(Current of the Atlantic Ocean)
মহাসাগরগুলোতে সারাবছরব্যাপি সমুদ্রের পানি নির্দিষ্ট দিকে প্রবাহিত হয় যা সমুদ্রস্রোত নামে পরিচিত। প্রতিটি মহাসাগরে এই স্রোত সাধারণভাবে মহাসাগরগুলোর নামে চিহ্নিত হয়। যেমন- প্রশান্ত, ভারত, আটলান্টিক মহাসাগরীয় স্রোত ইত্যাদি।
আটলান্টিক মহাসাগরে দুটি স্রোতচক্র (cycle of currents) দেখা যায়। নিরক্ষরেখার উত্তরে উত্তর আটলান্টিক (উত্তর নিরক্ষীয়, উপসাগরীয়, উত্তর আটলান্টিক প্রবাহ ও ক্যানারি স্রোত) এবং দক্ষিণে দক্ষিণ আটলান্টিক স্রোতচক্র (কুমেরু, বেঙ্গুয়েলা, দক্ষিণ নিরক্ষীয় ও ব্রাজিল স্রোত)। এই দুটি স্রোতচক্রের বাইরেও কিছু উষ্ণ ও শীতল স্রোত আছে। নিচে সারণিতে তা দেখানো হলো-
সারণি-৮.১: আটলান্টিক মহাসাগরীয় উষ্ণ ও শীতল স্রোত
| প্রধান স্রোত | উষ্ণ স্রোত | শীতল স্রোত |
| উত্তর আটলান্টিক | ১. উত্তর নিরক্ষীয় ২. নিরক্ষীয় প্রতিস্রোত ৩. বাহামা ৪. উপসাগরীয় ৫. উত্তর আটলান্টিক প্রবাহ ৬. গিনি | ১. পূর্ব ও পশ্চিম গ্রিনল্যান্ড ২. সুমেরু ৩. ল্যাব্রাডর ৪. ইরমিনজার ৫. ক্যানারি |
| দক্ষিণ আটলান্টিক | ১. দক্ষিণ নিরক্ষীয় ২. ব্রাজিল | ১. কুমেরু ২. ফকল্যান্ড ৩. বেঙ্গুয়েলা |

সুমদ্রস্রোত ও জোয়ার-ভাটা-প্রফেসর মোয়াজ্জেম হোসেন চৌধুরীর স্যার এর লেখা বই
Read more