থেকে পদত্যাগ করেন।
- মুক্তিযুদ্ধকালে তিনি কলকাতার 'দেশ' পত্রিকায় 'মজলুম আদিব' ছদ্মনামে কবিতা লিখতেন।
- তিনি বিভিন্ন পত্রিকায় সিন্দাবাদ, চক্ষুষ্মান, লিপিকার, নেপথ্যে, জনান্তিকে, মৈনাক প্রভৃতি ছদ্মনামে সম্পাদকীয় ও উপসম্পাদকীয় লিখতেন।
- ১৯৪৯ সালে 'সাপ্তাহিক সোনার বাংলা' পত্রিকায় তাঁর প্রথম কবিতা প্রকাশিত হয়।
- তিনি ১৯৬৩ সালে 'আদমজী সাহিত্য পুরস্কার', ১৯৬৯ সালে 'বাংলা একাডেমি পুরস্কার', ১৯৭৭ সালে 'একুশে পদক' এবং ১৯৯১ সালে 'স্বাধীনতা পুরস্কার' লাভ করেন।
- শামসুর রাহমান 'নাগরিক কবি' হিসেবে খ্যাত।
- তিনি ১৭ আগস্ট, ২০০৬ সালে ঢাকার পিজি হাসপাতালে মৃত্যুবরণ করেন। কবির ইচ্ছানুযায়ী ১৮ আগস্ট বনানী কবরস্থানে মায়ের সমাধির মধ্যে সমাহিত করা হয়।
তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো :
তাঁর মোট কাব্য ৬৫ টি ।
‘প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে' (১৯৬০): এটি তাঁর প্রথম কাব্যগ্রন্থ ।
‘বন্দী শিবির থেকে ’ (১৯৭২): এ কাব্যে স্বাধীনতা যুদ্ধকালীন আবেগ ও প্রত্যাশা প্রাধান্য পেয়েছে। এ কাব্যের মাধ্যমে তিনি কবি খ্যাতি অর্জন করেন।
‘উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ' (১৯৮২): ১৯৭৫-৮২ সাল পর্যন্ত দেশে সংঘটিত একাধিক সামরিক অভ্যুত্থান এবং সামরিক শাসনের যুপকাষ্ঠে দেশ ও জনগণের চরম অবস্থার প্রতিফলন আছে এ কাব্যে।
‘রৌদ্র করোটিতে' (১৯৬৩), 'বিধ্বস্ত নীলিমা' (১৯৬৭), ‘নিরালোকে দিব্যরথ’ (১৯৬৮), ‘নিজ বাসভূমে' (১৯৭০), ‘দুঃসময়ের মুখোমুখি' (১৯৭৩), 'ফিরিয়ে নাও ঘাতককাটা' (১৯৭৪), ‘আদিগন্ত নগ্ন পদধ্বনি' (১৯৭৪), ‘এক ধরনের অহংকার' (১৯৭৫), ‘আমি অনাহারী' (১৯৭৬), ‘শূন্যতায় তুমি শোকসভা' (১৯৭৭), ‘বাংলাদেশ স্বপ্ন দ্যাখে' (১৯৭৭), ‘প্রতিদিন ঘরহীন ঘরে' (১৯৭৮), 'প্রেমের কবিতা' (১৯৮১), ‘ইকারুসের আকাশ' (১৯৮২), ‘এক ফোঁটা কেমন অনল' (১৯৮৬), ‘বুক তাঁর বাংলাদেশের হৃদয়’ (১৯৮৮), ‘হরিণের হাড়' (১৯৯৩), ‘তুমিই নিঃশ্বাস, তুমিই হৃদস্পন্দন' (১৯৯৬), ‘হেমন্ত সন্ধ্যায় কিছুকাল' (১৯৯৭), ‘না বাস্তব না দুঃস্বপ্ন' (২০০৬)।
তাঁর উপন্যাসগুলো:
‘ অক্টোপাস ' (১৯৮৩), ‘অদ্ভুত আঁধার এক’ (১৯৮৫), ‘নিয়ত মন্তাজ' (১৯৮৫),‘এলো সে অবেলায়’ (১৯৯৪)।
তাঁর অন্যান্য রচনাবলিঃ
আত্মস্মৃতি: 'স্মৃতির শহর' (১৯৭৯), 'কালের ধূলোয় লেখা' (২০০৪)।
শিশুতোষ: 'এলাটিং বেলাটিং' (১৯৭৫), 'ধান ভানলে কুঁড়ো দেবো' (১৯৭৭), 'লাল ফুলকির ছড়া' (১৯৯৫)।
প্রবন্ধ: 'আমৃত্যু তাঁর জীবনানন্দ' (১৯৮৬), 'কবিতা এক ধরনের আশ্রয়' (২০০২)।
বিখ্যাত কবিতা :
‘হাতির শুড়’: ১৯৫৮ সালে স্বৈরশাসক আইয়ুব খানকে বিদ্রূপ করে ‘সমকাল' পত্রিকায় এ কবিতাটি লেখেন।
‘টেলেমেকাস’: ১৯৬৬ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারাগারে বন্দী হলে তাঁকে উদ্দেশ্য করে তিনি এ কবিতাটি লেখেন।
‘বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা': ১৯৬৮ সালে আইয়ুব খান পাকিস্তানের সব ভাষার জন্য অভিন্ন রোমান হরফ চালু করার প্রস্তাব করেন। এ ঘটনার ফলে শামসুর রাহমান এ কবিতাটি লেখেন ।
‘আসাদের শার্ট’: ১৯৬৯ সালের ২০ জানুয়ারি গুলিস্তানে একটি মিছিলের সামনে লাঠিতে শহীদ আসাদের শার্ট দিয়ে বানানো পতাকা দেখে আলোড়িত শামসুর রাহমান এ কবিতাটি লেখেন ।
‘স্বাধীনতা তুমি' ও ‘তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা’: মুক্তিযুদ্ধের সময় এপ্রিলের প্রথম দিকে যুদ্ধের ধ্বংসলীলা দেখে তিনি এ দুটি কবিতা লেখেন।
বিখ্যাত পক্তি
- পৃথিবীর এক প্রান্ত হতে অন্য প্রান্ত জ্বলন্ত,
ঘোষণার ধ্বনি-প্রতিধ্বনি তুলে, নতুন নিশানা উড়িয়ে,
দামামা বাজিয়ে দিগ্বিদিক এই বাংলায় তোমাকেই আসতেই হবে। (তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা) - স্বাধীনতা তুমি, রবী ঠাকুরের অজর কবিতা । (স্বাধীনতা তুমি)
- স্বাধীনতা তুমি পিতার কোমল জায়নামাজের উদার জমিন। (স্বাধীনতা তুমি)
- তোমার মুখের দিকে আজ আর যায় না তাকানো, বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা (বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা)
# বহুনির্বাচনী প্রশ্ন
কবি শামসুর রাহমান আজীবন নিষ্ঠার সঙ্গে কাব্য সাধনায় নিয়োজিত ছিলেন। ____(01)_____থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধ ও পরবর্তীতে সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতি তাঁর অকুণ্ঠ সমর্থন ছিলো। 'প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে', 'বন্দি শিবির থেকে' ও ____(02)____তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। তাঁর 'স্বাধীনতা তুমি' কবিতাটি সমধিক পঠিত একটি কবিতা। এটি ____(03)____কাব্যগ্রন্থে রয়েছে। তিনি একুশে পদক, স্বাধীনতা পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার ও ____ (04) ____পান।

সত্যেন্দ্রনাথ দত্তকে 'ছন্দের রাজা' ও 'ছন্দের জাদুকর' 'বাস্তববাদী কবি' অভিধায় বিশেষায়িত করা হয়। দেশাত্মবোধ, শক্তির সাধনা ও মানবতার বন্দনা তাঁর কবিতার বিষয়। প্রেম-
প্রকৃতি তাঁর কাব্যের প্রধান পাত্র-পাত্রী ছন্দের ঝংকারে তাঁর কবিতা সমৃদ্ধ হয়।
- সত্যেন্দ্রনাথ দত্ত ১১ ফেব্রুয়ারি, ১৮৮২ সালে নিমতাগ্রাম, কলকাতায় জন্মগ্রহণ করেন। পৈতৃক নিবাস বর্ধমান জেলার চুপী গ্রাম।
- 'তত্ত্ববোধিনী' পত্রিকার সম্পাদক অক্ষয় কুমার দত্ত ছিলেন তার পিতামহ।
- তিনি 'ছন্দের রাজা' ও 'ছন্দের জাদুকর' হিসেবে খ্যাত।
- রবীন্দ্রনাথ ঠাকুর তাকে 'ছন্দের জাদুকর' উপাধিতে ভূষিত করেন।
- ছদ্মনাম: নবকুমার, কবিরত্ন, অশীতিপর শর্মা, ত্রিবিক্রম বর্মণ, কলমগীর।
- তিনি সমাজের তুচ্ছ মানুষকে নিয়ে কবিতা রচনা করে কৃতিত্ব দেখিয়েছেন। এ বিষয়ক তাঁর বিখ্যাত কবিতা 'মেথর'।
- তাঁর মৃত্যুর পর কবি কাজী নজরুল ইসলাম 'সত্যেন প্রয়াণ' কবিতাটি লেখেন।
- তিনি 'বৈদিক গায়ত্রী' ছন্দে বাংলা কবিতা রচনা করেছিলেন। তাঁর রচিত গায়ত্রী ছন্দ এখন 'গৌড়ি গায়ত্রী' নামে পরিচিত। মন্ত্রের ছন্দকে গায়ত্রী বলে।
- তিনি ২৫ ফেব্রুয়ারি, ১৯২২ সালে ব্রঙ্কাইটিস রোগে আক্রান্ত হয়ে মারা যান।
সত্যেন্দ্রনাথ দত্তের সাহিত্যকর্মসমূহঃ
মৌলিক কাব্য: 'সবিতা' (১৯০০), 'সন্ধিক্ষণ' (১৯০৫), 'বেণু ও বীণা' (১৯০৬), 'হোমশিখা' (১৯০৭), 'ফুলের ফসল' (১৯১১), 'কুহু ও কেকা' (১৯১২), 'তুলির লিখন' (১৯১৪), 'অভ্র-আবীর' (১৯১৬), 'হসন্তিকা' (১৯১৯), 'বেলা শেষের গান' (১৯২৩), 'বিদায় আরতি' (১৯২৪), 'কাব্য সঞ্চয়ন' (১৯৩০)।
অনুদিত কাব্য: 'তীর্থ রেণু' (১৯১০), 'মণি-মঞ্জুষা' (১৯১৫), 'তীর্থ সলিল' (১৯১৮)।
উপন্যাস: 'জনম দুঃখী' (১৯১২- এটি অনুবাদ উপন্যাস)।
নাটক: 'রঙ্গমল্লী' (১৯১৩- এটি অনুবাদ নাটক)।
প্রবন্ধ: 'চীনের ধূপ' (১৯১২- এটি অনুবাদ প্রবন্ধ), 'ছন্দ-সরস্বতী' (১৯১৯)।
# বহুনির্বাচনী প্রশ্ন

সিকান্দার আবু জাফর (১৯১৯-১৯৭৫)
প্রখ্যাত কবি, সংগীত রচয়িতা, নাট্যকার ও সাংবাদিক সিকান্দার আবু জাফর 'সমকাল' পত্রিকার জন্য স্মরণীয় হয়ে আছেন। ষাটের দশকে পূর্ব বাংলায় বাঙালি জাতীয়তাবাদ ও বাঙালি সংস্কৃতিচর্চার যে ধারা গড়ে ওঠে, তিনি ছিলেন তার অন্যতম পৃষ্ঠপোষক। ১৯৬৭ সালের জুন মাসে রবীন্দ্রসংগীত পাকিস্তানের আদর্শের পরিপন্থী- এই বক্তব্য উপস্থাপন করে পাকিস্তান সরকার রেডিও ও টেলিভিশন থেকে রবীন্দ্রসংগীত প্রচার বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করলে তিনি এর বিরোধিতা করেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় তিনি স্বাধীনতা, দেশপ্রেম ও বিপ্লবের চেতনাসম্পন্ন অনেক গান রচনা করেন যা জনগণকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছিল। তাঁর কবিতায় যুগযন্ত্রণা বলিষ্ঠভাবে প্রতিফলিত হয়েছে।
- সিকান্দার আবু জাফর ১৯১৯ সালে সাতক্ষীরা (তৎকালীন খুলনা) জেলার তালা উপজেলার তেঁতুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। (আদি নিবাস- পাকিস্তানের পেশোয়ার)
- প্রকৃত নাম সৈয়দ আল্ হাশেমী আবু জাফর মুহাম্মদ বস্তু সিকান্দার।
- তিনি কিছুকাল কলকাতার 'দৈনিক নবযুগ' পত্রিকায় সাংবাদিকতা করেন।
- তিনি ১৯৬৬ সালে 'বাংলা একাডেমি পুরস্কার' লাভ করেন।
- ৫ আগস্ট, ১৯৭৫ সালে মৃত্যুবরণ করেন।
পত্রিকার সাথে যুক্তঃ
'মাসিক সমকাল' (১৯৫৭)- প্রতিষ্ঠাতা সম্পাদক, 'দৈনিক ইত্তেফাক' (১৯৫৩)- সহযোগী সম্পাদক, 'দৈনিক মিল্লাত' (১৯৫৪)- প্রধান সম্পাদক।
তাঁর সাহিত্যকর্মসমূহঃ
কাব্যগ্রন্থ:
'বাঙলা ছাড়ো': এ কাব্যের কবিতা 'গরবিনী মা-জনী, 'বিধ্বস্ত নীলিমা', 'আর্ত শব্দাবলী', 'নজরুল: জন্মদিনে'।
'মালব কৌশিক' (১৯৬৯)
'প্রসন্ন প্রহর' (১৯৬৫): এ কাব্যের কবিতা 'আলো চাই' 'বৈরীবৃষ্টিতে' (১৯৬৫), 'তিমিরান্তিক' (১৯৬৫), 'কবিতা' (১৯৬৮), 'বৃশ্চিক লগ্ন' (১৯৭১)।
উপন্যাস: 'মাটি আর অশ্রু' (১৯৪২), 'পূরবী' (১৯৪৪), 'নতুন সকাল' (১৯৪৫)। কিশোর উপন্যাস : 'জয়ের পথে' (১৯৪২), 'নবী কাহিনী, (জীবনী-১৯৫১)।
গল্পগ্রন্থ : 'মতি আর অশ্রু' (১৯৪১)।
রূপক নাটক : 'শকুন্ত উপাখ্যান' (১৯৫৮)।
ঐতিহাসিক নাটক : 'সিরাজউদ্দৌলা' (১৯৬৫)।
জীবনী নাটক : 'মহাকবি আলাওল' (১৯৬৫)।
অনুবাদ : 'রুবাইয়াৎ ওমর খৈয়াম' (১৯৬৬), 'সিংয়ের নাটক' (১৯৭১)।
বিখ্যাত গান : 'আমাদের সংগ্রাম চলবেই, জনতার সংগ্রাম চলবেই'।
# বহুনির্বাচনী প্রশ্ন

কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতা যেন জ্বলন্ত অগ্নিপিণ্ড, যা স্বাধীনতা যুদ্ধের সময় মুক্তিকামী বাঙালির মনে বিশেষ শক্তি ও সাহস জুগিয়েছে। তাঁর কাব্যে অন্যায়-অবিচার, শোষণ-বঞ্চনার বিরুদ্ধে বিদ্রোহ, বিপ্লব ও মুক্তির আহবান প্রাধান্য পেয়েছে।
- সুকান্ত ভট্টাচার্য ১৫ আগস্ট, ১৯২৬ সালে (৩০ শ্রাবণ, ১৩৩৩ বঙ্গাব্দ) কলকাতার মহিম হালদার স্ট্রিট, কালীঘাটে (মাতুলালয়) জন্মগ্রহণ করেন।
- পৈতৃক নিবাস গোপালগঞ্জের কোটালিপাড়ার উনশিয়া গ্রামে।
- তিনি বামপন্থি মার্কসবাদী বিপ্লবী কবি হিসেবে খ্যাত হলেও 'কিশোর কবি' হিসেবে পরিচিত।
- তিনি ছিলেন দৈনিক পত্রিকা 'স্বাধীনতা'র কিশোর সভা অংশের প্রতিষ্ঠাতা ও সম্পাদক।
- তিনি ১৪ মে, ১৯৪৭ সালে (২৯ বৈশাখ, ১৩৫৪ বঙ্গাব্দ) যক্ষ্মা রোগে আক্রান্ত হয়ে যাদবপুর টিবি হাসপাতালে মৃত্যুবরণ করেন। (তিনি মাত্র ২০ বছর ৯ মাস জীবিত ছিলেন)।
তাঁর রচিত গ্রন্থসমূহঃ
'ছাড়পত্র' (১৯৪৮): এটি কবির মৃত্যুর তিনমাস পরে প্রকাশিত হয়। শোষিত মানুষের জীবন-যন্ত্রনা, বিক্ষোভ ও বিদ্রোহ, অনাচার ও বৈষম্যের প্রতিবাদ এ কাব্যের প্রধান বিষয়বস্তু। এ কাব্যের কবিতা: 'ছাড়পত্র', 'আঠারো বছর বয়স', 'প্রার্থী', 'রানার'।
'ঘুম নেই' (১৯৫০), 'পূর্বাভাস' (১৯৫০), 'মিঠেকড়া' (১৯৫১), 'অভিযান' (১৯৫৩), 'হরতাল' (১৯৬২), 'গীতিগুচ্ছ' (১৯৬৫)।
সাহিত্য সংকলন সম্পাদনাঃ
'আকাল' (১৯৪৩): পঞ্চাশের মন্বন্তর এ সংকলন কবিতাগুলোর মূল প্রেরণা। ১৯৬৬ সালে সুভাস মুখোপাধ্যায়ের ভূমিকাসহ এর নতুন সংস্করণ প্রকাশিত হয় এটি ছিল জীবিত অবস্থায় প্রকাশিত তাঁর একমাত্র গ্রন্থ।
| গীতাঞ্জলি (কাব্যগ্রন্থ) | রবীন্দ্রনাথ ঠাকুর |
| গীতাঞ্জলি (কাব্যগ্রন্থ) | |
| গীতবিতান (কাব্যগ্রন্থ) | |
| গীতিগুচ্ছ (কাব্যগ্রন্থ) | সুকান্ত ভট্টাচার্য |
গুরুত্বপূর্ণ পঙ্ক্তিঃ
- 'ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানে রুটি'। (হে মহাজীবন)
- 'কবি সে, ছবি আঁকার অভ্যাস ছিল না ছোট বয়সে, অথচ শিল্পি বলে সে-ই পেল শ্রেষ্ঠ শিল্পীদের সম্মান।' (এক যে ছিল)
- 'বন্ধু তোমার ছাড় উদ্বেগ, সুতীক্ষ্ণ কর চিত্ত, বাংলার মাটি দুর্জয় ঘাঁটি বুঝে নিক দুর্বৃত্ত'। (উদ্যোগ)
- 'এ বিশ্বকে এ-শিশুর বাসযোগ্য করে যাবো আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার'। (ছাড়পত্র)
- 'এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান; জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত ধ্বংসস্তূপ-পিঠে চলে যেতে হবে আমাদের'। (ছাড়পত্র)
- 'অবাক পৃথিবী অবাক করলে তুমি, জন্যেই দেখি ক্ষুব্ধ স্থালি ভূমি'।
# বহুনির্বাচনী প্রশ্ন

সুকুমার রায় (৩০ অক্টোবর ১৮৮৭ – ১০ সেপ্টেম্বর ১৯২৩)
সুকুমার রায় ছিলেন বাঙালি শিশুসাহিত্যিক, ননসেন্স ছড়ার প্রবর্তক, লেখক, ছড়াকার, প্রাবন্ধিক, নাট্যকার এবং সম্পাদক। তিনি জনপ্রিয় শিশুসাহিত্যিক উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর পুত্র এবং খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের পিতা।
জন্ম ও পরিবার:
কলকাতার দক্ষিণ রাঢ়ী কায়স্থ বংশীয় পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা: উপেন্দ্রকিশোর রায়, মাতা: বিধুমুখী দেবী। দুই ভাই: সুবিনয় রায় ও সুবিমল রায়; তিন বোন: সুখলতা, পুণ্যলতা ও শান্তিলতা।
শিক্ষাজীবন:
প্রাথমিক শিক্ষা গ্রামে, পরে কলকাতার সিটি স্কুল থেকে এন্ট্রাস পাশ করেন। প্রেসিডেন্সি কলেজ থেকে ১৯০৬ সালে রসায়ন ও পদার্থবিদ্যায় B.Sc (অনার্স) লাভ করেন। ১৯১১ সালে ইংল্যান্ডে মুদ্রণ ও আলোকচিত্রের উপর উচ্চতর শিক্ষার জন্য যান।
কর্মজীবন:
উপেন্দ্রকিশোরের মৃত্যুর পর সন্দেশ পত্রিকার সম্পাদনা ও পারিবারিক ছাপাখানা পরিচালনা করেন।
শিশুদের জন্য ননসেন্স ছড়া, গল্প ও প্রবন্ধের মাধ্যমে বাংলা শিশুসাহিত্যে নতুন অধ্যায়ের সূচনা করেন।
‘ননসেন্স ক্লাব’ ও ‘Monday Club’-এর মাধ্যমে সাহিত্যকর্মের সৃজনশীল পরিবেশ তৈরি করেন।
ব্রাহ্মসমাজের সংস্কারপন্থী কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করেন।
সাহিত্যকর্ম:
ননসেন্স ছড়া ও কবিতা:
আবোল তাবোল
পাগলা দাশু
খাই-খাই
অবাক জলপান
লক্ষ্মণের শক্তিশেল
ঝালাপালা ও অন্যান্য নাটক
হ য ব র ল
শব্দ কল্প দ্রুম
বহুরুপী
প্রবন্ধ ও অন্যান্য:
ভাষার অত্যাচার (১৯১৫)
বর্ণমালাতত্ত্ব
দেশের-বিদেশের গল্প
জীবনের হিসাব (বিদ্যে বোঝাই বাবুমশাই)
চলচ্চিত্তচঞ্চরী
মৃত্যু:
১৯২৩ সালে মাত্র ৩৫ বছর বয়সে কালাজ্বরে (লেইশ্মানিয়াসিস) আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন।
# বহুনির্বাচনী প্রশ্ন

সৈয়দ ওয়ালীউল্লাহ (১৯২২-১৯৭১)
বাংলা কথাসাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ রূপকার, জীবনসন্ধানী ও সমাজ-সচেতন শিল্পী সৈয়দ ওয়ালীউল্লাহ। তিনি ব্যক্তিজীবন ও সমাজসমস্যার প্রেক্ষাপটে ধর্মীয় ও সামাজিক কুসংস্কার, মূল্যবোধের বিপর্যয়, মানসিক স্খলন ও পতনের আলেখ্য উজ্জ্বলভাবে অঙ্কন করেছেন। মুক্তিযুদ্ধকালে তিনি প্রবাসে ইউনেস্কোতে কর্মরত থাকায় স্বাধীনতা সংগ্রামের পক্ষে বিশ্ব জনমত গড়ার ক্ষেত্রে কাজ করেন।
- সৈয়দ ওয়ালীউল্লাহ ১৫ আগস্ট, ১৯২২ সালে চট্টগ্রামের ষোলশহরে জন্মগ্রহণ করেন। আদি নিবাস নোয়াখালী।
- তিনি 'Contemporary' নামে একটি ইংরেজি পত্রিকা প্রকাশ করেন। ১৯৪৫ সালে কলকাতার 'দৈনিক স্টেটসম্যান' পত্রিকার সহ-সম্পাদক পদে যোগদান করেন।
- ১৯৫৬ সালে সিডনী দূতাবাসে কর্মরত থাকা অবস্থায় সিডনীর ফরাসী দূতাবাসে কর্মরত অ্যান মারিকে বিবাহ করেন। অ্যান মারি ধর্মান্তরিত হয়ে নাম রাখেন আজিজা মোসাম্মত নাসরিন। যদিও তিনি এ নামে পরিচিত হননি।
- তিনি 'বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার' (১৯৬১), 'আদমজী সাহিত্য পুরস্কার' (১৯৬৫), 'একুশে পদক' (১৯৮৩- মরণোত্তর) পান।
- তিনি ১০ অক্টোবর, ১৯৭১ সালে প্যারিসে মৃত্যুবরণ করেন। প্যারিসের উপকণ্ঠে মদোঁ-স্যুর বেলভুতে তাকে সমাহিত করা হয়।
সৈয়দ ওয়ালীউল্লাহ প্রকাশিত প্রথম গল্পের নাম 'হঠাৎ আলোর ঝলকানি': এটি ঢাকা কলেজ ম্যাগাজিনে প্রকাশিত হয়।
তাঁর উপন্যাসসমূহঃ
'লালসালু' (১৯৪৮): এতে গ্রাম-বাংলায় ধর্ম নিয়ে একটি শ্রেণির ব্যক্তিস্বার্থ অর্জন ও নারী জাগরণের চিত্র ফুটে উঠেছে। উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় ১৯৪৮ সালে ঢাকার 'কমরেড পাবলিশার্স' থেকে। এর প্রকাশক ছিলেন মুহাম্মদ আতাউল্লাহ। ১৯৬০ সালে উর্দু ভাষায় 'Lal Shalu' নামে করাচি থেকে প্রকাশিত হয়। অনুবাদক ছিলেন কলিমুল্লাহ। ১৯৬১ সালে সৈয়দ ওয়ালীউল্লাহর সহধর্মিণী অ্যান-মারি-থিবো L'arbre sans racines নামে ফরাসি ভাষায় অনুবাদ করেন, যা প্যারিসের Editions du Seuil প্রকাশনী থেকে প্রকাশিত হয়। ১৯৬৭ সালে এর ইংরেজি অনুবাদ 'Tree without Roots' নামে লন্ডনের Chatto and Windus Ltd. এটি প্রকাশ করেন। সৈয়দ ওয়ালীউল্লাহ নিজেই এটি ইংরেজিতে অনুবাদ করেন। পরবর্তীতে এটি জার্মান, চেক, ইন্দোনেশীয় ও জাপানি ভাষাসহ বিভিন্ন ভাষায় অনূদিত হয়। ২০০১ সালে উপন্যাসটি তানভীর মোকাম্মেল 'লালসালু' নামে চলচ্চিত্রে রূপদান করেন। এতে মজিদ চরিত্রে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ।
'চাঁদের অমাবস্যা' (১৯৬৪): আরেফ আলী নামের এক স্কুল মাস্টারকে অবলম্বন করে মানুষের চেতনাগত জটিলতা উল্লেখ প্রসঙ্গে সামন্ত-সমাজ প্রভাবিত গ্রামীণ জীবনের নানা অসঙ্গতি এ উপন্যাসের মূল বিষয়। এটি মনঃসমীক্ষণমূলক অস্তিত্ববাদী উপন্যাস। এক জ্যোৎস্না রাতে আরেফ আলী ঘর থেকে বের হয়ে দেখে বাঁশঝাড়ের ভেতর এক নগ্ন যুবতির লাশ পড়ে আছে। পাশে দণ্ডায়মান কাদের মিয়া (আরেফ আলী যে বাড়িতে আশ্রিত সেই বাড়ির মালিক)। কাদেরের সহযোগী হয়ে সে লাশ নদীতে ফেলে দেয়। কিন্তু এ সত্য কথাটি সে বলতে দ্বিধাদ্বন্দ্বে ভোগে। একদিকে আশ্রয় হারানোর ভয়, অন্যদিকে সত্য গোপনের যন্ত্রণা। অবশেষে নিজের অস্তিত্বকে বিলীন করে দাদা সাহেব ও আইন কর্তৃপক্ষের নিকট সব সত্য বলে দিয়ে নিজে অস্তিত্ববান হয়ে উঠে। আরেফ আলী চরিত্রের মাধ্যমে উপন্যাসটিতে অস্তিত্ববাদী জীবনদর্শন রূপায়িত হয়েছে। চরিত্র: আরেফ আলী, কাদের (দরবেশ), আলফাজ উদ্দিন (দাদা সাহেব)।
The Ugly Asian: এটি ইংরেজিতে রচিত। এটি শিবব্রত বর্মণ 'কদর্য এশীয়' (২০০৬) নামে অনুবাদ করেন।
'কাঁদো নদী কাঁদো' (১৯৬৮): ধর্মের নামে আচার-সর্বস্বতা, বিজ্ঞানের নামে অদৃষ্টবাদিতা, বাস্তবতার নামে স্বপ্ন-কল্পনা ইত্যাদির বিরুদ্ধাচরণ, ব্যক্তির সামগ্রিক জীবনের সুখ-দুঃখ ইত্যাদির সার্থক রূপায়ণ এ উপন্যাস। এ মনঃসমীক্ষণমূলক উপন্যাসে ফুটে উঠেছে একদিকে মুহাম্মদ মুস্তফার করুণ জীবনালেখ্য, অন্যদিকে শুকিয়ে যাওয়া বাকাল নদীর তীরবর্তী মানুষের জীবনচিত্র। এটি চেতনাপ্রবাহ রীতিতে লেখা। বাংলা সাহিত্যে ওয়ালীউল্লাহ প্রথম চেতনাপ্রবাহ রীতির প্রয়োগ ঘটান।
How to cook beans: এটি ব্যঙ্গাত্মক উপন্যাস। এটি শিব্রত বর্মণ 'শিম কিভাবে রান্না করতে হয়' নামে অনুবাদ করেন।
তাঁর নাটকসমূহঃ
'বহিপীর' (১৯৬০): এ নাটকে ধর্মকে কিভাবে ভণ্ড বহিপীর নিজের সুবিধার্থে কাজে লাগিয়েছে তাই ফুটে উঠেছে। চরিত্র: বহিপীর, তাহেরা, হাতেম, হাসেম।
'সুড়ঙ্গ' (১৯৬৪): এ নাটকে মানুষের চেতনার গভীরস্থ লোভ, লালসা, ঘৃণা, ঈর্ষাকে রূপকাশ্রয়ে তুলে ধরেছেন।
'তরঙ্গভঙ্গ' (১৯৬৫): অস্তিত্বের সংকটে নিপতিত মানুষের অন্তর্গত আর্তনাদ শব্দরূপ পেয়েছে এ নাটকে। চরিত্র: আমেনা, মতলুব আলী।
'উজানে মৃত্যু' (১৯৬৬): আধুনিক সভ্যতার অন্তঃসারশূন্যতা, এর ক্লান্তিকর পথপরিক্রমা, নিরাশাবাদী ভাব কিন্তু সুখের জন্য অসীম প্রতীক্ষা, যা শেষ হবার নয়, এগুলোই এ নাটকের বিষয়বস্তু। এটি একটি অ্যাবসার্ড নাটক।
তাঁর গল্পগ্রন্থসমূহঃ
'নয়নচারা' (১৯৫১): এটি তার প্রথম গল্পগ্রন্থ, যা ছাত্রাবস্থায় প্রকাশিত হয়।
'দুই তীর ও অন্যান্য গল্প' (১৯৬৫): এ গ্রন্থের বিখ্যাত গল্প 'একটি তুলসী গাছের কাহিনি'।
'গল্প সমগ্র' (১৯৭২)।
# বহুনির্বাচনী প্রশ্ন

নীলিমা ইব্রাহিম (১৯২১-২০০২)
বাংলাদেশের বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্যিক ও সমাজকর্মী ড. নীলিমা ইব্রাহিম আমৃত্যু মানুষের শুভ ও কল্যাণী চেতনায় আস্থাশীল ছিলেন। মুক্তবুদ্ধি, অসাম্প্রদায়িক চেতনা ও উদার মানবিকতাবোধ ছিল তাঁর জীবনদর্শন। ১৯৪৫ সালে নিজের পছন্দে ইন্ডিয়ান আর্মি মেডিকেল কোরের ক্যাপ্টেন ডা. মোহাম্মদ ইব্রাহিমকে (বারডেম হাসপাতালের প্রতিষ্ঠাতা) বিয়ে করেন। বিয়ের পর নীলিমা রায় চৌধুরী থেকে নীলিমা ইব্রাহিম নামে পরিচিত হন।
- ড. নীলিমা ইব্রাহিম ১১ অক্টোবর, ১৯২১ সালে (সূত্র: বাংলা একাডেমি চরিতাভিধান) বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার মুলঘর গ্রামে জন্মগ্রহণ করেন।
- চলচ্চিত্র অভিনেত্রী ডলি আনোয়ার তাঁর মেয়ে।
- তিনি বাংলা একাডেমির প্রথম নারী মহাপরিচালক ছিলেন।
- ১৯৬২-৬৩ সালে 'রঙ্গম' নামে একটি নাট্যসংস্থা প্রতিষ্ঠা করেন।
- তিনি বাংলা একাডেমি পুরস্কার (১৯৬৯), বেগম রোকেয়া পদক (১৯৯৬), একুশে পদক (২০০০), স্বাধীনতা পুরস্কার (২০১১) লাভ করেন।
- তিনি ১৮ জুন, ২০০২ সালে মারা যান
তাঁর প্রকাশিত গ্রন্থসমূহঃ
প্রবন্ধ: 'আমি বীরাঙ্গনা বলছি' (ফেব্রুয়ারি বইমেলা-১৯৯৪ এবং অখণ্ড প্রকাশ-১৯৯৮। (সূত্র: গ্রন্থটির ভূমিকা অংশে লেখিকার আত্মকথন): এটি মুক্তিযুদ্ধের সত্য কাহিনিনির্ভর জীবন ইতিহাস।
'শরৎ প্রতিভা' (১৯৬০), 'বাংলার কবি মধুসূদন' (১৯৬১), 'বাঙালি মানস ও বাংলা সাহিত্য' (১৯৮৭), 'অগ্নিস্নাত বঙ্গবন্ধুর ভস্মাচ্ছাদিত কন্যা আমি' (১৯৯৫)।
উপন্যাস: 'বিশ শতকের মেয়ে' (১৯৫৮), 'এক পথ দুই বাঁক' (১৯৫৮), 'কেয়াবন সঞ্চারিণী' (১৯৬২), 'বহ্নিবলয়' (১৯৮৫)।
নাটক: 'দুয়ে দুয়ে চার' (১৯৬৪), 'যে অরণ্যে আলো নেই' (১৯৭৪), 'সূর্যাস্তের পর' (১৯৭৪), 'রোদ জ্বলা বিকেল' (১৯৭৪)।
গল্প: 'রমনা পার্কে' (১৯৬৪)।
আত্মজীবনী: 'বিন্দু-বিসর্গ' (১৯৯১)।
ভ্রমণকাহিনি: 'শাহী এলাকার পথে পথে' (১৯৬৩), 'বস্টনের পথে' (১৯৬৯)।
# বহুনির্বাচনী প্রশ্ন

শেখ মুজিবুর রহমান (১৭ মার্চ ১৯২০ – ১৫ আগস্ট ১৯৭৫)
উপাধি: বঙ্গবন্ধু
পরিচিতি: বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, স্বাধীনতার পিতা, এবং দক্ষিণ এশিয়ার অন্যতম প্রভাবশালী রাজনৈতিক নেতা।
জন্ম ও পরিবার
জন্ম: ১৭ মার্চ ১৯২০, টুঙ্গিপাড়া, ফরিদপুর জেলা, ব্রিটিশ ভারত (বর্তমান গোপালগঞ্জ জেলা, বাংলাদেশ)
পিতা: শেখ লুৎফুর রহমান
মাতা: সায়েরা খাতুন
স্ত্রী: বেগম ফজিলাতুন্নেসা
সন্তান: হাসিনা, কামাল, জামাল, রেহানা, রাশেল
আত্মীয়: শেখ-ওয়াজেদ পরিবার
শিক্ষা
ইসলামিয়া কলেজ, কলকাতা
ঢাকা বিশ্ববিদ্যালয়
রাজনৈতিক জীবন
১৯৩৭–১৯৪৭: নিখিল ভারত মুসলিম লীগ
১৯৪৭–১৯৪৯: মুসলিম লীগ
১৯৪৯–১৯৭৫: আওয়ামী লীগ
পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন ও স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠায় কেন্দ্রীয় নেতা
প্রধান পদসমূহ:
প্রথম প্রধানমন্ত্রী: ১২ জানুয়ারি ১৯৭২ – ২৪ জানুয়ারি ১৯৭৫
রাষ্ট্রপতি: ১১ এপ্রিল ১৯৭১ – ১২ জানুয়ারি ১৯৭২, ২৫ জানুয়ারি ১৯৭৫ – ১৫ আগস্ট ১৯৭৫
চেয়ারম্যান: বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ, ২৪ ফেব্রুয়ারি ১৯৭৫ – ১৫ আগস্ট ১৯৭৫
অন্যান্য রাজনৈতিক দায়িত্ব
বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগের উপদেষ্টা (১৯৪৬–১৯৪৮)
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (১৯৫৩–১৯৬৬)
পূর্ববঙ্গের কৃষিমন্ত্রী (১৯৫৪)
পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য (১৯৫৪–১৯৫৮)
পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য (১৯৫৫–১৯৫৮)
পূর্ব পাকিস্তানের শিল্পমন্ত্রী (১৯৫৬–১৯৫৭)
সাহিত্যকর্ম ও লেখনী
নাম | প্রকাশকাল | প্রকাশনী | বিষয়বস্তু |
| অসমাপ্ত আত্মজীবনী | জুন ২০১২ | দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড | শেখ মুজিবুর রহমান ১৯৫৪ খ্রিষ্টাব্দ পর্যন্ত নিজের জীবনী লিখেছেন। এই গ্রন্থটি ইংরেজিসহ আরও কয়েকটি ভাষায় অনূদিত হয়। |
| কারাগারের রোজনামচা | মার্চ ২০১৭ | বাংলা একাডেমি | গ্রন্থটি ১৯৬৬ খ্রিষ্টাব্দে শেখ মুজিবুর রহমানের কারাভোগের দিনলিপি। গ্রন্থটির নামকরণ করেন তার কনিষ্ঠা কন্যা শেখ রেহানা। |
| আমার দেখা নয়াচীন | ফেব্রুয়ারি ২০২০ | বাংলা একাডেমি | ১৯৫২ খ্রিষ্টাব্দের অক্টোবরে গণচীনের পিকিংয়ে অনুষ্ঠিত এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় শান্তি সম্মেলন উপলক্ষে শেখ মুজিবের চীন ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে রচিত। |
| আমার কিছু কথা | ২০২০ | ইতিহাস প্রকাশন |
পুরস্কার ও সম্মাননা
জুলিও ক্যুরি শান্তি পুরস্কার (১৯৭৩)
স্বাধীনতা পদক (২০০৩)
গান্ধী শান্তি পুরস্কার (২০২০)
সার্ক সাহিত্য পুরস্কার (২০২৩)
মৃত্যু
মৃত্যু: ১৫ আগস্ট ১৯৭৫, ধানমন্ডি, ঢাকা, বাংলাদেশ
মৃত্যুর কারণ: সেনা অভ্যুত্থান/গুপ্তহত্যা
সমাধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ, গোপালগঞ্জ
# বহুনির্বাচনী প্রশ্ন

