(Trade Relation of Bangladesh with Selected Importing and Exporting Countries)
বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশে সাথে চমৎকার বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখে চলেছে। বাংলাদেশ প্রথম থেকেই (১ জানুয়ারি ১৯৯৫) বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) এর সদস্য। এছাড়া দেশটি দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য এলাকা (SAFTA), এশীয় প্রশান্ত মহাসাগরীয় বাণিজ্য চুক্তি (APTA), বিমস্টেক (BIMSTEC) এবং ইসলামী সম্মেলন সংস্থা (OIC) এর সদস্য। এসব সংস্থায় মাধ্যমে বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্যেও রপ্তানির ক্ষেত্রে বেশ সুবিধা লাভকরে। যেমন- APTA এর মাধ্যমে চীনের সাথে বাণিজ্যে। দ্বিপাক্ষিক বাণিজ্য সুবিধার মধ্যে একটি উল্লেখযোগ্য সুবিধা জিএসপি (Generalized System of Preference) যা কোটা এবং শুল্কমুক্ত পণ্য প্রবেশের অধিকার দেয়। বাংলাদেশ ৩৭টি দেশে এ সুবিধা ভোগ করে যার মধ্যে ২৭টি ইউরোপীয় ইউনিয়নভুক্ত এবং অন্য দশটির মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, নরওয়ে, সুইজারল্যান্ড ইত্যাদি।
বাংলাদেশ যেসব দেশ থেকে বিভিন্ন পণ্য ও খাদ্যদ্রব্য আমদানি করে সেগুলোর মধ্যে চীন, ভারত, সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া উল্লেখযোগ্য। বাংলাদেশ বিশ্বের প্রায় ১৮৬টি দেশে ১৬৮ ধরনের (broad catagories) পণ্য রপ্তানি করে। এসব পণ্যের মধ্যে উল্লেখযোগ্য তৈরি পোশাক, নিটওয়্যার, হোম টেক্সটাইল, হিমায়িত খাদ্য, চামড়া এ চামড়াজাত পণ্য এবং পাটজাত দ্রব্যাদি। বাংলাদেশি পণ্যের উল্লেখযোগ্য রপ্তানিস্থল (export destination) হলো যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, 'জার্মানি, ফ্রান্স, ইতাদি, সুইডেন প্রভৃত দেশ। উত্তর আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে বাংলাদেশ ৯৩ শতাংশ রপ্তানি বাণিজ্য সম্পন্ন করে।
সারণি-৮.২: বাংলাদেশে বিনিয়োগকারী শীর্ষ দশটি দেশ (জুলাই-সেপ্টেম্বর ২০১৯)
| অবস্থান | দেশের নাম | বিনিয়োগের পরিমাণ (মিলিয়ন ডলারে) | অবস্থান | দেশের নাম | বিনিয়োগের পরিমাণ (মিলিয়ন ডলারে) |
| ১. | যুক্তরাজ্য | ৯৭.৩৪ | ৭. | যুক্তরাষ্ট্র | ৪৮.৯৪ |
| ২. | সিঙ্গাপুর | ৭৯.৩০ | ৮. | সংযুক্ত আরব আমিরাত | ৪৮.৮০ |
| ৩. | হংকং | ৫৯.৮৭ | ৯. | ভারত | ৪২.৭৭ |
| ৪. | চীন | ৫৮.৩৫ | ১০. | নেদারল্যান্ড | ৩৫.২৮ |
| ৫. | নরওয়ে | ৫০.৪১ | ১১. | জাপান | ৩০.৩৩ |
| ৬. | দক্ষিণ কোরিয়া | ৪৯.৪৪ | সর্বমোট | ৭১৬.৪৮ |
সূত্র: Foreign Direct Investment (FDI), Statistics Department, Bangladesh Bank FDI: (FY-2019: July-September)
বাণিজ্য (Trade) - মোহাম্মদ আরিফুর রহমান ও ইকবাল উদ্দিন আহমেদ মিঠু স্যারে লেখা বই
Read more