(Trade Relation of Bangladesh with Japan)
জাপান ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক প্রতিষ্ঠিত হয় ১৯৭২ সালের ১০ ফেব্রুয়ারি। জাপানের আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ ২৬% পণ্য আমদানি করে। জাপান বাংলাদেশ থেকে যেসব পণ্য আমদানি করে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য চামড়াজাত পণ্য, তৈরি পোশাক এবং চিংড়ি। ২০১৮-২০১৯ সালে বাংলাদেশ জাপান থেকে ১৮৪৬.৩ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য আমদানি এবং ১৩৬৫.২৫ মিলিয়ন ডলার মূল্যের পণ্য রপ্তানি করে।২৯ জুন, ২০১৬ তারিখে জাপান বাংলাদেশকে ৬টি বৃহৎ প্রকল্পে (যোগাযোগ খাতসহ) ১.৫ বিলিয়ন ডলার (১১,৬০০ কোটি টাকা) ঋণ সহায়তা প্রদানে চুক্তিবদ্ধ হয়, যা ১৯৭৬ সালের পর সর্বোচ্চ ঋণ সহায়তা চুক্তি। এ ঋণ বাৎসরিক ০.০১% হারে ৪০ বছরে পরিশোধযোগ্য। এ ধরনের ঋণ নির্দিষ্ট প্রকল্প ভিত্তিক হলেও তা বাণিজ্য সম্পর্ককে প্রভাবিত করে।
জাপান পররাষ্ট্রবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেশটি ২০১৮-২০১৯ সালে ১১৪২.২৫ মিলিয়ন ডলার মূল্যের তৈরি পোশাক ও ১১৩.২৪ মিলিয়ন ডলার মূল্যের চামড়াজাত সামগ্রী বাংলাদেশ থেকে আমদানি করে এবং বাংলাদেশে ১৩৬৫.৭৪ মিলিয়ন ডলার মূল্যের পণ্য (পরিবহন যন্ত্রপাতি, লৌহ ও ইস্পাত) রপ্তানি করে।
সারণি-৮.৬: বাংলাদেশ-জাপান আমদানি রপ্তানি-বাণিজ্য (মিলিয়ন মার্কিন ডলার)
| ২০১৮-২০১৯ | ২০১৭-২০১৮ | ২০১৬-২০১৭ | ২০১৫-২০১৬ | |
| রপ্তানি | ১৩৬৫.৭৪ | ৭১৬ | ৬৭০ | ৬৭০ |
| রপ্তানি | ১৮৪৬.৩ | ১৮৭০ | ১৭৩৫.২ |
সূত্র: বাংলাদেশ ব্যাংক, ২০২০ (Economic Data)
জাপানে রপ্তানিকৃত পণ্যসমূহ: বাংলাদেশ জাপানে যেসব পণ্যসমূহ রপ্তানি করে তার মধ্যে উল্লেখযোগ্য হলো-
সারণি-৮.৭: জাপানে বাংলাদেশের রপ্তানি পণ্যসমূহ (২০১৭-২০১৮)
| পণ্যের বিবরণ | রপ্তানির পরিমাণ (মিলিয়ন মার্কিন ডলার) |
| ১. নীট ওয়্যার | ৬০৩.৭১ |
| ২. ওভেন গার্মেন্টস | ৪৮৭.৭২ |
| ৩. চামড়া ও চামড়াজাত পণ্য | ১১৩.১৪ |
| ৪. হোম টেক্সটাইল | ৫০.৭২ |
| ৫. পাদুকা | ৪৯.৯৮ |
সূত্র: বাংলাদেশ ব্যাংক, ২০২০ (Economic Data)
জাপান হতে আমদানিকৃত পণ্যসমূহ: বাংলাদেশ জাপান হতে যেসব পণ্য আমদানি করে তার একটি ছক দেওয়া হলো-
সারণি-৮.৮: জাপান থেকে আমদানিকৃত পণ্যসমূহ (২০১৮-২০১৯)
| পণ্যের বিবরণ | আমদানির পরিমাণ (মিলিয়ন মার্কিন ডলার) |
| ১. নৌকা, জাহাজ ও ভাসমান কাঠামো | ৫৮৭.৩ |
| ২. পারমাণবিক, মেশিনারিজ ও খুচরা যন্ত্রপাতি | ৩৪১.৭ |
| ৩. লৌহ ও ইস্পাততি | ৩২৫.৩ |
| ৪. যানবাহন ও খুচরা যন্ত্রপাতি | ৩১১.৬ |
| ৫. আলোক, সিনেমাটোগ্রাফি এবং মেডিক্যাল যন্ত্রপাতি | ৬২.০ |
সূত্র: বাংলাদেশ ব্যাংক, ২০২০ (Economic Data)
বাণিজ্য (Trade) - মোহাম্মদ আরিফুর রহমান ও ইকবাল উদ্দিন আহমেদ মিঠু স্যারে লেখা বই
Read more