দীনবন্ধু মিত্র (১৮৩০-১৮৭৩)
বাংলা ভাষায় সর্বপ্রথম আর্থ-সামাজিক ও রাজনৈতিক বিষয়ে নাটক লেখেন দীনবন্ধু মিত্র। তিনি ঈশ্বরচন্দ্র গুপ্তের অনুপ্রেরণায় কবিতা রচনা দিয়ে সাহিত্যজীবন শুরু করেন। বাংলার আধুনিক নাট্যধারার প্রবর্তক মাইকেল মধুসূদন দত্তের সমসাময়িক দীনবন্ধু মাইকেল প্রবর্তিত পৌরাণিক বা ঐতিহাসিক নাট্যরচনার পথে না গিয়ে বাস্তবধর্মী সামাজিক নাট্যরচনায় মনোনিবেশ করেন।
- দীনবন্ধু মিত্র ১৮৩০ সালে নদীয়ার চৌবেড়িয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি পিতৃপ্রদত্ত নাম 'গন্ধর্ব নারায়ণ' পরিবর্তন করে নিজে রাখেন 'দীনবন্ধু'।
- তিনি 'সংবাদ প্রভাকর' (১৮৩১) ও 'সংবাদ সাধুরঞ্জন' (১৮৪৭) পত্রিকায় কবিতা প্রকাশের মাধ্যমে সাহিত্যজীবন শুরু করেন।
- ১৮৭১ সালে লুসাই যুদ্ধের সময় কাছাড়ে সফলভাবে ডাক বিভাগ পরিচালনা করেন, এজন্য সরকার তাঁকে 'রায়বাহাদুর' উপাধিতে ভূষিত করে।
- তিনি ১ নভেম্বর, ১৮৭৩ সালে মারা যান।
দীনবন্ধু মিত্র রচিত বিখ্যাত নাটকঃ
'নীলদর্পণ' (১৮৬০): এটি ঢাকার বাংলা প্রেস থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ। এতে মেহেরপুরের কৃষকদের ওপর নীলকরদের নির্মম নির্যাতনের চিত্র ফুটে উঠেছে। নাটকটি প্রথম মঞ্চায়ন হয় ঢাকায়। দীনবন্ধু মিত্র নাটকটি 'নীলকর-বিষধর-দংশন-কাতর-প্রজানিকর-ক্ষেমঙ্করেণ কেনচিৎ পথিক' ছদ্মনামে রচনা করেন। এ নাটকের অভিনয় দেখতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মঞ্চের অভিনেতাদের লক্ষ্য করে জুত ছুড়ে মেরেছিলেন। নাটকটির ঘটনা, রচনা, মুদ্রণ, প্রকাশ ও প্রথম মঞ্চায়ন সব কিছুই বাংলাদেশে বলে একে 'বাংলাদেশের নাটক' বলা হয়।
দীনবন্ধু মিত্রের অন্যান্য নাটকগুলোঃ
'জামাই বারিক' (১৮৭২): প্রহসনধর্মী নাটকটি ১৪ ডিসেম্বর, ১৮৭২ সালে কলকাতার ন্যাশনাল থিয়েটারে প্রথম মঞ্চই হয়। বিন্দুবাসিনী ও বগলার কলহ এবং দুই স্ত্রীর বৃত্তান্ত এ নাটকের মূল বিষয়। এ নাটকে দেখা যায়, সে সময়কালে দিনের বেলায় স্ত্রীর সাথে জামাইদের দেখা করার কোনো সুযোগ ছিলো না, ফলে রাতে জামাইদের ডাক পড়ত অন্তঃপুরে। উল্লেখযোগ্য চরিত্র: বিজয়বল্লভ, অভয়কুমার, কামিনী, বগলা, বিন্দুবাসিনী।
' কমলে কামিনী' (১৮৭৩): নাটকটি ২০ ডিসেম্বর, ১৮৭৩ সালে কলকাতার ন্যাশনাল থিয়েটারে প্রথম মঞ্চস্থ হয়। এ নাটকটি কাছাড় অঞ্চলের অভিজাত কিন্তু মনস্তাত্ত্বিক ভাবে দুর্বল মানুষদের আখ্যান। চরিত্র: সমরকেতু, শশাঙ্কশেখর, গান্ধারী, সুশীলা, সুরবালা।
'নবীন তপস্বিনী' (১৮৬৩), 'লীলাবতী' (১৮৬৭)।
দীনবন্ধু মিত্রের কাব্যগুলোঃ
'সুরধুনী কাব্য' (১ম ভাগ- ১৮৭১, ২য় ভাগ- ১৮৭৬), 'দ্বাদশ কবিতা' (১৮৭২)। কাব্যটিতে হিমালয় থেকে গঙ্গাদেবীর সাগরসঙ্গমে যাত্রার ছন্দবদ্ধ বর্ণনা উপস্থাপিত হয়েছে।
দীনবন্ধু মিত্রের প্রহসনগুলোঃ
'সধবার একাদশী' (১৮৬৬): এটি নব্য ইংরেজি শিক্ষিত যুবকদের মদ্যপান ও বারবনিতা সঙ্গকে ব্যঙ্গ করে রচিত। এতে তিনটি অঙ্ক আছে।
'বিয়ে পাগলা বুড়ো' (১৮৬৬): প্রহসনটি ১৮৭২ সালে প্রথম অভিনীত হয়। এটি সমাজের প্রাচীনপন্থীদের ব্যঙ্গ করে রচিত। এ প্রহসনে বিবাহবাতিকগ্রস্ত এক বৃদ্ধের নকল বিয়ের আয়োজন করে স্কুলের অপরিপক্ক ছেলেরা কিভাবে তাকে নাস্তানুবাদ করে, সে কাহিনিই এ প্রহসনের বিষয়। চরিত্র: নসিরাম, রতা, রাজীব, রাজমণি, কেশব, বৈকুণ্ঠ।
| নীলদর্পণ (নাটক) | দীনবন্ধু মিত্র |
| নীলদংশন (উপন্যাস) | নীলদংশন (উপন্যাস) |
| নীললোহিত (গল্প) | প্রমথ চৌধুরী |
দীনবন্ধু মিত্রের গল্প দুটি হলো 'যমালয়ে জীবন্ত মানুষ' (১২৭৯), 'পোড়া মহেশ্বর' (১২৭৯)।
# বহুনির্বাচনী প্রশ্ন

অক্ষয়কুমার বড়াল (১৮৬০–১৯১৯)
উনিশ শতকের বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ গীতিকবি অক্ষয়কুমার বড়াল বাংলা গীতিকবিতার ধারাকে সমৃদ্ধ করেছেন। প্রকৃতি, সৌন্দর্যবাদ, কল্পনাপ্রবণ প্রেম, শোক ও মানববন্দনাই ছিল তাঁর কাব্যের মূল উপজীব্য। নারীপ্রেমের শান্তরস ও গভীর আবেগ তাঁর কবিতার প্রধান বৈশিষ্ট্য। বাংলা গীতিকবিতার ইতিহাসে তিনি ‘বড়াল কবি’ নামে সুপরিচিত।
অক্ষয়কুমার বড়াল ১৮৬০ সালে কলকাতার চোরাবাগানে এক স্বর্ণব্যবসায়ীর পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম কালীচরণ বড়াল। তাঁদের আদি নিবাস ছিল হুগলী জেলার চন্দননগর।
তাঁর প্রাথমিক শিক্ষা শুরু হয় কলকাতার হেয়ার স্কুলে। তবে পড়াশোনায় তিনি বিশেষ উন্নতি করতে পারেননি এবং প্রাতিষ্ঠানিক শিক্ষা অসম্পূর্ণ রেখেই বিদ্যালয় ত্যাগ করেন। যদিও প্রাতিষ্ঠানিক শিক্ষায় অগ্রগতি ছিল সীমিত, তবুও সারাজীবন জ্ঞানচর্চায় তিনি নিবেদিত ছিলেন। এই কারণে তাঁকে একজন স্বশিক্ষিত মানুষ বলা যায়।
শিক্ষা জীবন শেষ হওয়ার পর তিনি দিল্লি অ্যান্ড লন্ডন ব্যাংকের হিসাব বিভাগে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে নর্থ ব্রিটিশ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে হিসাব সচিব পদে যোগ দেন এবং সেখান থেকেই অবসর গ্রহণ করেন।
তিনি ১৯ জুন ১৯১৯ সালে কলকাতায় মৃত্যুবরণ করেন।
হেয়ার স্কুলে অধ্যয়নকালে অক্ষয়কুমার বড়াল বিহারীলাল চক্রবর্তীর কবিতায় অনুপ্রাণিত হন। বিহারীলাল ছিলেন বাংলা গীতিকবিতার প্রবর্তক। তাঁর প্রেরণাতেই বড়াল কবিতা রচনায় আত্মনিয়োগ করেন। বঙ্গদর্শন পত্রিকার ১২৮৯ বঙ্গাব্দের অগ্রহায়ণ সংখ্যায় তাঁর প্রথম কবিতা ‘রজনীর মৃত্যু’ প্রকাশিত হয়।
রবীন্দ্রনাথ ঠাকুর অক্ষয়কুমার বড়ালকে “বিহারীলালের সাক্ষাৎ ভাবশিষ্য” বলে অভিহিত করেছেন। তাঁর কবিতায় নিসর্গপ্রেম, সৌন্দর্যচেতনা ও আবেগের গভীরতা বিশেষভাবে লক্ষণীয়। তিনি মৃতা স্ত্রীর স্মৃতিতে অনুপ্রাণিত হয়ে ‘এষা’ কাব্যগ্রন্থটি রচনা করেন। তিনি ছিলেন মার্জিত রুচির অধিকারী এবং বিজ্ঞানমনস্ক চিন্তাধারার অনুসারী।
সমালোচক সুকুমার সেনের মতে, ছন্দের কৃত্রিম চাতুর্যের প্রতি বেশি ঝোঁক না থাকায় তাঁর ভাবপ্রকাশ হয়েছে স্বতঃস্ফূর্ত। তবে আবেগের তীব্রতায় কোথাও কোথাও ভাষার সংযম বজায় রাখা তাঁর পক্ষে সম্ভব হয়নি।
কাব্যগ্রন্থ
প্রদীপ (১৮৮৪)
কনকাঞ্জলি (১৮৮৫)
ভুল (১৮৮৭)
শঙ্খ (১৯১০)
এষা (১৯১২)
চণ্ডীদাস (১৯১৭)
সম্পাদিত গ্রন্থ
রাজকৃষ্ণ রায়ের কবিতা (১৮৮৭)
গিরীন্দ্রমোহিনী দাসীর অশ্রুমালা (১৮৮৭)
# বহুনির্বাচনী প্রশ্ন

অক্ষয়চন্দ্র সরকার (১৮৪৬–১৯১৭)
ঊনবিংশ শতাব্দীর বিশিষ্ট বাঙালি কবি, প্রাবন্ধিক ও সাহিত্য সমালোচক অক্ষয়চন্দ্র সরকার ছিলেন একাধারে সাহিত্যিক, চিন্তাবিদ ও সমাজসচেতন ব্যক্তিত্ব। রায়বাহাদুরের পুত্র হয়েও তিনি ছিলেন ব্রিটিশ-বিরোধী আন্দোলনের প্রবল সমর্থক। দেশীয় শিল্পের পুনরুজ্জীবন, স্বদেশী চিন্তা ও স্বায়ত্তশাসনের উপযোগী শিক্ষাব্যবস্থা প্রবর্তনের পক্ষে তিনি আজীবন সক্রিয় ছিলেন।
অক্ষয়চন্দ্র সরকার জন্মগ্রহণ করেন ১১ ডিসেম্বর ১৮৪৬ সালে বর্তমান হুগলি জেলার চুঁচুড়ার কদমতলায়। তাঁর পিতা ছিলেন তৎকালীন খ্যাতনামা কবি ও সাহিত্যিক রায়বাহাদুর গঙ্গাচরণ সরকার।
তাঁর প্রাথমিক শিক্ষা হয় হুগলি কলেজিয়েট স্কুলে এবং পরবর্তীতে তিনি কলকাতার প্রেসিডেন্সী কলেজে অধ্যয়ন করেন। কর্মজীবনে প্রথমে বহরমপুরে এবং পরে চুঁচুড়ায় ওকালতি পেশায় নিয়োজিত ছিলেন।
প্রথম যৌবনেই তিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত বঙ্গদর্শন পত্রিকায় লেখালেখি শুরু করেন। ১৮৭২ সালে বঙ্গদর্শনের প্রথম সংখ্যায় তাঁর ‘উদ্দীপনা’ নামক প্রবন্ধ প্রকাশিত হয়, যা তাঁর সাহিত্যজীবনের সূচনা হিসেবে গুরুত্বপূর্ণ।
১৮৭২ সালে তিনি মাসিক নবজীবন এবং ১৮৭৩ সালে সাপ্তাহিক সাধারণী পত্রিকা প্রকাশ করেন। নবজীবন পত্রিকাটি ১৮৭৮ সাল পর্যন্ত প্রকাশিত হয়। এই পত্রিকায় হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, নবীনচন্দ্র সেন, রবীন্দ্রনাথ ঠাকুর ও রামেন্দ্রসুন্দর ত্রিবেদীর মতো খ্যাতনামা সাহিত্যিকরা নিয়মিত লেখালেখি করতেন। রামেন্দ্রসুন্দরের প্রথম বাংলা রচনাও এই পত্রিকাতেই প্রকাশিত হয়।
চুঁচুড়া থেকে প্রকাশিত সাধারণী পত্রিকার উদ্দেশ্য ছিল রাজনৈতিক আলোচনা ও হিন্দুসমাজের ভিত্তি দৃঢ় করা। এই পত্রিকায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, যোগেন্দ্রচন্দ্র বসু প্রমুখ প্রথম সারির সাহিত্যিকের লেখা প্রকাশিত হতো।
১৮৭৪ সালে তিনি যুক্তাক্ষরবর্জিত শিশুপাঠ্য কাব্য ‘গোচারণের মাঠ’ এবং একই বছরে ‘শিক্ষানবীশের পদ্য’ কাব্যগ্রন্থ রচনা করেন। সারদাচরণ মিত্রের সহযোগিতায় তিনি ‘প্রাচীন কাব্যসংগ্রহ’ নামে একটি কাব্যসংকলন সম্পাদনা করেন। ১৮৭৪ থেকে ১৮৭৭ সালের মধ্যে খণ্ডে খণ্ডে প্রকাশিত এই সংকলনে বিদ্যাপতি, চণ্ডীদাস, গোবিন্দদাস, মুকুন্দ চক্রবর্তী প্রমুখ মধ্যযুগীয় কবিদের কাব্য স্থান পায়।
যদিও তিনি কবিতাও রচনা করেছেন, তবে কবিতার তুলনায় গদ্যরচনাতেই তাঁর খ্যাতি অধিক। ১৮৭৪ সালে রচিত ‘সমাজ সমালোচনা’ এবং মৃত্যুর পরে ১৯২৩ সালে প্রকাশিত ‘রূপক ও রহস্য’ তাঁর গদ্যরচনার শ্রেষ্ঠ নিদর্শন। ১৯০৪ সালে প্রকাশিত ‘বঙ্গভাষার লেখক’ গ্রন্থের ‘পিতাপুত্র’ প্রবন্ধে তিনি পিতা গঙ্গাচরণ সরকার ও নিজের সাহিত্যজীবনের কথা তুলে ধরেন।
তাঁর অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে কবি হেমচন্দ্র, সংক্ষিপ্ত রামায়ণ, মোতিকুমারী, মহাপূজা, সনাতনী প্রভৃতি উল্লেখযোগ্য।
রাজনৈতিক ক্ষেত্রে তিনি রেন্ট বিল ও এজ অব কনসেন্ট বিল (অ্যাক্ট–১০)-এর বিরুদ্ধে প্রবল ব্রিটিশ-বিরোধী অবস্থান নেন এবং স্বদেশী দ্রব্য ব্যবহারের সমর্থক ছিলেন। যদিও আদর্শগতভাবে তিনি কংগ্রেসি মধ্যপন্থী ছিলেন। তিনি বঙ্গীয় সাহিত্য সম্মিলনের ষষ্ঠ অধিবেশনের মূল সভাপতি, বঙ্গীয় সাহিত্য পরিষদের সহ-সভাপতি এবং ভারতসভার প্রথম যুগ্ম সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ভারতীয় জাতীয় কংগ্রেসের ১৮৮৬ সালের অধিবেশনেও তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। রায়তদের স্বার্থরক্ষায়ও তিনি বিশেষভাবে সচেষ্ট ছিলেন।
সাহিত্যক্ষেত্রে তিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ভাবশিষ্য হলেও বঙ্কিমচন্দ্রের মতো দৃঢ়তা ও ঋজুতা তাঁর রচনায় সম্পূর্ণভাবে প্রতিফলিত হয়নি।
তিনি ২ অক্টোবর ১৯১৭ সালে মৃত্যুবরণ করেন।

বাংলা সাহিত্যে প্রাবন্ধিক হিসেবে সমধিক খ্যাত অক্ষয়কুমার দত্ত ছিলেন প্রথম বাঙালি বিজ্ঞানমনস্ক লেখক, সমাজসংস্কারক, শিক্ষাবিদ ও আদি ব্রাহ্মসমাজের প্রধান কর্মপুরুষ। তিনি ১৮৩৮ সালে ঈশ্বরচন্দ্র গুপ্তের সহায়তায় 'সংবাদ প্রভাকর' পত্রিকায় প্রবন্ধ লেখা শুরু করেন।
- অক্ষয়কুমার দত্ত ১৫ জুলাই, ১৮২০ সালে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার নবদ্বীপের চুপী গ্রামে জন্মগ্রহণ করেন।
- তিনি ছিলেন 'তত্ত্ববোধিনী' (১৮৪৩) পত্রিকার সম্পাদক। এ পত্রিকাটি ছিল ব্রাহ্ম সমাজের মুখপত্র এবং এর উদ্দেশ্য ছিল ব্রাহ্মসমাজের মাহাত্ম্য প্রচার।
- তিনি 'দিগদর্শন' (১৮৪২) নামে একটি মাসিক পত্রিকা প্রকাশ করেন।
- তিনি মাত্র ১৪ বছর বয়সে 'অনঙ্গমোহন' নামে কাব্য রচনা করেন। এটি তাঁর প্রথম রচনা।
- কবি সত্যেন্দ্রনাথ দত্ত তাঁর নাতি।
- তিনি বিভিন্ন দেশ থেকে দুর্লভ বৃক্ষচারা সংগ্রহ করে বালিগ্রামের নিজ বাসভবনে 'শোভনোদ্যান' নামে একটি বাগান তৈরি করেন।
- ১৮ মে, ১৮৮৬ সালে তিনি মারা যান।
অক্ষয়কুমার দত্তের সাহিত্যকর্মসমূহঃ
'ভূগোল' (১৮৪১), 'বাহ্যবস্তুর সহিত মানবপ্রকৃতির সম্বন্ধ বিচার' (১ম খণ্ড- ১৮৫২, ২য়- খণ্ড ১৮৫৩), 'চারুপাঠ' (১ম খণ্ড- ১৮৫২, ২য় খণ্ড- ১৮৫৪, ৩য় খণ্ড- ১৮৫৯), 'ধর্মনীতি' (১৮৫৫), 'পদার্থবিদ্যা' (১৮৫৬), 'ভারতবর্ষীয় উপাসক সম্প্রদায়' (১ম খণ্ড- ১৮৭০, ২য় খণ্ড- ১৮৮৩)।
# বহুনির্বাচনী প্রশ্ন

অক্ষয়চন্দ্র চৌধুরী (জন্ম: ৭ সেপ্টেম্বর, ১৮৫০- মৃত্যু: ৫ সেপ্টেম্বর, ১৮৯৮) ছিলেন একজন বাঙালি কবি ও সাহিত্যিক।
হাওড়ার আন্দুলের স্বনামধন্য ভরদ্বাজ গোত্রীয় দত্তচৌধুরী পরিবারে জন্ম গ্রহণ করেন অক্ষয়চন্দ্র চৌধুরী। উনার পিতার নাম মিহিরচন্দ্র চৌধুরী, যিনি দত্তচৌধুরী বংশের ২২তম পুরুষ। সাধারণ্যে ইনি বিশেষ পরিচিত ও সুনাম অর্জন না করলেও তার রচনা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং সমসাময়িক সাহিত্যিকদের প্রেরণা ও উৎসাহ যুগিয়েছিল। তার রচিত গ্রন্থসমূহের মধ্যে অন্যতম "উদাসিনী", "ভারতগাথা" এবং "সাগরসংগমে"। সঙ্গীতচর্চায় রবীন্দ্রনাথ ও তার ভ্রাতা জ্যোতিরিন্দ্রনাথ অক্ষয়চন্দ্রের সহকর্মী ছিলেন। তৎকালে এম এ পাশ করে তিনি অ্যাটর্নীশিপ পরীক্ষা দেন। তিনি বিখ্যাত "ভারতী" পত্রিকার সম্পাদকমণ্ডলীর অন্যতম সদস্য ছিলেন।

অচিন্ত্যকুমার সেনগুপ্ত (১৯০৩–১৯৭৬)
কল্লোল যুগের অন্যতম প্রধান সাহিত্যিক অচিন্ত্যকুমার সেনগুপ্ত ছিলেন একাধারে কবি, ঔপন্যাসিক, ছোটগল্পকার ও সম্পাদক। রবীন্দ্রনাথ ঠাকুর ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পর বাংলা সাহিত্যে যে আধুনিকতার ঢেউ ওঠে, তার অন্যতম পুরোধা ছিলেন তিনি। রোমান্টিকতা ও গণচেতনার সমন্বয় তাঁর সাহিত্যকর্মের প্রধান বৈশিষ্ট্য।
অচিন্ত্যকুমার সেনগুপ্ত জন্মগ্রহণ করেন ১৯ সেপ্টেম্বর ১৯০৩ সালে নোয়াখালীতে। তাঁর পিতা রাজকুমার সেনগুপ্ত নোয়াখালী আদালতের একজন আইনজীবী ছিলেন। যদিও জন্ম নোয়াখালীতে, তাঁদের পারিবারিক আদি নিবাস ছিল বর্তমান মাদারীপুর জেলায়। শৈশব, বাল্যজীবন ও প্রাথমিক শিক্ষা নোয়াখালীতেই সম্পন্ন হয়।
১৯১৬ সালে পিতার মৃত্যুর পর তিনি কলকাতায় তাঁর অগ্রজ জিতেন্দ্রকুমার সেনগুপ্তের কাছে চলে আসেন। এরপর সাউথ সাবার্বান স্কুল থেকে ম্যাট্রিক (১৯২০), সাউথ সাবার্বান কলেজ (বর্তমান আশুতোষ কলেজ) থেকে আই.এ. (১৯২২) এবং ইংরেজি সাহিত্যে অনার্সসহ বি.এ. (১৯২৪) পাস করেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ইংরেজি সাহিত্যে এম.এ. (১৯২৬) এবং পরে বি.এল. ডিগ্রি (১৯২৯) লাভ করেন।
১৯২৫ সালে তিনি কল্লোল পত্রিকার প্রকাশনার দায়িত্ব গ্রহণ করেন, যা কল্লোল যুগের সাহিত্য আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল। কিছুদিন তিনি বিচিত্রা পত্রিকায়ও কাজ করেন। ১৯৩১ সালে অস্থায়ী মুন্সেফ হিসেবে তাঁর কর্মজীবন শুরু হয়। পরবর্তীকালে তিনি সাব-জজ, জেলা জজ এবং ল’ কমিশনের স্পেশাল অফিসার পদে উন্নীত হন। ১৯৬০ সালে বিচারবিভাগ থেকে তিনি অবসর গ্রহণ করেন।
১৯২১ সালে প্রবাসী পত্রিকায় নীহারিকা দেবী ছদ্মনামে তাঁর প্রথম কবিতা প্রকাশিত হয়। তিনি কবিতা, উপন্যাস ও ছোটগল্প—তিন ক্ষেত্রেই অসামান্য কৃতিত্ব দেখান। তাঁর প্রথম উপন্যাস ‘বেদে’ (১৯২৮) আধুনিক বাংলা উপন্যাসের একটি গুরুত্বপূর্ণ সংযোজন। এই উপন্যাসের জন্য তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের অভিনন্দনপত্র লাভ করেন।
‘কাকজোৎস্না’ ও ‘প্রথম কদমফুল’ তাঁর অন্যান্য বিখ্যাত উপন্যাস। বিচারবিভাগে চাকরির সুবাদে বাংলাদেশের নানা অঞ্চলে ঘুরে তিনি বিভিন্ন শ্রেণীর মানুষের জীবন ঘনিষ্ঠভাবে দেখার সুযোগ পান। সেই অভিজ্ঞতাই তাঁর ছোটগল্পে জীবন্ত হয়ে উঠেছে। তাঁর প্রথম গল্পগ্রন্থ ‘টুটা-ফুটা’ (১৯২৮)। স্মৃতিচারণমূলক গ্রন্থ ‘কল্লোল যুগ’ (১৯৫০) বাংলা সাহিত্য ইতিহাসে একটি মূল্যবান দলিল।
তিনি উপন্যাসের আঙ্গিকে আবেগঘন ভাষায় ধর্মগুরুদের জীবনভিত্তিক গ্রন্থও রচনা করেন, যার মধ্যে ‘পরমপুরুষ শ্রীশ্রীরামকৃষ্ণ’ ও ‘বীরেশ্বর বিবেকানন্দ’ বিশেষভাবে উল্লেখযোগ্য। মোটের উপর তাঁর রচিত গ্রন্থের সংখ্যা প্রায় সত্তরের কাছাকাছি।
উপন্যাস
বেদে (১৯২৮)
কাকজোৎস্না (১৯৩১)
বিবাহের চেয়ে বড় (১৯৩১)
প্রাচীর ও প্রান্তর (১৯৩২)
প্রথম কদমফুল (১৯৬১)
জীবনীগ্রন্থ
পরমপুরুষ শ্রীশ্রীরামকৃষ্ণ (চার খণ্ড, ১৯৫২–১৯৫৭)
বীরেশ্বর বিবেকানন্দ (তিন খণ্ড, ১৯৫৮–১৯৬৯)
উদ্যত খড়্গ (অখণ্ড সংস্করণ)
পরমাপ্রকৃতি শ্রী শ্রী সারদামণি
অখণ্ড অমিয় শ্রী গৌরাঙ্গ
স্মৃতিচারণমূলক গ্রন্থ
কল্লোল যুগ (১৯৫০)
জৈষ্ঠের ঝড়
গল্পগ্রন্থ
টুটা-ফুটা (১৯২৮)
অকাল বসন্ত (১৯৩২)
অধিবাস (১৯৩২)
যতনবিবি (১৯৪৪)
কাঠ খড় কেরোসিন (১৯৪৫)
চাষাভুষা (১৯৪৭)
সারেঙ (১৯৪৭)
হাড়ি মুচি ডোম (১৯৪৮)
একরাত্রি (১৯৬১)
কাব্যগ্রন্থ
অমাবস্যা (১৯৩০)
আমরা (১৯৩৩)
প্রিয়া ও পৃথিবী (১৯৩৬)
নীল আকাশ (১৯৪৯)
আজন্মসুরভী (১৯৫১–৫২)
পূর্ব-পশ্চিম (১৯৬৯)
উত্তরায়ণ (১৯৭৪)
নাটক
একাঙ্ক নাট্য-সংকলন (১৯৪৫)
পুরস্কার
সাহিত্য ও সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য তিনি ১৯৭৫ সালে
জগত্তারিণী পুরস্কার,
রবীন্দ্র পুরস্কার ও
শরৎচন্দ্র স্মৃতি পুরস্কার
লাভ করেন।
তিনি ২৯ জানুয়ারি ১৯৭৬ সালে কলকাতায় মৃত্যুবরণ করেন।
# বহুনির্বাচনী প্রশ্ন

অজয় ভট্টাচার্য (১৯০৬–১৯৪৩)
অজয় ভট্টাচার্য ছিলেন একাধারে কবি, গীতিকার, নাট্যকার ও চিত্রপরিচালক। বাংলা চলচ্চিত্র ও সংগীতজগতে তিনি এক স্মরণীয় নাম। হিমাংশু দত্ত, শচীন দেব বর্মন প্রমুখ সুরকারের সুরে এবং বিভিন্ন খ্যাতনামা শিল্পীর কণ্ঠে তাঁর রচিত বহু গান আজও বাংলা সংগীতের অমূল্য সম্পদ। অল্প জীবনকাল হলেও বাংলা গান ও চলচ্চিত্রে তাঁর অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অজয় ভট্টাচার্যের জন্ম ৬ জুলাই ১৯০৬ সালে ব্রিটিশ ভারতের ত্রিপুরার শ্যামগ্রামে। তাঁর পিতা রাজকুমার ভট্টাচার্য কুমিল্লায় ওকালতি করতেন এবং মাতা ছিলেন শশীমুখী দেবী। পিতার কর্মসূত্রে তাঁর পড়াশোনা শুরু হয় কুমিল্লায়, দানবীর মহেশচন্দ্র ভট্টাচার্য প্রতিষ্ঠিত ঈশ্বর পাঠশালায়।
ছাত্রজীবন থেকেই তিনি সাহিত্য, সংগীত, গান ও নাট্যচর্চায় পারদর্শিতা অর্জন করেন। পরীক্ষায় ভালো ফল করার সুবাদে কুমিল্লা শহরে তিনি যথেষ্ট পরিচিতি লাভ করেন। পরবর্তীতে তিনি ১৯২৯ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এম.এ. ডিগ্রি অর্জন করেন। খ্যাতনামা চলচ্চিত্র পরিচালক পশুপতি চট্টোপাধ্যায় ছিলেন তাঁর বিশ্ববিদ্যালয় জীবনের সহপাঠী।
চলচ্চিত্র ও গ্রামোফোন রেকর্ড—উভয় ক্ষেত্রেই অজয় ভট্টাচার্যের গান ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। বাংলা সবাক চলচ্চিত্রের সূচনালগ্ন থেকেই তাঁর গান শ্রোতাদের মধ্যে বিশেষ সাড়া ফেলে। তিনি প্রায় দুই হাজারেরও বেশি গান রচনা করেন। তাঁর প্রথম লেখা গান ছিল—
‘হাসনুহানা আজ নিরালায় ফুটলি কেন আপন মনে’।
তাঁর রচিত গানগুলোর মধ্যে ‘একদিন যবে গেয়েছিল পাখি’, ‘আজো ওঠে চাঁদ’, ‘আমার দেশে যাইও সুজন’, ‘যদি মনে পড়ে সেদিনের কথা’ প্রভৃতি বিশেষভাবে উল্লেখযোগ্য। এসব গান সংকলন আকারেও প্রকাশিত হয়েছে।
গীতিকার হিসেবে সাফল্যের পাশাপাশি তিনি চলচ্চিত্রের কাহিনি ও সংলাপ রচনায়ও গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ‘অধিকার’, ‘শাপমুক্তি’, ‘নিমাই সন্ন্যাস’, ‘মহাকবি কালিদাস’ প্রভৃতি চলচ্চিত্রে তিনি কাহিনি বা সংলাপ রচনা করেন। চলচ্চিত্র পরিচালক হিসেবেও তিনি কৃতিত্বের স্বাক্ষর রাখেন। তাঁর পরিচালিত উল্লেখযোগ্য চলচ্চিত্র দুটি হলো ‘অশোক’ ও ‘ছদ্মবেশী’।
গীতিকার ও চলচ্চিত্রকর্মীর পাশাপাশি অজয় ভট্টাচার্য একজন শক্তিশালী কবিও ছিলেন। তাঁর কবিতায় কল্পনা, আবেগ ও সামাজিক চেতনার প্রকাশ লক্ষ করা যায়।
কাব্যগ্রন্থ
রাতের রূপকথা
ঈগল ও অন্যান্য কবিতা
সৈনিক ও অন্যান্য কবিতা
তিনি মাত্র ৩৭ বছর বয়সে, ২৪ ডিসেম্বর ১৯৪৩ সালে মৃত্যুবরণ করেন। স্বল্পায়ু হলেও বাংলা সাহিত্য, সংগীত ও চলচ্চিত্রে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
অজিতকুমার দত্ত (১৯০৭–১৯৭৯)
অজিতকুমার দত্ত ছিলেন বিশিষ্ট বাঙালি কবি, প্রাবন্ধিক, সাহিত্যিক ও অধ্যাপক। ত্রিশের দশকের আধুনিক বাংলা কবিতার ধারায় তিনি একটি গুরুত্বপূর্ণ নাম এবং কল্লোল সাহিত্যগোষ্ঠীর সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন।
তিনি জন্মগ্রহণ করেন ২৩ সেপ্টেম্বর ১৯০৭ সালে ঢাকার বিক্রমপুরে (বর্তমান মুন্সীগঞ্জ)। পিতা অতুলকুমার দত্তের অকালমৃত্যুর পর সাহিত্যপ্রেমী মা হেমালিনী দেবীর তত্ত্বাবধানে তিনি বড় হন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ও সংস্কৃতে ১৯২৮ সালে বি.এ. এবং ১৯৩০ সালে এম.এ.—উভয় পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন।
কর্মজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়, রিপন স্কুল ও রিপন কলেজে শিক্ষকতা করেন। পরে ইন্ডিয়ান টি মার্কেট এক্সপানশন বোর্ড ও ক্যালকাটা ন্যাশনাল ব্যাংকে দীর্ঘদিন কাজ করেন। ১৯৫৬ সালে তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে যোগ দেন এবং ১৯৭১ সালে বিভাগীয় প্রধান হিসেবে অবসর গ্রহণ করেন।
১৯৩০ সালে তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘কুসুমের মাস’ প্রকাশিত হয়। তিনি বুদ্ধদেব বসুর সতীর্থ ছিলেন এবং তাঁর সঙ্গে যৌথভাবে ‘প্রগতি’ পত্রিকা সম্পাদনা করেন। কল্লোল পত্রিকায় নিয়মিত লেখালেখির মাধ্যমে তিনি আধুনিক কবিতা ও ছন্দচিন্তায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তিনি কবিতা, প্রবন্ধ, সমালোচনা ও শিশুসাহিত্য মিলিয়ে প্রায় ৫০টি প্রবন্ধ রচনা করেন।
কাব্যগ্রন্থ
কুসুমের মাস, পাতাল কন্যা, নষ্ট চাঁদ, পূর্ণনবা, ছড়ার বই, ছায়ার আলপনা, জানালা, কবিতা-সংগ্রহ, শ্রেষ্ঠ কবিতা, সাদা মেঘ কালো পাহাড়।
প্রবন্ধগ্রন্থ
জনান্তিকে, মন পবনের নাও, সরস প্রবন্ধ, বাংলা সাহিত্যে হাস্যরস।
তিনি ৩০ ডিসেম্বর ১৯৭৯ সালে কলকাতায় মৃত্যুবরণ করেন।

অজিতেশ বন্দ্যোপাধ্যায় (১৯৩৩–১৯৮৩)
অজিতেশ বন্দ্যোপাধ্যায় ছিলেন বাঙালি নাট্যকার, নাট্য পরিচালক ও অভিনেতা; গণনাট্য ও আধুনিক বাংলা নাটকের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব।
৩০ সেপ্টেম্বর ১৯৩৩ সালে মানভূম (বর্তমান পুরুলিয়া) জন্ম। ইংরেজিতে অনার্স পাশ (মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজ, ১৯৫৭) এবং একই বছর ভারতীয় গণনাট্য সংঘে যোগদান।
১৯৫৪ সালে ‘সংঘাত’ নাটক রচনা। ১৯৬০ সালে নান্দীকার নাট্যগোষ্ঠী প্রতিষ্ঠা। তিন পয়সার পালা নির্দেশনায় বিশেষ খ্যাতি। রচিত নাটক— সেতু বন্ধন, সওদাগরের নৌকা। ১৯৭৭ সালে নান্দীমুখ গোষ্ঠী গঠন (নাটক: পাপপুণ্য)।
চলচ্চিত্রে প্রথম অভিনয় ছুটি (১৯৬৫); বাংলা-হিন্দি মিলিয়ে ৬৩টি ছবি। হাটে বাজারে-তে অভিনয় উল্লেখযোগ্য।
মৃত্যু: ১৩ অক্টোবর ১৯৮৩, কলকাতা।

অজিতকুমার গুহ (১৯১৪–১৯৬৯)
অজিতকুমার গুহ ছিলেন বাঙালি শিক্ষাবিদ, লেখক ও বুদ্ধিজীবী; রবীন্দ্রসাহিত্যের বিশিষ্ট অধ্যাপক ও প্রাবন্ধিক।
জন্ম: ১৫ এপ্রিল ১৯১৪, কুমিল্লার সুপারিবাগান। পিতা—নৃপেন্দ্রমোহন গুহ।
শিক্ষা: কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে আই.এ., বি.এ.; কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এম.এ. (১৯৩৯); বি.টি. পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম।
কর্মজীবন: ১৯৪২ সালে শিক্ষকতা শুরু। জগন্নাথ কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান (১৯৪৮–১৯৬৮)। ঢাকা বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন অধ্যাপক (১৯৫৭–৫৮)। পরে টিচার্স ট্রেনিং কলেজের উপাধ্যক্ষ।
সাহিত্য ও মতাদর্শ: শান্তিনিকেতনে অবস্থানকালে রবীন্দ্রসাহিত্যে গভীর দখল অর্জন। রবীন্দ্রনাথ ও বঙ্কিমের গুরুত্বপূর্ণ গ্রন্থ সম্পাদনা ও ভূমিকা রচনা। ভাষা আন্দোলনে সক্রিয় ভূমিকার জন্য পাকিস্তান আমলে দু’বার কারাবরণ। মুক্তচিন্তা ও অসাম্প্রদায়িক সংস্কৃতিচর্চার প্রবক্তা।
সম্পাদিত গ্রন্থ
মেঘদূত, কৃষ্ণকান্তের উইল, গল্পগুচ্ছ, সোনার তরী, গীতাঞ্জলি।
মৃত্যু: ১২ নভেম্বর ১৯৬৯, কুমিল্লা।
সম্মাননা: মরণোত্তর একুশে পদক (২০১৩)।
অজিতকুমার গুহ (১৯১৪–১৯৬৯)

