hsc

পাঠ-৭: ব্যবহারিক: সরল শাঙ্কব অভিক্ষেপ অঙ্কন

ভূগোল ২য় পত্র - ভূগোল - এইচএসসি | NCTB BOOK

30

(Practical: Drawing of Simple Conical Projection)

প্রতিভূ অনুপাত ১:১৬৫,০০০,০০০ স্কেলে নিচে একটি সরল শাঙ্কব অভিক্ষেপ (এক পরিমিত অক্ষরেখা) অংকন করে দেখানো হলো-

মানচিত্রে পৃথিবীর ব্যবসার্ধ = পৃথিবীর প্রকৃত গড় ব্যাসার্ধ/প্র. অ. এর হর রাশি=২৫০,০০০,০০০১৬৫,০০০,০০০= ১.৫"

[আমরা জানি, পৃথিবীর প্রকৃত গড় ব্যাসার্ধ ২৫০,০০,০০০″]

অঙ্কন পদ্ধতি

প্রথম চিত্র: ১.৫” ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করে বিষুবরেখা 'কখ' অঙ্কন করা হলো। বৃত্তের কেন্দ্র ক। এবার ∠ঙকখ = ৪৫° পরিমিত অক্ষরেখা ও <ঙকখ = ১৫° দ্রাঘিমার ব্যবধান চিহ্নিত করা হলো। এছাড়া< গকখ = ৯০° চিহ্নিত হয়েছে। এখন বৃত্তের ৪৫° পরিমিত অক্ষরেখার (কঙ) সাথে সমকোণে একটি ঙঙ' স্পর্শক অঙ্কন করতে হবে। এরপর ১৫° ব্যবধানে (ঘখ) বৃত্তের কেন্দ্র থেকে একটি বৃত্তচাপ অঙ্কন করতে হবে যা ৪৫° পরিমিত অক্ষরেখাকে ছ বিন্দুতে ছেদ করে। উক্ত ছেদবিন্দু হতে কগ রেখার উপর বিষুবরেখার (কখ এর) সমান্তরাল করে একটি লম্ব 'চছ' অঙ্কন করতে হবে।

দ্বিতীয় চিত্র: একটি উল্লম্ব রেখা অঙ্কন করতে হবে। এটা অভিক্ষেপের মধ্য দ্রাঘিমা (পফ)। উল্লম্ব রেখার শীর্ষবিন্দু কে কেন্দ্র করে ১ম চিত্রের ঙঙ' স্পর্শকের সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করতে হবে। উক্ত বৃত্তচাপের ওপর 'চছ' এর সমান ব্যবধান নিয়ে মূল দ্রাঘিমার উভয় পাশে বিন্দু চিহ্নিত করতে হবে। ৪৫° পরিমিত অক্ষরেখার বৃত্তচাপের ওপর চিহ্নিত বিন্দুগুলো 'প' শীর্ষ বিন্দুর সাথে যোগ করে দ্রাঘিমারেখাগুলোর মান চিহ্নিত করতে হবে। 'প' কে কেন্দ্র করে ১৫° ব্যবধানে (খঘ) দ্বিতীয় চিত্রে মধ্য দ্রাঘিমারেখায় (পফ) ৪৫° পরিমিত অক্ষরেখার ওপরে পরপর দুইটি ও নিচে তিনটি বৃত্তচাপ অঙ্কন করতে হবে। সবশেষে অক্ষরেখা চিহ্নিত করতে বৃত্তচাপগুলোর মান যথাক্র ০°, ১৫°, ৩০°, ৪৫°, ৬০°, ৭৫° এবং দ্রাঘিমা রেখাগুলোর মান যথাক্রমে ০°, ১৫°, ৩০°, ৪৫°, ৬০°নিচের মাঝামাঝিতে প্র. অ. ১: ১৬৫,০০০,০০০ লিখতে হয়।

মানচিত্র অভিক্ষেপ- মোহা: আনিছুর রহমান ও মোঃ আব্দুর রাজ্জাক-স্যারে লেখা বই

Content added By
Promotion

Are you sure to start over?

Loading...