পাঠ-৬, ৭ ও ৮: বাংলাদেশের জনসংখ্যার জনমিতিক বৈশিষ্ট্য: জন্মহার, মৃত্যুহার, বৃদ্ধিহার

ভূগোল ২য় পত্র - ভূগোল - এইচএসসি | NCTB BOOK

1.8k

(Demographic Characteristics of Population in Bangladesh: Birth Rate, Death Rate, Growth Rate)

বাংলাদেশ পৃথিবীর জনবহুল দেশগুলোর মধ্যে অন্যতম। ১৯৫১ সালে বাংলাদেশের জনসংখ্যা ছিল ৫০.৮৪ মিলিয়ন ১৯৯১ সালে তা বেড়ে দাঁড়ায় ১০৬.৩১ মিলিয়ন এবং ২০১১ সালে বাংলাদেশের জনসংখ্যা বেড়ে দাঁড়ায় ১৪২.৩১ মিলিয়ন। বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার অত্যন্ত বেশি (১.৩৭%)। বাংলাদেশের জনসংখ্যা প্রায় সকল জেলাতেই সমান শুধু তিনটি পার্বত্য জেলায় জনসংখ্যার ঘনত্ব তুলনামূলকভাবে কম। বাংলাদেশের জনসংখ্যার বৈশিষ্ট্যগুলো নিচে আলোচনা করা হলো:

জনসংখ্যার পরিমাণ: পৃথিবীর প্রথম ১০টি জনবহুল দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান অষ্টম। বাংলাদেশের মোট জনসংখ্যার ৮৬.৬% মুসলিম, ১২.১% হিন্দু, ০.৬% বৌদ্ধ ও ০.৪% খ্রিস্টান। (সূত্র: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (www.bangladesh.gov.bd)। বিশ্বে মুসলিম দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান জনসংখ্যায় দ্বিতীয়।

সূত্র- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বাংলাদেশ আমদশুমারি ২০১১ অনুযায়ী)

জনসংখ্যা বৃদ্ধির হার: ১৯৬০ এবং ১৯৭০ এর দশকে বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার অত্যন্ত বেশি ছিল। ১৯৭৪ সাল হতে ১৯৮১ সালের মধ্যে বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার ২.৪৮% থেকে কমে ২.২৮% হয়েছে। এ ধারা বজায় রেখে ২০১১ সালের আদমশুমারিতে দেখা যায় বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার ১.৩৭%। অতএব বর্তমানে বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার কমেছে।

সারণি-২.৫: জনসংখ্যা স্বাভাবিক বৃদ্ধির হার

সালবৃদ্ধির হার (%)
১৯৮১২.২৮
১৯৯১২.১৮
২০০১১.৪০
২০১১১.৩৭
২০১৮১.৩৪

উৎস: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, (২০১১ সালের সর্বশেষ আদমশুমারী অনুযায়ী)-২০১৯

জনসংখ্যার ঘনত্ব: বাংলাদেশের আয়তন ১,৪৭,৫৭০ বর্গ কি. মি.। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা প্রতি বর্গ কিলোমিটারে ১০১৫ জন। প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে। ১৯৭৪ সালের গণনা অনুসারে প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব ছিল ৪৯৭ জন। ২০১৮ সালে যা বেড়ে দাঁড়ায় ১২৭৮ জনে। বাংলাদেশের সবচেয়ে ঘনবসতিপূর্ণ জেলা ঢাকা। বর্তমানে ঢাকামুখী জনসংখ্যার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। ফলে দেশের সামাজিক, অর্থনৈতিক অবস্থার ওপর প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে।

সারণি-২.৬: বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব

সালঘনত্ব (প্রতি বর্গ কি. মি.)
১৯৭৫৪৮৩
১৯৮০৫৫২
১৯৮০৬৩২
১৯৯০৭২০
১৯৯৫৮০৪
২০০০৮৯২
২০০৫৯৭২
২০১০১০৩১
২০১৫১০৯২
২০১৮১০৯২

সূত্র: World Population Review.2018

সালস্থূল জন্মহারস্থূল মৃত্যুহারশিশু মৃত্যুহার (প্রতি হাজার জীবিত জন্মে)
২০০১১৮.৯৪.৮৫৬
২০১১১৯.২৫.৫৫৬
২০১৭১৮.৫৫.১৫৬

উৎস: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, ২০১৮

দূষণ ও দুর্যোগ- প্রফেসর মোয়াজ্জেম হোসেন চৌধুরী- স্যারে লেখা বই

Content added By
Promotion

Are you sure to start over?

Loading...