hsc

পাঠ-৪: উত্তর আটলান্টিক মহাসাগরীয় স্রোত

ভূগোল ১ম পত্র - ভূগোল - এইচএসসি | NCTB BOOK

8

(Current of the North Atlantic Ocean)

উত্তর আটলান্টিকেও দক্ষিণের মতো একটি প্রধান স্রোতচক্র রয়েছে এবং এর মধ্যস্থলে লক্ষ লক্ষ বর্গমাইল এলাকাব্যাপী বিশাল শৈবাল সাগরে স্রোতের প্রবাহ না থাকায় শৈবাল জাতীয় উদ্ভিদের সঞ্চয়ন ঘটেছে। তবে উত্তর আটলান্টিকে দক্ষিণের তুলনায় স্রোতের সংখ্যা বেশি। এখানে প্রধান স্রোতচক্রের বাইরে অনেকগুলো ক্ষুদ্র স্রোত সৃষ্টি হয়েছে।

১. উপসাগরীয় স্রোত (Gulf Current): দক্ষিণ নিরক্ষীয় স্রোতের একটি শাখা নিরক্ষরেখা অতিক্রম করে দক্ষিণ
আমেরিকার উত্তর উপকূল দিয়ে ক্যারিবিয়ান সাগরে প্রবেশ করে। সেখানে উত্তর নিরক্ষীয় স্রোতের একটি শাখা এসে মিলিত হয়। এই মিলিত স্রোত মেক্সিকো উপসাগরে প্রবেশ করে উপসাগরীয় স্রোত নাম ধারণ করে। ফ্লোরিডা প্রণালির মধ্য দিয়ে এই স্রোত প্রবলবেগে বের হয়ে আসলে উত্তর নিরক্ষীয় স্রোতের আরেকটি শাখা এর সাথে মিলিত হয়। এই স্রোত যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল দিয়ে অগ্রসর হয়ে সেন্ট হ্যাটেরাস অন্তরীপের নিকট দক্ষিণ-পশ্চিম প্রত্যয়ন বায়ুর প্রভাবে উত্তর-পূর্ব দিকে প্রবাহিত হয়। এই বিখ্যাত সমুদ্রস্রোতের গতিবেগ ঘণ্টায় ৪.৫০ মাইল এবং বিস্তার ৪০-৩০০ মাইল। উষ্ণতা স্থানভেদে °-°ফারেনহাইট।

২. উত্তর আটলান্টিক প্রবাহ (North atlantic current): পশ্চিমা বায়ু দ্বারা তাড়িত হয়ে উপসাগরীয় স্রোতের যে
শাখা আটলান্টিকের উত্তর দিকে ব্রিটিশ দ্বীপপুঞ্জ ও নরওয়ের উপকূলের দিকে যায়, তা উত্তর আটলান্টিক প্রবাহ নামে পরিচিত। এর প্রভাবে ব্রিটিশ ও নরওয়ের উপকূল বরফমুক্ত থাকে।
৩. ক্যানারি স্রোত (Canary current): উষ্ণ উপসাগরীয় স্রোতের একটি শাখা পূর্ব দিকে অগ্রসর হয়ে পর্তুগালের
পশ্চিমে উপকূলের দিকে যায়। পরে ফেরেলের সূত্রানুসারে দক্ষিণে বেঁকে ক্যানারি দ্বীপপুঞ্জের পাশ দিয়ে আফ্রিকার পশ্চিম উপকূলের দিকে প্রবাহিত হয়। উপসাগরীয় স্রোত উষ্ণ হলেও উত্তর মহাসাগরের দিক থেকে আগত সুমেরু স্রোতের একটি শাখা অন্তঃস্রোতরূপে এর সাথে মিলিত হয়ে স্রোতটিকে শীতল স্রোতে পরিণত করে।
৪. উত্তর নিরক্ষীয় স্রোত (North equatorial current): ক্যানারি স্রোত উত্তর-পূর্ব অয়ন বায়ুর প্রভাবে দক্ষিণ-পশ্চিম দিকে বেঁকে নিরক্ষরেখার উত্তর দিয়ে সোজা পশ্চিম দিকে প্রবাহিত হয়। এই উষ্ণ স্রোতটি উত্তর নিরক্ষীয় স্রোত নামে পরিচিত। এটি পশ্চিমে ভারতীয় দ্বীপপুঞ্জের নিকট দু'ভাগে বিভক্ত হয়। পরবর্তীতে দুটি শাখাই উষ্ণ উপসাগরীয় স্রোতের সাথে মিলিত হয়।

