hsc

শব্দার্থ ও টীকা

বাংলা ১ম পত্র - বাংলা - এইচএসসি | NCTB BOOK

1.2k

সাম্য -সমদর্শিতা। সমতা। 

সাম্যবাদ - জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রাষ্ট্রের সকল মানুষের সমান অধিকার থাকা উচিত এই মতবাদ ।

পার্সি - পারস্যদেশের বা  ইরানের নাগরিক ।

জৈন -জিন বা মহাবীর প্রতিষ্ঠিত ধর্মমতাবলম্বী জাতি।

ইহুদি - প্রাচীন  হিব্রু বা জু-জাতি ও ধর্ম-সম্প্রদায়ের মানুষ। ভারতীয় উপমহাদেশের আদিম নৃগোষ্ঠীবিশেষ।

গারো - গারো পর্বত অঞ্চলের অধিবাসী । ক্ষুদ্র নৃ-গোষ্ঠীবিশেষ ।

সাঁওতাল, ভীল - ভারতীয় উপমহাদেশের আদিম নৃগোষ্ঠীবিশেষ। 

 

কনফুসিয়াস - চীনা  দার্শনিক । এখানে তাঁর অনুসারীদের বোঝানো হয়েছে । 

চার্বাক - একজন  বস্তুবাদী দার্শনিক ও মুনি। তিনি বেদ, আত্মা, পরলোক ইত্যাদিতে আস্থাশীল ছিলেন না ।

জেন্দাবেস্তা - পারস্যের অগ্নি উপাসকদের ধর্মগ্রন্থ আবেস্তা এবং তার ভাষা জেন্দা।

সকল শাস্ত্র ..... দেখ নিজ প্রাণ  - ইসলাম ধর্মাবলম্বীদের প্রধান ধর্মগ্রন্থ কোরান শরিফ, হিন্দুদের বেদ, খ্রিষ্টান সম্প্রদায়ের বাইবেল-এভাবে পৃথিবীর নানা জাতির নানা ধর্মগ্রন্থ। কবি। এখানে বলতে চেয়েছেন সকল ধর্মগ্রন্থের মূলমন্ত্র মানুষের হৃদয়ের মধ্যেই সংকলিত আছে তা হচ্ছে মানবতাবোধ, সমতার দৃষ্টিভঙ্গি ।

যুগাবতার - বিভিন্ন যুগে অবতীর্ণ মহাপুরুষ বা আবতার ।

দেউল - দেবালয়। মন্দির।

ঝুট - মিথ্যা ।

নীলাচল - জগন্নাথক্ষেত্র নীলবর্ণযুক্ত পাহাড়। যে বিশাল পাহাড়ের পরিসীমা নির্ধারণ করা যায় না।

কাশী, মথুরা, বৃন্দাবন, গয়া - হিন্দুদের ধর্মীয় কয়েকটি পবিত্র স্থান ।

জেরুজালেম - বায়তুল-মোকাদ্দস । ফিলিস্তিনে অবস্থিত এই স্থানটি মুসলমান, খ্রিষ্টান ও ইহুদিদের নিকট সমভাবে পুণ্যস্থান 

মসজিদ এই… এই হৃদয় - মানুষের হৃদয়ই মসজিদ, মন্দির গির্জা বা অন্যান্য তীর্থক্ষেত্রের মতো পবিত্র

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

ধর্মগুরুদের
সংগ্রামী নেতাদের
সমাজ সংস্কারকদের
বিভিন্ন যুগে অবতীর্ণ মহাপুরুষদের
পারস্যের একটি জাতি
পারস্যের অগ্নি উপাসকদের ধর্মগ্রন্থ
জৈনদের ধর্মগ্রন্থ
একটি ক্ষুদ্র নৃগোষ্ঠী
Promotion

Are you sure to start over?

Loading...