(Practical: Drawing of Simple Linear Scale)
উদাহরণ: প্র. অ. ১ : ৩৬ দিয়ে গজ ও ফুট পাঠ উপযোগী একটি সরল স্কেল অঙ্কন করো।
এখানে স্কেল, ১: ৩৬
মানচিত্রের দূরত্ব ১'' =ভূমির দূরত্ব ৩৬''
= ‘’ ‘’ গজ
= ‘’ ‘’ ১ গজ
এখন, ১ গজ ভূমির দূরত্ব হলে মানচিত্রের দূরত্ব হবে =১''
৫ ‘’ ‘’ ‘’ ‘’ ‘’ ‘’
স্কেলের দৈর্ঘ্য হবে ৫''
বিঃ দ্রঃ আমরা এখানে ৫ গজ পরিমাপ। পরিমাপ নিয়েছি। এটি ইচ্ছাধীন, তবে এমন সংখ্যা নিতে হবে যাতে স্কেলের দৈর্ঘ্য মধ্যে হয়।

অঙ্কন পদ্ধতি: ৫" ইঞ্চি দৈর্ঘ্য বিশিষ্ট একটি সরল রেখা টেনে তাকে ৫ ভাগে ভাগ করলে প্রতিটির মধ্যবর্তী দূরত্ব হবে ১"। অর্থাৎ প্রতিটি মুখ্য ভাগের (primary division) মান হবে ১ গজ। এরপর সর্ব বাম পাশের ভাগটিকে ৩ ভাগে ভাগ (secondary division) করলে প্রতিটির মধ্যবর্তী দূরত্ব হবে ০.৩৩" এবং মান হবে ১ ফুট। এবার স্কেলটির ডানে গজ ও বাম পাশে ফুট; ওপরে সরল স্কেল এবং নিচে প্র.অ. ১ : ৩৬ লিখলেই স্কেলটি অঙ্কন সম্পূর্ণ হবে।
ব্যবহারিক মানচিত্র ও স্কেল-কে. আশরাফুল আলম ও মো. শরিফুল ইসলাম স্যার এর লেখা বই
Read more