অজিতকুমার গুহ ছিলেন বাঙালি শিক্ষাবিদ, লেখক ও বুদ্ধিজীবী; রবীন্দ্রসাহিত্যের বিশিষ্ট অধ্যাপক ও প্রাবন্ধিক।
জন্ম: ১৫ এপ্রিল ১৯১৪, কুমিল্লার সুপারিবাগান। পিতা: নৃপেন্দ্রমোহন গুহ।
শিক্ষা: কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ (আই.এ., বি.এ.), কলকাতা বিশ্ববিদ্যালয় (বাংলা এম.এ., ১৯৩৯); বি.টি. পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম।
কর্মজীবন: ১৯৪২ সালে শিক্ষকতা শুরু। জগন্নাথ কলেজে অধ্যাপক ও বিভাগীয় প্রধান (১৯৪৮–১৯৬৮)। ঢাকা বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন অধ্যাপক (১৯৫৭–৫৮)। টিচার্স ট্রেনিং কলেজে উপাধ্যক্ষ।
সাহিত্য ও মতাদর্শ: শান্তিনিকেতনে রবীন্দ্রসাহিত্যে পারদর্শিতা অর্জন। রবীন্দ্রনাথ ও বঙ্কিমের গুরুত্বপূর্ণ গ্রন্থ সম্পাদনা ও ভূমিকা রচনা। ভাষা আন্দোলনে সক্রিয়, পাকিস্তান আমলে দুইবার কারাবরণ। মুক্তচিন্তা ও অসাম্প্রদায়িক সংস্কৃতিচর্চার প্রবক্তা।
সম্পাদিত গ্রন্থ: মেঘদূত, কৃষ্ণকান্তের উইল, গল্পগুচ্ছ, সোনার তরী, গীতাঞ্জলি।
মৃত্যু: ১২ নভেম্বর ১৯৬৯, কুমিল্লা।
সম্মাননা: মরণোত্তর একুশে পদক (২০১৩)।

অতীন বন্দ্যোপাধ্যায় (৬ নভেম্বর ১৯৩০ (২২শে কার্তিক ১৩৩৭ বঙ্গাব্দ) - ১৯ জানুয়ারি ২০১৯) ছিলেন এক প্রখ্যাত ভারতীয় বাঙালি লেখক।
জন্ম: ৬ নভেম্বর ১৯৩০, ঢাকা জেলার রাইনাদি গ্রাম। পিতা: অভিমন্যু বন্দ্যোপাধ্যায়, মাতা: লাবণ্যপ্রভা দেবী।
শিক্ষা: কৃষ্ণনাথ কলেজ, কলকাতা বিশ্ববিদ্যালয় (বি.কম., বি.টি.)।
কর্মজীবন: প্রাথমিক স্কুল শিক্ষক, সাটুই রাজেন্দ্র নারায়ণ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক, 'যুগান্তর' পত্রিকায় সাংবাদিক।
সাহিত্যকর্ম:
প্রথম গল্প: কার্ডিফের রাজপথ, প্রথম উপন্যাস: সমুদ্র মানুষ (১৯৫৮, মানিক স্মৃতি পুরস্কার)
জনপ্রিয় সিরিজ: নীলকণ্ঠ পাখির খোঁজে (৪ খণ্ড)
অন্যান্য উল্লেখযোগ্য উপন্যাস ও গল্প: অলৌকিক জলযান, ঈশ্বরের বাগান, একজন দৈত্য একটি লাল গোলাপ, সমুদ্র মানুষ, দুটি ভারতবর্ষ প্রভৃতি।
পুরস্কার: মানিক স্মৃতি (১৯৫৮), বিভূতিভূষণ স্মৃতি (১৯৯১), বঙ্কিম পুরস্কার (১৯৯৮), সাহিত্য অকাদেমি (২০০১), শরৎ পুরস্কার (২০০৫) ইত্যাদি।
মৃত্যু: ১৯ জানুয়ারি ২০১৯, কলকাতা (৮৫ বছর)।

অতুলপ্রসাদ সেন (২০ অক্টোবর ১৮৭১ – ২৬ আগস্ট ১৯৩৪)
জাতি: ভারতীয় বাঙালি গীতিকার, সুরকার ও গায়ক।
জন্ম: ২০ অক্টোবর ১৮৭১, ঢাকার মাতুলালয়।
শিক্ষা: প্রেসিডেন্সি কলেজ, কলকাতা; লন্ডনে ব্যারিস্টারি।
বিবাহ: মামাতো বোন হেমকুসুমের সঙ্গে বিয়ে, স্কটল্যান্ডে আইনসিদ্ধ।
কর্মজীবন: কলকাতা ও রংপুরে আইনজীবী; পরে লক্ষ্ণৌয়ে আউধ বার অ্যাসোসিয়েশন ও কাউন্সিলের সভাপতি।
সঙ্গীত ও সাহিত্য:
বাংলা গানের ঠুংরি, দাদরা ও রাগধর্মী ঢঙ্গের প্রবর্তক।
প্রধান গান: উঠ গো ভারত-লক্ষ্মী, বলো বলো বলো সবে, মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা!
গানের সংখ্যা: ২০৬; উল্লেখযোগ্য ৫০–৬০ গান জনপ্রিয়।
গানের ধারা: দেশপ্রেম, ভক্তি ও প্রেম; বেদনার প্রভাব দেখা যায়।
গ্রন্থ: গীতিপুঞ্জ (১৯৩১), কাকলি (স্বরলিপিসহ)।
সামাজিক ও সাংস্কৃতিক অবদান: বঙ্গ-সাহিত্য সম্মিলনের প্রতিষ্ঠাতা ও সম্পাদক, স্থানীয় জনকল্যাণে অর্থ ব্যয়।
মৃত্যু: ২৬ আগস্ট ১৯৩৪, লক্ষ্ণৌ। সমাধিস্থল: গাজীপুরের কাওরাইদ।
# বহুনির্বাচনী প্রশ্ন

মালো বংশের সন্তান অদ্বৈত মল্লবর্মণ ছিলেন প্রখ্যাত সাহিত্যিক ও সাংবাদিক। ব্যক্তিগত জীবনের প্রগাঢ় অভিজ্ঞতা, সুগভীর অন্তর্দৃষ্টির প্রভাববলে সমাজের নিচু শ্রেণির মানুষের চালচিত্র সার্থকভাবে উপস্থাপন করেছেন তাঁর রচিত সাহিত্যকর্মে। তিনি শৈশবে পিত-মাতৃহীন হন এবং গ্রামের মালোদের চাঁদার টাকায় পড়ালেখা করেন।
- অদ্বৈত মল্লবর্মণ ১ জানুয়ারি, ১৯১৪ সালে গোকর্ণ গ্রাম, ব্রাহ্মণবাড়িয়ায় দরিদ্র ধীবর পরিবারে জন্মগ্রহণ করেন।
- তিনি মাসিক 'ত্রিপুরা' পত্রিকার সাংবাদিক হিসেবে কর্মজীবন শুরু করেন। ১৯৩৬ সালে নরেন্দ্রনাথ দত্ত প্রতিষ্ঠিত এবং প্রেমেন্দ্র মিত্রের সম্পাদনায় প্রকাশিত 'নবশক্তি' পত্রিকার সহকারী সম্পাদক হিসেবে যোগ দেন। ১৯৪৫ সালে 'সাপ্তাহিক দেশ' পত্রিকায় সম্পাদকের সহকারী হিসেবে যোগ দেন এবং আমৃত্যু এ পদে বহাল ছিলেন। সহকারী সম্পাদক: নবযুগ, কৃষক, যুগান্তর, মাসিক মোহাম্মদী।
- তাঁর জীবদ্দশায় 'দলবেঁধে', 'ভারতের চিঠি: পার্ল বাককে', 'এক পয়সার একটি' (১৯৪৪) প্রকাশিত হয়।
- তিনি মাত্র ৩৭ বছর বয়সে যক্ষ্মা রোগে আক্রান্ত হয়ে ১৬ এপ্রিল, ১৯৫১ সালে কলকাতার নারকেলডাঙ্গার ষষ্ঠীপাড়ার নিজ বাড়িতে মারা যান।
তাঁর উপন্যাসগুলোঃ
'তিতাস একটি নদীর নাম' (১৯৫৬): এটি ১৯৪৫ সালে প্রথমে 'মাসিক মোহাম্মদী' পত্রিকায় প্রকাশিত হয়। কয়েকটি অধ্যায় মুদ্রিত হওয়ার পর এ গ্রন্থের পাণ্ডুলিপি হারিয়ে যায়। পরে বন্ধুবান্ধব ও পাঠকদের আগ্রহের কারণে পুনরায় কাহিনিটি লেখেন। লেখকের মৃত্যুর পর ১৯৫৬ সালে এটি ৪ খণ্ডে গ্রন্থাকারে প্রকাশ পায়। ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত তিতাস নদীর তীরবর্তী অঞ্চলের দরিদ্র, শ্রমজীবী 'মালো' সম্প্রদায়ের আশা-নিরাশা, আনন্দ-বেদনা, শ্রম-বিশ্রাম, সংকীর্ণতা ও ঔদার্যকে লেখক এ উপন্যাসে শিল্পরূপ দিয়েছেন। জীবিকার জন্য তারা দিনরাত পরিশ্রম করলেও প্রাচুর্যের আলো কখনোই তাদের জীবনে প্রবেশ করে না। এ উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র রক্তমাংসময় কোনো ব্যক্তি নয়, তিতাস নদী। কিশোর, কিশোরের স্ত্রী, সুবল, বাসন্তী প্রভৃতি চরিত্রগুলো তিতাসকে কেন্দ্র করেই আবর্তিত। ১৯৬৩ সালে উৎপল দত্ত উপন্যাসটির নাট্যরূপ দেন। ঋত্বিক ঘটক ১৯৭৩ সালে এ উপন্যাস নিয়ে চলচ্চিত্র নির্মাণ করেন।
'সাদা হাওয়া' (১৯৯৬), 'রাঙ্গামাটি' (১৯৯৭), 'জীবনতৃষা' (অনূদিত), 'নয়াবসত'।
# বহুনির্বাচনী প্রশ্ন

অন্নদাশঙ্কর রায় (১৫ মার্চ ১৯০৪ – ২৮ অক্টোবর ২০০২) ছিলেন একজন প্রখ্যাত বাঙালি কবি, লেখক ও ছড়াকার। তিনি উড়িষ্যার ঢেঙ্কানলে জন্মগ্রহণ করেন। তার পিতা নিমাইচরণ রায় ঢেঙ্কানল রাজস্টেটে কর্মরত ছিলেন এবং মাতা হেমনলিনী কটকের প্রখ্যাত পালিত বংশের কন্যা। অন্নদাশঙ্করের শিক্ষাজীবন পাটনা বিশ্ববিদ্যালয়ে শুরু হয় এবং তিনি ইংরেজি সাহিত্যে প্রথম স্থান অধিকার করেন। পরবর্তীতে আই.সি.এস পরীক্ষায় প্রথম স্থান অর্জন করে ইংল্যান্ডে সরকারি খরচে দুই বছর শিক্ষালাভ করেন। ১৯৩০ খ্রিষ্টাব্দে তিনি মার্কিন কন্যা অ্যালিস ভার্জিনিয়া অনফোর্ডকে বিবাহ করেন, যিনি লীলা রায় নামে পরিচিত এবং তার অনেক বাংলা লেখা ইংরেজিতে অনুবাদ করেন। সরকারি চাকরিতে তিনি কুষ্টিয়া, নদীয়া, কুমিল্লাসহ বিভিন্ন জেলার হাকিম ও জজ পদে নিযুক্ত ছিলেন এবং পরবর্তীতে পশ্চিমবঙ্গের বিচার বিভাগের সেক্রেটারি হন। ১৯৫১ খ্রিষ্টাব্দে তিনি অবসর নেন। ১৯৮৬ খ্রিষ্টাব্দে কলকাতায় বাংলা আকাদেমির প্রথম সভাপতি হন।
অন্নদাশঙ্করের সাহিত্যকর্মে উপন্যাস, ছোটগল্প, প্রবন্ধ ও আত্মজীবনী অন্তর্ভুক্ত। তার উল্লেখযোগ্য উপন্যাসগুলোর মধ্যে রয়েছে সত্যাসত্য, যার যেথা দেশ, অজ্ঞাতবাস, কঙ্কাবতী, দুঃখমোচন, মর্ত্যের স্বর্গ, অপসারণ, আগুন নিয়ে খেলা, অসমাপিকা, পুতুল নিয়ে খেলা, না। প্রবন্ধগুলোর মধ্যে রয়েছে তারুন্য, আমরা, জীবনশিল্পী, ইশারা, জীয়নকাঠি, দেশকালপাত্র, প্রত্যয়, নতুন করে বাঁচা, আধুনিকতা, পারী, শিক্ষার সংকট, চিত্ত যেথা ভয়শূন্য, সাতকাহন, আত্মজীবনী, বিনুর বই, পথে প্রবাসে, জাপানে। ছোটগল্প ও গল্পের মধ্যে রয়েছে প্রকৃতির পরিহাস, দু কান কাটা, হাসন শখী, মন পাহন, যৌবন জ্বালা, কামিনি কাঞ্চন, রুপের দায়।
অন্নদাশঙ্কর রায় বহু পুরস্কারে ভূষিত হন, যেমন সাহিত্য আকাদেমি পুরস্কার (১৯৬২), আনন্দ পুরস্কার (১৯৮৩ ও ১৯৯৪), বিদ্যাসাগর পুরস্কার, শিরোমণি পুরস্কার (১৯৯৫), রবীন্দ্র পুরস্কার, নজরুল পুরস্কার, বাংলাদেশের জেবুন্নিসা পুরস্কার। এছাড়াও তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী পদক, দেশিকোত্তম সম্মান এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টর অব লিটারেচার (ডিলিট) উপাধি পান। তিনি ২৮ অক্টোবর ২০০২ মৃত্যুবরণ করেন।
# বহুনির্বাচনী প্রশ্ন

অবনীন্দ্রনাথ ঠাকুর (৭ আগস্ট ১৮৭১ – ৫ ডিসেম্বর ১৯৫১) ছিলেন একজন খ্যাতিমান ভারতীয় বাঙালি চিত্রশিল্পী, নন্দনতাত্ত্বিক এবং লেখক। তিনি প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের প্রপৌত্র এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভ্রাতুষ্পুত্র। শৈশব থেকেই শিল্পকলার পরিবেশে বেড়ে ওঠেন এবং ১৮৮১–১৮৮৯ পর্যন্ত সংস্কৃত কলেজে অধ্যয়ন করেন। ১৮৯৬ সালে কলকাতা আর্ট স্কুলের সহকারী অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হন এবং ভারতীয়দের মধ্যে প্রথম এই মর্যাদা পান। তিনি পশ্চিমা শিক্ষার সঙ্গে ভারতীয় রীতির সংমিশ্রণে চিত্রকলা সৃষ্টি করেন; উল্লেখযোগ্য চিত্রকর্মের মধ্যে রয়েছে কৃষ্ণলীলা সিরিজ, শাজাহান, শেষযাত্রা, বুদ্ধ, সুজাতা, ঋতুসঙ্ঘ, ওমর খৈয়াম, বসন্তের হিমালয়, আরব্যপোন্যাসের গল্প, কবিকঙ্কন চন্ডী, প্রত্যাবর্তন, বজ্রমুকুট এবং কচদেবযানি। সাহিত্যকর্মে প্রকাশিত গ্রন্থের সংখ্যা প্রায় ছাব্বিশ এবং গল্প, কবিতা, চিঠিপত্র, শিল্প আলোচনা, যাত্রাপালা ও পুথিসহ রচনার সংখ্যা প্রায় তিনশত্তর। উল্লেখযোগ্য রচনা: শকুন্তলা, ক্ষীরের পুতুল, রাজ কাহিনী, ভারত শিল্প, ভূতপতরীর দেশ, নালক, বাংলার ব্রত, পথে বিপথে, খাজাঞ্চির খাতা, প্রিয় দর্শিকা, চিত্রাক্ষর, বসন্তের হিমালয়, বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলী, বুড়ো আংলা, ঘরোয়া, জোড়াসাঁকোর ধারে, আপন কথা, সহজ চিত্র শিক্ষা, ভারত শিল্পের ষড়ঙ্গ, আলোর ফুলকি, ভারত শিল্পে মূর্তি, মাসি, একে তিন তিনে এক, শিল্পায়ন, মারুতির পুঁথি, রং বেরং। যাত্রাপালা ও পুথি রচনার মধ্যে রয়েছে অরণ্যকান্ত পালা, কঞ্জুশের পালা, কাক ও পানির পালা, ঋষিযাত্রা, মারুতির পুঁথি, চাইবুড়োর পুঁথি। অবনীন্দ্রনাথ ঠাকুর ৫ ডিসেম্বর ১৯৫১ সালে কলকাতায় মৃত্যুবরণ করেন।
# বহুনির্বাচনী প্রশ্ন

ত্রিশের দশকের শীর্ষস্থানীয় আধুনিক কবি অমিয় চক্রবর্তী। বাংলা কাব্যের ক্ষেত্রে তাঁর অবস্থান ছিল রবীন্দ্র প্রভাব বলয়ের বাইরে এবং কবিতা ছাড়াও তিনি পরিচিত ছিলেন গদ্যশিল্পী হিসেবে। আধুনিক ভাব, দর্শন ও রসের ক্ষেত্রে তিনি বিশেষ সংযোজন ঘটিয়েছেন। মরমী সুর ও আধ্যাত্মিকতাও তাঁর কবিতার অন্যতম বিষয়
- অমিয় চক্রবর্তী ১০ এপ্রিল, ১৯০১ সালে হুগলীর শ্রীরামপুরে জন্মগ্রহণ করেন।
- তিনি পঞ্চপাণ্ডবদের একজন এবং রবীন্দ্রোত্তর যুগের অন্যতম আধুনিক কবি হিসেবে পরিচিত।
- তিনি রবীন্দ্রনাথের সাহিত্য সচিব (১৯২৬-৩৩) ছিলেন।
- তিনি ড্যানিশ কন্যা হিয়োর্ডিস সিগার্ডকে বিয়ে করেন। রবীন্দ্রনাথ ঠাকুর এ বিদেশিনী নববধুর নাম দিয়েছেন 'হৈমন্তী'।
- তিনি ইউনেস্কো পুরস্কার (১৯৬০), পদ্মভূষণ উপাধি (১৯৭০) পান।
- তিনি ১২ জুন, ১৯৮৬ সালে শান্তিনিকেতনে মারা যান।
তাঁর কাব্যগুলোঃ
‘ একমুঠো ” (১৯৩৯): বিশ শতকের বিজ্ঞানের যুগে মানুষের ব্যবহারিক জীবনে যেমন জটিলতা বাড়ছে, তেমনি মানুষের মনোজাগতিক চিন্তাতেও বাড়ছে জটিলতা। কবি এ কাব্যে সময়কে বিবেচনায় এনে মানব-মানবীর অন্তর্গত সুখ ও সমস্যা তুলে ধরার চেষ্টা করেছেন ।
' কবিতাবলী ' (১৯২৫), ' উপহার ' (১৯২৭), ‘ খসড়া ’ (১৯৩৮), ‘মাটির দেয়াল' (১৯৪২), ‘অভিজ্ঞান বসন্ত’ (১৯৪৩), ‘ দূরবাণী ’ (১৯৪৩), ‘ পারাপার' (১৯৫৩), ‘ পালাবদল' (১৯৫৫), ‘ঘরে ফেরার দিন' (১৯৬১), ‘হারানো অর্কিড’ (১৯৬৬), ‘পুষ্পিত ইমেজ' (১৯৬৭), ‘অনিঃশেষ’ (১৯৭৬)।
তাঁর বিখ্যাত কবিতা:
‘ বাংলাদেশ’: এটি ‘অনিঃশেষ’ কাব্যগ্রন্থের অন্তর্গত যা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপটে রচিত। এটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত। এতে উল্লেখ আছে পদ্মা, যমুনা নদী ও প্রকৃতির কথা ।
# বহুনির্বাচনী প্রশ্ন

অমর্ত্য সেন : অমর্ত্য সেন ১৯৩৩ সালে ভারতের পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস বাংলাদেশের মানিকগঞ্জ জেলায়। তিনি দুর্ভিক্ষ, মানব উন্নয়ন তত্ত্ব, জনকল্যাণ অর্থনীতি ও গণদারিদ্রের অন্তর্নিহিত কার্যকারণ বিষয়ে গবেষণা এবং উদার রাজনৈতিক অবদান রাখার জন্য ১৯৯৮ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন। অমর্ত্য সেন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক। তিনি বর্তমানে ভারতের নালন্দা বিশ্ববিদ্যালয়ের আচার্য।
নোবেল পুরস্কার প্রাপ্তির দিক থেকে তিনি দ্বিতীয় বাঙালি, উপমহাদেশে ষষ্ঠ এবং ২২তম এশীয়। তিনি অর্থনীতিতে নোবেল জয়ী প্রথম এশীয়। তাঁর বিখ্যাত গ্রন্থ Poverty and Famine', 'The Idea of Justice', 'Identity and Violence: The illusion of destiny', 'The Country of First boys'
# বহুনির্বাচনী প্রশ্ন
. ড. হরগােবিন্দ খােরানা
সি ভি রমণ
স্টিফেন হকিং
অমর্ত্য সেন

আখতারুজ্জামান ইলিয়াস (১৯৪৩-১৯৯৭)
বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কথাশিল্পী আখতারুজ্জামান ইলিয়াস মূলত নিরীক্ষাপ্রবণ শিল্পী। তাঁর গল্পগুলোতে পুরান ঢাকার প্রেক্ষাপটে দাঁড়িয়ে রচিত। অনাহার, অভাব, দারিদ্র্য ও শোষণের শিকার হয়ে যারা মানবেতর জীবন-যাপন করছে, সেসব অবহেলিত মানুষের জীবনাচরণ তাঁর গল্প ও উপন্যাসে উজ্জ্বলভাবে অঙ্কিত ।
- আখতারুজ্জামান ইলিয়াস ১২ ফেব্রুয়ারি, ১৯৪৩ সালে গাইবান্ধা জেলার সাঘাটা থানার গোটিয়া গ্রামে (মাতুলালয়) জন্মগ্রহণ করেন।
- পৈতৃক নিবাস চেলোপাড়া, বগুড়া। ডাকনাম- মঞ্জু।
- তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৮২), একুশে পদক (মরণোত্তর)- ১৯৯৯ পান।
- তিনি ১৯৬৫ সালে জগন্নাথ কলেজে বাংলা বিভাগের প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন এবং ঢাকা কলেজে আমৃত্যু অধ্যাপনা করেন।
- তিনি ৪ জানুয়ারি, ১৯৯৭ সালে ক্যান্সার রোগে আক্রন্ত হয়ে মারা যান।
তাঁর উপন্যাস দুটি যথা:
‘চিলেকোঠার সেপাই' (১৯৮৭): এটি তাঁর প্রথম প্রকাশিত উপন্যাস। এটি উনসত্তরের গণআন্দোলনের প্রেক্ষাপটে রচিত। চরিত্র: ওসমান, খিজির, আনোয়ার ।
‘খোয়াবনামা’ (১৯৯৬): এতে গ্রাম বাংলার নিম্নবিত্ত শ্রমজীবী মানুষের জীবনালেখ্যসহ তেভাগা আন্দোলন, ফকির-সন্ন্যাসী বিদ্রোহ, ১৯৪৩ এর মন্বন্তর, পাকিস্তান আন্দোলন, সাম্প্রদায়িক দাঙ্গা ইত্যাদি ঐতিহাসিক উপাদান নিখুঁতভাবে ফুটে উঠেছে। কাৎলাহার বিলের দু'ধারের চাষী-মাঝিদের জীবনচরিত এ উপন্যাসের উপজীব্য।
গল্পগ্রন্থঃ
‘অন্যঘরে অন্যস্বর' (১৯৭৬): এটি তাঁর প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ। ১৯৬৫ থেকে ১৯৭৫ সালে রচিত নিরুদ্দেশ যাত্রা, উৎসব, প্রতিশোধ, যোগাযোগ, ফেরারী, অন্যঘরে অন্যস্বর ইত্যাদি গল্প নিয়ে তিনি এ গল্পগ্রন্থটি প্রকাশ করেন। এ গল্পগ্রন্থে প্রথমবারের মতো পুরনো ঢাকার জনজীবন বিশেষত্ব পেয়েছে।
‘খোঁয়ারি’ (১৯৮২), ‘দুধেভাতে উৎপাত' (১৯৮৫), ‘দোজখের ওম' (১৯৮৯)
গল্পঃ
‘রেইনকোট’ (মুক্তিযুদ্ধভিত্তিক), ‘জাল স্বপ্ন স্বপ্নের জাল' (মুক্তিযুদ্ধভিত্তিক), ‘ফোঁড়া’ (মার্কসীয় তত্ত্বভিত্তিক), ‘মিলির হাতে স্টেনগান' (স্বাধীনতা পরবর্তী বিশৃঙ্খল বাংলাদেশের প্রকৃত রূপ রূপায়িত)।
প্রবন্ধগ্রন্থঃ
'সংস্কৃতির ভাঙ্গা সেতু' (১৯৯৮): এতে ২২টি প্রবন্ধ অন্তর্ভুক্ত আছে।
# বহুনির্বাচনী প্রশ্ন

বাংলাদেশের বরেণ্য বুদ্ধিজীবী, গবেষক, প্রাবন্ধিক ও মনস্বী অধ্যাপক আনিসুজ্জামান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতক সম্মান, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি লাভ করেন। এছাড়াও তিনি উচ্চতর শিক্ষা লাভ করেছেন শিকাগো ও লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে। তিনি দীর্ঘকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন এবং বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। আনিসুজ্জামান উচ্চমানের গবেষণা ও সাবলীল গদ্য রচনার জন্য খ্যাতি অর্জন করেছেন। তিনি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেন। তিনি বাংলাদেশের জাতীয় অধ্যাপক (২০১৮) ছিলেন।
- আনিসুজ্জামান ১৯৩৭ সালের ১৮ ফেব্রুয়ারি কলকাতায় (পশ্চিমবঙ্গের ২৪ পরগনা জেলার বসিরহাট গ্রাম) জন্মগ্রহণ করেন।
- তাঁর পিতার নাম ডা. এ.টি.এম মোয়াজ্জেম ও মাতার নাম সৈয়দা খাতুন।
- তিনি দাউদ পুরস্কার (১৯৬৫), বাংলা একাডেমি পুরস্কার (১৯৭০), একুশে পদক (১৯৮৫), আনন্দবাজার পত্রিকা কর্তৃক প্রদত্ত আনন্দ পুরস্কার (১৯৯৩, ২১০৭), আলাওল সাহিত্য পুরস্কার, কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডিলিট (২০০৫), ভারত সরকারের পদ্মভূষণ (২০১৪), স্বাধীনতা পুরস্কার (২০১৫), ও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী পদকসহ (২০১৮) বহু পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন।
- তিনি ১৪ মে, ২০২০ সালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন।
অধ্যাপক আনিসুজ্জামানের সাহিত্যকর্মসমূহঃ
'মুসলিম মানস ও বাংলা সাহিত্য' (১৯৬৪), 'মুসলিম বাংলার সাময়িক পত্র' (১৯৬৯), 'স্বরূপের সন্ধানে' (১৯৭৬), 'আঠারো শতকের চিঠি' (১৯৮৩), 'পুরোনো বাংলা গদ্য' (১৯৮৪), 'বাঙালি নারী সাহিত্যে ও সমাজে' (২০০০), 'বাঙালি সংস্কৃতি ও অন্যান্য', 'ইহজাগতিকতা ও অন্যান্য', 'সংস্কৃতি ও সংস্কৃতি সাধক', 'চেনা মানুষের মুখ', 'আমার একাত্তর' (১৯৯৭), 'আমার চোখে' (১৯৯৯), 'কাল নিরবধি' (২০০৩), 'বাংলাদেশের উৎসব' (২০০২৮), 'মুক্তির সংগ্রাম' (২০১২), 'বিপুলা পৃথিবী' (২০১৫)।
তাঁর রচিত প্রবন্ধ 'জাদুঘরে কেন যাব'। রচনাটি 'ঐতিহ্যায়ন' নামক স্মারক পুস্তিকা থেকে সংকলিত।
আনিসুজ্জামানের 'কাল নিরবধি'ঃ
আনিসুজ্জামানের 'কাল নিরবধি' (২০০৩) একটি স্মৃতিকথা। এটি ২১ নভেম্বর, ১৯৯৭ থেকে ২৮ আগস্ট, ১৯৯৮ পর্যন্ত 'ভোরের কাগজ' পত্রিকার সাহিত্য সাময়িকীতে এবং ১৪ ডিসেম্বর, ১৯৯৮ থেকে ৮ মার্চ, ২০০২ পর্যন্ত 'প্রথম আলো' পত্রিকার সাহিত্য সাময়িকীতে ধারাবাহিকভাবে প্রকাশিত হতো। পরবর্তীতে ২০০৩ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়। এ স্মৃতিকথার শুরু আনিসুজ্জামানের পূর্বপুরুষের জীবন বৃত্তান্ত দিয়ে এবং শেষ হয় মুক্তিযুদ্ধের সূচনার মাধ্যমে।
# বহুনির্বাচনী প্রশ্ন

আনিসুল হক (জন্ম: ৪ মার্চ ১৯৬৫, নীলফামারী) একজন বাংলাদেশী কবি, লেখক, নাট্যকার ও সাংবাদিক। তিনি বর্তমানে দৈনিক প্রথম আলোর সহযোগী সম্পাদক এবং কিশোর আলোর সম্পাদক পদে কর্মরত। মুক্তিযুদ্ধকালীন সত্যঘটনা নিয়ে তার লেখা ‘মা’ উপন্যাসটি বিশেষ জনপ্রিয় এবং এটি ইংরেজি ও ওড়িয়া ভাষায় অনূদিত হয়েছে। তিনি রংপুর জিলা স্কুল থেকে ১৯৮১ সালে এসএসসি এবং রংপুর কারমাইকেল কলেজ থেকে ১৯৮৩ সালে এইচএসসি সম্পন্ন করেন, এরপর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। ১৯৯৬ সালে বাংলাদেশ সরকারের রেলওয়ে বিভাগে যোগদান করেন, কিন্তু অল্পকালের মধ্যে সাংবাদিকতায় চলে আসেন। তিনি ১৯৮৭ সালে সাপ্তাহিক দেশবন্ধু, ১৯৮৯ সালে সাপ্তাহিক পূর্বাভাস, ১৯৯১ সালে সাপ্তাহিক খবরের কাগজ এবং ১৯৯৩–১৯৯৮ পর্যন্ত দৈনিক ভোরের কাগজের সহকারী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। সাহিত্যকর্মের মধ্যে গল্পে ‘যে স্বপ্ন দেখতে জানতো’, ‘আজকালকার ভালোবাসার গল্প’, ‘অসমাপ্ত চুম্বনের ১২ বছর পর’, কবিতায় ‘খোলা চিঠি সুন্দরের কাছে’, ‘আমি আছি আমার অনলে’, ‘জলরংপদ্য’, ‘তোমাকে ভাবনা করি’, উপন্যাসে ‘মা’, ‘বীর প্রতীকের খোঁজে’, ‘নিধুয়া পাথার’, ‘আয়েশামঙ্গল’, ‘ফাঁদ’, ‘খেয়া’, ‘ভালোবাসা আমি তোমার জন্য কাঁদছি’, নাটকে ‘নাল পিরান’, ‘করিমন বেওয়া’, ‘প্রত্যাবর্তন’, ‘সাঁকো’, ‘মেগা সিরিয়াল ৫১বর্তী’, ব্যঙ্গাত্মক রচনায় ‘গদ্যকার্টুন’, ‘কথাকার্টুন’, ‘গণতান্ত্রিক ফ্যান্টাসি’, ‘রাজা যায় রানি আসে’, ‘ছাগলতন্ত্র’, ‘অশ্বডিম্ব’, ‘হাসতে হাসতে খুন’ উল্লেখযোগ্য। তিনি সিনেমার জন্যও কাজ করেছেন, যেমন ‘ব্যাচেলর’, ‘মেড ইন বাংলাদেশ’, ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘বৃত্তের বাইরে’ ও ‘স্বপ্নডানায়’। আনিসুল হক পেয়েছেন শ্রেষ্ঠ টিভি নাট্যকার পুরস্কার, টেনাশিনাস পদক, খুলনা রাইটার্স ক্লাব পদক, কবি মোজাম্মেল হক ফাউন্ডেশন পুরস্কার, বাংলা একাডেমী পুরস্কার (২০১২), আনন্দ আলো শিশুসাহিত্য পুরস্কার (২০১৯) সহ বিভিন্ন সম্মাননা।

রবীন্দ্র সাহিত্যের অনুরাগী ভক্ত ও প্রগতিশীল চিন্তার অধিকারী আনোয়ার পাশা ছিলেন কবি, ঔপন্যাসিক ও প্রাবন্ধিক। তাঁর সাহিত্যকর্মে ফুটে উঠেছে দেশাত্মবোধ, মননশীলতা এবং প্রগতিশীল ও অসাম্প্রদায়িক চিন্তা-চেতনা। আমৃত্যু তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক।
- আনোয়ার পাশা ১৫ এপ্রিল, ১৯২৮ সালে ডবকাই গ্রাম, বহরমপুর, মুর্শিদাবাদে জন্মগ্রহণ করেন।
- রাজশাহী কলেজে বিএ অধ্যয়নকালে 'হাস্নাহেনা' শিরোনামে তাঁর একটি রম্যরচনা প্রকাশিত হয়।
- তিনি ১৯৭২ সালে বাংলা একাডেমি পুরস্কার (মরণোত্তর) পান।
- ১৪ ডিসেম্বর, ১৯৭১ সালে পাক-বাহিনী (আল বদর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসা থেকে তাঁকে ধরে নিয়ে গিয়ে মিরপুর বধ্যভূমিতে হত্যা করে।
তাঁর সাহিত্যকর্মসমূহঃ
উপন্যাস:
'রাইফেল রোটি আওরাত' (১৯৭৩): এটি মুক্তিযুদ্ধের উপর রচিত প্রথম উপন্যাস। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হবে আনোয়ার পাশা এপ্রিলে এটি রচনা শুরু করেন এবং রূপ মাসে সমাপ্ত করেন। ২৫ মার্চের কালো রাতে পাকিস্তানি বাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যে ধ্বংসযজ্ঞ চালায়, তার বিস্তারিত বর্ণনা আছে এ উপন্যাসে। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র সুদীপ্ত শাহীনের মাধ্যমে ঔপন্যাসিক নিজের প্রত্যক্ষ অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন।
'নীড় সন্ধানী' (১৯৬৮), 'নিশুতি রাতের গাথা' (১৯৬৮)
'নীড় সন্ধানী' (১৯৬৮), 'নিশুতি রাতের গাথা' (১৯৬৮)
কাব্য : 'নদী নিঃশেষিত হলে' (১৯৭০), 'সমুদ্র শৃঙ্খলতা উজ্জয়িনী' (১৯৭৪)।
# বহুনির্বাচনী প্রশ্ন

আফজাল চৌধুরী (১৯৪২-২০০৪) বাংলা সাহিত্যের ষাটের দশকের অন্যতম প্রধান কবি। তাঁর প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ "কল্যাণব্রত" প্রকাশিত হয় ১৯৬৯ সালে। "সাহিত্যের টাইরেসিয়াস" খ্যাত এই দূরদর্শী কবি আত্মিক দিক দিয়ে নিপীড়িত বিশ্বের সকল মানুষের পক্ষে ছিলেন অত্যন্ত সোচ্চার।
সাহিত্যকর্ম
কাব্যগ্রন্থঃ
কল্যাণব্রত(১৯৬৯), হে পৃথিবী নিরাময় হও(১৯৭৯), শ্বেতপত্র(১৯৮৩), সামগীত দুঃসময়ের(১৯৯১) , শবেমেহেরের ছুটি(২০০৫), নয়া পৃথিবীর জন্য (২০০৬), বিশ্বাসের দিওয়ান (২০০৭), এই ঢাকা এই জাহাঙ্গীরনগর (২০১১), বন্দী আরাকান ও অন্যান্য কবিতা (২০১৭), অন্য গোলার্ধে হৃদয় (অপ্রকাশিত) ইত্যাদি।
প্রবন্ধগ্রন্থঃ
- ঐতিহ্যচিন্তা ও রসুল প্রশস্তি(১৯৭৯)
- তাঁর কাব্যালোকে সৈয়দ আলী আহসান(২০১২)
- সিলেটে সুফি সাধনা ও অন্যান্য প্রসঙ্গ (২০১৩)
- মক্কার পথ:মোহাম্মদ আসাদের মহাজীবন (২০১৫)
- প্রতিশ্রুত কথকতা(অপ্রকাশিত)
- কবিতার সংসারে জটিলতা(অপ্রকাশিত)
- সমকালীন সাহিত্যের ধারা (অপ্রকাশিত)
- নান্দনিক ভুবন
অনুবাদঃ
- বার্নাবাসের বাইবেল(১৯৯৬)
- জালালুদ্দীন রুমির কবিতা(২০১৩)
- আলী শরীয়তির কবিতা ইত্যাদি।
নাটক
- সিলেট বিজয় (২০০৫)
- বাঁশি
সম্পাদনাঃ
- আফগানিস্তানঃ আমার ভালোবাসা ( কবি আল মাহমুদ সহযোগে)
- ঐতিহ্য( ত্রৈমাসিক সাহিত্যপত্রিকা)।
পুরস্কার/সম্মাননা
- মহাকবি সৈয়দ সুলতান সাহিত্য পুরস্কার
- রাগীব রাবেয়া সাহিত্য পুরস্কার (২০০১)
- কিশোরকণ্ঠ সাহিত্য পুরস্কার (২০০৪)
- বিএনএসএ পুরস্কার ইত্যাদি।
কবি আফজাল চৌধুরী ২০০৪ সালের ৯ জানুয়ারি পরলোকগমন করেন।

