প্রণবভূমি (Escarpment): যেসব পানি বিভাজিকা উপকূলের সন্নিকটে উপকূলের সাথে সমান্তরালভাবে অবস্থিত থাকে, উপকূলের দিকে ভূমি অপেক্ষাকৃত অপ্রশস্ত ও খাড়া হয় এবং বিপরীত দিকের অংশ প্রশস্ত ও ক্রম নিম্ন হয়, পানি বিভাজিকার এরূপ অপ্রশস্ত খাড়া অংশকে প্রণবভূমি বলে। চিত্রের বামদিকের সমোন্নতি রেখাগুলো প্রায় গায়ে লেগে রয়েছে অর্থাৎ তথায় ভূমি যথেষ্ট খাড়া ঢালবিশিষ্ট। অতঃপর মধ্যস্থলের বিস্তৃত অংশের উচ্চতা প্রায় সমান। কিন্তু ডানদিকের সমোন্নতি রেখাগুলোর মধ্যে। ব্যবধান বেশি তথায় ভূমি মৃদু ঢালবিশিষ্ট।

গিরিখাত (Gorge): পার্বত্য অঞ্চলে যদি উত্তল ঢাল খুব খাড়া হয়ে পাহাড়ের মধ্যে প্রবেশ করে তা হলে গিরিখাতের সৃষ্টি হয়। এইরূপ ভূমিরূপের সমোন্নতি রেখাগুলো খুব ঘন ঘন সন্নিবেশিত হয়ে অগ্রসর হয়। অনেক সময় গিরিখাতের মধ্য দিয়ে নদী প্রবাহিত হয়।

জলপ্রপাত (Waterfall): পার্বত্য অঞ্চলে ভূমি খুব খাড়া হওয়ায় সমোন্নতি রেখাগুলো খুব ঘন ঘন সন্নিবেশিত হয়। অনেক সময় নদী দ্বারা ভূমি ক্ষয়ের ফলে এইরূপ ভূভাগ এতো খাড়া হয় যে এর সমোন্নতি রেখাগুলো একটির সাথে অপর একটি মিলিত হয়। ফলে এইরূপ স্থানের নদীর পানি বহু নিচে পতিত হয়ে প্রপাতের সৃষ্টি করে।

পৃথিবীর গঠন - প্রফেসর মোয়াজ্জেম হোসেন চৌধুরীর এর লেখা বই
Read more