(Trade Relation of Bangladesh with China)
বাংলাদেশের সাথে চীনের পারস্পরিক সম্পর্ক তৈরি হয় ১৯৭০ সালের মাঝামাঝি সময়ে। তখন থেকেই এই দু'টি দেশ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করে আসছে। এর ভিত আরো মজবুত হয় ১৯৭৬ সালে পারস্পরিক একটি চুক্তি সই করার মাধ্যমে। চীনের সাথে বাংলাদেশের রাজনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক গড়ে ওঠার কারণে বাংলাদেশ চীন থেকে সামরিক সাহায্য, সামরিক প্রশিক্ষণ, প্রযুক্তি এবং যন্ত্রপাতি গ্রহণ করে থাকে। ২০০২ সালে এই দুই দেশ প্রতিরক্ষা সহযোগী চুক্তি সই করে এবং ২০০৫ সালকে 'চীন বাংলাদেশ মৈত্রী' বছর হিসেবে ঘোষণা করা হয়।
১৯৮০ সাল থেকে বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষা ও বাণিজ্যিক সুসম্পর্ক বৃদ্ধি পেতে থাকে। এ সময় চীন বাংলাদেশের বৃহৎ বাণিজ্য অংশীদার হিসেবে যাত্রা করে। ২০১৫-২০১৬ অর্থবছরে বাংলাদেশ চীন থেকে ১২৫৮২ মার্কিন ডলার মূল্যের পণ্য আমদানি করে; ২০১৮-১৯ সালে যার পরিমাণ ১৩৬৩৮.৮ মিলিয়ন মার্কিন ডলার। এর বিপরীতে ২০১৮-২০১৯ অর্থবছরে চীনে রপ্তানির পরিমাণ মাত্র ৮৩১.২ মিলিয়ন মার্কিন ডলার। দুদেশের মধ্যে শুল্কমুক্ত বাণিজ্যের সুযোগ সৃষ্টি হয়েছে এশিয়া-প্যাসিফিক মুক্ত বাজার চুক্তির (APTA) মাধ্যমে। চীন বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস সম্পদ এবং নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট এর প্রাথমিক উন্নয়নে সাহায্য করছে। চীনের ইউনান প্রদেশ বাংলাদেশের অর্থনৈতিক সহযোগিতার সাথে যুক্ত হয়েছে। বাংলাদেশ চীনের জন্য একটি বিশেষ অর্থনৈতিক এলাকা নির্দিষ্ট করার প্রস্তাব করেছে। বাংলাদেশ ও চীনের মধ্যে 'Agreement on Economic and Technical Cooperation' এবং 'Frame Work Agreement' এই দুটি চুক্তি সম্পাদিত হওয়ায় ঋণ সুবিধা বৃদ্ধি পেয়েছে।
সারণি-৮.৩: বাংলাদেশ-চীন আমদানি-রপ্তানি বাণিজ্য (মিলিয়ন মার্কিন ডলার)
| ২০১৮-২০১৯ | ২০১৭-২০১৮ | ২০১৬-২০১৭ | ২০১৫-২০১৬ | |
| রপ্তানি | ৮৩১.২ | ৫৬৩০ | ৭৫০ | ৭৫০ |
| আমদানি | ১৩৬৩৮.৮ | ১১৭০৬ | ১০১৯৩.৮ |
সূত্র: বাংলাদেশ ব্যাংক, ২০২০ (Economic Data)
চীনে রপ্তানিকৃত পণ্যসমূহ: বাংলাদেশ চীনে যেসব পণ্য রপ্তানি করে সেগুলো হলো-
সারণি ৮.৪ : চীনে বাংলাদেশের রপ্তানি পণ্যসমূহ (২০১৮-২০১৯)
| পণ্যের বিবরণ | রপ্তানির পরিমাণ (মিলিয়ন মার্কিন ডলার) |
| ১. নীট ওয়্যার | ২২৪ |
| ২. পাট ও পাটজাত দ্রব্য | ১০৬.৫৬ |
| ৩. চামড়া ও চামড়াজাত দ্রব্য | ৫২.৭২ |
| ৪. পাদুকা ও প্লাস্টিক সামগ্রী | ২০.১০ |
| ৫. হোম টেক্সটাইল | ৯.৩৯ |
চীন হতে আমদানিকৃত পণ্যসমূহ: বাংলাদেশ চীন হতে যেসব পণ্য আমদানি করে সেগুলো হলো-
সারণি ৮.৫: চীন থেকে আমদানিকৃত পণ্যসমূহ (২০১৮-২০১৯)
| পণ্যের বিবরণ | আমদানির পরিমাণ (মিলিয়ন মার্কিন ডলার) |
| ১. পারমাণবিক, মেশিনারিজ ও খুচরা যন্ত্রপাতি | ২৯২৪.১ |
| ২. তুলা, তন্ত্র ও সুতা | ২১৯৮.৬ |
| ৩. ইলেকট্রনিক সামগ্রি | ১৬৩৬.৯ |
| ৪. কৃত্রিম তন্তু | ৭৫৬.৩ |
| ৫. বুনন বস্ত্র | ৭৪৪.০ |
সূত্র: বাংলাদেশ ব্যাংক, ২০২০ (Economic Data)
বাণিজ্য (Trade) - মোহাম্মদ আরিফুর রহমান ও ইকবাল উদ্দিন আহমেদ মিঠু স্যারে লেখা বই
Read more