আবু ইসহাক (১৯২৬-২০০৩)
প্রখ্যাত ঔপন্যাসিক আবু ইসহাক ছিলেন জীবনসন্ধানী লেখক। তাঁর রচনার মূল বিষয় ছিল বিশ্বযুদ্ধ, দূর্ভিক্ষ, সাম্প্রদায়িক দাঙ্গায় ক্ষতিগ্রস্থ নিম্নবিত্ত সাধারণ মানুষের জীবনচিত্র, যা তিনি নির্মোহ দৃষ্টিতে উপস্থাপন করেছেন।
- আবু ইসহাক ১ নভেম্বর, ১৯২৬ সালে শরিয়তপুরের নডিয়া উপজেলার শিরঙ্গল গ্রামে জন্মগ্রহণ করেন।
- মাত্র ১৪ বছর বয়সে ১৯৪০ সালে 'রসের জলসায়' গল্পটি কাজী নজরুল ইসলাম সম্পাদিত 'নবযুগ' পত্রিকায় প্রকাশিত হয়।
- ১ নভেম্বর, ১৯৮৪ সালে এনএসআই এর খুলনা বিভাগের প্রধানের পদ থেকে অবসর গ্রহণ করেন।
- তিনি বাংলা একাডেমির 'সমকালিন বাংলা ভাষার অভিধান' (১৯৯৩) সম্পাদনা করেন।
- তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৬৩), একুশে পদক (১৯৯৭) পান।
- চাকরি জীবনের শেষ পর্যায়ে খুলনার খালিশপুর এলাকায় 'সূর্যদীঘল বাড়ি' নামে একটি বাড়ি নির্মাণ করেন।
- তিনি ১৬ ফেব্রুয়ারি, ২০০৩ সালে ঢাকায় মারা যান।
তাঁর উপন্যাসগুলোঃ
'সূর্য দীঘল বাড়ী' (১৯৫৫): এটি প্রথম প্রকাশিত উপন্যাস। পঞ্চাশের মন্বন্তর, দেশ বিভাগ, স্বাধীনতার আনন্দ ও বেদনাসহ বাংলাদেশের গ্রামীণ জীবনের বিশ্বস্ত দলিল এ উপন্যাস। এপ্রিল, ১৯৮৯ সালে এর কিশোর সংস্করণ প্রকাশিত হয়। প্রধান চরিত্র: জয়গুন।
'পদ্মার পলিদ্বীপ' (১৯৮৬): এটির প্রথম ১৬টি অধ্যায় ১৯৭৪-৭৬ পর্যন্ত 'মুখর মাটি' নামে বাংলা একাডেমির 'উত্তরাধিকার' পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। এর অনেক পরে তিনি উপন্যাসটি ৩২টি অধ্যায়ে সমাপ্ত করে ১৯৮৬ সালে 'পদ্মার পলিদ্বীপ' নামে প্রকাশ করেন। এ উপন্যাসের একদিকে রয়েছে পদ্মাতীর কেন্দ্রীক চরের অধিবাসীর জীবনসংগ্রাম, পদ্মার বুকে জেগে উঠা চর দখলকে কেন্দ্র করে সংঘাত, অন্যদিকে রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রতিক্রিয়ায় গ্রামীণ বা চরাঞ্চলের মানুষের জীবনের দুর্বিষহ দিনাতিপাত। চরিত্র: ফজল, এরফান মাতব্বর, জরিনা।
'জাল' (১৯৮৮): এটি গোয়েন্দা কাহিনি ভিত্তিক উপন্যাস।
তাঁর অন্যান্য সাহিত্যকর্মসমূহঃ
'মহাপতঙ্গ' (১৯৬৩): এ গল্পটিতে একজোড়া চড়ুই পাখির জবানিতে একদিকে বিজ্ঞানের আশীর্বাদ, অন্যদিকে অভিশাপের কথা বিধৃত হয়েছে। এ গল্পের ইংরেজি অনুবাদ Dragon Fly এর নাট্যরূপের জন্য 'সুইজারল্যান্ড আন্তর্জাতিক পুরস্কার' লাভ করেন।
'অভিশাপ' (১৯৪০): এটি তাঁর প্রথম প্রকাশিত ছোটগল্প। যা কাজী নজরুল ইসলামের 'নবযুগ' পত্রিকায় প্রকাশিত হয়।
'বনমানুষ': ১৯৪৬ সালে হিন্দু-মুসলিম ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গার পটভূমিতে গল্পটি রচিত।
'হারেম' (১৯৬২), 'জোঁক' (ছোটগল্প)।
নাটক: 'জয়ধ্বনি'
স্মৃতিচারণমূলক গ্রন্থ: 'স্মৃতিবিচিত্রা'
# বহুনির্বাচনী প্রশ্ন

আবু জাফর ওবায়দুল্লাহ (১৯৩৪-২০০১)
আবু জাফর ওবায়দুল্লাহ পঞ্চাশ দশকের অন্যতম কবি হিসেবে খ্যাত। তাঁর কবিতায় আবহমান বাংলার ছবি পাওয়া যায়। তাঁর কবিত সূচনা ভাষা আন্দোলনকে কেন্দ্র করে এবং বিকাশ ঘটে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন এবং স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের সামি জনজীবনের আশা-আকাঙ্ক্ষা এবং স্বপ্ন-বাস্তবতাকে কেন্দ্র করে ।
- আবু জাফর ওবায়দুল্লাহ ৮ ফেব্রুয়ারি, ১৯৩৪ সালে বরিশালের বাবুগঞ্জ উপজেলার বাহেরচর-ক্ষুদ্রকাঠি গ্রামে জন্মগ্রহণ করেন ।
- তিনি বাংলাদেশ সরকারের সাবেক সচিব এবং এরশাদ সরকারের কৃষি মন্ত্রী ছিলেন।রাশেদ খান মেনন তাঁর ভাই এবং সেলিমা রহমান একমাত্র বোন ।
- ‘পদাবলি’ নামে কবিদের একটি সংগঠন প্রতিষ্ঠা করেন।
- তিনি বাংলা একাডেমি পুরস্কার (১৯৭৯), একুশে পদক (১৯৮৫) পান ।
- তিনি ১৯ মার্চ, ২০০১ সালে মারা যান।
তাঁর কাব্যগ্রন্থ গুলো:
‘সাতনরী হার’ (১৯৫৫): এটি তাঁর প্রথম কাব্য ।
‘আমি কিংবদন্তির কথা বলছি' (১৯৮১): বাঙালি জাতিসত্তার মৃত্তিকামূলে শিকড় সঞ্চার করে এ কাব্যগ্রন্থে কবি ঐক্যবদ্ধ চেতনায় সাহসী মানুষের সম্ভাবনার ছবি এঁকেছেন। এ কাব্যের বিখ্যাত কবিতা ‘আমি কিংবদন্তির কথা বলছি', ‘কোন এক মাকে' (কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা), ‘মাগো ওরা বলে'। এতে ৩৯টি কবিতা স্থান পেয়েছে।
‘কখনো রং কখনো সুর' (১৯৭০), ‘কমলের চোখ' (১৯৭৪), ‘সহিষ্ণু প্রতীক্ষা' (১৯৮২), ‘বৃষ্টি ও সাহসী পুরুষের জন্য প্রার্থনা' (১৯৮৩), ‘আমার সময়’ (১৯৮৭), ‘নির্বাচিত কবিতা' (১৯৯১), ‘আমার সকল কথা’ (১৯৯৩), ‘মসৃণ কৃষ্ণ গোলাপ' (২০০২)।
# বহুনির্বাচনী প্রশ্ন

শামসুদ্দীন আবুল কালাম (১৯২৬-১৯৯৭)
বাংলাদেশের একটি বিশেষ এলাকার জীবনপ্রবাহকে শামসুদ্দীন আবুল কালাম প্রাণবন্তরূপে পরিবেশন করে মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন। নিম্নবর্গের শ্রমজীবী মানুষ ছিল তাঁর সাহিত্যের প্রধান উপজীব্য এবং এসকল মানুষের প্রতি ছিল প্রগাঢ় সহানুভূতি। তাঁর গল্প-উপন্যাসে সমকালীন অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সংকট চিত্রিত হয়েছে।
- শামসুদ্দীন আবুল কালাম আগস্ট, ১৯২৬ সালে ঝালকাঠি জেলার নলছিটির কামদেবপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
- তাঁর প্রকৃত নাম আবুল কালাম শামসুদ্দীন। 'দৈনিক আজাদ' পত্রিকার সম্পাদকের নাম তাঁর নামের সাথে মিলে যাওয়ায় তিনি ১৯৫৫ সালে পত্র-পত্রিকায় ঘোষণা দিয়ে 'শামসুদ্দীন আবুল কালাম' নামে পরিচিত হন।
- তিনি 'মাহেনও' (১৯৪৯) পত্রিকার সম্পাদক ছিলেন।
- তিনি ১৯৯৪ সালে 'বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার' পান।
- তিনি ১০ জানুয়ারি, ১৯৯৭ সালে ইতালির রোমে মৃত্যুবরণ করেন। তাঁকে ঢাকায় সমাহিত করা হয়।
তাঁর উপন্যাসগুলোঃ
'আলমনগরের উপকথা' (১৯৫৪): সামন্তবাদ ও ধনতন্ত্রের চারিত্রিক বৈশিষ্ট্য এবং উভয়ের দ্বন্দ্বের ফলে গণচেতনার প্রকাশই এ উপন্যাসের মূল বিষয়।
'কাশবনের কন্যা' (১৯৫৪): এ উপন্যাসে বরিশাল অঞ্চলের ভূপ্রকৃতি, লোকজীবন, গ্রামীণ দিগন্ত ফটোগ্রাফিকভাবে চিত্রায়িত। এ গ্রামে দুঃখ-দারিদ্র্য থাকলেও গ্রামই সুখের স্বর্গ, সমস্ত বিশ্বাসের আধার। চরিত্র: শিকদার, হোসেন, মেহেরজান, জোবেদা।
| কাশবনের কন্যা (উপন্যাস) | শামসুদ্দীন আবুল কালাম |
| কুঁচবরণ কন্যা (কাব্যগ্রন্থ) | কুঁচবরণ কন্যা (কাব্যগ্রন্থ) |
| ধানকন্যা (গল্প) | আলাউদ্দিন আল আজাদ |
'জায়জঙ্গল' (১৯৭৩): এতে সুন্দরবনের জনবিরল বনজঙ্গলঘেরা পরিবেশ চিত্রায়িত হয়েছে। উপন্যাসের পটভূমি সুন্দরবন হলেও চরিত্রগুলো এ অঞ্চলের নয়, সবাই সেটেলার। জনসংখ্যা, দারিদ্র্যের চাপে তারা পিতৃপুরুষের নিবাসভূমি ছেড়ে সমুদ্র তীরবর্তী শ্বাপদসংকুল সুন্দরবন অঞ্চলে বাস করতে বাধ্য হয়েছে।
'সমুদ্র বাসর' (১৯৮৬): বৃহত্তর বরিশাল জেলার দক্ষিণাঞ্চলের সমুদ্রতীরবর্তী জনজীবনকে কেন্দ্র করে রচিত এ উপন্যাস।
'দুই মহল' (১৯৫৫), 'জীবনকাব্য' (১৯৫৬), "কাঞ্চনমালা' (১৯৬১), 'মনের মতো ঠাঁই' (১৯৮৫), 'যার সাথে যার' (১৯৮৬), 'নবান্ন' (১৯৮৭), 'কাঞ্চনগ্রাম' (১৯৯৮)।
তাঁর গল্পগ্রন্থসমূহ
'অনেক দিনের আশা' (১৯৫২): এ গ্রন্থের গল্প 'মৌসুম'। 'ঢেউ' (১৯৫৩), 'পথ জানা নেই' (১৯৫৩), 'দুই হৃদয়ের তীর' (১৯৫৫), 'শাহের বানু' (১৯৫৭), 'পুঁই ডালিমের কাব্য' (১৯৮৭)।
# বহুনির্বাচনী প্রশ্ন

আবুল হাসান (১৯৪৭-১৯৭৫)
আবুল হাসান ষাটের দশকের একজন সৃষ্টিশীল কবি হিসেবে খ্যাত। আত্মগত দুঃখবোধ, মৃত্যুচেতনা, বিচ্ছিন্নতাবোধ, নিঃসঙ্গচেতনা, স্মৃতিমুগ্ধতা ও মুক্তিযুদ্ধের চেতনা তাঁর কবিতায় সার্থকভাবে প্রতিফলিত হয়েছে।
- আবুল হাসান ৪ আগস্ট, ১৯৪৭ সালে গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়ার বর্নিগ্রামে (মাতুলালয়) জন্মগ্রহণ করেন। পৈতৃক নিবাস: ঝনঝনিয়া গ্রাম, নাজিরপুর, পিরোজপুর।
- তাঁর প্রকৃত নাম আবুল হোসেন মিয়া। সাহিত্যিক নাম আবুল হাসান।
- তিনি ১৯৬৯ সালে 'ইত্তেফাক' পত্রিকায় বার্তা বিভাগে যোগ দেন। পরবর্তীতে 'গণবাংলা'র সহকারী সাহিত্য সম্পাদক (১৯৭৩), দৈনিক 'গণকণ্ঠ' পত্রিকার সহসম্পাদক (১৯৭৪) হিসেবে দায়িত্ব পালন করেন।
- তিনি ১৯৭০ সালে এশীয় কবিতা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন।
- তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৭৫, মরণোত্তর), একুশে পদক (১৯৮২, মরণোত্তর) পান।
- তিনি ২৬ নভেম্বর, ১৯৭৫ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
তাঁর প্রকাশিত সাহিত্যসমূহ:
কাব্যগ্রন্থ: রাজা যায় রাজা আসে' (১৯৭২), 'যে তুমি হরণ করো' (১৯৭৪), 'পৃথক পালঙ্ক' (১৯৭৫)।
কাব্যনাট্য : 'ওরা কয়েকজন' (১৯৮৮)- এটি তাঁর মৃত্যুর পরে প্রকাশিত হয়।
গল্প সংকলন: 'আবুল হাসান গল্প সংগ্রহ' (১৯৯০)।
# বহুনির্বাচনী প্রশ্ন
(১) অনেকে বলে থাকে আমি আদ্যোপান্ত অনিকেত। (২) শুনতে পাই, আমি স্বপ্নের করতলে বন্দি, অথচ জীবনের করতাল বাজাতে বাজাতে আমি সুন্দরের বন্দনা গাই। (৩) একবার এক জোছনারাতে আমি বাড়ি ছেড়ে পালিয়েছিলাম। (৪) ঝরে পড়া আলো আর বহমান জলের লুকোচুরি খেলায় চুপচাপ পা ভিজিয়ে বসেছিলাম ব্রহ্মপুত্রের তীরে। (৫) সারারাত পূর্ণিমার ভূবন-ভরা আলোয় তন্নতন্ন করে খোঁজা হল সমস্ত শহর। (৬) আমি লাপাত্তা, পাবে কী করে। (৭) শুক্লপক্ষের রাতে কবিরা পালায় গৃহত্যাগী সিদ্ধান্থের মতো। (৮) তাছাড়া, সকলেই কবি নয়, কেউ কেউ কবি। (৯) মানুষ, মনুষ্য-জনপদ আর পরমা প্রকৃতির প্রতি যদি অন্তগূঢ় সংবেদনা না থাকে তবে কে কবি হতে পারে? (১০) পেরেছিলেন শেলি, কীটস বা বায়রন? (১১) প্রকৃতির প্রলোভনে যদিও আমি শিল্পতীর্থমুখে নিরুপম যাত্রা করে থাকি, কিন্তু আমিও তো হতে পারি, নেরুদা, মায়াকোভস্কি বা নাজিম হিকমতের মতো সময়ের প্রতিস্পর্ধী। (১২) অপরপক্ষে নির্জনতা প্রত্যাখ্যানের ভাষা। (১৩) আমিও জানি জীবনের উপলখন্ড, কুজ্বিটিকা তিরোহিত করবার ভয় কবির কাঁধেও বর্তায়, ক্রান্তি কাল বিষয়ে কবি নিরুদ্বেদ নন। (১৪) রঘুবংশ বা রামচরিত্রমানসের কবিরা নির্ভার থাকতে পারেন না, যেম নির্ভার থাকতে পারেন না আধুনিক কালের বালজাক অথবা ভলতেয়ার। (১৫) চর্যাপদের গানগুলোতে প্রত্যক্ষ জীবন যে রাঙতা-মোড়া উপহার। (১৬) রাঙতার আবরণ খুলে ফেললেই কবিতার গভীর থেকে জীবন হাত নাড়িয়ে স্বাগত জানায়।

আবুল হুসেন (১৮৯৬ - ১৫ অক্টোবর ১৯৩৮) ছিলেন ব্রিটিশ ভারতীয় লেখক, চিন্তাবিদ ও সমাজসংস্কারক।
১৯৩২ সালে তিনি শিক্ষকতা ত্যাগ করে কলকাতা হাই কোর্টে আইনজীবী হিসেবে যোগ দেন। বাংলার আইন সভায় গৃহীত ওয়াকফ আইনের মূল খসড়া তিনি প্রণয়ন করেছিলেন।
বাংলার মুসলিমদের মধ্যে আধুনিক শিক্ষার প্রসারের উদ্দেশ্যে আবুল হুসেন লেখালেখি করেছেন। বুদ্ধির মুক্তি আন্দোলনে তিনি অংশগ্রহণ করেন। ১৯২৬ সালে ঢাকার মুসলিম সাহিত্য সমাজ গঠিত হয়। তিনি এতে অংশ নিয়েছিলেন। সংগঠনের মুখপত্ররূপে প্রকাশিত শিখা পত্রিকার সম্পাদনায় তিনি জড়িত ছিলেন।
তাঁর রচনাবলির মধ্যে রয়েছে: *বাঙালী মুসলমানদের শিক্ষাসমস্যা (১৯২৮)
- মুসলিম কালচার (১৯২৮)
- বাঙলার নদীসমস্যা
- শতকরা পঁয়তাল্লিশ জের
- সুদ-রিবা ও রেওয়াজ
- নিষেধের বিড়ম্বনা
- Helots of Bengal
- Religion of Helots of Bengal,
- Development of Muslim Law in British
- কৃষকের আর্তনাদ
- কৃষকের দুর্দশা
- কৃষি বিপ্লবের সূচনা''
তাঁর মৃত্যুর পর বাংলা একাডেমি আবুল হুসেন রচনাবলী নামে তাঁর রচনাসমগ্র প্রকাশ করে।
মৃত্যু
আবুল হুসেন ১৯৩৮ সালের ১৫ অক্টোবর কলকাতায় মৃত্যুবরণ করেন।
# বহুনির্বাচনী প্রশ্ন

আবুল মনসুর আহমদ (১৮৯৮-১৯৭৯)
আবুল মনসুর আহমদ ছিলেন সাহিত্যিক ও সফল সাংবাদিক। খেলাফত ও অসহযোগ আন্দোলনের সক্রিয় কর্মী ছিলেন। দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের স্বরাজ দলের অন্যতম কর্মী ছিলেন।
নেতাজী সুভাসচন্দ্র বসুর কংগ্রেসের আন্দোলনে যোগ দেন। পাকিস্তান সরকার বেতার ও টিভিতে রবীন্দ্রসংগীতকে পাকিস্তানের আদর্শের পরিপন্থী বলে প্রচার করলে তিনি সে সিদ্ধান্তের প্রতি সমর্থন দান করেন। সমকালীন সমাজজীবনে বিরাজমান অন্যায় অত্যাচারের চিত্র তিনি ব্যঙ্গরসাত্মক ভাষার মাধ্যমে উপস্থাপন করেন। তাঁর ব্যঙ্গধর্মী রচনায় সমাজের মুখোশধারী মানুষের অন্তরের রূপ সার্থকভাবে উন্মোচিত হয়েছে।
- আবুল মনসুর আহমদ ৩ সেপ্টেম্বর, ১৮৯৮ সালে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধানিখোলা গ্রামে জন্মগ্রহণ করেন।
- তিনি ইংরেজি দৈনিক The Daily Star পত্রিকার সম্পাদক মাহফুজ আনামের পিতা এবং 'A Golden Age' এর লেখিকা তাহমিমা আনামের দাদা।
- তিনি 'দৈনিক কৃষক' (১৯৩৮) ও 'দৈনিক ইত্তেহাদ' (১৯৪৬) পত্রিকার সম্পাদক ছিলেন এবং 'ছোলতান' (১৯২৩) ও 'মোহাম্মদী' (১৯২৩) পত্রিকার সহকারী সম্পাদক ছিলেন।
- তিনি আওয়ামী মুসলিম লীগের সহ-সভাপতি (১৯৫৩-৫৮), যুক্তফ্রন্টের ২১ দফার প্রণেতা এবং স্বাস্থ্যমন্ত্রী (১৯৫৪) ছিলেন। ১৯৫৬ সালে আতাউর রহমান খানের মন্ত্রিসভায় শিক্ষামন্ত্রী ও ১৯৫৬-৫৭ সালে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বাণিজ্য ও শিল্পমন্ত্রী ছিলেন।
- বিদ্রূপাত্মক রচনার জন্য তিনি বিখ্যাত।
- তিনি বাংলা একাডেমি পুরস্কার (১৯৬০) পান।
- তিনি ১৮ মার্চ, ১৯৭৯ সালে ঢাকায় মারা যান।
আবুল মনসুর আহমদের উপন্যাসসমূহঃ
'সত্যমিথ্যা' (১৯৫৩): এটি Johan Bojer এর 'The Power of a lie' গ্রন্থের বাংলা ভাবানুবাদ।
'জীবনক্ষুধা' (১৯৫৫): বিশ শতকের পঞ্চাশের দশকের শিক্ষিত বাঙালি মুসলমান মধ্যবিত্তের আত্মপ্রতিষ্ঠার সংগ্রাম ও লালিত আদর্শের সাথে বাস্তবতার যে দ্বন্দ্ব, তারই প্রতিফলন এ উপন্যাস। এ উপন্যাসের নায়ক হালিম মুসলিম মধ্যবিত্তের প্রতিনিধি।
'আবে হায়াত' (১৯৬৮): গ্রামের পির পরিবারের সন্তান হামিদ ডাক্তার হিসেবে উচ্চ শিক্ষা গ্রহণ করে শহরে প্রতিষ্ঠিত হয়। মুখে সে জনদরদী হলেও প্রকৃতপক্ষে সে অর্থলিপ্স। বাইরে বিজ্ঞানমনস্ক হলেও ভিতরে সে আধ্যাত্মিকতায় বিশ্বাসী। প্রাক্তন বিবাহিত সহপাঠী রাজিয়াকে বিয়ে করার জন্য সে বিজ্ঞানের খোলস ছেড়ে আধ্যাত্মিকতার পথ বেছে নেয়, এখানেই তাঁর মুখোশ উন্মোচিত হয়। এ সব নিয়েই রচিত 'আবে-হায়াত'।
আবুল মনসুর আহমদের গল্পগ্রন্থসমূহঃ
'আয়না' (১৯৩৫): এটির ভূমিকা লেখেন কাজী নজরুল ইসলাম। মুখবন্ধে নজরুল লেখেন, 'যে সমস্ত মানুষ হরেক রকমের মুখোশ পরে আমাদের সমাজে অবাধে বিচরণ করছে, আবুল মনসুরের আয়নার ভেতরে তাদের স্বরূপ-মূর্তি বন্য ভীষণতা নিয়ে ফুটে উঠেছে।' হুজুরে কেবলা, গো-দেওতা-কা দেশ, নায়েবে নবী, লীডরে কওম, মুজাহেদীন, বিদ্রোহী সংঘ, ধর্মরাজ্য- এই সাতটি গল্প নিয়ে রচিত 'আয়না' গল্পগ্রন্থ। আবুল মনসুর আহমদের 'বিদ্রোহী সংঘ' ব্যতীত অন্যান্য সব গল্পে ধর্মান্ধ ও ধর্মব্যবসায়ীদের স্বরূপ তুলে ধরেছেন।
'ফুড কনফারেন্স' (১৯৪৪): ১৩৫০ সালের দুর্ভিক্ষের করুণ চিত্র এতে প্রতিফলিত।
'আসমানী পর্দা' (১৯৬৪)।
আবুল মনসুর আহমদের অন্যান্য গ্রন্থসমূহঃ
প্রবন্ধ:
'বেশি দামে কেনা কম দামে বেচা আমাদের স্বাধীনতা' (১৯৮২): ৪২টি নিবন্ধের সমন্বয়ে গ্রন্থিত এ প্রবন্ধগ্রন্থটির ৩৯টি নিবন্ধ ১৯৭২-৭৩ সালে 'দৈনিক ইত্তেফাক' পত্রিকায় প্রকাশিত হয়। পরবর্তীতে নিবন্ধগুলো একত্র করে আবুল মনসুর আহমদের মৃত্যুর পর ১৯৮২ সালে 'আহমদ পাবলিশিং হাউস' থেকে 'বেশি দামে কেনা কম দামে বেচা আমাদের স্বাধীনতা' নামে প্রকাশিত হয়। এ গ্রন্থের নিবন্ধগুলো পাঁচমিশালি হলেও প্রত্যেকটির মূল বক্তব্য অভিন্ন। প্রবন্ধগুলোয় প্রাধান্য পেয়েছে নানান দিক থেকে উদ্ভূত জাতীয় সমস্যার সুষ্ঠু সমাধানের পথ-নির্দেশনা। উল্লেখযোগ্য নিবন্ধ: 'গণতন্ত্র, সমাজবাদ ও শ্রেণীসংগ্রাম', 'আমাদের কাজ শেষ হয় নাই, শুরু হইয়াছে মাত্র', 'রাষ্ট্র পরিচালনায় যৌবনের অধিকার স্বীকৃতি', 'স্বাধীনতা-উত্তর বাংলাদেশের আর্থিক পুননির্মাণ', 'পাট বাঁচিলে আমরা বাঁচিব : এ কথা আজো সত্য', 'প্রথম নির্বাচনেই সংবিধানকে সফল করিতে হইবে', 'গণতন্ত্রী সমাজবাদী রাষ্ট্রে আমলাতন্ত্রের ভূমিকা' প্রভৃতি।
'পাক-বাংলার কালচার' (১৯৬৬)।
শিশু সাহিত্য:
'গালিভারের সফরনামা' (১৯৫৯): এটি শিশু বিষয়ক সাহিত্য। এটি Jonathan Swift এর Guliver's Travels অবলম্বনে রচিত।
'মুসলমানী কথা' (১৯২৪): ইসলামের নবী-রাসুলদের কাহিনিভিত্তিক কিশোর গ্রন্থ।
'ছোটদের কাসাসুল আম্বিয়া' (১৯৪৯), আদুভাই (গল্প)।
আত্মজীবনী: 'আত্মকথা' (১৯৭৮)
রাজনীতি বিষয়ক গ্রন্থ:
'আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর' (১৯৬৯), 'শেরে বাংলা থেকে বঙ্গবন্ধু' (১৯৭২)।
| জীবনক্ষুধা (উপন্যাস) | আবুল মনসুর আহমদ |
| মৃত্যুক্ষুধা (উপন্যাস) | কাজী নজরুল ইসলাম |
# বহুনির্বাচনী প্রশ্ন

আব্দুর রউফ চৌধুরী (মার্চ ১, ১৯২৯ - ফেব্রুয়ারি ২৩, ১৯৯৬) একজন বাংলাদেশী কথাসাহিত্যিক। তিনি একজন স্বল্পপ্রজ লেখক ছিলেন। পাঁচটি উপন্যাস, চারটি গল্পগ্রন্থ, চারটি প্রবন্ধ সংকলন, ১০টি গবেষণা ও ইতিহাস গ্রন্থ, ছয়টি ইসলাম বিষয়ে মৌল ও অনুবাদ রচনা, অন্যান পাঁচটি গ্রন্থ, দুটো কবিতাগ্রন্থ এই নিয়ে তার রচনাসম্ভার। বাস্তবতার নিপুণ চিত্রণ, ইতিহাস ও রাজনৈতিক জ্ঞান, গভীর অন্তর্দৃষ্টি ও সূক্ষ্ম কৌতুকবোধ তার রচনাকে দিয়েছে ব্যতিক্রমী সুষমা। বাংলা সাহিত্যে তিনি প্রশংসিত বাংলাদেশী লেখক।
উপন্যাস
- পরদেশে পরবাসী
- নতুন দিগন্ত
- সাম্পান ক্রুস
- অনিকেতন
- মা
ছোট গল্প সংকলন
- গল্পসম্ভার (১০টি গল্প)
- বিদেশী বৃষ্টি (১০টি গল্প)
- গল্পভুবন (১০টি গল্প)
- গল্পসল্প (১০টি গল্প)
প্রবন্ধ সংকলন
- প্রবব্ধগুচ্ছ (১৬টি প্রবন্ধ)
- নজরুল : নন্দনের অন্দরমহল
- রবীন্দ্রনাথ : চির-নূতনের দিল ডাক
গবেষণা ও ইতিহাস
- ফরাসি বিপ্লব
- ১৯৭১ (দুই খণ্ড)
- একটি জাতিকে হত্যা
- স্বায়ত্তশাসন, স্বাধিকার ও স্বাধীনতা
- যুগে যুগে বাংলাদেশ
- বিপ্লব ও বিপ্লবীদের কথা (পাঁচ খণ্ড)
- মহান একুশে
- কার্ল মার্কস ও ফ্রেডারিক এঙ্গেলস
- বাইবেলে নবী মোহাম্মদ সা.
- আরব জাতির ইতিহাস
- ধর্মের নির্যাস
- মুক্তিসংগ্রাম সমগ্র
- ইসলামি রাচনাসমগ্র
হবিগঞ্জ সাহিত্য পরিষদ পুরস্কার (মরণোত্তর) (২০০১)

মোহাম্মদ আবদুল জব্বার ছিলেন বাংলাদেশে জ্যোতির্বিজ্ঞান চর্চার অগ্রদূত। তিনিই প্রথম বাংলায় আকাশের তারাসমূহের ছক প্রস্তুত করেন এবং তাঁর পরিকল্পনা ও তত্ত্বাবধানে বাংলাদেশের প্রথম খ-গোলক নির্মিত হয়। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন এবং বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
জন্ম ও মৃত্যু
মোহাম্মদ আবদুল জব্বার জন্মগ্রহণ করেন ১ জানুয়ারি ১৯১৫ সালে, পাবনা জেলার সুজানগর থানার গোপালপুর গ্রামে। তিনি ২০ জুলাই ১৯৯৩ সালে মৃত্যুবরণ করেন।
রচনাবলি
বিশ্ব রহস্যে নিউটন ও আইনস্টাইন (১৯৪২)
খগোল পরিচয় (১৯৬৫)
তারা পরিচিতি (১৯৬৭)
প্রাচীন জ্যোতির্বিদ্যা (১৯৭৩)
বিশ্ব ও সৌরজগৎ (১৯৮৬)
আকাশ পট (১৯৮৯)
টেক্সট বুক অব ইন্টারমিডিয়েট স্ট্যাটিসটিক্স
টেক্সট বুক অব ইন্টারমিডিয়েট ডাইনামিক্স
টেক্সট বুক অব ডিফারেনশিয়াল ক্যালকুলাস
টেক্সট বুক অব ইন্টিগ্রাল ক্যালকুলাস
আবদুল জব্বার ছিলেন একজন বাঙালি সাহিত্যিক ও সাংবাদিক। দারিদ্র্যপীড়িত সাধারণ মানুষের জীবন, বিশেষত বাংলার পল্লীজীবনের বাস্তব ও মমতাময় রূপায়ণ তাঁর সাহিত্যের প্রধান বৈশিষ্ট্য। ফিচারধর্মী রচনায় ও কথাচিত্রে তিনি বিশেষ দক্ষতার পরিচয় দেন। তিনি ‘অশোক’ ও ‘ফিরদৌসী’ ছদ্মনামেও লিখতেন।
জন্ম ও মৃত্যু
আবদুল জব্বার জন্মগ্রহণ করেন ৩০ এপ্রিল ১৯৩৪ সালে, পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাতগাছিয়া থানার নোদাখালি গ্রামে। তিনি ৩০ নভেম্বর ২০০৯ সালে মৃত্যুবরণ করেন।
সাহিত্যকর্ম / রচনাবলি
উপন্যাস ও গল্পগ্রন্থ
অশান্ত ঝিলাম
মোঘল প্রেমকথা
ভরা কটাল
মরিয়মের কান্না
ইলিশমারির চর
পল্লীর পদাবলী (১৯৭৫)
রূপের আগুন
মাতালের হাট
মুখের মেলা
ঝিনুকের নৌকা
বিদ্রোহী বাসিন্দা
মাটির কাছাকাছি
ফিচারধর্মী গ্রন্থ
বাংলার নৈবেদ্য
গ্রাম গঞ্জের পথে পথে

আবদুল মান্নান সৈয়দ (১৯৪৩-২০১০)
বহুমুখী প্রতিভার অধিকারী, জগন্নাথ কলেজের সাবেক অধ্যাপক আবদুল মান্নান সৈয়দ ছিলেন বাংলাদেশের একজন আধুনিক কবি, সাহিত্যিক, নাট্যকার, গবেষক ও সাহিত্য সম্পাদক। রবীন্দ্রোত্তরকালে বাংলা সমালোচনা সাহিত্যে তিনি ব্যাপক ভূমিকা পালন করেছেন। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে দেশের প্রধান কবিদের সবাই যখন 'জাতীয় কবিতা পরিষদ' গঠন করে এরশাদের বিরুদ্ধে লেখনী ধারণ করেন, তখন তিনি এরশাদের আয়োজনে অনুষ্ঠিত 'এশীয় কবিতা উৎসব'- এ একাধিকবার যোগদান করেন। জনশ্রুতি আছে, এরশাদ ঐ সময় যে কবিতাগুলি নিজের নামে দৈনিক পত্রিকায় প্রকাশ করতেন সেগুলোর রচয়িতা ছিলেন আবদুল মান্নান সৈয়দ।
- আবদুল মান্নান সৈয়দ ৩ আগস্ট, ১৯৪৩ সালে পশ্চিমবঙ্গের চব্বিশ পরগণার ইছামতি নদীর তীরে জালালপুর গ্রামে জন্মগ্রহণ করেন। দেশ বিভাগের পর ঢাকার কুলি রোডে (বর্তমান গ্রীন রোড) স্থায়ীভাবে বসবাস করেন।
- তিনি 'অশোক সৈয়দ' ছদ্মনামে লিখতেন এবং 'পরাবাস্তব কবি' হিসেবে খ্যাত।
- তিনি ছিলেন বাংলাদেশের প্রথম 'পোয়েট ইন রেসিডেন্ট'।
- তিনি কবি জীবনানন্দ দাশ ও কাজী নজরুল ইসলামের উপর গবেষণার প্রবাদ পুরুষ হিসেবে খ্যাত।
- ১৯৫৯ সালে ইত্তেফাক পত্রিকার সাহিত্য বিভাগে 'সোনার হরিণ' কবিতা প্রকাশের মাধ্যমে কবিতার জগতে আত্মপ্রকাশ করেন।
- তিনি 'বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার' (১৯৮১), 'নজরুল পুরস্কার' (১৯৯৮), 'নজরুল পদক' (২০০১) ও একুশে পদক পান।
- তিনি ৫ সেপ্টেম্বর, ২০১০ সালে মারা যান।
তাঁর রচিত সাহিত্যকর্মসমূহ:
কাব্য:
‘জন্মান্ধ কবিতাগুচ্ছ' (১৯৬৭), 'জ্যোৎস্না রৌদ্রের চিকিৎসা' (১৯৬৯), 'ও সংবেদন ও জলতরঙ্গ' (১৯৭৪), ‘কবিতা কোম্পানি প্রাইভেট লিমিটেড' (১৯৮২), ‘পার্ক স্ট্রিটে এক রাত্রি' (১৯৮৩), ‘পরাবাস্তব কবিতা' (১৯৮৪), 'মাছ সিরিজ' (১৯৮৪), ‘সকল প্রশংসা তাঁর' (১৯৯৩), 'নীরবতা গভীরতা দুই বোন বলে কথা' (১৯৯৭)।
উপন্যাস:
‘পরিপ্রেক্ষিতের দাসদাসী' (১৯৭৪), ‘কলকাতা’ (১৯৮০), ‘অ-তে অজগর' (১৯৮২), ‘পোড়ামাটির কাজ’ (১৯৮২), ‘গভীর গভীরতর অসুখ' (১৯৮২), ‘ক্ষুধা প্রেম আগুন' (১৯৯৪), ‘শ্রাবন্তীর দিনরাত্রি' (১৯৯৮), ‘হে সংসার হে লতা'।
গল্পগ্রন্থ:
‘একরাত্রি': এক কাজ পাগল কেরানীর নিষ্ঠাময় চাকরী জীবনের গল্প । ‘মার্চ’: পরাবাস্তব চেতনা ভিত্তিক গল্প । ‘সত্যের মত বদমাশ' (১৯৬৮), 'চলো যাই পরোক্ষে (১৯৭৩), ‘মৃত্যুর অধিক লাল ক্ষুধা' (১৯৭৭), ‘নেকড়ে হায়েনা ও তিন পরী' (১৯৯৭), ‘অমরতার জন্য মৃত্যু'।
কাব্যনাট্য:
‘চাকা' (১৯৮৫), ‘কবি ও অন্যরা' (১৯৯৬)।
প্রবন্ধ:
‘দশ দিগন্তের দ্রষ্টা’, ‘করতলে মহাদেশ’, ‘আমার বিশ্বাস’, ‘ছন্দ’।
স্মৃতিকথা :
‘আমার বিশ্বাস' (১৯৮৮), ‘স্মৃতির নোটবুক' (২০০১), ‘ভেসেছিলাম ভাঙা ভেলায়' (২০০৯), 'মিটিলনা সাধ ভালবাসিয়া তোমায়' (২০১২)।
প্রবন্ধ গবেষণা:
‘শুদ্ধতম কবি' (১৯৭২), ‘নজরুল ইসলাম : কবি ও কবিতা' (১৯৭৭), ‘নজরুল : কালজ কালোত্তর' (১৯৮৭), ‘আধুনিক সাম্প্রতিক' (২০০১)।
# বহুনির্বাচনী প্রশ্ন

