hsc

পাঠ-৭: দক্ষিণ ভারত মহাসাগরীয় স্রোত

ভূগোল ১ম পত্র - ভূগোল - এইচএসসি | NCTB BOOK

8

(Currents of the South Indian Ocean)

১. কুমেরু স্রোত (Antarctic current): পশ্চিমা বায়ুর প্রভাবে এন্টার্কটিকায় একটি স্রোত সৃষ্টি হয়ে সমগ্র
অঞ্চলে চক্রাকারে প্রবাহিত হয়। এই স্রোত প্রশান্ত ও আটলান্টিক অতিক্রম করে আফ্রিকার দক্ষিণ দিয়ে ভারত মহাসাগরে প্রবেশ করে এবং সোজা পূর্ব দিকে অগ্রসর হয়ে অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে উপনীত হয়। সেখানে একটি শাখা অস্ট্রেলিয়ার দক্ষিণ উপকূল দিয়ে পুনরায় প্রশান্ত মহাসাগরে প্রবেশ করে কুমেরু স্রোতচক্র তৈরি করেছে। অপর শাখা অস্ট্রেলিয়ার লিউইন অন্তরীপে বাধাপ্রাপ্ত হয়ে উত্তরে অগ্রসর হয়। এই স্রোতকে পশ্চিমা স্রোতও বলা হয়ে থাকে।

২. পশ্চিম অস্ট্রেলিয় স্রোত (West australian current): কুমেরু স্রোতের যে শাখা অস্ট্রেলিয়ার উপকূলে
বাধাপ্রাপ্ত হয়ে দেশটির পশ্চিম পার্শ্ব দিয়ে উত্তরে অগ্রসর হয় তা পশ্চিম অস্ট্রেলিয় স্রোত হিসাবে পরিচিত। এটি আটলান্টিকের বেঙ্গুয়েলা ও প্রশান্ত মহাসাগরের পেরু বা হামবোল্ড স্রোতের সাথে তুলনীয়। এই শীতল স্রোতটি ক্রমান্বয়ে উত্তরগামী হয়ে ক্রান্তীয় অঞ্চলে ক্রমে উষ্ণস্রোতে পরিণত হয় এবং অস্ট্রেলিয়ার উত্তর দিকে প্রশান্ত মহাসাগরে দক্ষিণ নিরক্ষীয় স্রোতের একটি শাখার সাথে মিলিত হয়।

৩. দক্ষিণ নিরক্ষীয় স্রোত (South equatorial current): পশ্চিম অস্ট্রেলিয়া স্রোত দক্ষিণ-পূর্ব অয়ন বায়ুর প্রভাব ও পৃথিবীর আবর্তনে পশ্চিমে বেঁকে নিরক্ষরেখার দক্ষিণ দিক দিয়ে আফ্রিকার পূর্ব উপকূলে পৌঁছে। এই স্রোতটি দক্ষিণ নিরক্ষীয় স্রোত হিসাবে পরিচিত। মাদাগাস্কার দ্বীপের নিকট স্রোতটি দু'ভাগে বিভক্ত হয়। একটি দ্বীপের উভয় দিক দিয়ে দক্ষিণমুখী এবং অপরটি উত্তরমুখী হয়।

৪. মাদাগাস্কার ও মোজাম্বিক স্রোত (Madagascar and Muzambique current): দক্ষিণ নিরক্ষীয় স্রোতের যে শাখা মাদাগাস্কার দ্বীপের পূর্ব দিয়ে দক্ষিণে অগ্রসর হয় তা মাদাগাস্কার স্রোত এবং যে শাখাটি দ্বীপের পশ্চিম পার্শ্বে মোজাম্বিক প্রণালির মধ্য দিয়ে দক্ষিণ দিকে অগ্রসর হয় তা মোজাম্বিক স্রোত নামে পরিচিত।

৫. আগুলহাস স্রোত (Agulhus current): মাদাগাস্কার দ্বীপের দক্ষিণে মাদাগাস্কার ও মোজাম্বিক স্রোত একত্রে মিলিত হয়ে আগুলহাস স্রোত নামে আফ্রিকার পূর্ব উপকূল দিয়ে উত্তমাশা অন্তরীপের (দক্ষিণ-পশ্চিমগামী) নিকট পৌছে। যেখানে পশ্চিমা বায়ু দ্বারা প্রভাবিত হয়ে পূর্ব দিকে বাঁক নিয়ে পুনরায় শীতল কুমেরু স্রোতের সাথে মিলিত হয়

দক্ষিণ ভারত মহাসাগরে কুমেরু, পশ্চিম অস্ট্রেলিয়, দক্ষিণ নিরক্ষীয়, মোজাম্বিক, মাদাগাস্কার ও আগুলহাস স্রোত চক্রাকারে প্রবাহিত হচ্ছে। এটি অবস্থান অনুযায়ী ভিন্ন নামে পরিচিত হলেও মূলত একই স্রোত এবং দক্ষিণ আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের স্রোতচক্রের মতো একই নিয়মে আবর্তিত হচ্ছে।

সুমদ্রস্রোত ও জোয়ার-ভাটা-প্রফেসর মোয়াজ্জেম হোসেন চৌধুরীর স্যার এর লেখা বই

Content added By
Promotion

Are you sure to start over?

Loading...