hsc

বিভূতিভূষণ মুখোপাধ্যায়

একাদশ- দ্বাদশ শ্রেণি - বাংলা - সাহিত্যপাঠ | NCTB BOOK
592

বিভূতিভূষণ মুখোপাধ্যায় (২৪ অক্টোবর ১৮৯৪ – ৩০ জুলাই ১৯৮৭)

পরিচিতি:
বিভূতিভূষণ মুখোপাধ্যায় ছিলেন বাংলা সাহিত্যের জনপ্রিয় ঔপন্যাসিক ও ছোট গল্পকার। তিনি কৌতুক, রঙ্গরস এবং শিশু সাহিত্যেও দক্ষ ছিলেন।

জন্ম ও শিক্ষা:

  • জন্ম: ২৪ অক্টোবর ১৮৯৪, পান্ডুল, দ্বারভাঙ্গা জেলা, বিহার

  • পিতা: বিপিনবিহারী মুখোপাধ্যায়

  • আদি নিবাস: চাতরা, হুগলী, পশ্চিমবঙ্গ

  • শিক্ষা: দ্বারভাঙ্গা পীতাম্বরী বিদ্যালয়, দ্বারভাঙ্গা রাজ স্কুল (ম্যাট্রিক), রিপন কলেজ (আই এ), পাটনা বিশ্ববিদ্যালয় (বি.এ.)

কর্মজীবন:

  • ইন্ডিয়ান নেশন পত্রিকার কার্যাধ্যক্ষ

  • দ্বারভাঙ্গা মহারাজের সচিব

  • শিক্ষকতা: ১৯১৬–১৯৪২, বিভিন্ন স্কুল ও ধনী পরিবারের গৃহ-শিক্ষক

  • সাহিত্যকর্মের পাশাপাশি শিক্ষকতা ও অন্যান্য পেশায় নিয়োজিত ছিলেন

সাহিত্যকর্ম:
উপন্যাস:
নীলাঙ্গুরিয়, স্বর্গাদপিগরীয়সী (৩ খণ্ড), নবসন্নাস, কাঞ্চন-মূল্য, নয়ন বৌ, রিকসার গান, মিলনান্তক, পঙ্ক পল্বল, ঊর্মি আহ্বান, অযাচী অন্ধানে, তোমারি ভরসা, উত্তরায়ণ, গোল গোবিন্দের কড়চা, রূপ হল অভিশাপ, কদম, এবার প্রিয়ংবদা

গল্পসংকলন:
রানুর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ভাগ, বর্ষায়, বরযাত্রী, চৈতালী, অতঃকিম, হৈমন্তী, কায়কল্প, দৈনন্দিন, হাতেখড়ি, কথাচিত্র, লঘুপাক, রূপান্তর, বাস্তব অবাস্তব, হাসি ও অশ্রু, মানস মিছিল, আনন্দনট, পরিচয়, কন্যা সুশ্রী স্বাস্থ্যবতী

নাটক:
বিশেষ রজনী, গণশার বিয়ে

রম্যভ্রমণধর্মী রচনা:
দুয়ার হতে অদূরে, কুশী প্রাঙ্গনের চিঠি, একই পথের দুই প্রান্তে, অযাত্রার জয়যাত্রা

শিশু সাহিত্য:
পোনুর চিঠি, কৈলাশের পাঠরানী, হেসে যাও, দুষ্টুলক্ষ্মীদের গল্প, কিশোর রচনাসম্ভার

কাব্য ও আত্মজীবনী:
পৃথ্বীরাজ, জীবন তীর্থ

সম্মাননা ও পুরস্কার:

  • ডি.লিট, বর্ধমান বিশ্ববিদ্যালয়

  • জগত্তারিণী সুবর্ণপদক, কলকাতা বিশ্ববিদ্যালয়

  • আনন্দ পুরস্কার, ১৯৫৮

  • রবীন্দ্র পুরস্কার, ১৯৭২ (এবার প্রিয়ম্বদা গ্রন্থের জন্য)

  • শরৎ পুরস্কার, ১৯৮৭ (কাঞ্চন-মূল্য গ্রন্থের জন্য)

Content added By
Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...