আবদুল হাই শিকদার (জন্ম ১৯৫৭) বাংলাদেশের একজন বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, সাংবাদিক ও রাজনীতিবিদ। তিনি মূলত কবি হিসেবেই অধিক পরিচিত। মানবতা, স্বাধীনতা, জাতীয়তাবাদ, প্রেম, প্রকৃতি ও বাংলাদেশের সার্বভৌমত্ব তাঁর কবিতার প্রধান অনুষঙ্গ। লেখনীতে জাতিসত্তা ও বিশ্বমানবতার প্রকাশের কারণে তাঁকে ‘জাতিসত্তার কবি’ বলা হয়। সাহিত্য ও সংস্কৃতির পাশাপাশি গণমাধ্যম, গবেষণা ও টেলিভিশন অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় ইতিহাস ও ঐতিহ্য অনুসন্ধানে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
জন্ম
আবদুল হাই শিকদার জন্মগ্রহণ করেন ১ জানুয়ারি ১৯৫৭ সালে, কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার দুধকুমার নদীর তীরে দক্ষিণ ছাট গোপালপুর গ্রামে।
রচনাবলি
কাব্যগ্রন্থ
আশি লক্ষ ভোর (১৯৮৭)
আগুন আমার ভাই (১৯৯১)
রেলিঙ ধরা নদী (১৯৯২)
মানব বিজয় কাব্য (১৯৯২)
এই বধ্যভূমি একদিন স্বদেশ ছিলো (১৯৯৭)
লোডশেডিং নামিয়াছে (২০০১)
দুধকুমারের জানালাগুলি (২০০১)
সুন্দরবন গাথা (২০০৩)
শ্রেষ্ঠ কবিতা (২০০৬)
কসম (২০১০)
নদীর মেয়ে বাংলাদেশ (২০১৮)
ইশক আবাদ (২০২২)
কবিতাসমগ্র (অখণ্ড)
প্রবন্ধ
বাংলাদেশের পথ
জানা অজানা মওলানা ভাসানী
বাংলা সাহিত্য : কোলাহলের বাইরে
জ্যোতির্ময় জিয়া এবং কালো মেঘের দল
তুমি রুমি
গল্প
শুকুর মামুদের চুয়াত্তর ঘাট
ভ্রমণকাহিনি
কবিতার্থ চুরুলিয়া
ফিরে ফিরে আসি
ভ্রমণ সমগ্র
শিশুতোষ সাহিত্য
কিশোর মওলানা ভাসানী
বাঘ বাহাদুর
দারুণ সুন্দর সুন্দরবন
ছড়া সমগ্র
নজরুল বিষয়ক গ্রন্থ
কবিতীর্থ চুরুলিয়া
বিশ্বময় নজরুল
সার্বজনীন নজরুল
পুরস্কার ও সম্মাননা
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (২০০৩)
নতুন গতি সাহিত্য পুরস্কার, ভারত (২০১০)
চুরুলিয়া নজরুল একাডেমি পুরস্কার, ভারত (২০০৬)
কিশোরকণ্ঠ সাহিত্য পুরস্কার (২০০৬)
জিরো পয়েন্ট সম্মাননা, ভারত (২০০৬)
জাতীয় প্রেস ক্লাব সম্মাননা (২০০৩, ২০০৮)
শহীদ জিয়া স্মৃতি পুরস্কার (২০০৩)
মনিরউদ্দীন ইউসুফ সাহিত্য পদক (২০০২)
জাতীয় নজরুল সমাজ পদক (২০০১)
হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড (২০২১)
শহীদ জিয়া স্মৃতি সম্মাননা (২০২২)

আবদুল হাকিম (১৬২০-১৬৯০)
সপ্তদশ শতকের মুসলিম কবি আবদুল হাকিম। মধ্যযুগে মুসলমানগণ বাংলাকে নিজেদের ভাষা মনে না করে ফারসি-আরবি-উর্দুকে আপন ভাষা মনে করতো। এই পরভাষাপ্রীতিকে আঘাত করার জন্য তিনি বিভিন্ন শ্লেষমূলক কবিতা রচনা করেন। তিনি সমাজের সার্বিক কল্যাণে বিশ্বাসী ছিলেন এবং সে লক্ষ্যে বিভিন্ন গ্রন্থে আদর্শ জীবন গঠনের পরামর্শ দিয়েছেন।
- আবদুল হাকিম ১৬২০ সালে সন্দ্বীপের সুধারাম/ নোয়াখালী জেলার বাবুপুরে জন্মগ্রহণ করেন।
- তিনি ১৬৯০ সালে মারা যান।
আবদুল হাকিম এর ৮টি কাব্য পাওয়া গেছে। । 'ইউসুফ জোলেখা', 'নূরনামা', 'দোররে মজলিশ', 'লালমতী সয়ফুলমুলক', 'হানিফার লড়াই', 'শিহাবুদ্দীন নামা', 'নসীহৎনামা', 'কারবালা ও শহরনামা'।
নূরনামা গ্রন্থঃ
'নূরনামা' ফারসি নীতিকাব্য 'নূরনামাহ' অবলম্বনে রচিত। বাংলা ভাষার প্রতি এরূপ শ্রদ্ধাপূর্ণ বক্তব্যের জন্য কবির 'নূরনামা' কাব্যটি বিশেষ প্রশংসিত। এ কাব্যের কবিতা 'বঙ্গবাণী'তে কবির মাতৃভাষার প্রতি প্রেম ও অসাম্প্রদায়িক মনোভাবের পরিচয় ফুটে উঠেছে।
কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস।
সে সবে কহিল মোতে মনে হাবিলাষ।।
তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন।
নিজ পরিশ্রম তোষি আমি সর্বজন।।
যেই দেশে যেই বাক্য কহে নরগণ।
সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জনা।।
যে সবে বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী।
সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি।।
দেশী ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায়।
নিজ দেশ তেয়াগী কেন বিদেশ ন যায়। (বঙ্গবাণী)
# বহুনির্বাচনী প্রশ্ন
আলাওল
মাইকেল মধুসূদন দত্ত
আব্দুল হাকিম
ঈশ্বরচন্দ্র গুপ্ত

আবদুল্লাহ আল মামুন (১৯৪২-২০০৮)
আবদুল্লাহ আল মামুন ছিলেন একাধারে চলচ্চিত্র পরিচালক, অভিনেতা ও প্রখ্যাত নাট্যকার। তিনি সাম্রাজ্যবাদী নাটক রচনায় অগ্রণী ভূমিকা পালন করেছেন। বাংলাদেশের সমসাময়িক পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে মানবিক মূল্যবোধের পক্ষে এবং মূল্যবোধের অবক্ষয়ের বিপক্ষে তিনি জীবনভর নাট্য রচনা অব্যাহত রাখেন।
- আবদুল্লাহ আল মামুন ১৩ জুলাই, ১৯৪২ সালে জামালপুর সদরের আমড়া পাড়ায় জন্মগ্রহণ করেন।
- তিনি নাট্যসংগঠন 'থিয়েটার' এর প্রতিষ্ঠাতা সদস্য।
- তিনি জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক (১৯৯১-২০০১) এবং শিল্পকলা একাডেমির মহাপরিচালক (২০০১) ছিলেন।
- তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৭৪), জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।
- তিনি ২১ আগস্ট (বৃহস্পতিবার), ২০০৮ সালে মারা যান।
তাঁর প্রথম প্রকাশিত নাটক 'শপথ' (১৯৬৪)।
তাঁর রচিত নাটকসমূহঃ
‘সুবচন নির্বাসনে’ (১৯৭৪): স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের সমাজে যে মূল্যবোধের অবক্ষয় দেখা দেয়, তাকে কেন্দ্র করেই এ নাটকটি রচিত।
‘এখনও ক্রীতদাস' (১৯৮৪): এ নাটকে ঢাকা শহরের ‘গলাচিপা’ বস্তির যুদ্ধাহত মুক্তিযোদ্ধা বাক্কা মিয়ার পরিবারের মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশের নিম্নবর্গের মানুষের অসহায় জীবনযাপনের ইতিবৃত্ত। এতে পুরুষতান্ত্রিক, পুঁজিতান্ত্রিক সমাজব্যবস্থায় নারীদের উপর নির্যাতনের চিত্র তুলে ধরা হয়েছে।
‘কোকিলারা' (১৯৯০): ঢাকা গাইড হাউস মিলনায়তনে ১৯ জানুয়ারি, ১৯৮৯ সালে নাটকটি প্রথম অভিনীত হয় এবং গ্রন্থাকারে প্রকাশ পায় ১৯৯০ সালে। এ নাটকটি তিন কোকিলার কাহিনি। প্রথম কোকিলা সরল বালিকা, চোর সাব্যস্ত হয়ে শেষে আত্মহত্যা করে। দ্বিতীয় কোকিলা নিরীহ প্রাণী, স্বামীর ভোগপণ্যরূপে মধ্যবিত্ত সংসারে তিলে তিলে নিঃশেষ হয়ে যায়। তৃতীয় কোকিলা প্রতিবাদী, সমাজের অন্যায় ও অমানবিকতার বিপক্ষে সে সর্বদা সোচ্চার। । বাংলাদেশের নারীদের তিনটি রূপ তিন কোকিলা। এটি এক চরিত্রনির্ভর নাটক। ফেরদৌসী মজুমদার কোকিলা নামে এই একক অভিনয় করেন।
‘এখন দুঃসময়' (১৯৭৫): বন্যা দুর্গত একটি গ্রামের পটভূমিতে নাটকটি রচিত।
‘এবার ধরা দাও' (১৯৭৭), ‘শাহজাদীর কাল নেকাব' (১৯৭৮), ‘চারিদিকে যুদ্ধ’ (১৯৮৩), ‘মেরাজ ফকিরের মা' (১৯৯৭)।
তাঁর রচিত উপন্যাসসমূহ:
‘মানব তোমার সারা জীবন' (১৯৮৮), ‘আহ দেবদাস’ (১৯৮৯), ‘তাহাদের যৌবনকাল' (১৯৯১), ‘হায় পার্বতী’ (১৯৯১), ‘এই চুনীলাল’ (১৯৯৩), ‘গুন্ডাপাণ্ডার বাবা' (১৯৯৩), ‘খলনায়ক’ (১৯৯৭)
# বহুনির্বাচনী প্রশ্ন

আবদুল্লাহ আল-মুতী শরফুদ্দিন (১ জানুয়ারি ১৯৩০ – ৩০ নভেম্বর ১৯৯৮) ছিলেন বাংলাদেশের একজন বিশিষ্ট শিক্ষাবিদ, বিজ্ঞান লেখক, বিজ্ঞান কর্মী ও সরকারি কর্মকর্তা। তিনি আবদুল্লাহ আল-মুতী নামেই সমধিক পরিচিত। সহজ ভাষায় বিজ্ঞানকে সর্বসাধারণের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তাঁর অবদান অনন্য। বিজ্ঞান জনপ্রিয়করণে বিশেষ ভূমিকার জন্য তিনি ১৯৮৩ সালে ইউনেস্কো কলিঙ্গ পুরস্কার লাভ করেন।
জন্ম ও শিক্ষাজীবন
আবদুল্লাহ আল-মুতীর জন্ম সিরাজগঞ্জ জেলার ফুলবাড়ি গ্রামে। তাঁর পিতা শেখ মইন শরফুদ্দিন এবং মাতা হালিমা শরফুদ্দিন। ১৯৪৫ সালে ঢাকার মুসলিম হাই স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় কলকাতা বোর্ডে দ্বিতীয় স্থান অর্জন করেন। ১৯৪৭ সালে আইএ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং ১৯৫২ সালে পদার্থবিদ্যায় সম্মানসহ স্নাতক ডিগ্রি লাভ করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৬০ সালে শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষায় এমএ এবং ১৯৬২ সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
কর্মজীবন
তিনি কর্মজীবন শুরু করেন রাজশাহী কলেজে শিক্ষক হিসেবে। পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয়ে যুগ্মসচিবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন শেষে ১৯৮৬ সালে অবসর গ্রহণ করেন। রেডিও ও টেলিভিশনে বিজ্ঞানভিত্তিক অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমেও তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। বাংলা একাডেমি, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি ও বিজ্ঞান শিক্ষা সমিতিসহ বহু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সঙ্গে তিনি যুক্ত ছিলেন।
রচনাবলি
বিজ্ঞান ও শিশুতোষ গ্রন্থ (নির্বাচিত)
এসো বিজ্ঞানের রাজ্যে
অবাক পৃথিবী
আবিষ্কারের নেশায়
রহস্যের শেষ নেই
সাগরের রহস্যপুরী
এ যুগের বিজ্ঞান
বিচিত্র বিজ্ঞান
বিজ্ঞানের বিস্ময়
তারার দেশের হাতছানি
মহাকাশে কী ঘটছে
আজকের বিজ্ঞান ও বাংলাদেশ
শিক্ষাবিষয়ক গ্রন্থ
শিক্ষা ও অন্যান্য প্রসঙ্গ
শিক্ষা ও বিজ্ঞান : নতুন দিগন্ত
আমাদের শিক্ষা কোন পথে
অনুবাদ গ্রন্থ (নির্বাচিত)
আকাশের সঙ্গে মিতালী
মহাবীর পরমাণু
আলো
তাপ
পরমাণুর রাজ্যে
সম্পাদনা
বাংলা একাডেমির বিজ্ঞান বিশ্বকোষ (প্রধান সম্পাদক)
শিশু একাডেমির শিশু বিশ্বকোষ (বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ)
পুরস্কার ও সম্মাননা
ইউনেস্কো কলিঙ্গ পুরস্কার (১৯৮৩)
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৭৫)
একুশে পদক (১৯৮৫)
স্বাধীনতা পদক (১৯৯৫)
কুদরাত-ই-খুদা স্বর্ণপদক (১৯৭৯)
জিয়াউর রহমান জাতীয় পুরস্কার (১৯৮১)
শিশু একাডেমি পুরস্কার
আবুল মনসুর আহমদ সাহিত্য পুরস্কার (১৯৮৫)
কাজী মাহবুব উল্লাহ স্বর্ণপদক (১৯৮৭)
বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল মাহমুদ। প্রথম পর্যায়ে তিনি গ্রামবাংলার গণমানুষের প্রবহমান জীবনধারা ও তার পটভূমি থেকে কাব্য রচনার উপাদান সংগ্রহ করেন, পরবর্তীতে তাঁর কবিতায় শহুরে জীবনের ছায়াপাত ঘটে। তিনি কবিতায় বাংলাদেশের লোকজ ঐতিহ্য ও লোকশব্দ ব্যবহারে কৃতিত্ব দেখিয়েছেন। ১৯৭২ সালের ১০ জানুয়ারি জাসদ (জাতীয় সমাজতান্ত্রিক দল) প্রতিষ্ঠিত ‘দৈনিক গণকণ্ঠ’ প্রকাশিত হলে তিনি এর প্রতিষ্ঠাতা সম্পাদক হন। ১৯৭৪ সালে তৎকালীন সরকারের নির্দেশে এ পত্রিকা বন্ধ করা হয় এবং সম্পাদককে গ্রেফতার করা হয় । জেলে থাকাকালে তিনি মার্কসবাদী আদর্শকে পরিত্যাগ করে ইসলামি আদর্শ গ্রহণ করেন ।
- আল মাহমুদ ১১ জুলাই, ১৯৩৬ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার মোড়াইল গ্রামে জন্মগ্রহণ করেন।
- তাঁর প্রকৃত নাম মির আব্দুস শুকুর আল মাহমুদ।
- তাঁর শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাস।
- বঙ্গবন্ধুর সুপারিশে তিনি শিল্পকলা একাডেমির অফিসার পদে যোগদান করেন এবং ১৯৯৩ সালে পরিচালক হিসেবে অবসর গ্রহণ করেন। অবসর গ্রহণের পর চট্টগ্রাম থেকে প্রকাশিত 'দৈনিক কর্ণফুলি' পত্রিকার সম্পাদক হিসেবে যোগদান করেন।
- তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৬৮), একুশে পদক (১৯৮৬), নাসিরউদ্দিন স্বর্ণপদক (১৯৯০) পান।
- তিনি ১৫ ফেব্রুয়ারি, ২০১৯ সালে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে শুক্রবার রাত ১১:০৫ মিনিটে ইন্তেকাল করেন।
তাঁর রচিত কাব্যগ্রন্থগুলো:
'লোক লোকান্তর' (১৯৬৩): এটি তাঁর প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ।
'সোনালী কাবিন' (১৯৭৩): এটির প্রথমে নাম ছিলো 'অবগাহনের শব্দ'। পরে তিনি এটির নামকরণ করেন 'সোনালী কাবিন'। গ্রামীণ আবহে রচিত ৪৪টি কবিতার সংকলনে এ কাব্যগ্রন্থে তাঁর কবি প্রতিভা নিশ্চিত হয়েছে। এতে প্রকাশ পেয়েছে বঞ্চিতের ক্ষোভ, শ্রমিকের ঘাম, কৃষকের পরিশ্রম ও গ্রামীণ আবহ। এটি তাঁর শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। এ কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদ 'গোল্ডেন কাবিন' নামে যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত হয়। এ কাব্যের অন্যতম কবিতা 'প্রত্যাবর্তনের লজ্জা'।
'কালের কলস' (১৯৬৬), 'মায়াবী পর্দা দুলে উঠো' (১৯৭৬), 'অদৃষ্টবাদীদের রান্নাবান্না' (১৯৮০), 'বখতিয়ারের ঘোড়া' (১৯৮৫), 'আরব্য রজনীর রাজহাঁস' (১৯৮৭), 'প্রহরান্তে পাশফেরা' (১৯৮৮), 'একচক্ষু হরিণ' (১৯৮৯), 'মিথ্যাবাদী রাখাল' (১৯৯৩), 'আমি দূরগামী' (১৯৯৪), 'হৃদয়পুর' (১৯৯৫), 'দোয়েল ও দয়িতা' (১৯৯৬), 'দ্বিতীয় ভাঙ্গন' (২০০০), 'নদীর ভিতরে নদী' (২০০১), 'উড়ালকাব্য' (২০০৩), 'না কোনো শূন্যতা মানি না' (২০০৪), 'বিরামপুরের যাত্রী' (২০০৫), 'তোমার জন্য দীর্ঘ দিবস দীর্ঘ রজনী' (২০০৫), 'তুমিই তৃষ্ণা তুমিই পিপাসার জল' (২০০৭), 'সেলাই করা মুখ' (২০০৮), 'পিপাসার বালুচরে' (২০০৮), 'প্রেমপত্র পল্লবে' (২০০৯), 'তোমার রক্তে তোমার গন্ধে' (২০১১), 'পাখির কথায় পাখা মেললাম' (২০১২), 'ইতিহাস দেখো বাঁক ঘুরে গেছে ফের ইতিহাসে' (২০২০)।
আল মাহমুদ রচিত কিশোর সাহিত্য:
'পাখির কাছে ফুলের কাছে' (১৯৮০): এ কিশোর সাহিত্যের কবিতা 'বোশেখ', 'একুশের কবিতা'। 'বোশেখ' কবিতায় কবি বৈশাখের বিধ্বংসী প্রতীকের মধ্য দিয়ে অত্যাচারীর অবসান কামনা করেছেন।
আল মাহমুদ রচিত উপন্যাসগুলো:
'ডাহুকী' (১৯৯২): এটি তাঁর রচিত প্রথম উপন্যাস। এটি অতৃপ্ত দাম্পত্য বিষয়ক কাহিনি। চরিত্র: আতিকা, কেরামত।
'কাবিলের বোন' (১৯৯৩): এটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। পাঁচ পর্বে বিভক্ত এ উপন্যাসে পূর্ব পাকিস্তানে নাগরিক পরিচয়ের সংকট, গণঅভ্যুত্থান, মহান মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুর নেতৃত্বের বিমূর্ত প্রকাশ ঘটেছে। চরিত্র: কাবিল, রোকসানা।
'উপমহাদেশ' (১৯৯৩): এটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। যুদ্ধের ভয়াবহতা, হিংস্রতা, যুদ্ধের মাঝে প্রেম, দেশপ্রেম-সবকিছুরই প্রতিচ্ছবি এ উপন্যাস। চরিত্র: হাদী মীর, হামিদা, আনিস, নন্দিনী, সীমা।
'কবি ও কোলাহল' (১৯৯৩), 'পুরুষ সুন্দর' (১৯৯৪), 'আগুনের মেয়ে' (১৯৯৫), 'নিশিন্দা নারী' (১৯৯৫), 'মরু মূষিকের উপত্যকা' (১৯৯৫; কিশোর উপন্যাস), 'যে পারো ভুলিয়ে দাও' (১৯৯৫), 'পুত্র' (২০০০), 'চেহারার চতুরঙ্গ' (২০০১), 'কলঙ্কিনী জ্যোতির্বলয়' (২০০৩), 'ধীরে খাও অজগরী' (২০০৪), 'যে যুদ্ধে কেউ জেতেনি' (২০০৬), 'তুহিন তামান্না উপাখ্যান' (২০০৭), 'তুষের আগুন' (২০০৮), 'জীবন যখন বাঁক ঘোরে' (২০১৮), 'সহোদরা' (২০২০), 'রাগিনী' (২০২০)।
তাঁর গল্পগ্রন্থসমূহ:
'পানকৌড়ির রক্ত' (১৯৭৫), 'সৌরভের কাছে পরাজিত' (১৯৮২), 'গন্ধবণিক' (১৯৮৮), 'ময়ূরীর মুখ' (১৯৯৪), 'নদীর সতীন' (২০০৪), 'ছোট-বড়' (২০০৫), 'চারপাতার প্রেম' (২০০৯), 'সপ্তর্ষী' (২০১৪), 'জলবেশ্যা ও তাহারা' (২০১৫), 'প্রিয় পঞ্চমী' (২০১৬)।
আল মাহমুদ রচিত অন্যান্য সাহিত্য:
আত্মজীবনী:
'যেভাবে বেড়ে উঠি' (১৯৯৭), 'বিচূর্ণ আয়নায় কবির মুখ' (২০০৭)।
প্রবন্ধ:
'দিনযাপন' (১৯৯০), 'কবির আত্মবিশ্বাস' (১৯৯১), 'নারী নিগ্রহ' (১৯৯৭), 'কবিতার জন্য বহুদূর' (১৯৯৭), 'কবিতার জন্য সাত সমুদ্র' (১৯৯৯), 'কবির সৃজন বেদনা' (২০০৫), 'সময়ের সাক্ষী' (২০০৫), ‘বারো মাস তেরো পার্বন (২০০৮)’, 'দশ দিগন্তে উড়াল' (২০০৯), 'কবির কররেখাং (২০০৯), 'কবির মুখ' (২০১৫)।
সম্পাদনা:
'কাফেলা', 'দৈনিক গণকণ্ঠ', 'দৈনিক কর্ণফুলী'।
বিখ্যাত পঙ্ক্তি:
- আমার মায়ের সোনার নোলক হারিয়ে গেল শেষে
হেথায় খুঁজি হোথায় খুঁজি সারা বাংলাদেশে।' (নোলক) - নারকেলের ঐ লম্বা মাথায় হঠাৎ দেখি কাল
ডাবের মতো চাঁদ উঠেছে ঠান্ডা ও গোলগাল।
ছিটকিনিটা আস্তে খুলে পেরিয়ে গেলাম ঘর
ঝিমধরা এই মস্ত শহর কাঁপছিলো থরথর।
(পাখির কাছে ফুলের কাছে)
# বহুনির্বাচনী প্রশ্ন

আলাউদ্দিন আল আজাদ (১৯৩২-২০০৯)
পঞ্চাশের দশকের প্রখ্যাত কবি, ঔপন্যাসিক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নজরুল অধ্যাপক আলাউদ্দিন আল আজাদ। তাঁর উপন্যাসে মানুষের জীবনের আশা, সঙ্কট, আনন্দ ও বেদনা পরিস্ফুট হয়েছে। তাঁর কবিতায় মার্কসবাদী চেতনার কথা থাকলেও এতে রোমান্টিক আবেগ অক্ষুণ্ণ থেকেছে। নগরজীবনের কৃত্রিমতা, রাজনীতির সংগ্রাম, নিপীড়ন, প্রতারণা তিনি তাঁর কথাসাহিত্যের বিষয়বস্তু করেছেন। তিনি এরশাদ সরকারের সংস্কৃতি উপদেষ্টা ছিলেন।
- আলাউদ্দিন আল আজাদ ৬ মে, ১৯৩২ সালে নরসিংদীর রায়পুরা উপজেলার রামনগর গ্রামে জন্মগ্রহণ করেন।
- প্রকৃত নাম আলাউদ্দিন, ডাকনাম- বাদশা।
- তিনি ভাষা আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করেন এবং তাঁর উদ্যোগেই প্রথম প্রকাশিত হয় 'একুশের প্রথম বুলেটিন'।
- তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৬৪), ইউনেস্কো পুরস্কার (১৯৬৫), জাতীয় চলচ্চিত্র পুরস্কার' (১৯৭৭), একুশে পদক (১৯৮৬) লাভ করেন।
- তিনি ৩ জুলাই, ২০০৯ সালে মারা যান (সূত্র: বাংলা একাডেমি চরিতাভিধান।
তাঁর গল্পগ্রন্থসমূহঃ
‘জেগে আছি’ (১৯৫০): এটি তাঁর প্রকাশিত প্রথম গ্রন্থ । ‘ধানকন্যা’ (১৯৫১), ‘অন্ধকার সিঁড়ি' (১৯৫৩), ‘মৃগনাভি’ (১৯৫৩), ‘উজান তরঙ্গে' (১৯৬৩), ‘যখন সৈকত’ (১৯৬৭), ‘আমার রক্ত স্বপ্ন আমার' (১৯৭৫), ‘জীবনজমিন’ (১৯৮৮)।
তাঁর উপন্যাসসমূহ:
‘তেইশ নম্বর তৈলচিত্র' (১৯৬০) : এটি মনস্তাত্ত্বিক বিশ্লেষণমূলক উপন্যাস। মাতৃত্বের গভীর ও আবেগী প্রকাশ এবং সাংসারিক জীবনের আকুতি এ উপন্যাসের বিষয়। এটি ‘বসুন্ধরা’ নামে চলচ্চিত্রায়িত করেন সুভাষ দত্ত যা ১৯৭৭ সালে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার' লাভ করে। এটি বুলগেরীয় ভাষায় অনূদিত হয়েছে ‘পোত্রেৎ দুবাতসাৎ ত্ৰি' নামে।
‘কর্ণফুলী' (১৯৬২): এটি পাহাড়-সমুদ্রঘেরা উপজাতীদের জীবনচিত্র নিয়ে রচিত। আদিবাসী তরুণী রাঙ্গামিলার প্রণয়ে আকৃষ্ট হয় চোরাকারবারি, উচ্চাভিলাসী বাঙালি ইসমাইল। প্রেমিক দেওয়ান পুত্র, জলি, রমজানদের জীবন-যাপন, প্রণয় ইত্যাদি এ উপন্যাসের মূল বিষয়।
‘ক্ষুধা ও আশা' (১৯৬৪): এতে রূপায়িত হয়েছে যুদ্ধ ও দুর্ভিক্ষপীড়িত সামাজিক অবস্থায় সংগ্রামী মানুষের চিত্র।
‘শীতের শেষ রাত বসন্তের প্রথম দিন' (১৯৬২), 'খসড়া কাগজ' (১৯৮৬), ‘শ্যামল ছায়ার সংবাদ' (১৯৮৬), ‘জ্যোৎস্নার অজানা জীবন' (১৯৮৬), ‘যেখানে দাঁড়িয়ে আছি' (১৯৮৬), ‘স্বাগতম ভালোবাসা' (১৯৯০), ‘অপর যোদ্ধারা’ (১৯৯২), ‘পুরানা পল্টন' (১৯৯২), ‘অন্তরীক্ষে বৃক্ষরাজী' (১৯৯২), ‘স্বপ্নশিলা’ (১৯৯২), ‘ক্যাম্পাস' (১৯৯৪), ‘প্রিয় প্রিন্স' (১৯৯৫), ‘কালো জ্যোৎস্নায় চন্দ্রমল্লিকা' (১৯৯৬), ‘বিশৃঙ্খলা’ (১৯৯৭)।
তাঁর অন্যান্য রচনাবলিঃ
‘ মানচিত্র' (১৯৬১): এ কাব্যের বিখ্যাত কবিতা ‘ স্মৃতিস্তম্ভ' (স্মৃতির মিনার ভেঙ্গেছে তোমার / ভয় কি বন্ধু), যা ২৬ ফেব্রুয়ারি, ১৯৫২ সালে পাকিস্তানি পুলিশ কর্তৃক শহিদ মিনার ভেঙে ফেলার প্রতিবাদে তিনি রচনা করেন ।
‘ভোরের নদীর মোহনায় জাগরণ' (১৯৬২), ‘লেলিহান পাণ্ডুলিপি' (১৯৭৫), ‘সাজঘর' (১৯৯০), ‘চোখ' (১৯৯৬)।
| মানচিত্র (কাব্যগ্রন্থ | আলাউদ্দিন আল আজাদ |
| মানচিত্র (নাটক) | আনিস চৌধুরী |
নাটক: 'মরক্কোর জাদুঘর' (১৯৫৯), 'মায়াবী প্রহর (১৯৬৩), 'ধন্যবাদ' (১৯৬৫), 'নিঃশব্দ যাত্রা' (১৯৭২) 'ধন্যবাদ' (১৯৬৫), 'নরকে লাল গোলাপ' (১৯৭২)।
কাব্যনাট্য:
‘ইহুদির মেয়ে' (১৯৬২), ‘রঙ্গিন মুদ্রারাক্ষস' (১৯৯৪)।
গল্প:
‘জমা খরচ’: এ গল্পটি সিলেটের চা বাগানের কুলি- কামিনদের জীবনকাহিনি নিয়ে রচিত ।
‘যখন সৈকত’: এ গল্পে স্ত্রীর প্রতি স্বামীর সন্দেহ এবং তা থেকে জিঘাংসার সৃষ্টির স্বরূপ বর্ণিত হয়েছে।
# বহুনির্বাচনী প্রশ্ন

মহাকবি আলাওল ছিলেন বাঙালি পণ্ডিত কবি। বাংলা সাহিত্যে মধ্যযুগের ধর্মীয় বিষয়বস্তুর গতানুগতিক পরিসীমায় রোমান্টিক প্রণয়কাব্যধারা প্রবর্তনকারী হিসেবে মুসলমান কবিদের অবদান সর্বজনস্বীকৃত। তিনি রাজসভার কবি হিসেবে আবির্ভূত হলেও মধ্যযুগের সকল বাঙালি কবির মধ্যে 'শিরোমণি আলাওল' রূপে আরবি, ফারসি ও হিন্দি সাহিত্যের বিষয়বস্তু ও ভাববৈচিত্র্য অবলম্বনে কাব্য রচনায় এক নতুন যুগের সূচনা করেন।
- আলাওল ১৬০৭ সালের দিকে চট্টগ্রামের হাটহাজারীর জোবরা গ্রাম / ফরিদপুরের ফতেয়াবাদ পরগনায় জন্মগ্রহণ করেন।
- আলাওলের পিতা ফতেয়াবাদের শাসনকর্তা মজলিস কুতুবের অমাত্য ছিলেন। জলপথে ফতেয়াবাদ থেকে চট্টগ্রামে যাওয়ার পথে আলাওল ও তাঁর পিতা পর্তুগিজ জলদস্যুদের দ্বারা আক্রান্ত হন এবং ঘটনাস্থলে তাঁর পিতা মৃত্যুবরণ করেন। তিনি ভাগ্যক্রমে বেঁচে গিয়ে আরাকান রাজ্যে উপস্থিত হন।
- আলাওল আরাকানে প্রথমে রাজদেহরক্ষী অশ্বারোহী পরে সেনাবাহিনীর চাকরিতে নিয়োজিত ছিলেন।
- আরাকানের প্রধান অমাত্য মাগন ঠাকুর আলাওলকে কাব্য রচনায় উৎসাহিত করেন।
- তিনি 'লোরচন্দ্রাণী ও সতীময়না' (১৬৫৯) কাব্যের ৩য় খণ্ড রচনা করেন। ১ম ও ২য় খণ্ড রচনা করেন দৌলত কাজী।
- তিনি ১৬৮০ সালে মারা যান।
'পদ্মাবতী' কাব্য:
'পদ্মাবতী' (১৬৪৮) মহাকবি আলাওলের প্রথম রচনা, যা ইতিহাস আশ্রিত রোমান্টিক প্রেমকাব্য। মালিক মুহম্মদ জায়সীর হিন্দি ভাষায় রচিত 'পদুমাবৎ' অবলম্বনে মধ্যযুগের শ্রেষ্ঠ মুসলিম কবি আলাওল মাগন ঠাকুরের অনুপ্রেরণায় 'পদ্মাবতী' কাব্য রচনা করেন। পদ্মাবতী কাব্য দুটি পর্বে বিভক্ত। প্রথম পর্ব হচ্ছে সিংহলের রাজকন্যা পদ্মাবতীকে লাভ করার জন্য চিতোররাজ রত্নসেনের সফল অভিযান এবং দ্বিতীয় পর্বে আছে রানি পদ্মাবতীকে লাভ করার জন্য দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজীর ব্যর্থ সামরিক অভিযানের বিবরণ। এ কাব্যে হিরামন নামে একটি শুকপাখির ভূমিকা উল্লেখযোগ্য। এ কাব্যে কবির নাগরিক শিক্ষা, রুচির বৈদগ্ধ্য রূপ, ভাবের গভীরতা, ভাষা ও অলংকার প্রয়োগে বুদ্ধিদীপ্ততার পরিচয় পাওয়া যায় বলে 'পদ্মাবতী'কে আলাওলের শ্রেষ্ঠ রচনা বলা হয়। এ কাব্যে তার ব্যক্তিগত জীবনের কিছু পরিচয় বিধৃত রয়েছে। এ কাব্যের বিখ্যাত পঙ্ক্তি- 'তাম্বুল রাতুল হৈল অধর পরশে।'
'পদ্মাবতী' কাব্যের অন্যতম খণ্ড 'ঋতু বর্ণন' এর পঙ্ক্তি:
প্রথমে বসন্ত ঋতু নবীন পল্লব।
দুই পক্ষ আগে পাছে মধ্যে সুমাধব ।।
মলয়া সমীর হৈলা কামের পদাতি।
মুকুলিত কৈল তবে বৃক্ষ বনস্পতি।।
আলাওলের কাব্যসমূহ
গ্রন্থ | প্রকাশকাল | উৎস | পৃষ্ঠপোষক |
| পদ্মাবতী | ১৬৪৮ | পদুমাবৎ (মালিক মুহম্মদ জায়সী) | কোরেশী মাগন ঠাকুর |
| রওনকলিকা আনন্দবর্মা | ১৬৫৯ | মৌলিক (লোরচন্দ্রাণী ও সতীময়নার উত্তরাংশ) | শ্রীমন্ত সোলেমান |
| তোহফা (নীতিকাব্য) | ১৬৬৪ | তুহফ-ই নসাঈহ (ইউসুফ গদা) | শ্রীমন্ত সোলেমান |
| হপ্তপয়কর | ১৬৬৫ | হফত্ পয়কর (নিজামী) | সৈয়দ মুহম্মদ খান |
| সয়ফুলমুলুক বদিউজ্জামাল | ১৬৬৯ | সয়ফুলমুলুক বদিউজ্জামাল (গাওয়াসী) | মাগন ঠাকুর |
| সিকান্দরনামা | ১৬৭৩ | সিকান্দরনামা (নিজামী) | নবরাজ মজলিস |
| রাগতালনামা | মৌলিক | - | - |
| পদাবলী | মৌলিক | - | - |
| শিরী খুসরু | মৌলিক | - | - |
# বহুনির্বাচনী প্রশ্ন

আহমদ শরীফ (১৯২১-১৯৯৯)
ড. আহমদ শরীফ ছিলেন বাংলা ভাষা ও সাহিত্যের শিক্ষক, প্রাবন্ধিক ও চিন্তাবিদ। তাঁর লেখার প্রধান এলাকা ছিল বাংলাদেশ, বাঙালি সমাজ, বাংলা ভাষা ও সাহিত্য। বাংলাদেশ ও বাঙালি সত্তার স্বরূপ সন্ধানে তিনি ছিলেন আমৃত্যু অনুসন্ধিৎসু। ধর্মান্ধতা, মৌলবাদ, সেনাশাসন, স্বৈরাচার এবং স্বাধীনতার শত্রুদের অপতৎপরতার বিরুদ্ধে তিনি ছিলেন তৎপর। ১৯৭১ এর মার্চে পাকিস্তানি অপশাসনের বিরুদ্ধে সংগ্রামে উজ্জীবিত হওয়ার জন্য তিনি কেন্দ্রীয় শহিদ মিনারে পূর্ব বাংলার লেখকদের শপথবাক্য পাঠ করান।
- ড. আহমদ শরীফ ১৩ ফেব্রুয়ারি, ১৯২১ সালে চট্টগ্রামের পটিয়া উপজেলার সুচক্রদণ্ডী গ্রামে জন্মগ্রহণ করেন।
- চট্টগ্রামের মুসলমানদের মধ্যে প্রথম এন্ট্রাস পাশ করা বাংলা সাহিত্যের প্রবাদ পুরুষ আবদুল করিম সাহিত্যবিশারদ ছিলেন তাঁর চাচা।
- তিনি 'বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধান' এর সম্পাদক।
- তিনি বাংলা একাডেমি পুরস্কার (১৯৬৮), একুশে পদক (১৯৯১) পান এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডি. লিট ডিগ্রি (১৯৯৩) লাভ করেন।
ড. আহমদ শরীফের প্রবন্ধগ্রন্থসমূহের নাম:
'বিচিত চিন্তা' (১৯৬৮), 'সাহিত্য সংস্কৃতি চিন্তা' (১৯৬৯), 'স্বদেশ অন্বেষা' (১৯৭০), 'জীবনে সমাজে সাহিতা (১৯৭০), 'যুগ যন্ত্রণা' (১৯৭৪), 'কালিক ভাবনা' (১৯৭৪), 'মধ্যযুগের সাহিত্য সমাজ ও সংস্কৃতির রূপ' (১৯৭৭), 'বাঙালী ও বাঙলা সাহিত্য' (১ম খণ্ড-১৯৭৮, ২য় খণ্ড ১৯৮৩), 'সময় সমাজ মানুষ' (১৯৯৫), 'স্বদেশ চিন্তা (১৯৯৭), 'বিশ শতকের বাঙালি' (১৯৯৮), 'সংস্কৃতি।
তাঁর সম্পাদনা গ্রন্থসমূহের নাম:
'লায়লী মজনু' (১৯৫৭), 'রসুল বিজয়' (১৯৬৪) 'চন্দ্রাবতী' (১৯৬৭), 'সিকান্দারনামা' (১৯৭৭), 'নবী বংশ' (১৯৭৮), 'রসুল চরিত' (১৯৭৮)।
তিনি ২৪ ফেব্রুয়ারি, ১৯৯৯ সালে মারা যান। মৃত্যুর আগে তিনি এক উইল (১৯৯৫) করে নিজের মৃত্যু-উত্তর চক্ষু ও দেহ 'বাংলাদেশ মেডিকেল কলেজ'কে দান করে যান। এ উইল কমিটির আহবায়ক ছিলেন নাট্যকার মামুনুর রশীদ।
# বহুনির্বাচনী প্রশ্ন
হুমায়ুন আজাদ
আহমদ শরীফ
এনামুল হক
আরুল ফজল

