পাঠ-পরিচিতি

বাংলা ১ম পত্র - বাংলা - এইচএসসি | NCTB BOOK

1.5k

মোতাহের হোসেন চৌধুরীর “জীবন ও বৃক্ষ” প্রবন্ধটি তাঁর ‘সংস্কৃতি কথা' গ্রন্থ থেকে সংকলিত হয়েছে। পরার্থে আত্মনিবেদিত সুকৃতিময় সার্থক বিবেকবোধসম্পন্ন মানবজীবনের মহত্তম প্রত্যাশা থেকে লেখক মানুষের জীবনকাঠামোকে তুলনা করেছেন বৃক্ষের সঙ্গে। তিনি দেখিয়েছেন, বৃক্ষের বিকাশ, পরিপূর্ণতা ও সার্থকতার পেছনে রয়েছে তার নীরব সাধনা। বৃক্ষ যেমন করে ফুলে ফলে পরিপূর্ণতা পায়, আর সে সব অন্যকে দান করে সার্থকতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ওঠে, মানব-জীবনের সার্থকতার জন্য তার নিজের সাধনাও তেমনি হওয়া উচিত । তাহলেই স্বার্থপর, অহংকারী, বিবেকহীন, নিষ্ঠুর জবরদস্তিপ্রবণ মানুষের জায়গায় দেখা দেবে প্রেমে, সৌন্দর্যে, সেবায় বিকশিত বিবেকবান পরিপূর্ণ ও সার্থক মানুষ ৷
 

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

প্রকৃতির সৌন্দর্য তুলে ধরা
মানবজীবনের দার্শনিক সত্য ব্যাখ্যা করা
পরিবেশ সংরক্ষণের প্রয়োজন বোঝানো
গ্রামবাংলার চিত্র অঙ্কন করা
উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও

সুন্দরবন আমাদের চোখকে দেয় প্রশান্তি, মনকে দেয় অনাবিল স্বস্তি এবং জীবনকে দেয় গভীরতার উপলব্ধি আর বেঁচে থাকবার তাড়না।

Promotion

Are you sure to start over?

Loading...