hsc

শব্দার্থ ও টীকা

বাংলা ১ম পত্র - বাংলা - এইচএসসি | NCTB BOOK

12

অবলা জাতি - বলহীনা। এখানে নারীসমাজ অর্থে ব্যবহৃত।

অবরোধ প্রথা - অন্তঃপুরে লোকচক্ষুর আড়ালে মেয়েদের আটক রাখার নিয়ম।

পার্সি - পারস্য দেশের অর্থাৎ ইরানি।

ছত্র - ছাতা

বিলাতি সভ্যতা - পাশ্চাত্য সভ্যতা।

নাকের দড়ি - নাকাল ও বাধ্য করার অস্ত্র।

কলম্বস - ক্রিস্টোফার কলম্বস (১৪৪৭-১৫০৬) প্রসিদ্ধ ইতালীয় নাবিক এবং আমেরিকা মহাদেশের আবিষ্কর্তা। স্পেনের রাজদম্পতি ফার্ডিনান্ড ও ইজাবেলার পৃষ্ঠপোষকতায় ১৪৯২ খ্রিষ্টাব্দে প্রথম সমুদ্রযাত্রা করেন। প্রথমে তিনি কিউবা, বাহামা প্রভৃতি দ্বীপ এবং ক্রমে জ্যামাইকা, দক্ষিণ আমেরিকা, ত্রিনিদাদ প্রভৃতি আবিষ্কার করেন।

বাতুল - পাগল, উন্মাদ।

স্বত্ব-স্বামিত্ব - অধিকার ও মালিকানা।

বাতুলতা - পাগলামি

সীতা - রামায়ণে বর্ণিত মিথিলারাজ জনকের কন্যা ও রামচন্দ্রের পত্নী।

রামচন্দ্র - রামায়ণে বর্ণিত দশরথ ও কৌশল্যার পুত্র এবং সীতার স্বামী।

ধূলি-ধূসরিত - ধুলো লেগে মলিন।

অর্ধাঙ্গী - স্বামী-স্ত্রীকে পুরো পরিবারের একক হিসেবে কল্পনা করে স্ত্রীকে অর্ধাঙ্গী গণ্য করা হয়।

শুক্লকেশ - শুভ্র বা সাদা চুল বিশিষ্ট, পকুকেশ।

শকট - গাড়ি, যান।

শাস্ত্রকার - শাস্ত্র-রচয়িতা, প্রাচীন ধর্মগ্রন্থ-প্রণেতা।

রাসভকর্ণ - গাধার কান।

বোধোদয় - ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত 'শিশুশিক্ষা' তৃতীয় ভাগ বইয়ের নাম। 'বোধোদয়' প্রথম প্রকাশিত হয় ১৮৫১ খ্রিষ্টাব্দে।

ওয়াড় - লেপ-বালিশ ইত্যাদির আবরণ।

তুলাদণ্ড - দাঁড়িপাল্লা।

চর্ব্যচোষ্য - চিবিয়ে ও চুষে খেতে হয় এমন।

এফ. এ. - First Arts। বর্তমান উচ্চ মাধ্যমিক পর্যায়।

পাহল-ওয়ান - পালোয়ান, কুস্তিগির।

পয়জার - জুতো, পাদুকা।

মাৎ মারো - মেরো না।

চোট লাগতা হ্যায় - ব্যথা লাগছে।

কায় মারতা থা?

হাম নালিশ করে গা! - কেন মারছিলে? আমি নালিশ করব।

তন্ময় - তাতে একান্তভাবে নিমগ্ন; তাছাড়া অন্য কোনো চিন্তা বা অনুভূতি নেই এমন।

অপার্থিব - অবস্তুগত।

অপার্থিব - হিতকামনা, কল্যাণসাধনের ইচ্ছা।

এনট্রান্স - প্রবেশিকা, বর্তমান মাধ্যমিক বা এসএসসি।

শমস-উল-ওলামা - জ্ঞানী ব্যক্তিদের উপাধি। এই উপাধির অর্থ ওলামা বা জ্ঞানীদের মধ্যে সূর্য।

নজম্-উল-ওলামা - জ্ঞানীদের মধ্যে নক্ষত্র।

হিতৈষণা - কল্যাণ-ইচ্ছা।

হাফেজ - সম্পূর্ণ কুরআন শরিফ যাঁর মুখস্থ।

কারিমা ববখশা এ

বরহালে মা - করিম বা আল্লাহ আমাদের এ অবস্থা দিয়েছেন।

স্যা চুমকি - সোনা বা রূপার চকচকে বুটি দানা।

তরঙ্গিনী - নদী।

কাদম্বিনী - মেঘমালা।

সূত্রধর - ছুতার, কাঠের মিস্ত্রি।

তন্তুবায় - তন্তু বয়ন করে যে, তাঁতি, যে কাপড় বোনে।

শামলা - শালের এক রকম পাগড়ি, উকিলের পরিধেয় পাগড়ি।

চোগা - লম্বা ঢিলা বুক-খোলা এক ধরনের জামা যা চাপকানের উপরে পরা হয়।

Content added By
Promotion

Are you sure to start over?

Loading...