আহমদ ছফা (১৯৪৩-২০০১)
বিশিষ্ট লেখক, চিন্তাবিদ ও সাহিত্যিক আহমদ ছফার রচনায় প্রাধান্য পেয়েছে জাতিসত্তার পরিচয়। জীবদ্দশায় তিনি তাঁর প্রথাবিরোধী, নির্মোহ দৃষ্টিভঙ্গীর জন্য বুদ্ধিজীবী মহলে বিশেষ পরিচিত ছিলেন।
- আহমদ ছফা ৩০ জুন, ১৯৪৩ সালে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের গাছবাড়িয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- তিনি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে বাংলাকে স্বাধীন করার প্রত্যয়ে 'লেখক সংগ্রাম শিবির' গঠন করেন এবং স্বাধীন বাংলাদেশের প্রথম পত্রিকা 'প্রতিরোধ' প্রকাশ করেন।
- ১৯৮০ সালে কাঁটাবন বস্তিতে তিনি 'শিল্পী সুলতান কর্ম ও শিক্ষাকেন্দ্র' চালু করেন।
- তিনি 'উত্থানপর্ব', 'দাবানল' (এটি তিনি মুক্তিযুদ্ধের সমর্থনে কলকাতা থেকে প্রকাশ করেন) পত্রিকার সম্পাদক ছিলেন।
- তিনি একুশে পদক (মরণোত্তর) পান।
- তিনি ২৮ জুলাই, ২০০১ সালে মারা যান।
তাঁর উপন্যাসসমূহঃ
'সূর্য তুমি সাথী' (১৯৬৭): এটি তাঁর প্রথম প্রকাশিত উপন্যাস।
'‘ ওঙ্কার ' (১৯৭৫) : এটি ৬৯ সালের গণঅভ্যুত্থানের পটভূমিতে লেখা স্বাধীন বাংলাদেশ ও বাঙালি জাতি উত্থানের এক মনোজ্ঞ রূপায়ণ। উপন্যাসের নায়ক আবু নসরের বোবা মেয়েকে বিয়ে করে। আবু নসরের সাথে আইয়ুব খানের সম্পর্ক থাকায় সে একধরনের ক্ষমতা লাভ করে। এ কাহিনিসূত্র ধরেই উপন্যাসের কাহিনি গতি লাভ করেছে। এখানে আইয়ুব খানের তথাকথিত সামরিক শাসনের সমালোচনা করা হয়েছে।
‘একজন আলী কেনানের উত্থান-পতন' (১৯৮৮): আইয়ুব খান থেকে শুরু করে জাতির পিতা বঙ্গবন্ধু পর্যন্ত সময়ের রাজনৈতিক প্রেক্ষাপটে রচিত।
‘মরণ বিলাস' (১৯৯০): রাত ১২:১৩ মিনিট থেকে ভোর পর্যন্ত একান্ত সাগরেদ মাওলা বক্সের কাছে একজন মুমূর্ষু রাজনীতিবিদের সরল স্বীকারোক্তিতে ব্যক্ত হয় রাজনৈতিক জীবনের নানা উত্থান-পতন, সিঁড়ি বেয়ে প্রতিষ্ঠিত হওয়ার কাহিনি। একই সাথে নেতার করুণ মিনতিও প্রকাশিত হয়েছে।
‘ অলাতচক্র' (১৯৯৩): উপন্যাসটি মুক্তিযুদ্ধকালীন ভারতে অভিবাসী বাঙালিদের নিয়ে রচিত। প্রেমের কাহিনি হলেও এতে ধ্বনিত হয়েছে উদ্বাস্তু বাঙালিদের দৈন্যদশা।
‘গাভী বিত্তান্ত” (১৯৯৫) : এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনিয়মের প্রেক্ষাপটে রচিত ব্যাঙ্গাত্নক রচনা। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র এ বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত ভিসি মিঞা মোহাম্মদ আবু জোনায়েদ (প্রতীকী চরিত্র) ।
‘অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী' (১৯৯৬): উপন্যাসটি ‘প্রাণপূর্ণিমার চান’ নামে সাপ্তাহিক পত্রিকায় ধারাবাহিকভাবে প্রথম প্রকাশিত হয়। পরবর্তীতে এর নামকরণ করা হয় ‘অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী' ।
‘বিহঙ্গ পুরাণ” (১৯৮৬), ‘পুষ্প বৃক্ষ এবং বিহঙ্গ পুরাণ' (১৯৯৬)।
তাঁর প্রবন্ধগুলো:
‘জাগ্রত বাংলাদেশ” (১৯৭১): এটি স্বাধীন বাংলাদেশের প্ৰথম গ্ৰন্থ ৷
‘যদ্যপি আমার গুরু' (১৯৯৭): এটি জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাক প্রসঙ্গে রচিত।
‘বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস' (১৯৭২), ‘বাংলা ভাষা : রাজনীতির আলোকে’ (১৯৭৫), ‘বাংলাদেশের রাজনৈতিক জটিলতা' (১৯৭৭), 'বাঙালি মুসলমানের মন' (১৯৮১), ‘রাজনীতির লেখা’ (১৯৯৩), ‘সংকটের নানা চেহারা' (১৯৯৬), ‘বাঙালি জাতি এবং বাংলাদেশ রাষ্ট্র' (২০০১), ‘উপলক্ষের লেখা’ (২০০১), ‘সেইসব লেখা' (২০০৮)
তাঁর অন্যান্য রচনাবলি:
গল্প :
‘নিহত নক্ষত্র' (১৯৬৯)
কবিতা :
‘জল্লাদ সময়’ (১৯৭৪), ‘দুঃখের দিনে দোহা' (১৯৭৫), ‘একটি প্রবীণ বটের কাছে প্রার্থনা' (১৯৭৭), ‘লেনিন ঘুমোবে এবার' (১৯৯৯)।
অনুবাদ :
‘তানিয়া’ (১৯৬৭), ‘ফাউস্ট' (১৯৮৬)।
শিশুতোষ :
‘দোলা আমার কনক চাপা' (১৯৬৮), 'গোঁ-হাকিম' (১৯৭৭)।
ইতিহাস গ্রন্থ :
‘সিপাহী যুদ্ধের ইতিহাস' (১৯৭৯)
# বহুনির্বাচনী প্রশ্ন
রাজসিংহ
যদ্যপি আমার গুরু
নদীবক্ষে
গােরা

পঞ্চাশের দশকের অন্যতম আধুনিক কবি আহসান হাবীব। তাঁর কবিতার বিষয়বস্তু ছিল বস্তুনিষ্ঠতা ও বাস্তব জীবনবোধ। তাঁর মানুষের সংগ্রামী চেতনা ও সমকালীন যুগ-যন্ত্রণা শিল্পসম্মতভাবে কবিতায় গ্রামীণ ঐতিহ্যমণ্ডিত সামাজিক বাস্তবতা, মধ্যবিত্ত পরিস্ফুট হয়েছে। ২২ জুন, ১৯৬৭ সালে সরকার বেতার ও টেলিভিশন থেকে রবীন্দ্রসঙ্গীত প্রচার বন্ধের সিদ্ধান্ত নিলে সরকারের সে সিদ্ধান্তের প্রতি সমর্থন জ্ঞাপন করেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে তিনি পাকিস্তানের অখণ্ডতা রক্ষার পক্ষে বিবৃতি দেন। ৭ ফেব্রুয়ারি, ১৯৮৩ সালে এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে কেন্দ্রীয় শহিদ মিনারে অনুষ্ঠিত এক বৃদ্ধিজীবী সমাবেশে স্বরচিত কবিতা পাঠ করেন।
আহসান হাবীব ২ জানুয়ারি, ১৯১৭ সালে পিরোজপুরের শঙ্করপাশা গ্রামে জন্মগ্রহণ করেন।
কথাসাহিত্যিক মঈনুল আহসান তাঁর সন্তান।
তিনি ১৯৬৪ সালে দৈনিক পাকিস্তান (পরবর্তীতে দৈনিক বাংলা) পত্রিকার সাহিত্যপাতার সম্পাদক হিসেবে ২১ বছর দায়িত্ব পালন করেন। সহকারী সম্পাদক: 'দৈনিক তকবীর' (১৯৩৭), 'মাসিক বুলবুল' (১৯৩৭-৩৮), 'মাসিক সওগাত' (১৯৩৯-৪৩: ভারপ্রাপ্ত সম্পাদক)। দৈনিক আজাদ, মাসিক মোহাম্মদী, দৈনিক কৃষক, দৈনিক ইত্তেহাদ, সাপ্তাহিক প্রবাহ প্রভৃতি পত্রিকায় সাংবাদিক হিসেবে কাজ করেন।
- সপ্তম শ্রেণিতে অধ্যয়নকালে ১৯৩৩ সালে স্কুল ম্যাগাজিনে তার প্রথম প্রবন্ধ 'ধর্ম' প্রকাশিত হয়।
- ১৯৩৪ সালে তাঁর প্রথম কবিতা 'মায়ের কবর পাড়ে কিশোর' পিরোজপুর সরকারি স্কুল ম্যাগাজিনে প্রকাশিত হয়।
- তিনি বাংলা একাডেমি পুরস্কার (১৯৬১), একুশে পদক (১৯৭৮) পান।
- তিনি ১০ জুলাই, ১৯৮৫ সালে মারা যান।
তাঁর প্রথম প্রকাশিত কাব্যের নাম
- 'রাত্রিশেষ' (১৯৪৭): এতে গ্রাম ও নগর উভয়কেন্দ্রিক কবিতা বিদ্যমান। তাঁর কবিতায় ব্যঙ্গের মাধ্যমে বস্তুনিষ্ঠতা ও বাস্তব জীবনবোধ ফুটে উঠেছে।
আহসান হাবীবের প্রকাশিত কাব্যগ্রন্থসমূহের নামঃ
'ছায়াহরিণ' (১৯৬২): এ কাব্যে ঐতিহ্য আশ্রয়ী কবি বণিক সভ্যতার রুদ্র রূপ দেখিয়েছেন। তিনি গ্রামীণ অনুষঙ্গে স্থিত হতে চেয়েছেন।
'সারা দুপুর' (১৯৬৪): এটি আহসান হাবীবের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ।
'বিদীর্ণ দর্পণে মুখ' (১৯৮৫): এ কাব্যের কবিতা ' সেই অস্ত্র। 'আশায় বসতি' (১৯৭৪), 'মেঘ বলে চৈত্রে যাবো (১৯৭৬), 'দু'ই হাতে দুই আদিম পাথর' (১৯৮০), 'প্রেমে কবিতা' (১৯৮১)।
| অরণ্যবহ্নি (উপন্যাস) | তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় |
| বহ্নিবলয় (উপন্যাস) | ড. নীলিমা ইব্রাহীম |
| বহ্নিবলয় (উপন্যাস) | বন্দে আলী মিয়া |
| আরণ্য নীলিমা (উপন্যাস) | আহসান হাবীব |
| বিধ্বস্ত নীলিমা (কাব্যগ্রন্থ) | শামসুর রাহমান |
| বিধ্বস্ত রোদের ঢেউ (উপন্যাস) | সরদার জয়েনউদ্দিন |
তাঁর অন্যান্য রচনা সমূহের নামঃ
উপন্যাস : 'আরণ্য নীলিমা' (১৯৬২): উদীয়মান মুসলমান মধ্যবিত্ত বাঙালি সমাজের প্রতিনিধি এক তরুণ চিত্রশিল্পী তার স্ত্রীর মনোজাগতিক সংকট এ উপন্যাসের উপজীব্য।
'রানী খালের সাঁকো' (১৯৬৫), 'জাফরানী রং পায়রা'।
শিশুতোষ: 'ছোটদের পাকিস্তান' (১৯৫৪), 'বৃষ্টি পড়ে টাপুর টুপুর' (১৯৭৭), 'ছুটির দিন দুপুরে' (১৯৭৮), 'মেলা (কবিতা), 'আমি কোনো আগন্তুক নই' (কবিতা)।
# বহুনির্বাচনী প্রশ্ন
বৈরী বৃষ্টিতে
মুহূর্তেও কবিতা
বিদীর্ণ দর্পণে মুখ
পূর্বাভাস
ইমদাদুল হক মিলন (১৯৫৫-)
বাংলাদেশের একজন কথাসাহিত্যিক ও নাট্যকার ইমদাদুল হক মিলন। তিনি গল্প, উপন্যাস ও নাটক- এই তিন শাখাতেই জনপ্রিয় রচনা উপহার দিয়ে যাচ্ছেন। তিনি সাপ্তাহিক বিচিত্রা পত্রিকায় 'সজনী' নামে ছোট গল্পের মাধ্যমে পাঠকের দৃষ্টি আকর্ষণ এবং 'কিশোর বাংলা' পত্রিকায় শিশুতোষ গল্প লিখে সাহিত্যজগতে প্রবেশ করেন।
- ইমদাদুল হক মিলন ৮ সেপ্টেম্বর, ১৯৫৫ সালে মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরের মেদিনীমণ্ডল গ্রামে নানার বাড়িতে জন্মগ্রহণ করেন। পৈতৃক নিবাস- লৌহজং থানার পয়সা গ্রামে।
- তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৯২) এবং একুশে পদক (২০১৯) পান।
ইমদাদুল হক মিলনের সাহিত্যকর্মসমূহ:
উপন্যাস:
‘যাবজ্জীবন' (১৯৭৬): এটি তাঁর প্রথম প্রকাশিত উপন্যাস ।
‘কালোঘোড়া' (১৯৯১): এটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ।
‘নূরজাহান' (১৯৯৫): এপার-ওপার বাংলার ব্যাপক জনপ্রিয় উপন্যাস ।
‘দুঃখ কষ্ট’ (১৯৮২), ‘ও রাধা ও কৃষ্ণ’ (১৯৮২), ‘এক দেশ' (১৯৮৩), ‘প্রিয় নারী জাতি' (১৯৮৪), 'ভূমিপুত্র’ (১৯৮৫), ‘পরবাস' (১৯৮৭), ‘নায়ক’ (১৯৮৮), ‘সারাবেলা’ (১৯৮৮), 'রূপনগর' (১৯৮৮), ‘কথা ছিলো’ (১৯৮৮), ‘দুজনে' (১৯৮৮), ‘রাজাকারতন্ত্র' (১৯৮৯), ‘বালকের অভিমান' (১৯৮৯), ‘বন মানুষ' (১৯৮৯), ‘স্বপ্ন’ (১৯৮৯), ‘মহাযুদ্ধ' (১৯৮৯), 'কোন কাননের ফুল' (১৯৯০), ‘সুদূরতমা’ (১৯৯১), ‘আশায় আশায় থাকি' (১৯৯২), ‘বাঁকা জল’ (১৯৯৩), ‘মানুষজন’ (১৯৯৪), ‘আছ তুমি হৃদয় জুড়ে' (১৯৯৬), 'সুচরিতাসু' (১৯৯৭), 'যুবরাজ' (১৯৯৭), 'মৌসুমী' (১৯৯৮), ‘রহস্যময়ী' (১৯৯৯), ‘তখন ছিলাম আমি' (২০০০), 'এসো' (২০০১), 'জান' (২০০২), ‘কুসুমের মতো মেয়েরা' (২০০৩), ‘বন্ধুয়া' (২০০৪), ‘তুমিই’ (২০০৫), ‘অপরবেলা’ (২০০৬)।
গল্পগ্রন্থ:
‘নিরন্নের কাল’ (১৯৭৯), ‘হে প্রেম' (১৯৮৩), ‘তাহারা’ (১৯৮৬), ‘মর্মবেদনা' (১৯৮৮), 'প্রেম নদী’ (১৯৮৮), ‘ফুলের বাগানে সাপ' (১৯৮৩), ‘আহারী' (১৯৮৪), ‘বারো রকমের মানুষ' (১৯৮৮)
ছোটগল্প:
‘রাজার চিঠি’, ‘মানুষ কাঁদছে’, ‘নেতা যে রাতে নিহত হলেন' ।
আত্মজীবনী: 'কেমন আছ সবুজ পাতা' (২০১২)।

ইসমাইল হোসেন সিরাজী (১৮৮০-১৯৩১)
সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী যৌবনকালে অসাম্প্রদায়িক চেতনা লালন করতেন এবং কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। পরবর্তীতে তিনি ধর্মীয় চেতনায় প্রভাবিত হয়ে মুসলিম পুনর্জাগরণবাদী হিসেবে পরিচিত হন। মুসলমানদের নবজাগরণ ও দেশমাতৃকার স্বাধীনতা অর্জনই ছিল তাঁর জীবনের লক্ষ্য। এ কারণেই তিনি জাতীয় জাগরণমূলক কাব্য সৃষ্টিতে ছিলেন স্বতঃস্ফূর্ত এবং কাজী নজরুল ইসলামের পূর্বসূরি। মুসলমানদের অন্ধকারকালে তাঁর কাব্য এবং অনলবর্ষী বক্তৃতা মুসলিম জাতিকে যেমন অনুপ্রাণিত করেছে, তেমনি আলোর পথ দেখিয়েছে। তিনি সিরাজগঞ্জে কৃষক আন্দোলনের সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তাঁর রচিত গদ্য ছিল সংস্কৃতবহুল এবং কবিতা ক্লাসিক রীতির।
- সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ১৩ জুলাই, ১৮৮০ সালে সিরাজগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেছেন বলে নামের সাথে 'সিরাজী' যুক্ত হয়।
- তিনিই প্রথম সাহিত্যিক, যিনি ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহের অভিযোগে কারাদণ্ড ভোগ করেন।
- তিনি 'মাসিক নূর' (১৯১৯) ও 'সাপ্তাহিক সুলতান' (১৯২৩) পত্রিকা সম্পাদনা করেন।
- বলকান যুদ্ধের (১৯১২) সময় তুরস্ককে সাহায্য করার জন্য ভারতবর্ষ থেকে মেডিকেল টিম পাঠানো হয়। এ টিমে থেকে তিনি আহত সৈনিকদের সেবা করার জন্য তুরস্কের সুলতান কর্তৃক 'গাজী' উপাধি লাভ করেন।
- তিনি ১৭ জুলাই, ১৯৩১ সালে মৃত্যুবরণ করেন।
ইসমাইল হোসেনের কাব্যগ্রন্থসমূহঃ
'অনল প্রবাহ' (১৯০০): এটি তাঁর প্রথম রচনা যা সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয় এবং ব্রিটিশ সরকারের বিরুদ্ধে প্রচারের অভিযোগে তার ২ বছরের (১৯১০-১২) কারাদণ্ড হয়।
'স্পেন বিজয় কাব্য' (১৯১৪): এটি স্পেনের সম্রাট রডরিকের সাথে মুসলিম বীর তারেকের সংগ্রাম কাহিনি নিয়ে রচিত মহাকাব্য। এ কাব্যের মাধ্যমে মুসলিমদের অতীত বীরত্বপূর্ণ ইতিহাস নতুন করে উপস্থাপন করা হয়েছে।
'আকাঙ্ক্ষা' (১৯০৬), 'উদ্বোধন' (১৯০৭), 'উচ্ছ্বাস' (১৯০৭), 'নব উদ্দীপনা' (১৯০৭)।
ইসমাইল হোসেনের উপন্যাসসমূহঃ
'রায়নন্দিনী' (১৯১৮): বঙ্কিমচন্দ্রের 'দুর্গেশনন্দিনী' উপন্যাসের নায়ক হিন্দু এবং নায়িকা মুসলমান। দুই ধর্মের অবৈধ সম্পর্কের রচনার কারণে তিনি ক্ষিপ্ত হয়ে রচনা করেন 'রায়নন্দিনী'। এর নায়ক মুসলিম এবং নায়িকা হিন্দু। এ উপন্যাসে তিনি দেখান যে, হিন্দু নায়িকা কেদার রায়ের কন্যা স্বর্ণময়ী মুসলিম নায়ক ঈশা খাঁর প্রেমেই পড়েনি, বরং ইসলাম ধর্ম গ্রহণ করে বিয়েও করেছেন। 'রায়নন্দিনী' উপন্যাস হিসেবে সফল না হলেও প্রতিক্রিয়া হিসেবে সফল।
'তারা-বাঈ' (১৯১৮), 'ফিরোজা বেগম' (১৯২৩), 'নূরউদ্দিন' (১৯২৩), 'জাহানারা' (১৯৩১)।
ইসমাইল হোসেনের অন্যান্য রচনাবলিঃ
প্রবন্ধ: 'স্বজাতি প্রেম' (১৯০৯), 'তুর্কি নারী জীবন' (১৯১৩), 'মহানগরী কর্ডোভা' (১৯১৩), 'আদব কায়দা শিক্ষা' (১৯১৪), 'স্পেনীয় মুসলমান সভ্যতা' (১৯১৬), 'সুচিন্তা' (১৯১৬)।
ভ্রমণকাহিনি: 'তুরস্ক ভ্রমণ' (১৯১০): এ গ্রন্থে তৎকালীন মুসলিম বিশ্বের সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি উপস্থাপিত হয়েছে। তিনি তুরস্ক ভ্রমণকালে যে অভিজ্ঞতা সঞ্চয় করেছিলেন, এ গ্রন্থে সেসবের বিস্তারিত আলোকপাত করেছেন।
সঙ্গীত গ্রন্থ: 'প্রেমাঞ্জলি' (১৯১৬): এটি রবীন্দ্রনাথ ঠাকুরের 'গীতাঞ্জলি' কাব্যের প্রতিযোগী হিসেবে রচিত সঙ্গীত গ্রন্থ।
'সঙ্গীত সঞ্জীবনী' (১৯১৬)।
# বহুনির্বাচনী প্রশ্ন

যুগসন্ধিক্ষণের কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত ছিলেন কবি ও সাংবাদিক। ব্যঙ্গ-বিদ্রূপ, দেশ ও সমাজভাবনা তাঁর রচনারীতির বিশেষত্ব। তাঁর হাত ধরেই বাংলা কবিতা মধ্যযুগের গণ্ডি পেরিয়ে আধুনিকতার রূপ পেয়েছে। বাংলা সাহিত্যে দুই যুগের মিলনকারী হিসেবে তাঁর অবদান অনস্বীকার্য।
- ঈশ্বরচন্দ্র গুপ্ত ৬ মার্চ, ১৮১২ সালে পশ্চিমবঙ্গের চব্বিশ পরগণা জেলার শিয়ালডাঙ্গার কাঁচড়াপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- ছদ্মনাম ‘ভ্রমণকারী বন্ধু’
- তিনি যুগসন্ধিক্ষণের কবি, গুপ্ত কবি হিসেবে সমধিক পরিচিত।
- যুগসন্ধিক্ষণের সময়কাল ১৭৬০-১৮৬০ সাল।
- তিনি ২৩ জানুয়ারি, ১৮৫৯ সালে মারা যান।
ঈশ্বরচন্দ্র গুপ্ত 'সংবাদ প্রভাকর' (২৮ জানুয়ারি, ১৮৩১): এটি বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক। তিনি যোগেন্দ্রমোহন ঠাকুর ও প্রেমচান তর্কবাগিশের আনুকূল্যে পত্রিকাটি প্রকাশ করেন। পত্রিকাটি ১৮৩১ সালে সাপ্তাহিক এবং ১৪ জুন, ১৮৩৯ সালে দৈনিক হিসেবে আত্মপ্রকাশ করে। এটি ছিল বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকা।
'সংবাদ রত্নাবলী' (১৮২৫), 'সংবাদ সাধুরঞ্জন' (১৮৪৭)
ঈশ্বরচন্দ্র গুপ্ত রচিত বিখ্যাত কবিতাগুলোঃ স্বদেশ, তপসে মাছ, কে, বাঙালি মেয়ে, নীলকর, আনারস।
ঈশ্বরচন্দ্র রচিত সাহিত্যকর্মসমূহঃ
'প্রবোধ প্রভাকর' (১৮৫৮): এটি কবিতার সংকলন।
'হিত প্রভাকর' (১৮৬১): এটি গদ্যে ও পদ্যে রচিত বিশেষ ধরনের গল্প।
'বোধেন্দু বিকাশ' (১৮৬৩): এটি তাঁর মৃত্যুর পরে প্রকাশিত নাটক।
ঈশ্বরচন্দ্র গুপ্তকে যুগসন্ধিক্ষণের কবি বলা হয়। ১৭৬০ সালে ভারতচন্দ্র রায়গুণাকরের মৃত্যুর মাধ্যমে মধ্যযুগের সমাপ্তি ঘটে এবং ১৮০১ সাল থেকে বাংলা সাহিত্যের আধুনিক যুগ শুরু হলেও বাংলা কাব্যসাহিত্যে ১৮৬১ সালে 'মেঘনাদবধ' প্রকাশিত হওয়ার পূর্ব পর্যন্ত প্রকৃত অর্থে আধুনিকতা শুরু হয়নি। এই একশ (১৭৬০-১৮৬০) বছর কাব্যে আধুনিকতায় পৌঁছার প্রচেষ্টা চলেছে মাত্র। ঈশ্বরচন্দ্র গুপ্ত মধ্যযুগের দেব-দেবীর কাহিনি বর্জন করে ব্যক্তিকে কেন্দ্র করে ছোট ছোট কবিতা লেখা শুরু করেন। তাঁর কবিতায় সমাজচেতনা থেকে শুরু করে দেশাত্মবোধ পর্যন্ত স্পষ্ট হয়ে উঠে। আবার তাঁর কবিতায় কবিয়াল ও শায়েরদের রচনার ঢং, পয়ার ও ত্রিপদীর ব্যবহারও লক্ষণীয়। তাঁর মধ্যে মধ্যযুগের কাব্য-বৈশিষ্ট্য ও আধুনিক যুগের সূচনা-বৈশিষ্ট্য সমানভাবে লক্ষ করা যায় বলে তাকে যুগসন্ধিক্ষণের কবি বলা হয়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাকে 'খাঁটি বাঙালি কবি' হিসেবে আখ্যায়িত করেন।
বিখ্যাত পঙ্ক্তিঃ
- কতরূপ স্নেহ করি, দেশের কুকুর ধরি,
বিদেশের ঠাকুর ফেলিয়া। (স্বদেশ) - নগরের লোক সব এই কয়মাস।
তোমার কৃপায় করে মহাসুখে বাস। (তপসে মাছ) - তুমি মা কল্পতরু,
আমরা সব পোষাগরু। (নীলকর)
# বহুনির্বাচনী প্রশ্ন

কাজী আবদুল ওদুদ (১৮৯৪-১৯৭০)
প্রখ্যাত শিক্ষাবিদ, সাহিত্যিক ও চিন্তাবিদ কাজী আবদুল ওদুদ ছিলেন মুক্তচিন্তা ও মুক্তবুদ্ধি সম্পন্ন ব্যক্তিত্ব। আধুনিক বাংলা সাহিত্যধারায় আবদুল ওদুদের প্রধান পরিচয় চিন্তাশীল লেখক হিসেবে। ১৯২৬ সালে প্রতিষ্ঠিত 'মুসলিম সাহিত্য সমাজ' এর অন্যতম প্রতিষ্ঠাতা। সাহিত্য সমাজের 'শিখা' (১৯২৭) পত্রিকায় লেখার জন্য নওয়াব পরিবার কর্তৃক নিগৃহীত হন এবং ঢাকা ত্যাগ করে কলকাতায় স্থায়ীভাবে বসবাস করেন। সাহিত্য সমাজের নেতৃত্বে পরিচালিত বুদ্ধির মুক্তি আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। রবীন্দ্র-বিশ্লেষক হিসেবে তিনি খ্যাতি অর্জন করেছিলেন।
- কাজী আবদুল ওদুদ ২৬ এপ্রিল, ১৮৯৪ সালে রাজবাড়ী (তৎকালীন ফরিদপুর) জেলার পাংশা উপজেলার বাগমারা গ্রামে জন্মগ্রহণ করেন।
- তিনি কলকাতা থেকে প্রকাশিত সাময়িক 'সংকল্প' (১৯৫৪) পত্রিকার সম্পাদক এবং 'তরুণ পত্র' (১৯৬৫) পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতি ছিলেন।
- তিনি 'ব্যবহারিক শব্দকোষ' (১৯৫৩) নামে একটি অভিধান সংকলন করেন।
- তিনি ১৯ মে, ১৯৭০ সালে কলকাতায় মৃত্যুবরণ করেন।
কাজী আবদুল ওদুদের সাহিত্যকর্মসমূহঃ
উপন্যাস:
‘নদীবক্ষে' (১৯১৮) উপন্যাসটি তাঁর ছাত্রাবস্থায় প্রকাশিত হয়। গ্রামীণ সমাজের কলহ, বিবাদ, দ্বন্দ্ব আবার মিলনের কথা চারটি কৃষক পরিবারকে কেন্দ্র করে এ উপন্যাসটির আখ্যানভাগ এগিয়ে চলেছে। এ উপন্যাসে কাজী আবদুল ওদুদ দেখিয়েছেন গ্রামের মুসলিমরা ধর্মের প্রতি শ্রদ্ধাশীল কিন্তু ধর্ম নিয়ে বাড়াবাড়ি তাদের মাঝে নেই। লালু ও মতির প্রণয়ঘটিত সম্পর্ক ব্যাপক আকর্ষণীয়। কাজী আবদুল ওদুদ বাংলাদেশের শাশ্বত ধর্মবোধকেই এখানে তুলে ধরেছেন। এ উপন্যাসে অন্ত্যজ চাষি মুসলিম জীবনের যে নির্ভরযোগ্য চিত্র উল্লেখ আছে, তা রবীন্দ্রনাথ ঠাকুরকেও আকৃষ্ট করেছিল।
‘আজাদ' (১৯৪৮)।
প্রবন্ধ: ‘শাশ্বতবঙ্গ' (১৯৫১), এটি আবদুল ওদুদ রচিত প্রবন্ধের সংকলন। ‘শাশ্বতবঙ্গ' এর প্রবন্ধগুলো ৬টি ভাগে বিভক্ত করা হয়েছে। প্রবন্ধগুলোতে লেখক বৃহৎ বাংলা ও ভারতের পরিপ্রেক্ষিতে মানুষের বুদ্ধির মুক্তি ঘটাতে চেয়েছেন এবং শিক্ষিত সমাজের অসাবধানতায় জাতির কতটুকু বিড়ম্বনা ঘটতে পারে, সে আশঙ্কাও ব্যক্ত করেছেন। তিনি এখানে অবিভক্ত বাংলা প্রত্যাশা করেছিলেন।
‘বাঙালার জাগরণ’ (১৯৫৬) : এটি ১৯৫৬ সালে ‘বিশ্বভারতী’তে প্রদত্ত বক্তৃতাবলির সংকলন ।
‘রবীন্দ্রকাব্য পাঠ' (১৯২৭), ‘সমাজ ও সাহিত্য' (১৯৩৪), ‘হিন্দু-মুসলমানের বিরোধ' (১৯৩৬), 'কবিগুরু গোটে (১৯৪৬, এটি দুই খণ্ডে প্রকাশিত), ‘নজরুল প্রতিভা (১৯৪৯), ‘কবিগুরু রবীন্দ্রনাথ' (১ম খণ্ড- ১৯৬২, ২য় খণ্ড ১৯৬৯), ‘মোহাম্মদ ও ইসলাম' (১৯৬৬)।
নাটক : 'পথ ও বিপথ' (১৯৩৯), 'মানব বন্ধু' (১৯৪১)।
গল্পগ্রন্থ: 'মীর পরিবার' (১৯১৮)- এটি তার ছাত্রাবস্থায় প্রকাশিত হয়। 'তরুণ' (১৯৪৮)।
# বহুনির্বাচনী প্রশ্ন

ব্রিটিশ ভারতের একজন বাঙালি লেখক ও শিক্ষাবিদ কাজী ইমদাদুল হক বাংলার মুসলিম সমাজের কল্যাণ সাধনের উদ্দেশ্যে সাহিত্যকর্মে নিয়োজিত হন। তিনি 'বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা' (১৯১৮) প্রকাশনা কমিটির সভাপতি ছিলেন।
- কাজী ইমদাদুল হক ৪ নভেম্বর, ১৮৮২ সালে খুলনার গদাইপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
- তিনি 'শিক্ষক' (১৯২০) পত্রিকার সম্পাদক ছিলেন। এটি তিন বছর চালু ছিলো।
- তিনি 'বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতি'র (১৯১১) স্থপতি ছিলেন।
- ১৯২১ সালের মে মাসে ঢাকা মাধ্যমিক শিক্ষা বোর্ড স্থাপিত হলে তিনি এর সেক্রেটারি পদে যোগদান করেন।
- অত্যন্ত নিষ্ঠা ও সততার সহিত শিক্ষা বিভাগের দায়িত্ব পালন করায় সরকার তাঁকে 'খান সাহেব' (১৯১৯) ও 'খান বাহাদুর' (১৯২৬) উপাধিতে ভূষিত করেন।
- তিনি ২০ মার্চ, ১৯২৬ সালে কিডনী রোগে আক্রান্ত হয়ে কলকাতায় মারা যান। কলকাতার গোরা কবরস্থানে মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়।
ইমদাদুল হকের সাহিত্যকর্মসমূহঃ
- উপন্যাস: 'আবদুল্লাহ' (১৯৩৩)।
- কাব্য: 'আঁখিজল' (১৯০০), 'লতিকা' (১৯০৩-এটি অপ্রকাশিত)।
- প্রবন্ধ: 'মোসলেম জগতে বিজ্ঞান চর্চা' (১৯০৪), 'ভূগোল শিক্ষা প্রণালী' (১৯১৩), 'প্রবন্ধমালা' (১৯১৮)।
- শিশুতোষ গ্রন্থ: 'নবীকাহিনী' (১৯১৭), 'কামারের কাণ্ড' (১৯১৯)।
# বহুনির্বাচনী প্রশ্ন

ডক্টর কাজী দীন মুহাম্মদ ছিলেন বাংলাদেশের একজন বরেণ্য ভাষাতত্ত্ববিদ ও সাহিত্যিক। তিনি বায়ান্নর ভাষা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বাংলা ভাষা, সাহিত্য, ভাষাতত্ত্ব ও ইসলামী সংস্কৃতি বিষয়ক গবেষণায় তাঁর অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য।
জন্ম ও মৃত্যু
ডক্টর কাজী দীন মুহাম্মদ জন্মগ্রহণ করেন ১ ফেব্রুয়ারি ১৯২৭ সালে, নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায়। তাঁর পিতা কাজী আলীম উদ্দীন এবং মাতা মোসাম্মৎ কাওসার বেগম। তিনি ২৮ অক্টোবর ২০১১ সালে ৮৪ বছর বয়সে ইন্তেকাল করেন।
শিক্ষাজীবন
তিনি ইসলামিক ইন্টারমিডিয়েট কলেজে (বর্তমানে কবি নজরুল সরকারি কলেজ) পড়াশোনা করেন। ১৯৪৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তি হয়ে এমএ ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
কর্মজীবন
পিএইচডি ডিগ্রি অর্জনের পর ১৯৫১ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। ১৯৬২ সালে সহযোগী অধ্যাপক এবং ১৯৭৬ সালে অধ্যাপক পদে উন্নীত হন। ১৯৬৭ থেকে ১৯৭০ সাল পর্যন্ত তিনি বাংলা একাডেমির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান, কেন্দ্রীয় বাংলা উন্নয়ন বোর্ডের উন্নয়ন কর্মকর্তা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা বোর্ডের একাডেমিক কাউন্সিলের সদস্য ছিলেন।
রচনাবলি
ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক গ্রন্থ (নির্বাচিত)
বাংলা সাহিত্যের ইতিহাস (৪ খণ্ড)
সাহিত্য শিল্প
সাহিত্য সম্ভার
সেকালের সাহিত্য
একালের সাহিত্য
ভাষাতত্ত্ব
লোকসাহিত্যে ধাঁধা ও প্রবাদ
মানবমর্যাদা
সংস্কৃতি ও আদর্শ
জীবন সৌন্দর্য
ইসলাম ও ধর্মীয় বিষয়ক রচনা
সুফিবাদ ও আমাদের সমাজ
সুফিবাদের গোড়ার কথা
ইসলামি সংস্কৃতি
বাংলাদেশে ইসলামের আবির্ভাব
মহানবীর বাণী শতক
ছোটদের হযরত মুহাম্মদ (সা.)
অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থ
দি ভার্বাল স্ট্রাকচার ইন কলোকুয়াল বেঙ্গলি
নাস্তিকতা ও আস্তিকতা
সুখের লাগিয়া
শিক্ষা
পুরস্কার ও সম্মাননা
বাংলাদেশ দায়েমী কমপ্লেক্স পুরস্কার (১৯৮৯)
বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন পুরস্কার (১৯৯০)
Distinguished Leadership Award (American Biographical Institute)
পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্বর্ণ ফলক, এশিয়াটিক সোসাইটি, কলকাতা (২০০২)
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রকল্প স্বর্ণপদক (২০০৩)
কিশোরকণ্ঠ সাহিত্য পুরস্কার (২০০৪)
ফররুখ স্মৃতি পুরস্কার (২০০৭)
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২৯তম ব্যাচের পক্ষ থেকে গুণীজন সম্মাননা

