(Types of Scale)
ব্যবহারিক গুরুত্ব এবং প্রয়োগ ধারা অনুযায়ী এ পর্যন্ত উদ্ভাবিত বিভিন্ন মাপনীকে প্রধানত পাঁচ ভাগে ভাগ করা হয়। গঠন বৈশিষ্ট্য অনুসারে এ প্রধান শ্রেণিগুলোর কোনো কোনোটি আবার উপ শ্রেণিতে বিভক্ত করা হয়। নিচে মাপনীর প্রধান শ্রেণি, উপ শ্রেণি ও এদের বৈশিষ্ট্যগুলো দেখানো হলো-
| প্রধান শ্রেণি | উপ শ্রেণি | বৈশিষ্ট্য/ব্যবহার |
| (ক) সরল মাপনী | প্রথম ও দ্বিতীয় পর্যায়ে ভাগের মাধ্যমে দৈর্ঘ্য পরিমাপের ব্যবস্থা। | |
| (খ) কণীয় মাপনী | প্রথম ও দ্বিতীয় পর্যায়ে ভাগের পর কর্ণ অঙ্কনের মাধ্যমে অধিকতর সূক্ষ্ম পরিমাপ পাবার ব্যবস্থা। | |
| (গ) তুলনামূলক মাপনী | (১) বিভিন্ন এককের মাপনী | গজ ও মিটার, মাইল ও কিলোমিটার প্রভৃতির তুলনা। |
| (২) সময় নির্দেশক মাপনী | সময় ও দূরত্বের তুলনা। | |
| (৩) পদক্ষেপ মাপনী | পদক্ষেপ ও গজ; পদক্ষেপ ও মিটার এবং পদক্ষেপ, গজ ও মিটারের তুলনা। | |
| (৪) আবর্তন মাপনী | আবর্তন ও গজ, ফার্লং ও আবর্তন প্রভৃতির তুলনা। | |
| (ঘ) বিশেষ ধরনের মাপনী | (১) ঢালের মাপনী | উল্লম্ব ব্যবধানের জন্য ঢালের ডিগ্রির সাহায্যে অনুভূমিক পরিমাপের সাথে দৈর্ঘ্যের সম্পর্ক নির্ণয়ে এ মাপনী ব্যবহার করা হয়। |
| (২) বর্গমূলের মাপনী | ভৌগোলিক মানচিত্রে পরিমাপের তথ্য পরিবেশনের জন্য বৃত্তলেখ অঙ্কনের উদ্দেশ্যে বর্গমূলের মাপনী ব্যবহার হয়। | |
| (৩) ঘনমূলের মাপনী | পরিসংখ্যান মানচিত্রে স্বতন্ত্র পরিমাণ দেখাবার জন্য বৃত্তের পরিবর্তে গোলক অঙ্কনের জন্য ঘনমূল মাপনী ব্যবহার করা হয়। | |
| (৪) উল্লম্বের মাপনী | আকাশ থেকে ভূমিরূপের আলোকচিত্র গ্রহণ করা হলে বিমানে রক্ষিত ক্যামেরার উচ্চতা নির্ধারণের জন্য উল্লম্ব মাপনী ব্যবহার হয়। | |
| (৫) চিত্রানুপাত মাপনী | ব্লক নকশা, ভূমি নকশা প্রভৃতিতে ভূদৃশ্য অঙ্কনের জন্য চিত্রানুপাত মাপনী ব্যবহার হয়। | |
| (ঙ) ভার্নিয়ার মাপনী | কণীয় মাপনী অপেক্ষা সূক্ষ্ম পরিমাপ পাবার জন্য ভার্নিয়ার মাপনী ব্যবহৃত হয়। |
ব্যবহারিক মানচিত্র ও স্কেল-কে. আশরাফুল আলম ও মো. শরিফুল ইসলাম স্যার এর লেখা বই
Content added By
Read more