৫. বাহামা স্রোত (Bahama current): উত্তর নিরক্ষীয় স্রোতের যে শাখাটি বাহামা দ্বীপপুঞ্জের পাশ দিয়ে উপসাগরীয় স্রোতের সাথে মিলিত হয় তা বাহামা স্রোত নামে পরিচিত।
৬. গিনি স্রোত (Guinea current): নিরক্ষীয় বিপরীত স্রোত আফ্রিকার পশ্চিম উপকূলে এসে ক্যানারি স্রোতের একটি শাখার সাথে মিলিত হয়ে গিনি উপসাগরে প্রবেশ করে। গিনি স্রোত নাম নিয়ে তা নিরক্ষরেখা ও গিনি উপসাগর অতিক্রম করে পশ্চিম আফ্রিকার উপকূল দিয়ে বেঙ্গুয়ালা স্রোতের পূর্বপার্শ্বে বিলীন হয়ে যায়।
উপসাগরীয় স্রোত, উত্তর আটলান্টিক প্রবাহ, ক্যানারি ও উত্তর নিরক্ষীয় স্রোত মিলেই উত্তর আটলান্টিকের স্রোতচক্র এবং এর মধ্যস্থলে শৈবাল সাগর সৃষ্টি হয়েছে।
৭. পূর্ব ও পশ্চিম গ্রিনল্যান্ড স্রোত (East-west greenland current): গ্রিনল্যান্ডের পূর্ব ও পশ্চিম উপকূলে সুমেরু স্রোতের দুটি শাখা দক্ষিণ দিকে প্রবাহিত হচ্ছে। এরা যথাক্রমে পূর্ব গ্রিনল্যান্ড ও পশ্চিম গ্রিনল্যান্ড স্রোত হিসাবে পরিচিত।
৮. ল্যাব্রাডর স্রোত (Labrador current): পূর্ব ও পশ্চিম গ্রিনল্যান্ড স্রোত কানাডার ল্যাব্রাডর উপদ্বীপের নিকট মিলিত হয়ে ল্যাব্রাডর স্রোত নামে দক্ষিণে অগ্রসর হয়ে নিউফাউন্ডল্যান্ডের নিকট দু'ভাগে বিভক্ত হয়েছে। একটি শাখা উত্তর আমেরিকার পূর্ব উপকূল দিয়ে এবং অপর শাখা উপসাগরীয় স্রোতের নিচ দিয়ে প্রবাহিত।
নিউফাউন্ডল্যান্ডের নিকট উষ্ণ উপসাগরীয় স্রোতের নীল ও শীতল ল্যাব্রাডর স্রোতের সবুজ পানির সীমারেখাকে হিমপ্রাচীর বলে। দুই স্রোতের মিলনস্থলে প্রায়ই ঝড়-ঝঞ্ঝা ও ঘন কুয়াশা সৃষ্টি হয়। নিউ ফাউন্ডল্যান্ডের অদূরে শীতল ল্যাব্রাডর স্রোতের আনীত হিমশৈল উষ্ণ উপসাগরীয় স্রোতের সংস্পর্শে গলে গিয়ে অগভীর মহীসোপানে গ্রান্ড ব্যাংকস নামে মগ্নচড়া সৃষ্টি করেছে। প্রচুর প্লাঙ্কটন থাকায় এই গ্রান্ড ব্যাংকস বিশ্বের অন্যতম সেরা মৎস্যচারণক্ষেত্র।

৯. সুমেরু স্রোত (Arctic current): সুমেরু মহাসাগর হতে আগত স্রোত গ্রিনল্যান্ডের উত্তর পাশ দিয়ে প্রবাহিত
হওয়া ছাড়াও অন্তঃস্রোতরূপে উত্তর আটলান্টিকের নিচ দিয়ে, ক্যানারি স্রোতের সাথে মিলিত হয়ে সেটাকে শীতল স্রোতে পরিণত করে। মেরুদেশীয় বায়ুর প্রভাব এবং সুমেরু ও আটলান্টিক মহাসাগরের লবণাক্ততার পার্থক্যের দরুন এই স্রোতের উদ্ভব হয়
১০. ইরমিনজার স্রোত (Irminger current): সুমেরু সাগর থেকে আইসল্যান্ডের পূর্ব ও দক্ষিণ উপকূল দিয়ে দক্ষিণে অগ্রসর হয়ে উত্তর আটলান্টিক স্রোতের ঘূর্ণাবর্তে এটি শেষ হয়ে যায়।
১১. নিরক্ষীয় বিপরীত স্রোত (Equatorial counter current): উত্তর ও দক্ষিণ নিরক্ষীয় স্রোতের মধ্যবর্তী স্থানে নিরক্ষরেখার ঈষৎ উত্তরে সোজা পশ্চিম থেকে পূর্বদিকে যে স্রোত প্রবাহিত হয় তাকে নিরক্ষীয় বিপরীত স্রোত বলে।

স্রোতের নামকোন স্রোত থেকে বের হয়েছেকোন স্রোতের সাথে মিলিত হয়েছে
উপসাগরীয়নিরক্ষীয়উত্তর নিরক্ষীয় স্রোতের শাখা
ক্যানারিউপসাগরীয়
বাহামা
গিনি
ল্যাব্রাডর
সুমেরু
ইরমিনজার

সুমদ্রস্রোত ও জোয়ার-ভাটা-প্রফেসর মোয়াজ্জেম হোসেন চৌধুরীর স্যার এর লেখা বই

Content added By
Promotion

Are you sure to start over?

Loading...