পাঠ-পরিচিতি

একাদশ- দ্বাদশ শ্রেণি - বাংলা - সাহিত্যপাঠ | NCTB BOOK
3.3k
Summary

“মাসি-পিসি” গল্পটি প্রথম প্রকাশিত হয় ১৩৫২ বঙ্গাব্দের চৈত্র সংখ্যায় কলকাতার ‘পূর্বাশা’ পত্রিকায়, এবং পরে ‘পরিস্থিতি’ গল্পগ্রন্থে সংকলিত হয়। এই গল্পে একজন তরুণী আহ্লাদির জীবন কাহিনি চিত্রিত হয়েছে, যিনি স্বামীর নির্মম নির্যাতনের শিকার। আহ্লাদি ও তার দুটি বিধবা মাসি ও পিসি তাদের অস্তিত্বরক্ষার পাশাপাশি আহ্লাদিকে রক্ষা করার জন্য সাহসী সংগ্রাম করেন। গল্পটি অত্যাচারী স্বামী, জোতদার ও দারোগার আক্রমণ থেকে আহ্লাদিকে নিরাপদ রাখতে দুই বিধবার মানবিক প্রচেষ্টার প্রশংসা করে। দুর্ভিক্ষ, জীবিকা নির্বাহের সংগ্রাম, এবং নৌকা চালনা ও সবজির ব্যবসার মধ্যে দিয়ে গল্পটি তার বৈচিত্র্য প্রকাশ করে।

“মাসি-পিসি” গল্পটি প্রথম প্রকাশিত হয় কলকাতার ‘পূর্বাশা' পত্রিকায় ১৩৫২ বঙ্গাব্দের চৈত্র সংখ্যায় (মার্চ-এপ্রিল ১৯৪৬)। পরে এটি সংকলিত হয় ‘পরিস্থিতি' (অক্টোবর ১৯৪৬) নামক গল্পগ্রন্থে। বর্তমান পাঠ গ্রহণ করা হয়েছে ‘ঐতিহ্য' প্রকাশিত মানিক-রচনাবলি পঞ্চম খণ্ড থেকে । স্বামীর নির্মম নির্যাতনের শিকার পিতৃমাতৃহীন এক তরুণীর করুণ জীবনকাহিনি নিয়ে রচিত হয়েছে “মাসি-পিসি” গল্প। আহ্লাদি নামক ওই তরুণীর মাসি ও পিসি দুজনই বিধবা ও নিঃস্ব। তারা তাদের অস্তিত্বরক্ষার পাশাপাশি বিরূপ বিশ্ব থেকে আহ্লাদিকে রক্ষার জন্য যে বুদ্ধিদীপ্ত ও সাহসী সংগ্রাম পরিচালনা করে সেটাই গল্পটিকে তাৎপর্যপূর্ণ করে তুলেছে। অত্যাচারী স্বামী এবং লালসা-উন্মত্ত জোতদার, দারোগা ও গুন্ডা-বদমাশদের আক্রমণ থেকে আহ্লাদিকে নিরাপদ রাখার ক্ষেত্রে অসহায় দুই বিধবার দায়িত্বশীল ও মানবিক জীবনযুদ্ধ খুবই প্রশংসনীয়। দুর্ভিক্ষের মর্মস্পর্শী স্মৃতি, জীবিকা নির্বাহের কঠিন সংগ্রাম, নারী হয়ে নৌকাচালনা ও সবজির ব্যবসায় পরিচালনা প্রভৃতি এ গল্পের বৈচিত্র্যময় দিক।        

Content added By
Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...