পাঠ-১: জলবায়ু অঞ্চল ও এর শ্রেণিবিভাগ

ভূগোল ১ম পত্র - ভূগোল - এইচএসসি | NCTB BOOK

1.3k

(Classification of Climatic Region & Its Calssification)

পৃথিবীর সর্বত্র একই ধরনের জলবায়ু, ভূপ্রকৃতি পরিলক্ষিত হয় না। তবে ভূপৃষ্ঠের বিভিন্ন অংশে বিস্তীর্ণ অঞ্চলব্যাপী অনেক সময় একই ধরনের জলবায়ু বিরাজ করে। ভূপৃষ্ঠে অবস্থিত কোনো বিস্তৃত অঞ্চলে জলবায়ুর বিভিন্ন উপাদানগুলো, যেমন- বায়ুর তাপ, চাপ, বায়ুপ্রবাহ, আর্দ্রতা, মেঘাচ্ছন্নতা, বারিপাত প্রভৃতি যখন মোটামুটি একই ধরনের হয় তখন ঐ অঞ্চলটিকে জলবায়ু অঞ্চল বলে। জলবায়ুর উপাদানগুলোর বিভিন্নতার জন্যই পৃথিবীতে ভিন্ন ভিন্ন জলবায়ু অঞ্চল দেখা যায়। পৃথিবীকে অক্ষাংশভিত্তিক অবস্থান অনুসারে প্রধান ৬টি জলবায়ু অঞ্চলে বিভক্ত করা যায়। প্রত্যেক অঞ্চলে জলবায়ু স্বতন্ত্র্য বৈশিষ্ট্যের। তাই এগুলোকে প্রধান জলবায়ু শ্রেণি হিসেবে বিবেচনা করা যায়। পরবর্তীতে বায়ুর তাপ, চাপ, বায়ুপ্রবাহ, বায়ুর আর্দ্রতা, বারিপাত ইত্যাদির ওপর ভিত্তি করে মোট ১৬টি স্বতন্ত্র জলবায়ু অঞ্চল নির্দেশ করা যেতে পারে। তবে স্থানিক বৈশিষ্ট্যের ভিত্তিতে জলবায়ুর আরও উপবিভাগ রয়েছে। যেমন-

প্রধান জলবায়ু শাখা-জলবায়ু
১.উষ্ণ জলবায়ু (নিম্ন অক্ষাংশ)

১.১

১.২

১.৩

১.৪

১.৫

নিরক্ষীয় জলবায়ু

মৌসুমি জলবায়ু

ক্রান্তীয় সমুদ্র উপকূলীয় জলবায়ু

ক্রান্তীয় মহাদেশীয় জলবায়ু

ক্রান্তীয় মরুদেশীয় জলবায়ু

২. মৃদু উষ্ণ নাতিশীতোষ্ণ জলবায়ু (উপক্রান্তীয় জলবায়ু)

২.১

২.২

উপক্রান্তীয় পূর্ব উপকূলীয় আর্দ্র জলবায়ু

ভূমধ্যসাগরীয় জলবায়ু

৩.মৃদু শীতল নাতিশীতোষ্ণ জলবায়ু (মধ্য অক্ষাংশ)

৩.১

৩.২

৩.৩

মহাদেশের পশ্চিম প্রান্তের সামুদ্রিক জলবায়ু

মহাদেশের অভ্যন্তর ও মহাদেশীয় জলবায়ু

নাতিশীতোষ্ণ মরুদেশীয় জলবায়ু

৪.শীতপ্রধান নাতিশীতোষ্ণ জলবায়ু

৪.১

৪.২

শীতপ্রধান নাতিশীতোষ্ণ সমুদ্র উপকূলীয় জলবায়ু

শীতপ্রধান নাতিশীতোষ্ণ মহাদেশীয় জলবায়ু

৫.মেরুদেশীয় জলবায়ু

৫.১

৫.২

উপমেরু ও মেরুদেশীয় তুন্দ্রা জলবায়ু

মেরুদেশীয় তুষারাবৃত জলবায়ু

৬. পার্বত্য জলবায়ু

৬.১

৬.২

ক্রান্তীয়-উপক্রান্তীয় অঞ্চলের আর্দ্র জলবায়ু

নাতিশীতোষ্ণ অঞ্চলের আর্দ্র জলবায়ু।

জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন-ড. মোহাম্মদ মনিরুজ্জামান স্যার এর লেখা বই

Content added || updated By
Promotion

Are you sure to start over?

Loading...