লেখক-পরিচিতি

বাংলা ১ম পত্র - বাংলা - এইচএসসি | NCTB BOOK

12

প্রমথ চৌধুরী ১৮৬৮ সালে যশোরে জন্মগ্রহণ করেন। তাঁর পৈত্রিক নিবাস ছিল পাবনা জেলার হরিপুর গ্রামে। তিনি প্রেসিডেন্সি কলেজ থেকে দর্শনে অনার্স ও ইংরেজিতে এমএ পাশ করেন। ইংল্যান্ড থেকে সম্পন্ন করেন বার-এট ল। বাংলা সাহিত্যে তিনি চলিত গদ্যরীতির প্রবর্তক হিসেবে কীর্তিত হন। তাঁর সম্পাদনায় ১৯১৪ সাল থেকে প্রকাশিত 'সবুজপত্র' পত্রিকা এই গদ্যরীতির বাহন হয়েছিল। প্রমথ চৌধুরীর গদ্যরচনা মার্জিত নাগরিক রুচি, প্রখর বুদ্ধির দীপ্তি, অপূর্ব বাকচাতুর্য ও স্মিত হাস্যরসে সমৃদ্ধ। সাহিত্যের উদ্দেশ্য সম্পর্কে তিনি ছিলেন আনন্দবাদী ধারার অনুসারী। তাঁর বহু রচনা প্রকাশিত হয়েছে 'বীরবল' ছদ্মনামে। প্রমথ চৌধুরী প্রধানত মননশীল প্রবন্ধলেখক হলেও গল্প এবং কবিতা রচনায়ও ছিলেন সিদ্ধহস্ত। 'চার-ইয়ারী-কথা', 'নীললোহিত' ইত্যাদি তাঁর ছোটগল্পের বই। 'সনেট পঞ্চাশৎ' কাব্যগ্রন্থ। 'তেল-নুন-লকড়ি', 'বীরবলের হালখাতা', 'রায়তের কথা', 'নানাকথা' ইত্যাদি তাঁর প্রবন্ধগ্রন্থ। সাহিত্যিক প্রবন্ধ রচনার বড় লেখক হিসেবে বাংলা সাহিত্যে প্রমথ চৌধুরীর বিশেষ সুখ্যাতি আছে। প্রমথ চৌধুরী ১৯৪৬ সালে মৃত্যুবরণ করেন।

Content added By
Content updated By
Promotion

Are you sure to start over?

Loading...