(Landforms of Earth, Location and Formation)
ভূমিরূপ বলতে বোঝায় সৌরজগতের যেকোনো গ্রহ, বিশেষত পৃথিবীর পৃষ্ঠে প্রাকৃতিকভাবে সৃষ্ট কঠিন অবয়বসমূহ (solid feature)। অর্থাৎ ভূমিরূপসমূহ পৃথিবীর বাহ্যিক অবয়ব তৈরি করেছে। অন্যভাবে বলা যায়, পৃথিবীর বাহ্যিক গঠন বলতে বুঝায় উপরিভাগের বৈচিত্র্যময় ভূমিরূপসমূহ। এদের অবস্থান ও গঠন কাঠামো এক নয়। অর্থাৎ অসমতল ভূপৃষ্ঠের যে আকৃতি ও গঠনগত পার্থক্য রয়েছে তাই ভূমিরূপ, যা পৃথিবীর সর্বত্র সমভাবে বিস্তৃত নয়।

প্রধান ভূমিরূপ: ভূপৃষ্ঠ যে বৈচিত্র্যময় ভূপ্রকৃতি দ্বারা গঠিত তাই ভূমিরূপ। এ সমস্ত ভূপ্রকৃতি কোথাও সুউচ্চ পার্বত্যময়, কোথাও মালভূমি, কোথাও পাহাড়, আবার কোথাও সমতল বা কোথাও এ দুইয়ের মাঝামাঝি। পৃথিবীর শতকরা প্রায় ১৮ ভাগ এলাকা পার্বত্যময়, ২৭ ভাগ এলাকা মালভূমি ও পাহাড়ের আওতায় এবং ৫৫ ভাগ এলাকা সমভূমির অন্তর্ভুক্ত। কতকগুলো সুউচ্চ পার্বত্যভূমি ক্ষয়প্রাপ্ত হয়ে মালভূমি ও সমতল ভূমির সৃষ্টি করেছে। আবার নিম্নভূমি ভরাট হয়েও সমভূমি গঠিত হতে পারে। ভূত্বকের উত্থান ও ক্ষয় হতেও বিভিন্ন প্রকার ভূমিরূপের সৃষ্টি হয়ে থাকে।

ভৌগোলিক দিক দিয়ে বিচার করলে পৃথিবীর প্রধান ভূমিরূপগুলোকে তিনটি ভাগে বিভক্ত করা হয়। যথা-
১. পর্বত (Mountain),
২. মালভূমি (Plateau) ও
৩. সমভূমি (Plains)।
পৃথিবীর গঠন - প্রফেসর মোয়াজ্জেম হোসেন চৌধুরীর এর লেখা বই
Read more