কালিদাস রায় (২২ জুন ১৮৮৯ — ২৫ অক্টোবর ১৯৭৫) ছিলেন রবীন্দ্রযুগের বিশিষ্ট রবীন্দ্রানুসারী কবি, প্রাবন্ধিক ও পাঠ্যপুস্তক রচয়িতা। গ্রামবাংলার রূপকল্প, বৈষ্ণবপ্রাণতা ও সংযত তত্ত্বপ্রবণতা তাঁর কবিতার প্রধান বৈশিষ্ট্য। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যভাবনায় অনুপ্রাণিত হয়ে সাহিত্যচর্চা করেন এবং বাংলা কাব্যধারায় একটি স্বতন্ত্র অবস্থান গড়ে তোলেন।
জন্ম ও শিক্ষাজীবন
কালিদাস রায় জন্মগ্রহণ করেন ১৮৮৯ সালের ২২ জুন বর্ধমান জেলার কড়ুই গ্রামে। তিনি চৈতন্যদেবের জীবনীকার লোচনদাসের বংশধর। শৈশবকাল কেটেছে মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরে। সেখান থেকেই তিনি বিএ পরীক্ষায় উত্তীর্ণ হন এবং পরবর্তীতে শিক্ষকতাকে পেশা হিসেবে গ্রহণ করেন।
কর্মজীবন
১৯১৩ সালে রংপুর জেলার উলিপুর মহারাণী স্বর্ণময়ী হাইস্কুলে সহশিক্ষক হিসেবে তাঁর কর্মজীবন শুরু হয়। পরে তিনি ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে সাত বছর দায়িত্ব পালন করেন। ১৯২০ থেকে ১৯৩১ সাল পর্যন্ত দক্ষিণ চব্বিশ পরগনার বড়িশা হাইস্কুলে শিক্ষকতা করেন। এরপর রায়বাহাদুর দীনেশচন্দ্র সেনের সহায়তায় কলকাতার ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে সহকারী শিক্ষক হিসেবে যোগ দেন এবং ১৯৫২ সালে অবসর গ্রহণ পর্যন্ত সেখানে কর্মরত ছিলেন।
সাহিত্যকর্ম
কালিদাস রায় রবীন্দ্রভাবধারায় অনুপ্রাণিত হয়ে কাব্যচর্চা শুরু করেন। পরবর্তীতে কবিতা, প্রবন্ধ, রম্যরচনা ও শিশু সাহিত্যে উল্লেখযোগ্য অবদান রাখেন। ‘বেতালভট্ট’ ছদ্মনামে রচিত তাঁর রসরচনাগুলি পাঠকমহলে বিশেষ জনপ্রিয়তা লাভ করে।
কাব্যগ্রন্থ
কুন্দ (১৯০৭)
কিশলয় (১৯১১)
পর্ণপুট (১৯১৪, ১৯২১)
ব্রজবেণু (১৯১৬)
বল্লরী (১৯১৫)
ক্ষুদকুঁড়া (১৯২২)
রসকদম্ব (১৯২৩)
লাজাঞ্জলি (১৯২৪)
হৈমন্তী (১৯৩৫)
বৈকালী (১৯৪০)
গাথাঞ্জলি (১৯৫৮)
সন্ধ্যামণি (১৯৫৮)
পূর্ণাহুতি (১৯৬৮)
দিন ফুরানোর গান (১৯৮৪)
তথাগত (১৯৯৪)
প্রবন্ধগ্রন্থ
পদাবলী সাহিত্য
প্রাচীন বঙ্গ সাহিত্য পরিচয়
সাহিত্য প্রসঙ্গ
প্রাচীন বঙ্গসাহিত্য
শরৎ সাহিত্য
চাণক্য সংহিতা
চালচিত্র
রঙ্গচিত্র
শিশু সাহিত্য
গাথাঞ্জলি (১৯৬১)
গাথাকাহিনী (১৯৬৪)
তৃণদল (১৯৭০)
গাথামঞ্জরী (১৯৭৪)
মণীষী বন্দনা (১৯৭৬)
গাথাবলী (১৯৭৮)
পুরস্কার ও সম্মাননা
রংপুর সাহিত্য পরিষদ প্রদত্ত ‘কবিশেখর’ উপাধি (১৯২০)
কলকাতা বিশ্ববিদ্যালয়ের জগত্তারিণী স্বর্ণপদক (১৯৫৩)
কলকাতা বিশ্ববিদ্যালয়ের সরোজিনী স্বর্ণপদক
বিশ্বভারতীর ‘দেশিকোত্তম’ উপাধি
পশ্চিমবঙ্গ সরকারের রবীন্দ্র পুরস্কার (১৯৬৩)
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডি-লিট ডিগ্রি (১৯৭১)
মৃত্যু
কালিদাস রায় ১৯৭৫ সালের ২৫ অক্টোবর কলকাতার টালিগঞ্জে তাঁর নিজ বাসভবন ‘সন্ধ্যার কুলায়’ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
# বহুনির্বাচনী প্রশ্ন
চর্যাদের কবিদের মধ্যে সর্বাধিক পদ রচয়িতা হলেন কাহ্নপা । চর্যাপদে তাঁর পদের সংখ্যা ১৩টি। তিনি কাহ্নপা, কৃষ্ণবজ্রপাদ, কাহ্ন, কানু, কাহ্নিল, কৃষ্ণচর্য প্রভৃতি নামে পরিচিত ছিলেন। এ নামগুলো তার রচিত পদগুলোর ভূমিকায় পাওয়া গিয়েছে। কাহ্নপার জীবনকালের শেষ সীমা ৮৪০ খ্রিষ্টাব্দ। তাঁর জন্ম উড়িষ্যায় হলেও তিনি বিহারে বসবাস করতেন। ব্যক্তিজীবনে তিনি সহজিয়া তান্ত্রিক বৌদ্ধ সম্প্রদায়ের যোগী ছিলেন। তিনি ধর্মশাস্ত্র ও সঙ্গীতশাস্ত্র উভয়দিকেই দক্ষ ছিলেন । তিনি ডোম্বীর প্রেমে পড়ে নিজের সাধনা জলাঞ্জলি দিয়েছিলেন বলে তার রচনা হতে জানা যায় (১০ নং পদ)। চর্যাপদের ১৩নং ও ১৮নং পদে তার বিবাহের সংবাদ রয়েছে। চর্যাপদ ছাড়া তিনি অপভ্রংশ ভাষায় দোহাকোষ রচনা করেন । তিনি দেবপালের রাজত্বকালে বর্তমান ছিলেন ।
# বহুনির্বাচনী প্রশ্ন

রোসাঙ্গ রাজসভার বাঙালি কবি ও সিদ্দিক বংশজাত কোরেশী মাগন ঠাকুর মধ্যযুগের অন্যতম কবি। তিনি রোসাঙ্গরাজ সাদ উমাদার ও তাঁর পুত্র চন্দ্র সুধর্মার প্রধানমন্ত্রী ছিলেন।
- কোরেশী মাগন ঠাকুর আনুমানিক ১৬০০ সালে চট্টগ্রামের পটিয়া উপজেলার চক্রশালা (মতান্তরে আরাকান) গ্রামে জন্মগ্রহণ করেন।
- ডাকনাম মাগন। উপাধি: ঠাকুর (আরাকানি রাজাদের সম্মানিত উপাধি)।
- তাঁর পিতা বড়াই ঠাকুরও আরাকান রাজসভার মন্ত্রী ছিলেন।
- মহাকবি আলাওল তাঁর পৃষ্ঠপোষকতায় 'পদ্মাবতী' ও 'সয়ফুলমুলক বদিউজ্জামাল' কাব্য রচনা করেন।
- তিনি ১৬৬০ সালে মারা যান।
কোরেশী মাগন ঠাকুরের কাব্যগ্রন্থের নাম 'চন্দ্রাবতী': এটি লোককাহিনি আশ্রিত রোমান্টিক প্রণয়কাব্য।

কৃত্তিবাস ওঝা (১৩৮১-১৪৬১)
মধ্যযুগীয় বাংলা সাহিত্যের পনের শতকের প্রধান কবি ও বাংলা রামায়ণের আদি কবি কত্তিবাস ওঝা। তিনি বাল্মীকির রামায়ণের প্রথম ও শ্রেষ্ঠ অনুবাদক। মৈথিলি ব্রাহ্মণদের অসমিয়া ভাষায় ওঝা বলা হয়। ওঝা শব্দটি এসেছে 'উপাধ্যায়' থেকে।
- কৃত্তিবাস ওঝা আনুমানিক ১৩৮১ সালে রাজশাহী জেলার প্রেমতলীতে / পশ্চিমবঙ্গের নদীয়া জেলার নবদ্বীপের অন্তর্গত ফুলিয়া গ্রামের মুখুটি বংশে জন্মগ্রহণ করেন।
- কৃত্তিবাসের পদবী মুখোপাধ্যায়। পিতামহ প্রদত্ত নাম কৃত্তিবাস।
- কৃত্তিবাস সম্পর্কে মাইকেল মধুসূদন দত্ত বলেছেন, "কৃত্তিবাস 'কীর্তিবাস কবি', এ বঙ্গের অলঙ্কার।"
- তিনি আনুমানিক ১৪৬১ সালে মারা যান।
কৃত্তিবাসের রামায়ণের বিস্তারিত আলোচনাঃ
গৌড়েশ্বরের আদেশে কৃত্তিবাস ওঝা প্রথম 'রামায়ণ' সহজবোধ্য বাংলা ভাষায় অনুবাদ করেন। এটি পয়ার ছন্দে রচিত। তাঁর রচিত রামায়ণের অন্য নাম 'শ্রীরাম পাঁচালী'। এটি 'কৃত্তিবাসী রামায়ণ' নামেও পরিচিত। এর মাধ্যমে অনুবাদ সাহিত্যের সূচনা হয়। ১৮০২ সালে উইলিয়াম কেরির সহায়তায় শ্রীরামপুর মিশনের প্রেস থেকে এটি পাঁচখণ্ডে মুদ্রিত হয়। কৃত্তিবাসের রামায়ণ সম্পর্কে রবীন্দ্রনাথ বলেন, ‘প্রাচীন বাঙালি সমাজই আপনাকে ব্যক্ত করিয়াছে।’
# বহুনির্বাচনী প্রশ্ন
পবিত্র কোরআন বাংলায় প্রথম অনুবাদকারী গিরিশচন্দ্র সেন (ভাই)। বাঙালি মুসলিমদের জন্য মুসলিম ধর্মগ্রন্থ বঙ্গানুবাদ ও মহাপুরুষদের জীবনী রচনা করে তিনি অমর হয়ে আছেন। ধর্মচর্চা যে শুধু আপনধর্মের গুণকীর্তন ও মাহাত্ম্য বর্ণনা নয়, পরধর্ম ও মতের ভালো দিকগুলোর প্রকাশ ও উন্মোচন, গিরিশচন্দ্র তা দেখিয়েছেন।
- গিরিশচন্দ্র সেন নারায়ণগঞ্জ জেলার পাঁচদোনা গ্রামে ১৮৩৫ সালে জন্মগ্রহণ করেন।
- তিনি ১৮৮১-৮৬ সালে পবিত্র কোরআন অনুবাদ করেন।
- তিনি 'মহিলা' (১৮৯৫) পত্রিকার সম্পাদক এবং 'সুলভসমাচার' ও 'বঙ্গবন্ধু' পত্রিকার সহযোগী সম্পাদক ছিলেন।
- তিনি ১৫ আগস্ট, ১৯১০ সালে মারা যান।
গিরিশচন্দ্র সেন ব্রাহ্মধর্ম ধর্মের অনুসারী ছিলেন । ১৮৭১ সালে কেশবচন্দ্র সেন ও বিজয়কৃষ্ণ গোস্বামীর প্রভাবে ব্রাহ্মধর্মে দীক্ষা লাভ করেন। ব্রাহ্মসমাজ তাঁর কর্মনিষ্ঠায় মুগ্ধ হয়ে তাকে 'ভাই' উপাধিতে ভূষিত করেন।
গিরিশচন্দ্র সেনের সাহিত্যকর্মসমূহঃ
'তাপসমালা' (১৮৮০-১৮৯৬): এটি ফারসি ভাষায় রচিত মাওলানা ফরিদুদ্দিন আক্তারের 'তাজকেরাতুল আওলিয়া' অবলম্বনে রচিত। এতে ৯৬ জন ওলি-আওলিয়ার জীবন কাহিনি বর্ণিত। এটি বাংলা সাহিত্যে সুফী-দরবেশদের জীবন কাহিনি নিয়ে রচিত প্রথম গ্রন্থ।
'মহাপুরুষ চরিত' (১৮৮২-১৮৮৭): এটি তাঁর মৌলিক গ্রন্থ।
'গোলেস্তাঁ ও বুস্তার হিতোপাখ্যানমালা': এটি দুই খণ্ডে বিভক্ত ছিল। গ্রন্থটি তৎকালীন পূর্ববঙ্গ ও আসামের বিভিন্ন বিদ্যালয়ের পাঠ্যসূচি ছিল।
'হাদিস বা মেসকাত মসাবিহের' (১৮৯২-১৮৯৮), 'তত্ত্বরত্নমালা', 'বনিতা বিনোদন', 'রামকৃষ্ণ পরমহংসের উক্তি ও জীবনী'।

গোবিন্দদাস (১৫৩৪-১৬১৩)
কবি বিদ্যাপতির ভাবাদর্শে উদ্বুদ্ধ চৈতন্যোত্তরকালে খ্যাতি অর্জনকারী কবিদের একজন গোবিন্দদাস। গোবিন্দদাসের কবিত্বগুণের সাথে বিদ্যাপতির ভাবের বিশেষ মিলের কারণে কবি বল্লভদাস তাকে 'বিদ্যাপতির ভাবশিষ্য' অভিধা প্রদান করেন। তাঁর পদাবলিতে রাধা চরিত্রের সুষ্ঠু বিকাশ ও পরিণতি লক্ষ করা যায়। প্রথম জীবনে তিনি শাক্ত ধর্মে দীক্ষিত ছিলেন। ৪০ বছর বয়সে বৈষ্ণবগুরু শ্রীনিবাস আচার্যের কাছ থেকে বৈষ্ণব ধর্মে দীক্ষা নেন।
- গোবিন্দদাস মুর্শিদাবাদ জেলার ভগবানগোলার নিকটবর্তী তেলিয়াবুধুরি গ্রামে আনুমানিক ১৫৩৪ সালে জন্মগ্রহণ করেন।
- গোবিন্দদাসের আসল পদবি 'সেন'।
- গোবিন্দদাসকে বিদ্যাপতির ভাবশিষ্য বলা হয়।
- তাঁর কবিতায় মুগ্ধ হয়ে শ্রীনিবাস আচার্য গোবিন্দদাসকে 'কবিরাজ' উপাধি প্রদান করেন।
- তাঁর পদাবলিতে মুগ্ধ হয়ে জীব গোস্বামী তাকে 'কবিন্দ্র' উপাধি প্রদান করেন।
- 'গীতগোবিন্দ' তার বিখ্যাত পদাবলি।
- তিনি আনুমানিক ১৬১৩ সালে মারা যান।
গোবিন্দদাস রচিত সংস্কৃত নাটকের নাম 'সংগীতমাধব'। তিনি এটি রচনা করেন রাজা সন্তোষদত্তের অনুরোধে। এ গ্রন্থে তার পারিবারিক পরিচিতি পাওয়া যায়।
গোবিন্দদাসের শ্রেষ্ঠত্বঃ
তিনি মূলত পূর্বরাগ, অভিসার, মান, মাথুর প্রভৃতি পর্যায়ের পদকর্তা এবং অলঙ্কার শাস্ত্রে পারদর্শী ছিলেন। তিনি অভিসার পদ পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। সমালোচকরা তাকে অভিসার পর্যায়ে 'রাজাধিরাজ' নামে অভিহিত করেছেন। তার নামে প্রায় সাড়ে চারশত বৈষ্ণবপদ পাওয়া যায়।
বিখ্যাত পঙ্ক্তিঃ
- যাঁহা যাঁহা নিকসয়ে তনু তনু জ্যোতি।
তাঁহা তাঁহা বিজুরি চমকময় হোতি ॥ - ঢল ঢল কাঁচা অঙ্গের লাবণি / অবনী বহিয়া যায়।
ঈষত হাসির তরঙ্গ-হিল্লোলে / মদন মুরুছা পায়।। - নন্দ নন্দন চন্দ চন্দন / গন্ধ নিন্দিত অঙ্গ।
জলদ সুন্দর কম্বু কন্ধর / নিন্দি সিন্ধুর ভঙ্গ।।

গোলাম মোস্তফা (১৮৯৭-১৯৬৪)
পাকিস্তান আদর্শে বিশ্বাসী গোলাম মোস্তফা গদ্য ও পদ্য রচনায় সমান দক্ষ হলেও কবি হিসেবে তিনি অধিক সমাদৃত। তাঁর কাব্যের মূল বিষয় ইসলাম ও প্রেম। পাকিস্তান আন্দোলনের পটভূমিকায় তিনি প্রচুর পরিমাণ ইসলামি ও পাকিস্তান প্রীতিমূলক সংগীত রচনা করেন। পাকিস্তানের রাষ্ট্রভাষা প্রশ্নে তিনি উর্দুকে সমর্থন করেন।
- গোলাম মোস্তফা ১৮৯৭ সালে (৭ পৌষ, ১৩০৪ বঙ্গাব্দ) ঝিনাইদহের শৈলকূপার মনোহরপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
- বিখ্যাত পাপেট নির্মাতা চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার তাঁর ছেলে এবং ২০০৭ সালে প্রথম বাংলাদেশী অস্কারজয়ী নাফিস বিন জাফর তাঁর নাতি।
- স্কুলের ছাত্র থাকাকালীন তাঁর 'আদ্রিয়ানোপল উদ্ধার' কবিতাটি মাসিক 'মোহাম্মদী' পত্রিকায় প্রকাশিত হয়।
- পূর্ববঙ্গ সরকার কর্তৃক গঠিত ভাষা সংস্কার কমিটির (১৯৪৯) সচিব ছিলেন।
- তিনি যশোর সাহিত্য সংঘ কর্তৃক কাব্য সুধাকর (১৯৫২) এবং পাকিস্তান সরকার কর্তৃক সিতারা-ই ইমতিয়াজ (১৯৬০) উপাধিতে ভূষিত হন।
- তিনি ১৩ অক্টোবর, ১৯৬৪ সালে ঢাকায় মারা যান।
গোলাম মোস্তফার সাহিত্যকর্মসমূহঃ
কাব্যগ্রন্থ:
'রক্তরাগ' (১৯২৪): এটি তাঁর প্রথম কাব্যগ্রন্থ। এ কাবাট প্রকাশিত হলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর "তব নব প্রভাতে। রক্তরাগখানি মধ্যাহ্নে জাগায় যেন জ্যোতিময় বাণী। এ কবিতার মাধ্যমে অভিনন্দন জানান।
'বুলবুলিস্তান' (১৯৪৯): এ কাব্যের বিখ্যাত কবিতা 'জীবন বিনিময়'।
'খোশরোজ' (১৯২৯), 'কাব্যকাহিনী' (১৯৩২), 'সাহারা' (১৯৩৬), 'হাস্নাহেনা' (১৯৩৮), 'তারানা-ই-পাকিস্তান (১৯৫৬), 'বনি আদম' (১৯৫৮), 'গীতিসঞ্চয়ণ' (১৯৬৮)।
উপন্যাস: 'রূপের নেশা' (১৯২০): এটি তাঁর প্রথম প্রকাশিত উপন্যাস।
'ভাঙ্গা বুক' (১৯২১), 'একমন একপ্রাণ'।
জীবনীগ্রন্থ: 'বিশ্বনবী' (১৯৪২): এটি মহানবী (স) ও সার্থক জীবনী গ্রন্থ। 'মরুদুলাল' (১৯৪৮)।
গদ্যগ্রন্থ: 'ইসলাম ও কমিউনিজম' (১৯৪৬), 'ইসলাম ও জিহাদ' (১৯৪৭), 'আমার চিন্তাধারা' (১৯৫২)।
# বহুনির্বাচনী প্রশ্ন
চন্দ্রাবতী (১৫৫০-১৬০০)
মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রধান বাঙালি ও প্রথম মহিলা কবি চন্দ্রাবতী। ষোড়শ শতাব্দীর সামাজিক-অর্থনৈতিক অবস্থা তাঁর রচনায় প্রতিফলিত হয়েছে। তাঁর রচিত রামায়ণে লৌকিক, মানবিক ও কিছু মৌলিক উপাদান সংযোগের ফলে বিশেষ মর্যাদা লাভ করেছে।
- চন্দ্রাবতী ১৫৫০ সালে ময়মনসিংহের কিশোরগঞ্জ জেলার মাইজকাপন ইউনিয়নের পাতোয়ারি গ্রামে জন্মগ্রহণ করেন।
- তাঁর পিতা মনসামঙ্গলের কবি দ্বিজ বংশীদাস।
- ড. আহমদ শরীফের মতে, চন্দ্রাবতী বাংলা সাহিত্যের ২য় মহিলা কবি। প্রথম মহিলা কবি চৈতন্যদেবের সময়ের মাধবী।
- চন্দ্রাবতীকে মহিলা রামায়ণকার বলা হয়।
- মধ্যযুগের বাংলা সাহিত্যে ৩ জন মহিলা কবির নাম পাওয়া যায়। এরা হলেন: চন্দ্রাবতী, চৈতন্যদেবের সময়ের মাধবী এবং চণ্ডীদাসের সাধনসঙ্গীনী রামী বা রজকিনী।
- তিনি আনুমানিক ১৬০০ সালে কিশোরগঞ্জে মারা যান।
চন্দ্রাবতী রচিত কাব্যসমূহঃ
'রামায়ণ' (অনূদিত), 'মলুয়া', 'দস্যু কেনারামের পালা'। তার রচনাসমূহ ২১টি ভাষায় অনূদিত হয়েছে।
রামায়ণের প্রথম মহিলা অনুবাদক চন্দ্রাবতী। ড. দীনেশ চন্দ্র সেন ১৯৩২ সালে চন্দ্রাবতীর রামায়ণ প্রকাশ করেন। লৌকিক, মানবিক ও কিছু মৌলিক উপাদানের কারণে এ কাব্যটি বিশেষ মর্যাদা লাভ করেছে।
চন্দ্রাবতী রচিত রামায়ণঃ
মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম বাঙালি মহিলা কবি চন্দ্রাবতী ছিলেন মনসামঙ্গল কাব্যের রচয়িতা দ্বিজ বংশীদাসের কন্যা। বাল্যসখা জয়ানন্দের সাথে প্রণয় বিয়ের পিঁড়িতে গড়ায়। কিন্তু জয়ানন্দ মুসলমান মেয়ের রূপে মুগ্ধ হয়ে তাকে বিয়ে করে। পরে অনুতপ্ত হয়ে চন্দ্রাবতীর কাছে ফিরে এসে প্রত্যাখ্যাত হয়ে নদীতে লাফিয়ে প্রাণ বিসর্জন দেয়। শোক ভুলে থাকতে পিতার আদেশে চন্দ্রাবতী শিবপূজা করেন আর রামায়ণ রচনা করেন। তার রচিত রামায়ণে রামকে অপ্রধান চরিত্র করে সীতাকে মুখ্য করে নারী জীবনের সুখ-দুঃখকে প্রতিভাত করেন। চন্দ্রাবতী গ্রাম্য রামকথার ওপর নির্ভর করে মেয়েলি রীতিতে পালা রচনা করেছিলেন বলে তাতে অনুবাদ সাহিত্যের বৈশিষ্ট্যের চেয়ে লোকসাহিত্যের লক্ষণ বেশি ফুটে উঠেছে। তার ভাষা, বর্ণনা ও বাগভঙ্গিমা নারীসুলভকোমলতায় পূর্ণ, প্রায় ছত্রেই ছড়ার সুর অনুভব করা যায়। চন্দ্রাবতী রচিত রামায়ণের কোন পুঁথি পাওয়া যায়নি। চন্দ্রকুমার দে সাহিত্যপত্রিকা 'মহিলাকণ্ঠ' থেকে এটি সংগ্রহ করেন এবং ১৯৩২ সালে ড. দীনেশ চন্দ্র সেন পূর্ববঙ্গ গীতিকায় তা প্রকাশ করেন। চন্দ্রাবতী রচিত রামায়ণ কোন ধর্মগ্রন্থ নয়; গ্রামীণ নারী জীবনের আনন্দ-বেদনার গল্প।
# বহুনির্বাচনী প্রশ্ন

পূর্ব বাংলার বৈষ্ণব কবি চণ্ডীদাস ছিলেন জাতিতে ব্রাহ্মণ। তাঁর আরাধ্য দেবতার নাম বাশুলী বা বিশালাক্ষী। তিনি চৈতন্যপূর্ব যুগের কবি অর্থাৎ চৌদ্দ শতকের শেষার্ধ থেকে পনের শতকের প্রথমার্ধ সময়ের কবি ছিলেন। তিনি বড়ু চণ্ডীদাস থেকে পৃথক কবি ছিলেন এ কথা নিশ্চিত।
- বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলির আদি কবি চণ্ডীদাস।
- চণ্ডীদাস সহজিয়াপন্থী কবি ছিলেন।
- তিনি পূর্বরাগ পর্যায়ের পদ রচনায় পাণ্ডিত্য দেখিয়েছেন।
- চৈতন্যদেব তাঁর পদাবলি শুনে বিমোহিত হয়েছিলেন।
চণ্ডীদাসঃ
চণ্ডীদাস ছিলেন বৈষ্ণব কবি, সহজিয়াপন্থী ও বাশুলি দেবীর ভক্ত। তিনি বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলির আদি কবি। শিক্ষিত বাঙালি বৈষ্ণব সাহিত্যের রস ও আনন্দের সংবাদ পেয়েছে চণ্ডীদাসের পদাবলি থেকে। চৈতন্যদেব তাঁর পদাবলি শুনে বিমোহিত হয়েছিলেন। তিনি পূর্বরাগ পর্যায়ের পদ রচনায় পাণ্ডিত্য দেখিয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুর চণ্ডীদাসকে 'দুঃখবাদী কবি' বলেছেন।
Key Notes:
- চণ্ডীদাস শ্রীকৃষ্ণকে সম্পূর্ণ পৌরাণিক ভূমিকায় স্থাপন করেছেন। তিনি রাধার চরিত্রে মিলনের আনন্দের চেয়ে বিচ্ছেদের বেদনাকে তীব্রতর করে রূপায়িত করেছেন।
- চণ্ডীদাস সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, 'চণ্ডীদাস সহজ ভাষায় সহজ ভাবের কবি- এই গুণে তিনি বঙ্গীয় প্রাচীন কবিদের মধ্যে প্রধান কবি।' এছাড়াও তিনি চণ্ডীদাসকে 'দুঃখবাদী কবি' বলেছেন।
- চণ্ডীদাসকে প্রথম মানবতাবাদী কবি বলা হয় । তিনি 'শুনহ মানুষ ভাই / সবার উপরে মানুষ সত্য, তাহার উপর নাই' বলে জাত-পাতযুক্ত সমাজে প্রথম মানবতার বাণী কাব্যে ধারণ করেছেন। তাছাড়া ব্যক্তিজীবনেও তিনি জাত-সংস্কারের ঊর্ধ্বে ছিলেন।
- বিখ্যাত উক্তি: ঘর হইতে আঙিনা বিদেশ।
- সই কেমনে ধরিব হিয়া
আমার বঁধুয়া আন বাড়ী যায়
আমার আঙিনা দিয়া। - এমন পিরিতি কভু নাহি দেখি শুনি।
পরানে পরান বান্ধা আপনা আপনি।। - সই কেবা শুনাইল শ্যাম নাম।
কাণের ভিতরে দিয়া মরমে পশিল গো ।। - 'শুনহ মানুষ ভাই,
সবার উপরে মানুষ সত্য, তাহার উপর নাই।' - যথা তথা যাই আমি যত দূর পাই।
চাঁদ মুখের মধুর হাসে তিলেকে জুড়াই ॥ - ঘর কৈনু বাহির, বাহির কৈনু ঘর।
পর কৈনু আপন, আপন কৈনু পর ॥ - সই কে বলে পিরিতি ভাল।
হাসিতে হাসিতে পিরিতি করিয়া কান্দিতে জনম গেল ॥ - এ ধন যৌবন বড়ায়ি সবঈ অসার।
ছিণ্ডিআঁ পেলাইবোঁ গজমুকুতার হার ॥ - বিধিরে কি দিব দোষ করম আপনা।
সুজনে করিনু প্রেম হইল কুজনা ॥ - বহুদিন পরে বঁধুয়া এলে।
দেখা না হইত পরান গেলে ॥ - কি মোহিনী জান বঁধু কি মোহিনী জান।
অবলার প্রাণ নিতে নাহি তোমা হেন । - ঘরের বাহিরে দণ্ডে শতবার।
তিলে তিলে আসে যায় ।। - বঁধু কি আর বলিব আমি।
মরণে জীবনে জনমে জনমে / প্রাণনাথ হৈও তুমি ॥ - কানুর পিরিতি চন্দনের রীতি ঘষিতে সৌরভময়।
ঘষিতে আনিয়া হিয়ায় লইতে দহন দ্বিগুণ হয় ॥ - কলঙ্কের ডালি মাথায় করিয়া আনল ভেজাই ঘরে।
- তোমার লাগিয়া কলঙ্কের হার গলায় পরিতে সুখ।
- চোরের মা যেন পোয়ের লাগিয়া ফুকরি কাঁদিতে নারে।
# বহুনির্বাচনী প্রশ্ন

জগদীশ গুপ্ত / জগদীশ চন্দ্র সেনগুপ্ত (৫ জুলাই ১৮৮৬ — ১৫ এপ্রিল ১৯৫৭) ছিলেন ভারত উপমহাদেশের একজন বরেণ্য বাঙালি ঔপন্যাসিক ও ছোটগল্পকার। যদিও তিনি মূলত কথাসাহিত্যিক, সাহিত্যিক জীবনের শুরুতে কবিতা লিখেছেন এবং একটি কবিতা সংকলন প্রকাশ করেছেন।
শৈশবকাল ও শিক্ষা
জগদীশ গুপ্ত জন্মগ্রহণ করেন ফরিদপুর জেলার খোর্দ মেঘচারমি গ্রামে। পিতা কৈলাশচন্দ্র গুপ্ত কুষ্টিয়া আদালতের বিশিষ্ট আইনজীবী ছিলেন। শৈশবকাল কেটেছে কুষ্টিয়ায়। তিনি কুষ্টিয়া হাই স্কুল থেকে মাধ্যমিক সম্পন্ন করেন। ১৯০৫ সালে কলকাতা সংস্কৃত কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিক পাস করেন এবং পরবর্তীতে কলকাতা রিপন কলেজে ভর্তি হন। ১৯০৭ সালে এফ.এ পরীক্ষা দিয়ে কলেজের পাঠ ত্যাগ করেন। পরে কলকাতা কমার্শিয়াল ইন্সটিটিউট থেকে শর্টহ্যান্ড ও টাইপরাইটিং শিক্ষা গ্রহণ করেন।
কর্মজীবন
১৯০৮ সালে বীরভূম জেলার সিউড়ি জজকোর্টে টাইপিস্ট হিসেবে চাকরি শুরু করেন। কিছু বছর চাকরি করার পর উড়িষ্যার সম্বলপুরে একজিকিউটিভ এঞ্জিনিয়ারের অফিসে যোগ দেন। কর্তৃপক্ষের সঙ্গে মনোমালিন্য হওয়ায় চাকরি ত্যাগ করেন। এরপর কলকাতায় “জাগো’স ইঙ্ক” নামে ফাউন্টেনপেনের কালি তৈরির কারখানা চালান, যা সফল হয়নি। ১৯২৭ সালে বোলপুরের চৌকি আদালতে আবারো টাইপিস্ট হিসেবে যোগদান করেন এবং ১৭ বছর চাকরি করার পর ১৯৪৪ সালে অবসর গ্রহণ করেন। ১৯৪৭ সালে দেশবিভাগের পর কলকাতায় চলে যান এবং সেখানেই স্থায়ীভাবে বসবাস করেন।
সাহিত্যকর্ম
কবি হিসেবে আত্মপ্রকাশের পর তিনি ছোটগল্প ও উপন্যাসে বাংলা সাহিত্যে বিশেষ স্থান অর্জন করেন। ‘বিজলী’, ‘কালিকলম’, ‘কল্লোল’ প্রভৃতি পত্রিকায় তার গল্প প্রকাশিত হয়। গল্পের ক্ষেত্রে গভীর জীবনবোধ, চরিত্রচিত্রণ ও মনোবিশ্লেষণ তার রচনাকে সমৃদ্ধ করেছে। সামাজিক অন্যায়ের চেয়ে ভাগ্য ও দুঃখময়তা তার গল্পের কেন্দ্রবিন্দু।
গল্পগ্রন্থ
বিনোদিনী (১৩৩৪)
রূপের বাহিরে (১৩৩৬)
শ্রীমতি (১৩৩৭)
উদয়লেখা (১৩৩৯)
শশাঙ্ক কবিরাজের স্ত্রী (১৩৪১)
মেঘাবৃত অশনি (১৩৫৪)
স্বনির্বাচিত গল্প (১৩৫৭)
উপন্যাস
অসাধু সিদ্ধার্থ (১৩৩৬)
লঘুগুরু
দুলালের দোলা (১৩৩৮)
নিষেধের পটভূমিকায় (১৩৫৯)
কলঙ্কিত তীর্থ (১৩৬৭)
রোমন্থন
কবিতা-সঙ্কলন
অক্ষরা
মৃত্যু
জগদীশ গুপ্ত ১৫ এপ্রিল ১৯৫৭ সালে ইন্তেকাল করেন।
জয় গোস্বামী
জন্ম: ১০ নভেম্বর ১৯৫৪
দেশ: ভারত (পশ্চিমবঙ্গ)
পেশা: আধুনিক কবি, সাহিত্যিক
ভাষা: বাংলা
জয় গোস্বামী বিংশ শতাব্দীর শেষভাগে আবির্ভূত একজন গুরুত্বপূর্ণ আধুনিক বাঙালি কবি। তিনি বাংলা ভাষার উত্তর-জীবনানন্দ পর্বের অন্যতম জনপ্রিয় কবি হিসাবে পরিচিত। তার কবিতা চিত্রকল্প, উপমা এবং উৎপ্রেক্ষায় সমৃদ্ধ।
জীবনী
জয় গোস্বামী কলকাতা শহরে জন্মগ্রহণ করেন। ছোটবেলায় পরিবার রানাঘাটে চলে আসে। তার পিতা মধু গোস্বামী ব্রিটিশবিরোধী বিপ্লবী রাজনীতিতে নিয়োজিত ছিলেন। তিনি আট বছর বয়সে পিতৃহারা হন। তার মা শিক্ষকতা করে তাঁকে লালন পালন করেন। প্রথম কবিতা লিখেছেন ১৩–১৪ বছর বয়সে এবং ১৬–১৭ বছর বয়সে নিয়মিত কবিতা লিখতে শুরু করেন।
সত্তরের দশকে তিনি কবিতা লিখতে শুরু করেন এবং স্থানীয় সাময়িকী ও সাহিত্য পত্রিকায় প্রকাশ করেন। প্রথম কাব্য সংকলন ‘ক্রিসমাস ও শীতের সনেটগুচ্ছ’ প্রকাশিত হয় ১৯৭৬ সালে। এরপর ধারাবাহিকভাবে বহু কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে, যার মধ্যে ‘ঘুমিয়েছো, ঝাউপাতা’, ‘বজ্র বিদ্যুৎ ভর্তি খাতা’, ‘পাতার পোশাক’, ‘পাগলী, তোমার সঙ্গে’ ইত্যাদি উল্লেখযোগ্য।
জয় গোস্বামী বলেন, “আমার প্রতিদিনের জীবনে মনের ভেতর যে ভাষা জন্মায়, সেই অভিজ্ঞতাকে ভাষা দেওয়ার চেষ্টা করি। আমার জীবন হচ্ছে ধারাবাহিক বিচ্ছেদের মালা গাঁথার ইতিহাস।” তার প্রিয় কবি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর ও শঙ্খ ঘোষ।
প্রকাশিত কাব্যগ্রন্থ (নির্বাচিত)
ক্রিসমাস ও শীতের সনেটগুচ্ছ (১৯৭৬)
আলেয়া হ্রদ (১৯৮১)
উন্মাদের পাঠক্রম (১৯৮৬)
ভূতুমভগবান (১৯৮৮)
ঘুমিয়েছো, ঝাউপাতা? (১৯৮৯)
বজ্র বিদ্যুৎ ভর্তি খাতা (১৯৯৫)
ওঃ স্বপ্ন (১৯৯৬)
পাতার পোশাক (১৯৯৭)
বিষাদ (১৯৯৮)
সূর্য পোড়া ছাই (১৯৯৯)
জগৎবাড়ি (২০০০)
প্রেতপুরুষ ও অনুপম কথা (২০০৪)
দগ্ধ (২০২২)
শান্তি (২০২৩)
উপন্যাস ও অন্যান্য রচনা
হৃদয়ে প্রেমের শীর্ষ (১৯৯৪)
মনোরমের উপন্যাস (১৯৯৪)
সেইসব শেয়ালেরা (১৯৯৪)
সুড়ঙ্গ ও প্রতিরক্ষা (১৯৯৫)
রৌদ্রছায়ার সংকলন (১৯৯৮)
সংশোধন বা কাটাকুটি (২০০১)
সাঁঝবাতির রূপকথারা (২০০১)
দাদাভাইদের পাড়া, ব্রহ্মরাক্ষস, সব অন্ধকার ফুলগাছ, এক প্রৌঢ়ের জবানবন্দি
গোসাইবাগান ১–৩, মধুদি, টাকা
প্রবন্ধগুচ্ছ
নির্বাচিত সাক্ষাৎকার - জয় গোস্বামী
অর্থহারা একমুষ্ঠি বালি
ভগ্নাংশ নির্ণয়
জয়ের সুভাষ, জয়ের সুনীল
খাদ, জয়ের শক্তি
পুরস্কার ও সম্মাননা
আনন্দ পুরস্কার (১৯৯০, ১৯৯৮)
সাহিত্য অকাদেমী পুরস্কার (২০০০)
পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি অনিতা-সুনিল বসু পুরস্কার
ভারতীয় ভাষা পরিষদ (২০১০)
রচনা সমগ্র পুরস্কার (২০১১)
বঙ্গবিভূষণ (২০১২)
বীরেন্দ্র চট্টোপাধ্যায় স্মৃতি পুরস্কার (পাতার পোশাক কাব্যগ্রন্থ, ১৯৯৭)
চৈতন্যোত্তর বাংলা সাহিত্যের অন্যতম কবি জ্ঞানদাস। তিনি চণ্ডীদাসের ভাবশিষ্য ছিলেন। চণ্ডীদাস ও জ্ঞানদাসের পদের মধ্যে যথেষ্ট সাদৃশ্য আছে। জ্ঞানদাস ছিলেন শিল্পী এবং চণ্ডীদাস ছিলেন সাধক। তিনি বাংলা ও ব্রজবুলি ভাষায় রাধাকৃষ্ণ বিষয়ক প্রায় দুইশ পদ রচনা করেন।
- আনুমানিক ১৫৬০ সালে বর্ধমান জেলার কাঁদড়া গ্রামে কবি জ্ঞানদাসের জন্ম।
- তিনি শ্রীমঙ্গল, মঙ্গল ঠাকুর বা মদনমঙ্গলা নামেও পরিচিত ছিলেন।
- তিনি নিত্যানন্দ শাখার একজন বৈষ্ণব ছিলেন। নিত্যানন্দ মারা গেলে তার স্ত্রী জাহ্নবী দেবীর শিষ্যত্ব গ্রহণ করেন।
- তিনি জাহ্নবী দেবীর সাথে কাটোয়া ও খেতুরীর বৈষ্ণব কবিসম্মেলনে যোগ দিয়েছিলেন। এখানে তিনি গোবিন্দ দাস ও বলরাম দাসের সাথে পরিচিত হয়েছেন।
জ্ঞানদাস রচিত দুটি বৈষ্ণব গীতিকাব্য 'মাথুর' ও মুরলীশিক্ষা'।
জ্ঞানদাস শ্রীকৃষ্ণের বাল্যলীলা, নৌকাবিলাস ও দানখণ্ড প্রভৃতি বিষয়ে কবিতা লিখতেন। পদ রচনার সময় তিনি রাখ কৃষ্ণের কিশোর-কিশোরী বয়সকে প্রাধান্য দিতেন।
বিখ্যাত পঙ্ক্তিঃ
- রূপ লাগি আঁখি ঝুরে গুণে মন ভোর।
প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর ॥ - ‘সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল।’
# বহুনির্বাচনী প্রশ্ন

