hsc

সম্প্রদান কারক

একাদশ- দ্বাদশ শ্রেণি - বাংলা - বাংলা ২য় পত্র | NCTB BOOK
1.2k

সম্প্রদান কারক

যাকে স্বত্ব ত্যাগ করে দান, অর্চনা, সাহায্য ইত্যাদি করা হয়, তাকে (সংস্কৃত নিয়মে) সম্প্রদান কারক বলে। বস্তু নয়, ব্যক্তিই সম্প্রদান কারক। যেমন: ভিখারীকে ভিক্ষা দাও।

ক্রিয়ার সাথে কাকে (দান) দিয়ে প্রশ্নের উত্তরে যাকে পাওয়া যায়, তাই সম্প্রদান কারক।

সম্প্রদান কারকে বিভিন্ন বিভক্তির ব্যবহার:

বিভক্তি

উদাহরণ

৪র্থী (কে)ভিক্ষুককে ভিক্ষা দাও। (স্বত্ব ত্যাগ করে না দিলে কর্মকারক হবে। যেমন: ধোপাকে কাপড় দাও)।
৬ষ্ঠী (র)তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি।
৭মী (এ)সৎপাত্রে কন্যা দান।
সমিতিতে চাঁদা দাও।
৭মী (এ)অন্ধজনে দেহ আলো, মৃতজনে দেহ প্রাণ
নিমিত্তার্থে 'কে' বিভক্তি যুক্ত হলে, সেখানে চতুর্থী বিভক্তি হয়। যেমন: 'বেলা যে পড়ে এল, জলকে চল।'
Content added By
Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...