পাঠ-১০: জিআইএস এর প্রয়োজনীয়তা

ভূগোল ২য় পত্র - ভূগোল - এইচএসসি | NCTB BOOK

13

(Necessity of GIS):

  • কম্পিউটারভিত্তিক এই পদ্ধতিতে পারিসরিক উপাত্তসমূহ বিশ্লেষণ, পরিমার্জন ও একত্রীকরণ সম্ভব।
  • বিভিন্ন উৎস থেকে সরাসরি উপাত্ত সংগ্রহ করে জিআইএস এর মাধ্যমে বিশ্লেষণ করা সম্ভব।
  • সম্পদের বন্টন, রাস্তা-ঘাটের অবস্থান, ভূপৃষ্ঠের ভূমিরূপ অঙ্কন, ভূমির ব্যবহার, জনসংখ্যার বণ্টনসহ বিভিন্ন ধরনের মানচিত্র অঙ্কনে জিআইএস এর গুরুত্ব অপরিসীম।
  • জিআইএস এর মাধ্যমে অতিদ্রুত অবস্থান সম্পর্কিত তথ্য পাওয়া সম্ভব।
  • জিআইএস পদ্ধতিতে ছবি, আকাশ থেকে গৃহীত আলোকচিত্র বিশ্লেষণও সম্ভব।
  • পরিবেশের উপর উন্নয়ন কর্মকাণ্ডের প্রভাব বিশ্লেষণ করার ক্ষেত্রে জিআইএস এর ভূমিকা অপরিসীম।
  • বিভিন্ন সময়ে কোনো স্থানের পারিসরিক পরিবর্তন নির্ণয় করার ক্ষেত্রে জিআইএস এর ভূমিকা রয়েছে।
  • জলবায়ু সম্পর্কিত গবেষণায়ও জিআইএস এর ব্যবহার রয়েছে। সমোন্নতি রেখার সাহায্যে বিভিন্ন স্থানের জলবায়ুর (বৃষ্টিপাত, তাপমাত্রা, আর্দ্রতা, বায়ুচাপ ইত্যাদি) অবস্থা এর মাধ্যমে দেখানো সম্ভব।

এছাড়া ভূপৃষ্ঠের উপর অবস্থিত যেকোনো স্থানের মানচিত্র অঙ্কন, দূরত্ব, আয়তন, অবস্থান নির্ণয় ও বিশ্লেষণ এবং এ সংক্রান্ত গবেষণায় জিআইএস এর প্রয়োজনীয়তা অপরিসীম

অতি প্রচলিত জিআইএস সফট্ওয়‍্যার

বর্তমানে বাংলাদেশে জিআইএস এর বহুল প্রচলিত সফট্ওয়্যার হলো ARC-GIS, ARC-INFO ও ARC-View। এছাড়াও রয়েছে GRASS-GIS, AGIS সহ আরো কিছু সফট্ওয়্যার।

মানচিত্র অভিক্ষেপকোনো সমতল কাগজের উপর সমগ্র পৃথিবী বা এর কোন অংশের মানচিত্র অঙ্কন করার জন্য নির্দিষ্ট স্কেলে অক্ষরেখা ও দ্রঘিমারেখাগুলো জালের ন্যায় ছকে প্রকাশ করা হয়। এ ছককেই মানচিত্র অভিক্ষেপ বলে। ভূগোলকের উপর কাগজকে তিনভাবে স্থাপন করা যায় বলে অভিক্ষেপ তিন প্রকারের হয়। যেমন- (১) বেলন অভিক্ষেপ (২) শাঙ্কব অভিক্ষেপ (৩) শীর্ষদেশীয় অভিক্ষেপ। এই তিন প্রকারের অভিক্ষেপ ছাড়াও বিভিন্ন প্রকার ব্যবহারসিদ্ধ (Purposive) অভিক্ষেপের প্রচলন আছে।
বেলনাকার অভিক্ষেপএকটি নল বা বেলনের মধ্যে ভূগোলক স্থাপন করে তার ছায়া বেলনের উপর প্রতিফলন করে যে অভিক্ষেপ আঁকা হয় তাকে বেলনাকার অভিক্ষেপ বলে। এটি দুই প্রকার। যেমন- প্রকৃত বেলন এবং সরল বেলন।
শাঙ্কব অভিক্ষেপভূগোলকের উপর মোচাকৃতির (cone shaped) কাগজ বা এ জাতীয় কোনো বস্তু বসিয়ে গোলকের কেন্দ্র থেকে আলোক বিচ্ছুরণ করলে গোলকপৃষ্ঠের অক্ষ ও দ্রাঘিমারেখাগুলো দেখা যায়। এ অবস্থায় চিত্র অংকন করলে মোচাকৃতি বা শাঙ্কব অভিক্ষেপ পাওয়া যায়।
শীর্ষদেশীয় অভিক্ষেপশঙ্কু (cone) বা বেলনের, (cylinder) পরিবর্তে যখন সমতল ক্ষেত্রের (Plain surface) কোনো বিন্দুতে গোলক (sphere) স্পর্শ করে এবং ঐ তলের উপর জালের ন্যায় অক্ষ ও দ্রাঘিমারেখাগুলোর ছায়াপাত (shade) করার মাধ্যমে অভিক্ষেপের ছক অঙ্কন করা হয় তখন তাকে শীর্ষদেশীয় (zenithal) অভিক্ষেপ বলা হয়। এ ধরনের অভিক্ষেপের মধ্যে সাধারণভাবে প্রচলিত হলো মেরুদেশীয় সমদূরবর্তী শীর্ষদেশীয় অভিক্ষেপ (zenithal equidistant projection) ।
জিআইএসজিআইএস (GIS- Geographic Information System) একটি কম্পিউটারভিত্তিক পদ্ধতি। প্রযুক্তিগত দিক থেকে জিআইএস একটি পদ্ধতি যার মাধ্যমে জিআইএস সফট্ওয়্যারসমূহ ব্যবহার করে ভূমি জরিপ থেকে প্রাপ্ত তথ্য, আকাশ থেকে গৃহীত আলোকচিত্র এবং সকল, ভৌগোলিক বিষয়াদি বিশ্লেষণ করা যায়। বর্তমানে বাংলাদেশে জিআইএস এর বহুল প্রচলিত সফট্ওয়্যার হলো ARC, GIS ও ARC view। এছাড়াও রয়েছে GRASS-GIS, AGIS সহ আরও কিছু সফটওয়‍্যার।

মানচিত্র অভিক্ষেপ- মোহা: আনিছুর রহমান ও মোঃ আব্দুর রাজ্জাক-স্যারে লেখা বই

Content added By
Promotion

Are you sure to start over?

Loading...