পরিচিতি:
জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর ছিলেন বাঙালি নাট্যকার, সংগীতস্রষ্টা, সম্পাদক ও চিত্রশিল্পী। তিনি বাংলা নাট্য ও সংগীতচর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং ছোট ভাই রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিভার বিকাশে সহায়ক ছিলেন।
জন্ম:
কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর, দাদা দ্বারকানাথ ঠাকুর। ছোট ভাই ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর।
রচনাবলি ও পুরস্কার:
নাটক:
ইতিহাসভিত্তিক: পুরু-বিক্রম (১৮৭৪), সরোজিনী (১৮৭৫), অশ্রুমতী (১৮৭৯), স্বপ্নময়ী (১৮৮২)
হাস্যরসাত্মক: কিঞ্চিৎ জলযোগ (১৮৭৩), এমন কর্ম আর ক'রব না (১৮৭৭), হঠাৎ নবাব (১৮৮৪), অলীক বাবু (১৯০০)
সংগীত:
বিনাবাদিনী ম্যাগাজিন (১৮৭৯)
ভারতীয় সঙ্গীত সমাজ প্রতিষ্ঠা (১৮৯৭)
রবীন্দ্রনাথের মায়ের খেলা নৃত্যনাট্যের ২০টি সুরের রচয়িতা
অনুবাদ:
কালিদাস: অভিজ্ঞান শকুন্তলম, মালবিকাগ্নিমিত্র
শূদ্রক: মৃচ্ছকটিকম
মার্কাস অরেলিয়াস: Meditations
শেক্সপিয়ার: জুলিয়াস সিজার
বাল গঙ্গাধর তিলক: শ্রীমদ্ভগবদগীতা
চিত্রকর্ম:
রবীন্দ্রনাথ ও পরিবারের পোর্ট্রেট এবং প্রায় ২০০০ স্কেচ, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে সংরক্ষিত
মৃত্যু:
১৯২৫ সালের ৪ মার্চ, রাঁচিতে।

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় (১৮৯৮-১৯৭১)
তিরিশের দশকের প্রতিনিধি স্থানীয় কথাসাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তাঁর রচিত উপন্যাসগুলোতে রাঢ় অঞ্চলের গ্রামীণ জীবনের সামাজিক ও অর্থনৈতিক বিপর্যয়, মানব চরিত্রের নানান জটিলতা ও নিগূঢ় রহস্য নিপুণভাবে উপস্থাপিত হয়েছে। কলেজে পাঠকালে (১৯২১) অসহযোগ আন্দোলনে অংশগ্রহণের জন্য কারাভোগ করেন।
- তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ২৩ আগস্ট, ১৮৯৮ সালে বীরভূম জেলার লাভপুর গ্রামে জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন।
- ১৯৫২ সালে তিনি বিধানসভার সদস্য নির্বাচিত হন এবং আট বছর বিধানসভা ও ছয় বছর রাজ্যসভার সদস্য ছিলেন।
- তিনি 'পদ্মশ্রী' ও 'পদ্মভূষণ' উপাধি লাভ করেন।
- তিনি ১৪ সেপ্টেম্বর, ১৯৭১ সালে কলকাতায় মারা যান। তার মৃত্যুতে বাংলাদেশের প্রবাসী সরকার শোকবার্তা প্রেরণ করে।
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসসমূহ:
'চৈতালি ঘূর্ণি' (১৯৩১): এটি তাঁর প্রকাশিত প্রথম উপন্যাস।
'ধাত্রীদেবতা' (১৯৩৯): এটি প্রথমে ‘জমিদারের মেয়ে’ নামে 'বঙ্গশ্রী' পত্রিকায় প্রকাশিত হয়। পরে শনিবারের চিঠি পত্রিকায় 'ধাত্রীদেবতা' নামে প্রকাশিত হয়। এক ক্ষয়িষ্ণু জমিদার বংশকে কেন্দ্র করে দেশের সমাজ ও রাজনৈতিক জীবনের নানা আন্দোলন ও পরিবর্তন এ উপন্যাসের উপজীব্য।
'কালিন্দী' (১৯৪০): নদীর বুকের একটি চরকে কেন্দ্র করে বিবদমান দুই জমিদার পরিবারের দীর্ঘস্থায়ী সামন্ততান্ত্রিক বিরোধ, শিল্পপতি ও জমিদারের দ্বন্দ্বে জমিদারের পরাজয় এ উপন্যাসের মূল সুর। এ উপন্যাস নিয়ে চলচ্চিত্র নির্মিত হয়েছে।
'কবি' (১৯৪২): ডোম সম্প্রদায়ের নিতাই এক যুবকের কবি রূপে প্রতিষ্ঠা এবং দুটি নারীর সঙ্গে সম্পর্ক বিষয়ক উপাখ্যানই এ উপন্যাসের মূল বিষয়। 'এই খেদ আমার মনে, ভালবেসে মিটলোনা সাধ, কুলালোনা এই জীবনে। হায়! জীবন এত ছোট কেনে? এই ভবনে।' এ উপন্যাসের বিখ্যাত উক্তি। উল্লেখ্য, 'কবি' নামে হুমায়ূন আহমেদও উপন্যাস রচনা করেছেন।
'গণদেবতা' (১৯৪২): প্রথম বিশ্বযুদ্ধের সময় ভারতের গ্রামীণ সমাজে ক্ষয়িষ্ণু সামন্তবাদের সাথে নব্যধনবাদের দ্বন্দ্ব এ উপন্যাসের নির্যাস।
'আরোগ্য নিকেতন' (১৯৫৩): এটি 'সঞ্জীবন ফার্মাসী' শিরোনামে ১৯৫২ সালে শারদীয় আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়। উপন্যাসের নায়ক প্রাচীনপন্থী কবিরাজ জীবনমহাশয় ও নব্যশিক্ষিত ডাক্তার প্রদ্যোতের সাথে আদর্শিক সংঘাত এবং প্রাচীনবিদ্যা ও নবীন শিক্ষার টানাপোড়েন এ উপন্যাসের মূল কাহিনি। এ উপন্যাস নিয়ে চলচ্চিত্র নির্মিত হয়েছে।
'যতিভঙ্গ' (১৯৬২): অবাঙালি যুবতী রৌশনকে নিয়ে লেখা আধুনিক নারীর জীবনজিজ্ঞাসা ও মূল্যবোধ, নগরকেন্দ্রিক জীবনের বিভিন্ন সমস্যা এ উপন্যাসের উপজীব্য।
'অরণ্যবহ্নি' (১৯৬৬): এটি আদিবাসী সাঁওতাল বিদ্রোহের কাহিনি নিয়ে রচিত।
'১৯৭১' (১৯৭২): ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে রচিত তাঁর সর্বশেষ উপন্যাস '১৯৭১'। 'সুতপার তপস্যা' ও 'একটি কালো মেয়ের কথা' নামে দুটি কাহিনির সংযোগে রচিত '১৯৭১' উপন্যাসটি ১৯৭২ সালে প্রকাশিত হয়। 'একটি কালো মেয়ের কথা' অংশের কেন্দ্রীয় চরিত্র নাজমার মাধ্যমে একাত্তরের হাজার হাজার নারীর চরিত্র পরিস্ফুটিত হয়েছে। এ অংশে ফুটে উঠেছে মুক্তিযুদ্ধ সময়কালে গ্রামীণ জীবনের চালচিত্র, বাংলাদেশিদের ত্যাগ ও সংগ্রামের অনন্যতা। ১৯৬৫ সালের পর থেকে সমগ্র পশ্চিমবঙ্গে বিস্তৃত গোপন রাজনৈতিক তৎপরতাকে উপজীব্য করে রচনা করেন 'সুতপার তপস্যা' অংশটি।
'জলসাঘর' (১৯৪২), 'পঞ্চগ্রাম' (১৯৪৩), 'অভিযান' (১৯৪৬), 'হাঁসুলী বাঁকের উপকথা' (১৯৪৭), 'পঞ্চপুণ্ডলী' (১৯৫৬), 'রাধা' (১৯৫৭), 'সুতপার তপস্যা'।
বৃহৎ মানবগোষ্ঠী ও তাদের সমাজের সামগ্রিক রূপ এ উপন্যাসে অঙ্কিত হয়েছে সার্থকভাবে। কোপাই নদীর বৃত্তাকার ধরনের বাঁক নারীর গলার অলংকার হাঁসুলীর মতোই। এই বাঁকে বাঁশ-বেতের গভীর জঙ্গলে বাস করে কাহাররা (পালকী বাহক)। চরিত্র: করালি, বনোয়ারী।
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ত্রয়ী উপন্যাস 'ধাত্রীদেবতা' (১৯৩৯), 'গণদেবতা' (১৯৪২), 'পঞ্চগ্রাম' (১৯৪৩)।
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছোটগল্পসমূহ
'রসকলি' (১৯২৮): এটি তাঁর রচিত প্রথম ছোটগল্প যা ১৯২৮ সালে 'কল্লোল' পত্রিকায় প্রকাশিত হয়।
'জলসাঘর' (১৯৩৭): এটি ১১টি গল্পের সংকলন।
'বেদেনী' (১৯৪০), 'পাষাণপুরী', 'তারিণী মাঝি 'নীলকণ্ঠ', 'ছলনাময়ী', 'ডাক হরকরা', 'বেদে', 'পটুয়া 'মালাকার', 'লাঠিয়াল', 'চৌকিদার', 'অগ্রদানী'।'
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অন্যান্য সাহিত্যকর্মসমূহঃ
নাটক: 'পথের ডাক' (১৯৪৩), 'দুই পুরুষ' (১৯৪৩), 'দীপান্তর' (১৯৪৫)।
প্রহসন: চকমকি (১৯৪৫)।
কাব্যগ্রন্থ: 'ত্রিপত্র' (১৯২৬), এর মাধ্যমে তাঁর সাহিত্য সাধনার হাতেখড়ি।
ভ্রমণকাহিনি: 'মস্কোতে কয়েক দিন' (১৯৫৯)।
# বহুনির্বাচনী প্রশ্ন
তিলোত্তমা মজুমদার (জন্ম: ১১ জানুয়ারি ১৯৬৬) একজন বাঙালি ঔপন্যাসিক, ছোটগল্পকার, কবি, গীতিকার এবং প্রবন্ধকার। তিনি বাংলা ভাষাতে সাহিত্যচর্চা করেন।
প্রথম জীবন
তিলোত্তমা মজুমদারের জন্ম হয় উত্তরবঙ্গে। তার ছোটবেলা কাটে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার অন্তর্গত কালচিনির চা বাগানে। তিনি কালচিনি চা-বাগানে ইউনিয়ন একাডেমি স্কুলে পড়াশোনা করেন। ১৯৮৫ তে স্নাতক স্তরে পড়তে আসেন কলকাতার স্কটিশ চার্চ কলেজে।
সাহিত্য জীবন
১৯৯৩ সাল থেকে তিনি লেখালেখি শুরু করেন। তার প্রথম লেখা ছাপা হয় কালচিনির উন্মেষ পত্রিকায়। তার প্রথম উপন্যাস "ঋ" যা প্রকাশিত হয়েছিল "একালের রক্তকরবী" পত্রিকার পূজাসংখ্যায়।
তার উল্লেখযোগ্য উপন্যাসগুলির মধ্যে আছে -
- বসুধারা
- রাজপাট
- মানুষশাবকের কথা
- চাঁদের গায়ে চাঁদ
- শামুকখোল
- ঋ
পুরস্কার
তিনি "বসুধারা" উপন্যাসের জন্য আনন্দ পুরস্কার লাভ করেন।[৪] এছাড়াও তিনি পেয়েছেন "শৈলজানন্দ স্মৃতি পুরস্কার" ও "শরৎ স্মৃতি পুরস্কার"।

দীনেশচন্দ্র সেন (রায়বাহাদুর) (৩ নভেম্বর ১৮৬৬ – ২০ নভেম্বর ১৯৩৯)
পরিচিতি:
দীনেশচন্দ্র সেন ছিলেন একজন শিক্ষাবিদ, গবেষক, লোক-সাহিত্য বিশারদ ও বাংলা সাহিত্যের ইতিহাসকার। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ‘রামতনু লাহিড়ী রিসার্চ ফেলো’ এবং এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন। বাংলা সাহিত্যের ইতিহাসচর্চায় তাঁর অবদান বিশেষভাবে স্বীকৃত।
জন্ম:
১৮৬৬ সালের ৩ নভেম্বর বাংলা প্রদেশের অবিভক্ত ঢাকা জেলার মানিকগঞ্জ মহাকুমার বগজুরি গ্রামে সম্ভ্রান্ত বাঙালি বৈদ্যব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা ঈশ্বরচন্দ্র সেন ঢাকার মানিকগঞ্জ আদালতের উকিল, মাতা রূপলতা দেবী।
শিক্ষা ও কর্মজীবন:
জগন্নাথ স্কুল থেকে এনট্রান্স (১৮৮২), ঢাকা কলেজ থেকে এফ.এ (১৮৮৫) পাস।
১৮৮৯ সালে ইংরেজি সাহিত্যে অনার্সসহ বি.এ ডিগ্রি লাভ।
কর্মজীবন শুরু করেন সিলেটের হবিগঞ্জ স্কুলে (১৮৮৭), পরে কুমিল্লার শম্ভুনাথ ইনস্টিটিউশন (১৮৮৯) ও ভিক্টোরিয়া স্কুল (১৮৯০)-এর প্রধান শিক্ষক।
১৯০৯–১৯১৩: কলকাতা বিশ্ববিদ্যালয়ে ‘রিডার’ পদে কর্মরত।
১৯১৩: ‘রামতনু লাহিড়ী রিসার্চ ফেলো’ নির্বাচিত। ১৯৩২ সালে অবসর নেন।
সাহিত্য ও গবেষণা:
গ্রামবাংলার পুঁথি সংগ্রহের মাধ্যমে ১৮৯৬ সালে “বঙ্গভাষা ও সাহিত্য” প্রকাশ।
১৯১১: “হিস্ট্রি অব বেঙ্গলি লিটেরেচার” প্রকাশ, সর্বমহলের প্রশংসা অর্জন।
মৈমনসিংহ গীতিকা ও পূর্ববঙ্গ গীতিকা সম্পাদনা।
গুরুত্বপূর্ণ গ্রন্থসমূহ:
বঙ্গভাষা ও সাহিত্য (১ম ও ২য় খণ্ড, ১৮৯৬)
তিন বন্ধু (১৯০৪), রামায়ণী কথা (১৯০৪)
বেহুলা (১৯০৭), সতী (১৯০৭), ফুল্লরা (১৯০৭)
সুবিখ্যাত বৃহৎবঙ্গ (১ম ও ২য় খণ্ড, ১৯৩৫)
মৈমনসিংহ গীতিকা, পূর্ব্ববঙ্গ গীতিকা
উপাধি ও সম্মাননা:
১৯২১: কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ডি.লিট ডিগ্রি
১৯২১: ব্রিটিশ ভারত সরকার কর্তৃক “রায়বাহাদুর” উপাধি
১৯৩১: “জগত্তারিণী স্বর্ণপদক” বাংলা সাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ
মৃত্যু:
১৯৩৯ সালের ২০ নভেম্বর কলকাতার বেহালায় মৃত্যুবরণ করেন।
# বহুনির্বাচনী প্রশ্ন
ষোল শতকের রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার মুসলিম কবি দৌলত উজির বাহরাম খান। তিনি আরবি ও ফারসি ভাষা এবং ইসলামী ধর্মশাস্ত্রের মতো হিন্দু ধর্মশাস্ত্র ও সংস্কৃত ভাষায় পারদর্শী ছিলেন। 'লায়লী-মজনু' কাব্যের মতো বিশ্বখ্যাত বিরহকথা নিয়ে মানবিক প্রেমবোধকে প্রাধান্য দিয়ে বাংলা ভাষায় প্রথম কাব্য তিনি রচনা করেন।
- দৌলত উজির বাহরাম খান চট্টগ্রামের ফতেহবাদ /জাফরাবাদে জন্মগ্রহণ করেন।
- তাঁর পিতা চট্টলাধিপতির উজির মোবারক খান।
- তাঁর প্রকৃত নাম আসাউদ্দীন / বাহরাম খান। উপাধি: দৌলত উজির।
দৌলত উজির বাহরাম খান কাব্যসমূহ:
'জঙ্গনামা' বা 'মঞ্জুল হোসেন': এটি তার রচিত প্রথম কাব্য। কারবালার বিষাদময় কাহিনি অবলম্বনে এটি রচনা করেন।
'লায়লী-মজনু' (১৫৪৩-৫৩), 'ইমাম-বিজয়'।
'লায়লী-মজনু' অনুবাদ করেন দৌলত উজির বাহরাম খান। তিনি পারসিয়ান কবি জামির 'লায়লা ওয়া মজনুন' থেকে বাংলায় অনুবাদ করেন। এর উৎস আরবি লোকগাঁথা।
'লায়লী-মজনু' কাব্যের পরিচয়:
দৌলত উজির বাহরাম খান পারসিয়ান কবি নিজামির আরবি লোকগাঁথা 'লায়লা ওয়া মজনুন' থেকে বাংলায় অনুবাদ করেন। দৌলত উজির এটির ভাবানুবাদকালে স্বাধীন কল্পনা ও উপস্থাপনায় প্রচুর সংস্কৃত শব্দ, উপমা, রূপকের প্রয়োগ ঘটিয়েছেন। এটি আদি রসাত্মক এবং এখানে আধ্যাত্মিকতার চেয়ে মানবিক প্রবৃত্তি বেশি প্রাধান্য পেয়েছে। আমীর পুত্র কয়েস বাল্যকালে বণিক কন্যা লায়লীর প্রেমে পড়ে মজনু বা পাগল নামে খ্যাত হয়। লায়লীও মজনুর প্রতি গভীর আকর্ষণ অনুভব করে। কিন্তু উভয়ের মিলনের পথে আসে প্রবল বাধা। লাইলীর অন্যত্র বিয়ে হয়ে যায় কিন্তু মনে থেকে যায় মজনুর অস্তিত্ব। অপরদিকে মজনু পাগলরূপে বনে-জঙ্গলে ঘুরে বেড়াতে থাকে। তাদের দীর্ঘ বিরহজীবনের অবসান ঘটে মৃত্যুর মাধ্যমে। এই মর্মস্পর্শী বেদনাময় কাহিনি অবলম্বনে লায়লী-মজনু কাব্য রচিত।
# বহুনির্বাচনী প্রশ্ন

সপ্তদশ শতকের আরাকান রাজসভার প্রথম বাঙালি কবি এবং লৌকিক কাহিনির আদি রচয়িতা দৌলত কাজী। তিনি বাংলা, সংস্কৃত, হিন্দি ও ব্রজবুলি ভাষায় বিশেষ পাণ্ডিত্য অর্জন করেন। তিনি তাঁর রচনায় রামায়ণ, মহাভারত ও বৈষ্ণব পদাবলি থেকে অনুষঙ্গ ব্যবহারে কৃতিত্ব দেখিয়েছেন। তিন ক্ল্যাসিক ও রোমান্টিক রীতির সংমিশ্রণের মাধ্যমে রূপকথাকে রোমান্টিক কাহিনিতে পরিণত করেছিলেন।
- দৌলত কাজী আনুমানিক ১৬০০ সালে চট্টগ্রামের রাউজান উপজেলার সুলতানপুর গ্রামের কাজী পাড়ায় জন্মগ্রহণ করেন।
- তিনি বাংলা কাব্যে ধর্মনিরপেক্ষ প্রণয়কাহিনির পথিকৃৎ।
- তিনি ১৬৩৮ সালে মৃত্যুবরণ করেন। তাকে আরাকানের আকিয়াবে সমাহিত করা হয়।
আরাকান রাজসভার আদি কবি ও প্রথম বাঙালি কবি দৌলত কাজী। তিনি লৌকিক কাহিনির প্রথম রচয়িতা। তাঁর উল্লেখযোগ্য কাব্যের নাম 'লোরচন্দ্রাণী ও সতীময়না'। এটি হিন্দি কবি সাধনের 'মৈনাসত' কাব্য অবলম্বনে তিন খণ্ডে রচিত। আরাকানের রাজা সুধর্মের সমর সচিব আশরাফ খানের উৎসাহ ও পৃষ্ঠপোষকতায় তিনি এটি রচনা করেন। এ কাব্যের ৩য় খণ্ড রচনাকালে তিনি মৃত্যুবরণ করলে প্রায় ২০ বছর পর ১৬৫৯ সালে মহাকবি আলাওল এটির রচনা সমাপ্ত করেন।
# বহুনির্বাচনী প্রশ্ন

দ্বিজেন শর্মা (২৯ মে ১৯২৯ – ১৫ সেপ্টেম্বর ২০১৭)
পরিচিতি:
দ্বিজেন শর্মা ছিলেন একজন বাংলাদেশী প্রকৃতিবিদ, জীববিজ্ঞানী ও বিজ্ঞান লেখক। তিনি দীর্ঘদিন নটর ডেম কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগে শিক্ষকতা করেছেন এবং কলেজের প্রাকৃতিক পরিবেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
জন্ম ও শৈশব:
১৯২৯ সালের ২৯ মে সিলেট বিভাগের বড়লেখা থানার শিমুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা ভিষক চন্দ্রকাণ্ড শর্মা ছিলেন কবিরাজ, মা মগ্নময়ী দেবী সমাজসেবী। শৈশবেই পাথারিয়া পাহাড়ের জঙ্গলে ঘুরে বেড়িয়ে প্রকৃতির প্রতি তাঁর প্রেম জন্ম নেয়।
শিক্ষা ও কর্মজীবন:
গ্রামের পাঠশালা এবং করিমগঞ্জ পাবলিক হাইস্কুলে প্রাথমিক শিক্ষা।
কলকাতা সিটি কলেজ থেকে স্নাতক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদবিজ্ঞানে স্নাতকোত্তর (১৯৫৮)।
১৯৫৮–১৯৬২: বরিশালের ব্রজমোহন কলেজে শিক্ষক।
১৯৬২–১৯৭৪: নটর ডেম কলেজে শিক্ষকতা।
১৯৭৪–১৯৯১: সোভিয়েত ইউনিয়নের মস্কোতে প্রকাশনা সংস্থায় অনুবাদক ও লেখক।
মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে মানুষের সেবায় সক্রিয় ভূমিকা পালন।
ব্যক্তিগত জীবন:
১৯৬০ সালে দেবী চক্রবর্তীর সঙ্গে বিবাহ। এক ছেলে, এক মেয়ে।
রবীন্দ্রসঙ্গীতভক্ত, তরুণদের সঙ্গে আড্ডা পছন্দ করতেন।
প্রকাশিত গ্রন্থসমূহ (নির্বাচিত):
শ্যামলী নিসর্গ (১৯৮০, ১৯৯৭, ২০১৫)
সপুষ্পক উদ্ভিদের শ্রেণী বিন্যাস (১৯৮০)
ফুলগুলি যেন কথা (১৯৮৮, ২০০৪)
গাছের কথা ফুলের কথা (১৯৯৯)
এমি নামের দুরন্ত মেয়েটি (১৯৯৫, ১৯৯৯)
নিসর্গ নির্মাণ ও নান্দনিক ভাবনা (২০০০)
সমাজতন্ত্রে বসবাস (১৯৯৯)
জীবনের শেষ নেই (১৯৮০, ২০০০)
বিজ্ঞান ও শিক্ষা: দায়বদ্ধতার নিরিখ (২০০৩)
ডারউইন ও প্রজাতির উত্পত্তি (১৯৯৭)
বাংলা বৃক্ষ (২০০১)
সতীর্থ বলয়ে ডারইউন (১৯৭৪, ১৯৮৪, ১৯৯৯)
পুরস্কার ও সম্মাননা:
ড. কুদরত-এ খুদা স্বর্ণপদক (চট্টগ্রাম বিজ্ঞান সমিতি, ১৯৮৬)
বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার (১৯৮৭)
এম নুরুল কাদের শিশু-সাহিত্য পুরস্কার (২০০০)
প্রকৃতি সংরক্ষণ পদক (প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন-চ্যানেল আই, ২০১১)
একুশে পদক (২০১৫)
প্রথম আলো বর্ষসেরা বই (প্রথম আলো)
এছাড়াও বাংলাপিডিয়ার জীববিদ্যা বিভাগের অনুবাদক ও সম্পাদক (২০০১-২০০৩), বাংলা একাডেমীর সম্মানিত ফেলো
মৃত্যু:
২০১৭ সালের ১৫ সেপ্টেম্বর ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন, বয়স হয়েছিল ৮৮ বছর।

দ্বিজেন্দ্রনাথ ঠাকুর (১১ মার্চ ১৮৪০ – ১৯ জানুয়ারি ১৯২৬)
পরিচিতি:
দ্বিজেন্দ্রনাথ ঠাকুর ছিলেন বিশিষ্ট বাঙালি কবি, সঙ্গীতকার, দার্শনিক, গণিতজ্ঞ ও চিত্রশিল্পী। তিনি বাংলা সংকেত লিপি (শর্ট হ্যান্ড) এবং স্বরলিপি রচনার অগ্রপথিক ছিলেন। পারিবারিকভাবে দেবেন্দ্রনাথ ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র ও রবীন্দ্রনাথ ঠাকুরের বড়োদাদা।
জন্ম ও পরিবার:
জন্ম: ১১ মার্চ ১৮৪০, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, কলকাতা।
পিতা: দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতা: ঘটকুমারী।
স্ত্রীবিয়োগ: যৌবনে ঘটে, পরে বিপত্নীক জীবনযাপন।
শিক্ষা ও কর্মজীবন:
প্রাথমিক শিক্ষা গৃহশিক্ষকের নিকট, পরে সেন্ট পল’স স্কুল ও হিন্দু কলেজে অধ্যয়ন।
আদি ব্রাহ্মসমাজের আচার্য (১৮৬৬-৭১)।
তত্ত্ববোধিনী পত্রিকা সম্পাদনা (১৮৮৪–১৯০৯), হিতবাদী পত্রিকা প্রতিষ্ঠা।
বঙ্গীয় সাহিত্য পরিষদের সভাপতি (১৮৯৭–১৯০০)।
সাহিত্যচর্চা ও দর্শন:
প্রথম অবদান: কালিদাসের মেঘদূত অনুবাদ (১৮৬০)।
উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ: স্বপ্নপ্রয়াণ (১৮৭৫)।
দর্শনগ্রন্থ: তত্ত্ববিদ্যা (৩ খণ্ড, ১৮৬৬–৬৯), অদ্বৈত মতের সমালোচনা (১৮৯৬), আর্যধর্ম ও বৌদ্ধধর্মের ঘাত-প্রতিঘাত (১৮৯৯)।
বাংলা সংকেত লিপি ও স্বরলিপির প্রচলন।
হিন্দুমেলার জন্য দেশাত্মবোধক গান রচনা।
শান্তিনিকেতন:
জীবনের শেষ ২০ বছর শান্তিনিকেতনে জ্ঞানচর্চা ও লেখালিখিতে ব্যয়।
আশ্রমিকদের সঙ্গে হাস্যোদ্দীপক ছড়া রচনা ও প্রকৃতির সঙ্গে বন্ধুত্ব।
রবীন্দ্রনাথ, মহাত্মা গান্ধী ও অন্যান্য বিদ্বানদের সঙ্গে সংলাপ।
প্রধান রচনাবলি (বাংলা ও ইংরেজি):
বাংলা: ভ্রাতৃভাব (১৮৬৩), স্বপ্নপ্রয়াণ (১৮৭৫), সোনার কাঠি রূপার কাঠি (১৮৮৫), অদ্বৈত মতের সমালোচনা (১৮৯৬), ব্রহ্মজ্ঞান ও ব্রহ্মসাধনা (১৯০০) ইত্যাদি।
ইংরেজি: বাক্সমিতি (১৯১৩), অন্টোলজি (১৮৭১) ও জ্যামিতি-সংক্রান্ত গ্রন্থ।
অন্যান্য: জ্ঞানাঙ্কুর, তত্ত্ববোধিনী, ভারতী, সাধনা, পত্রিকায় প্রকাশিত অজস্র রচনা।
উত্তরপুরুষ:
পাঁচ পুত্র: দীপেন্দ্রনাথ, অরুণেন্দ্রনাথ, নীতীন্দ্রনাথ, সুধীন্দ্রনাথ, কৃপেন্দ্রনাথ।
উল্লেখযোগ্য: সুধীন্দ্রনাথ ঠাকুর (লেখক), দিনেন্দ্রনাথ ঠাকুর (রবীন্দ্রসংগীতের প্রধান স্বরলিপিকার), সৌমেন্দ্রনাথ ঠাকুর (সাংস্কৃতিক ব্যক্তিত্ব), পৌত্রী লতিকা (শর্মিলা ঠাকুরের মাতামহী)।
মৃত্যু:
১৯ জানুয়ারি ১৯২৬, কলকাতা।

প্রখ্যাত নাট্যকার নূরুল মোমেন সমকালীন সমাজের অসঙ্গতি ও দ্বন্দ্বসমূহ ব্যঙ্গরসের মাধ্যমে নাটকের বিভিন্ন চরিত্রে বলিষ্ঠভাবে তুলে ধরেন। সামাজিক সঙ্কটের পটভূমিকায় অন্তর্দ্বন্দ্বমূলক নাট্যচরিত্র অঙ্কন করে খ্যাতি অর্জন করেন। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করে বিবৃতি দেন।
- নুরুল মোমেন ২৫ নভেম্বর, ১৯০৬ সালে বর্তমান ফরিদপুরের (তৎকালীন যশোর) আলফাডাঙ্গার বুড়োইচ গ্রামে জন্মগ্রহণ করেন।
- মাত্র ১০ বছর বয়সে তাঁর প্রথম কবিতা 'সন্ধ্যা' ধ্রুবতারা সাময়িকীতে প্রকাশিত হয়।
- তিনি সাহিত্যাঙ্গনে 'নাট্যগুরু' হিসেবে সমধিক পরিচিত।
- তিনি রম্যসাহিত্য রচয়িতা হিসেবে প্রসিদ্ধ ছিলেন।
- তিনি বাংলা একাডেমি পুরস্কার (১৯৬১), একুশে পদক (১৯৭৮) পান এবং পাকিস্তান সরকার কর্তৃক সিতারা-ই-ইমতিয়াজ (১৯৬৭) উপাধি লাভ করেন।
- তিনি ১৬ ফেব্রুয়ারি, ১৯৮৯ সালে ঢাকায় মারা যান।
তাঁর রচিত নাটকগুলোঃ
'রূপান্তর' (১৯৪৭): এটি তাঁর রচিত প্রথম নাটক। এটি ঢাকা বেতারে প্রচারিত হয়েছিল।
'নেমেসিস' (১৯৪৮): এটি ১৯৩৯-৪৩ সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে রচিত।
'নয়া খান্দান' (১৯৬২): আধুনিক শিক্ষায় শিক্ষিতদের কাছে বংশমর্যাদার চেয়ে সুরুচিই বরং কাম্য। এই সুশিক্ষাই বর্তমান যুগের নতুন বা নয়া খান্দান হিসেবে বিবেচিত। বংশমর্যাদা ও এ নিয়ে আভিজাত্যের প্রতি শ্লেষ ব্যক্ত হয়েছে এ নাটকে।
'আলোছায়া' (১৯৬২): ভালোমন্দের প্রতীক আলোছায়া। ভালোমন্দের দ্বন্দ্ব ছিল, আছে ও থাকবে। ভালো বা আলোর প্রভাব যার মধ্যে আছে সেই স্মরণীয় থাকবে, কালো বা ছায়ার প্রাধান্যধারীরা বিস্মৃতির অতলে হারিয়ে যাবে, এটিই এ নাটকের বিষয়। চরিত্র: জামিল, জাহানারা, সুলতান।
'শতকরা আশি' (১৯৬৭), 'আইনের অন্তরালে' (১৯৬৭), 'যেমন ইচ্ছা তেমন' (১৯৭০)।
তাঁর রচিত রম্যগ্রন্থসমূহঃ
'বহুরূপী' (১৯৫৮), 'নরসুন্দর' (১৯৬১), 'হিং টিং ছট' (প্রথম ও দ্বিতীয় খণ্ড-১৯৭০)।
# বহুনির্বাচনী প্রশ্ন

প্যারীচাঁদ মিত্র (১৮১৪-১৮৮৩)
বহুমুখী প্রতিভার অধিকারী প্যারীচাঁদ মিত্র বাংলার নবজাগরণের অন্যতম অগ্রদূত এবং বাংলা সাহিত্যের প্রথম ঔপন্যাসিক। তিনি ছিলেন ইয়ংবেঙ্গলের ভাবগুরু ডিরোজিওর শিষ্য। তিনি বাল্যবিবাহ, বহুবিবাহের বিরোধিতা করেন এবং বিধবা বিবাহ সমর্থন করতেন। স্ত্রী শিক্ষার প্রচারে যথেষ্ঠ সক্রিয় ছিলেন।
- প্যারীচাঁদ মিত্র ২২ জুলাই, ১৮১৪ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন।
- তিনি 'প্যারীচাঁদ মিত্র অ্যান্ড সন্স' (১৮৫৫) নামক বাণিজ্যিক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী এবং 'বেঙ্গল টি কোম্পানি' ও 'ডারাং টি কোম্পানি' বোর্ডের ডিরেক্টর ছিলেন।
- তার ছদ্মনাম টেকচাঁদ ঠাকুর। বাংলা ভাষায় তাঁর কৃতিত্বের জন্য পাদ্রি লঙ সাহেব তাঁকে 'ডিফেন্স অব বেঙ্গল' নামে ডাকতেন। প্যারীচাঁদ মিত্র ছিলেন ইয়ংবেঙ্গলের ভাবগুরু ডিরোজিওর শিষ্য।
- রাধানাধ শিকদার সহযোগে তাঁর সম্পাদিত ও প্রকাশিত পত্রিকা 'মাসিক' (১৮৫৪)।
- প্যারীচাঁদ মিত্রকে বাংলা উপন্যাস রচনার পথিকৃৎ বলা হয়।
- তিনি ২৩ নভেম্বর, ১৮৮৩ সালে কলকাতায় মারা যান।
প্যারীচাঁদ মিত্র রচিত প্রথম উপন্যাসের নাম 'আলালের ঘরের দুলাল' (১৮৫৮): এটি ইংরেজিতে Spoiled Child নামে অনূদিত। এটি বাংলা ভাষার প্রথম উপন্যাস যা তিনি 'টেকচাঁদ ঠাকুর' নামে ধারাবাহিকভাবে 'মাসিক' পত্রিকায় লিখতেন। এটি কথ্য ভাষায় লিখিত যা 'আলালী ভাষা' নামে পরিচিত। এ জন্য তাঁকে 'বাংলা উপন্যাস রচনার পথিকৃৎ' বলা হয়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এ উপন্যাসের ভূয়সী প্রশংসা করেন।
আলালের ঘরের দুলালঃ
প্যারীচাঁদ মিত্র কর্তৃক রচিত 'আলালের ঘরের দুলাল' (১৮৫৮) বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস। এটি ইংরেজিতে Spoiled Child নামে অনূদিত। এটি বাংলা ভাষার প্রথম উপন্যাস যা তিনি টেকচাঁদ ঠাকুর নামে ১৮৫৪ সাল থেকে ধারাবাহিকভাবে 'মাসিক' পত্রিকায় লিখতেন। এটি কথ্য ভাষায় লিখিত যা 'আলালি ভাষা' নামে পরিচিত। ধনাঢ্য বাবুরামের পুত্র মতিলাল কুসঙ্গে মিশে এবং শিক্ষার প্রতি পিতার অবহেলার কারণে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যায়। পিতার মৃত্যুর পর সব সম্পত্তির বিনাশ সাধন করার পর তার বোধোদয় ঘটে। ফলে হৃদয়-মন পরিবর্তিত হওয়ায় সে সৎ ও ধর্মনিষ্ঠ হয়। এ উপন্যাসের বিখ্যাত চরিত্র: মোকাজান মিঞা বা ঠক চাচা। ঠক চাচা চরিত্রটি ধূর্ততা, বৈষয়িক বুদ্ধি প্রাণময়তা নিয়ে এক জীবন্ত চরিত্র। অন্যান্য চরিত্র: ধূর্ত উকিল বটলর, অর্থলোভী বাঞ্ছারাম, তোষামোদকারী বক্রেশ্বর।
প্যারীচাঁদ মিত্রের অন্যান্য গ্রন্থগুলো;
'মদ খাওয়া বড় দায়, জাত থাকার কি উপায়' (১৮৫৯) 'রামারঞ্জিকা' (১৮৬০), 'গীতাঙ্কুর' (১৮৬১), 'যৎকিঞ্চিৎ (১৮৬৫), 'অভেদী' (১৮৭১), 'ডেভিড হেয়ারের জীবনচরিত' (১৮৭৮), 'এতদ্দেশীয় স্ত্রীলোকদের পূর্বাবস্থা (১৮৭৮), 'আধ্যাত্মিকা' (১৮৮০), 'বামাতোষিণী' (১৮৮১)।
প্যারীচাঁদ মিত্রের কৃষিবিষয়ক গ্রন্থগুলোঃ
'কৃষিপাঠ' (১৮৬১), 'Agriculture in Bengal' (১৮৮১)
চিরস্থায়ী বন্দোবস্তের সমালোচনা করে রচিত তাঁর প্রবন্ধের নাম The Zamindar and Royats. এতে তিনি গরিব চাষিদে রক্ষাকবচ হিসেবে 'পঞ্চায়েত' ব্যবস্থা প্রবর্তনের দাবি করেন ।