সর্বনাম

বাংলা ২য় পত্র - বাংলা - এইচএসসি | NCTB BOOK

2.3k

 

সর্বনাম পদ

বিশেষ্যের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয়, তাকে সর্বনাম পদ বলে।

সর্বনাম সাধারণত ইতোপূর্বে ব্যবহৃত বিশেষ্যের প্রতিনিধি স্থানীয় শব্দ। যেমন— হস্তী প্রাণিজগতের সর্ববৃহৎ প্রাণী। তার শরীরটি যেন বিরাট এক মাংসের স্তূপ।

দ্বিতীয় বাক্যে ‘তার' শব্দটি প্রথম বাক্যের 'হস্তী' বিশেষ্য পদটির প্রতিনিধি স্থানীয় শব্দরূপে ব্যবহৃত হয়েছে। তাই, ‘তার' শব্দটি সর্বনাম পদ। বিশেষ্য পদ অনুক্ত থাকলেও ক্ষেত্রবিশেষে বিশেষ্য পদের পরিবর্তে সর্বনাম পদ ব্যবহৃত হতে পারে। যেমন—

ক. যারা দেশের ডাকে সাড়া দিতে পারে, তারাই তো সত্যিকারের দেশপ্রেমিক ।

খ. ধান ভানতে যারা শিবের গীত গায়, তারা স্থির লক্ষ্যে পৌঁছতে পারে না।

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

ব্যক্তিবাচক বা পুরুষবাচক : আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা, তাহারা, তিনি, তাঁরা, এ, এরা, ও, ওরা ইত্যাদি।

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

পুরুষবাচক সত্ত্বা + বিষয়বাচক বিশেষণ
সর্বনাম + আন্দোলনশীল বিশেষণ
নির্দেশক বিশেষ্য + কর্মধারয়ী শব্দ
দৃঢ়করণ বিশেষ্য + ক্রিয়া

আত্মবাচক : স্বয়ং, নিজে, খোদ, আপনি ৷

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

সে নিজে ছবিটি এঁকেছে
কেউ কেউ ঘটনাটা জানবেন
যতক্ষত শ্বাস, ততক্ষন আঁশ
নিজেরা সমস্যাটি মিটিয়ে ফেল

যেসব pronoun কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে সেই ব্যক্তি ববা বস্তুকে নির্দেশ করে তাদেরকে নির্দেশক সর্বনাম (Demonstrative Pronoun) বলে। যেমন- এটা, ওটা, এগুলো ইত্যাদি। 

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

সর্বনামগুলি কোনো অনির্দিষ্ট বিশেষ‍্যের পরিবর্তে ব‍্যবহৃত হয়, তাদের অনির্দেশক সর্বনাম বলে। উদাহরণ : কেউ , কোনো, যে-কেউ , যা-কিছু , কেউ-কেউ ইত‍্যাদি।

Content added By

সামীপ্যবাচক : এ, এই, এরা, ইহারা, ইনি ইত্যাদি।

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

সাকুল্যবাচক : সব, সকল, সমুদয়, ' তাবৎ।

Content added By

প্রশ্নবাচক : কে, কি, কী, কোন, কাহার, কার, কিসে ?

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

অনির্দিষ্টতাজ্ঞাপক : কোন, কেহ, কেউ, কিছু ।

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

সাপেক্ষ সর্বনাম (Relative Pronoun)

যে সকল সর্বনাম দ্বারা একটি বাক্যের সাপেক্ষে অন্য বাক্যকে যুক্ত করা হয়, তাদেরকে সাপেক্ষ সর্বনাম বলা হয়।

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

অন্যাদিবাচক : অন্য, অপর, পর ইত্যাদি।

Content added By

অনিশ্চয়বাচক যৌগিক সর্বনাম ( Indefinite Compound Pronoun)

যখন একাধিক শব্দ একত্রিত হয়ে একটি সর্বনাম তৈরি করে, তখন তাকে যৌগিক সর্বনাম বলে। যেমন- অন্য-কিছু, অন্য-কেউ, আর-কিছু, আর-কেউ, কেউ-না-কেউ, কেউ-বা, যা-কিছু, যা-তা, যে-কেউ, যে-কোন, যে-সে।

Content added By
Promotion

Are you sure to start over?

Loading...