hsc

সুনীতিকুমার চট্টোপাধ্যায়

বাংলা ১ম প্রত্র (অ্যাডমিশন) - বাংলা - এইচএসসি | NCTB BOOK

871

সুনীতিকুমার চট্টোপাধ্যায় (২৬ নভেম্বর ১৮৯০ – ২৯ মে ১৯৭৭)

সুনীতিকুমার চট্টোপাধ্যায় ছিলেন একজন বিশিষ্ট বাঙালি ভাষাতত্ত্বজ্ঞ, সাহিত্যিক ও শিক্ষাবিদ। তিনি বাংলা ভাষার উৎপত্তি ও বিকাশ, ধ্বনিবিজ্ঞান, প্রাচীন ভাষা ও তুলনামূলক ভাষাতত্ত্বে বিশেষ অবদান রেখেছেন।

জন্ম ও পরিবার:

  • জন্ম: ২৬ নভেম্বর ১৮৯০, হাওড়া জেলার শিবপুর, পশ্চিমবঙ্গ

  • পিতা: হরিদাস চট্টোপাধ্যায় (ইংরেজদের সদাগরি অফিসের কেরানি)

শিক্ষাজীবন:

  • ১৯০৭: মতিলাল শীল ফ্রি স্কুল, এন্ট্রান্স পরীক্ষায় ৬ষ্ঠ স্থান

  • ১৯০৯: স্কটিশ চার্চ কলেজ, F.A. পরীক্ষায় ৩য় স্থান

  • ১৯১১: প্রেসিডেন্সি কলেজ, ইংরেজিতে B.A. (সম্মানসহ ১ম স্থান)

  • ১৯১৩: কলকাতা বিশ্ববিদ্যালয়, M.A. ইংরেজি (১ম স্থান)

  • ১৯১৮: সংস্কৃত শেষ পরীক্ষা উত্তীর্ণ, প্রেমচাঁদ-রায়চাঁদ বৃত্তি ও জুবিলি গবেষণা পুরস্কার

  • ১৯১৯-২১: লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে ধ্বনিবিজ্ঞানে ডিপ্লোমা এবং D.Litt. (ইন্দো-আরিয়ান ফিললজি)

  • প্যারিস বিশ্ববিদ্যালয়ে ইন্দো-ইউরোপীয় ভাষাতত্ত্ব, প্রাচীন ভাষা, গ্রিক ও লাতিন ভাষা ও এশিয়াটিক ভাষাতত্ত্বে উচ্চতর শিক্ষাগ্রহণ

কর্মজীবন:

  • কলকাতা বিদ্যাসাগর কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইংরেজির অধ্যাপক

  • কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভারতীয় ভাষাতত্ত্বের অধ্যাপক হিসেবে দীর্ঘ ৩০ বছর কর্মরত

  • ১৯৫২ সালে এমেরিটাস অধ্যাপক হিসেবে পুনঃনিযুক্ত

রচনাবলী ও বৈজ্ঞানিক অবদান:

  • দি অরিজিন এন্ড ডেভেলপম্যান্ট অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ (৩ খণ্ড)

  • বেঙ্গলি ফোনেটিক রিডার

  • কিরাত জনকৃতি

  • ভারত-সংস্কৃতি (১৯৪৪)

  • বাঙ্গালা ভাষাতত্ত্বের ভূমিকা (১৯২৯)

  • পশ্চিমের যাত্রী (১৯৩৮)

  • জাতি সংস্কৃতি সাহিত্য (১৯৩৮)

  • ভারতের ভাষা ও ভাষা সমস্যা (১৯৪৪)

  • সংস্কৃতি কী

  • দ্বীপময় ভারত (১৯৬৫)

  • রবীন্দ্র সঙ্গমে (১৯৬৫)

  • শ্যামদেশ (১৯৬৫)

রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে সান্নিধ্য:

  • ১৯২৭ সালে দক্ষিণ-পূর্ব এশিয়া সফরে রবীন্দ্রনাথের ভ্রমণসঙ্গী ছিলেন

  • ভ্রমণকালে বালি, জাভা, কুয়ালালামপুর, মালাক্কা, পেনাং, সিয়াম ও সিঙ্গাপুরে ছিলেন

  • এই সফরের অভিজ্ঞতা যাত্রী গ্রন্থে লিপিবদ্ধ

সম্মাননা ও খ্যাতি:

  • ১৯৩৫: রয়্যাল এশিয়াটিক সোসাইটির ফেলো

  • ১৯৪৮: সাহিত্য বাচস্পতি উপাধি (হিন্দি ভাষায়)

  • ১৯৫০: লন্ডন সোসাইটি অব আর্টস অ্যান্ড সায়েন্সের সদস্য

  • ১৯৫২–৫৮: পশ্চিমবঙ্গ বিধান পরিষদের অধ্যক্ষ

  • ১৯৫৫: অসলোর নরওয়েজিয়ান অ্যাকাডেমির সদস্য

  • ১৯৬৩: পদ্মবিভূষণ (ভারত সরকার)

  • ১৯৬৬: ভারতের জাতীয় অধ্যাপক

  • ১৯৬৯: সাহিত্য অকাদেমি সভাপতি

  • কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর থেকে ‘ভাষাচার্য’ উপাধি লাভ

মৃত্যু:
২৯ মে ১৯৭৭, ৮৬ বছর বয়সে মৃত্যুবরণ।

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

সুনীতিকুমার চট্রোপাধ্যায়
ড. মুহাম্মদ শহীদুল্লাহ
ড. সুকুমার সেন
ড. এনামুল হক
ড. দীনেশচন্দ্র সেন
ড. সুকুমার সেন
ড. মুহম্মদ শহীদুল্লাহ
মুহম্মদ আবদুল হাই
ড. সুনীতিকুমার চট্রোপাধ্যায়
Promotion

Are you sure to start over?

Loading...