(Zenithal Projections)
শঙ্কু (cone) বা বেলনের (cylinder) পরিবর্তে যখন সমতল ক্ষেত্রের (Plain surface) কোনো বিন্দুতে গোলক (sphere) স্পর্শ করে এবং ঐ তলের উপর জালের ন্যায় অক্ষ ও দ্রাঘিমারেখাগুলোর ছায়াপাত (shade) করার মাধ্যমে অভিক্ষেপের ছক অঙ্কন করা হয় তখন তাকে শীর্ষদেশীয় (zenithal) অভিক্ষেপ বলা হয় (রউফ ও মাহমুদ, ২০১০)। এ ধরনের অভিক্ষেপের মধ্যে সাধারণভাবে প্রচলিত হলো মেরুদেশীয় সমদূরবর্তী শীর্ষদেশীয় অভিক্ষেপ (zenithal equidistant projection)।
মেরুদেশীয় সমদূরবর্তী শীর্ষদেশীয় অভিক্ষেপ
মেরুস্থানীয় শীর্ষদেশীয় অভিক্ষেপ ছকটির কেন্দ্রস্থলে মেরু বিন্দু (pole) অবস্থিত। সমব্যবধানে অক্ষরেখাগুলো (latitude of parallels) বিন্যস্ত থাকে। বলে এটি সমদূরবর্তী শীর্ষদেশীয় অভিক্ষেপ নামে পরিচিত।
বৈশিষ্ট্য (Characteristics):

i. মেরুবিন্দু অভিক্ষেপের কেন্দ্র।
ii. অক্ষরেখাগুলো সমকেন্দ্রিক বৃত্ত এবং পরস্পর * সমান দূরত্বে অবস্থিত।
iii. দ্রাঘিমারেখাগুলো সরলরেখা হিসেবে অঙ্কিত।
iv. দ্রাঘিমা বরাবর স্কেল ঠিক থাকে কিন্তু অক্ষরেখা বরাবর তা ঠিক থাকে না।
v. অক্ষরেখাগুলোর স্কেলের ত্রুটি অভিক্ষেপের কেন্দ্রের দিকে কম এবং পরিধির দিকে ক্রমশ বেশি।
vi. দ্রাঘিমারেখা বরাবর স্কেল নির্ভুল থাকায় কেন্দ্র থেকে অন্যান্য দিকে দূরত্ব ও দিক নির্ভুল হয়।
ব্যবহার (Use): মেরু অঞ্চলের (polar region) দিকে অক্ষ ও দ্রাঘিমারেখার স্কেল প্রায় ঠিক থাকায় এ অভিক্ষেপ দ্বারা কেবল মেরুর সন্নিকটের স্বল্প পরিসর স্থানের (গ্রিনল্যান্ড) মানচিত্র নির্ভুলভাবে দেখানো যায়। এ অভিক্ষেপের প্রান্তভাগ (margin) অধিক প্রসারিত হওয়ায় সেখানে মানচিত্রের আকার ও আয়তন ঠিক থাকে না। সুতরাং, এর দ্বারা নিরক্ষীয় অঞ্চলের মানচিত্র অঙ্কন করা যায় না। সাধারণত থেকে অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলের (আর্কটিক) মানচিত্র অঙ্কনের জন্য এ ধরনের অভিক্ষেপ ব্যবহৃত হয়।
আলোক এবং সমতলক্ষেত্র উভয়েরই অবস্থান বিবেচনা করে শীর্ষদেশীয় চিত্রানুপাত অভিক্ষেপগুলোকে নিম্নলিখিতরূপে ভাগ করা হয়:
১. নোমানিক বা কেন্দ্রীয় (Gnomonic): আলোকরশ্মি ভূগোলকের কেন্দ্রে অবস্থান করে;
২. স্টেরিওগ্রাফিক (Stereographic): আলোক রশ্মি ভূগোলকের উপর যেকোনো বিন্দুতে, বিশেষত সমতলভাবে স্থাপিত কাগজটির ঠিক বিপরীত দিকে অবস্থান করে;
৩. অর্থোগ্রাফিক (Orthographic): আলোকরশ্মি যখন মহাশূন্য (Infinity) থেকে আসে, যার রশ্মিগুলো পরস্পরের সমান্তরালে অবস্থান করে।
মানচিত্র অভিক্ষেপ- মোহা: আনিছুর রহমান ও মোঃ আব্দুর রাজ্জাক-স্যারে লেখা বই
Read more